এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৩164700
  • বলুন, বলুন
  • maximin | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪২164699
  • লসাগু তোমায় খুঁজছিলাম।
  • lcm | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৩164698
  • চাদ্দিকে ভায়োলেন্স
  • Tim | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০২164697
  • যুক্তির ইসেতে লাথি মেরে নিয়তিবাদী হয়ে গেলে তাও একরকম ভালো। নইলে চাপ আছে।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৪164696
  • তর্ক? হাঃ!
    প্রশ্ন করলেই লোকে যেভাবে রে রে করে তেড়ে এসে গালিগালাজ করে ....
    তক্কো!!
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৪২164695
  • 'পঁয়ত্রিশ বছর পেরনোর পর শেষ ছ’বছরে ডাবলস-মিক্সড ডাবলস মিলিয়ে সাতটা গ্র্যান্ড স্ল্যাম জিতল লিয়েন্ডার। ভাবা যায়! একমাত্র ২০১১ বাদে ২০০৮ সাল থেকে প্রত্যেক মরসুমে কমপক্ষে একটা গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে চলেছে ও। '

    যে কোন খেলোয়াড়, অ্যাথলিটের রোল মডেল আমাদের কলকাতার ছেলে।
  • Az | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৮164694
  • রবির ছন্দে বৈষ্ণবী মায়া জড়ানো, "অয়ি প্রথম প্রণয়ভীতে/ মম নন্দন অটবীতে/ পিক মুহু মুহু ওঠে ডাকি।" ঃ-)
    রায় মশাইয়ের ছন্দ আরো অনেক উদার, সরস। "নিঝুম নিশুত রাতে/ একা শুয়ে তেতলাতে/ খালি খালি খিদে পায় কেন রে?" ঃ-) এই বস্তু রবি লিখতে পারতেন না, মানে ইচ্ছে করলেও আটকে যেতেন এমনই ইমেজ। ঃ-)
  • cm | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৫164693
  • তবে একটা কথা বলি আমার আর্মির লোকেদের জন্য দুঃখ হয়। মগজ ধোলাই করে ওদের আর কিছু থাকেনা।
  • cm | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৩164692
  • তা আর করা গেল কইঃ(
    আশা ছিল মারপ্যাঁচ করে সবাইকে কানেক্টেড করে দেব।
  • Az | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:১০164691
  • চান্দুবাবু, টোপোলজি হবে না একটু? ঃ-)
  • cm | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৯164690
  • বলেন কি ছন্দ মানেই রাবীন্দ্রিক! রায় মশাইকে ভুলে গেলেন নাকি?

    তবে এখন বচন দেওয়ার জন্য আরো ভাল টপিক পেইচি। কদিন আগে অন্য টই এ দেশের সীমা তুলে দেওয়ার কথা বল্লুম কিনা।
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০১:০০164689
  • ঃ)
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৫164688
  • পাই :)

    তাকে অন্যরকম কথা বলতে দেখে আমারও খুব ভালো লাগছে, ইন ফ্যাক্ট তার পাল্টানোর পেছনে আমারও সামান্য অবদান আছে, এটা ভেবেও ভালো লাগছে।

    খুব স্বাভাবিক, সে যে পরিবেশ থেকে এসেছে, তার পক্ষে ঐ রকম ভাবাটাই স্বাভাবিক ছিল তখন।
  • kc | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫১164687
  • নিয়তিবদি হয়ে যাওয়া ছাড়া, শ্যামাসঙ্গীত গাইতে গাইতে শ্মশানে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনও উপায় নেই।

    যে লোক কোনও সদ্য মেরে ফেলা কোনও মৃতদেহ দেখেছে তার পক্ষে নিয়তিবদি হয়ে যাওয়া ছাড়া, শ্যামাসঙ্গীত গাইতে গাইতে শ্মশানে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনও উপায় নেই।

    থেঁতলে যাওয়া রক্তমাখা মুখে কোনও অভিব্যক্তি নেই, কিন্তু তখনো দুমরে যাওয়া একটা পা একটু একটু কেঁপে ওঠা দেখলে, একবারও যদি দেখতে হয় তাইলে যুক্তিফুক্তির গাঁড়ে তিন লাথি কষিয়ে নিয়তিবদি হয়ে যাওয়া ছাড়া, শ্যামাসঙ্গীত গাইতে গাইতে শ্মশানে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনও উপায় নেই।
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৯164686
  • তর্ক করে একেবারে পণ্ডশ্রম বোধহয় হয় না। একটা হাতে গরম উদাঃ এখানেই পেলাম। নাম বলবো না, কিন্তু ফেসবুক গ্রুপে যাঁকে অনেক উগ্র কথা বলতে দেখেছি, তাঁকে সাইটে ঐ লেখার তলায় অনেক অন্যরকম মন্তব্য করতে দেখলাম। ইন ফ্যাক্ট ফেবু গ্রুপেই তর্কের শেষে ঐ উগ্রতার ঝাঁজ অনেকটা কমে যেতে দেখেছি। দেখে ভালো লাগলো।
  • Az | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৮164685
  • বড়াই,
    এ উপলব্ধি, অর্থাৎ কিনা তক্কো করে কিছু হয় না, সে আমি কিছুকাল আগে বুঝেছি। মনের ভিতরে যা বুঝে নিয়েছে টের পেয়েছে, সেটার বাইরে বিশেষ কেউ যায় না। ঐ ভেতরের ঐ তিনি ই দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছেন, মানুষ দড়ি বাধা ভেড়া গরু ছাগলের মতন যাচ্ছে মাত্র।
    আম্মো অনেকটা নিয়তিবাদী, তবে মনোভাববাদী ও বটে। ঃ-)
  • <> | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৬164684
  • cm :08 Sep 2013 -- 09:38 PM ( ভাট)
    রাবীন্দ্রিক লাগেনা বলতে কৃশানু কি বলতে চায়? ঐ গোলগাল নিটোল ভাবটি রবিঠাকুরের প্রভাব নয়?

    সিএমের মতে কি ছন্দে লেখা কবিতা মাত্রেই রাবিন্দ্রীক? মানে ঐ গোলগাল নিটোল ভাবটি - ছন্দ বলেই মনে হচ্ছে। অন্য কিছু বোঝাতে চাইলে আর একটু খোলসা করলে ভালো হয়।
  • I | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৩164683
  • আর আজকাল কেমন জানি মনে হয় লোকের সঙ্গে তর্ক করা বৃথা পরিশ্রম। লোক বালক তো নয়। কেউ কনভিন্সড হয় না। নিয়তিবাদী হয়ে যাচ্ছি নাকি রে বাবা?
  • Az | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৮164682
  • বড়াই,
    সবচেয়ে বেশী শিউরে উঠছি হঠাৎ পাশের মানুষের, কাছের মানুষের মুখ দেখে। মনে হচ্ছে সে কী, একে তো দেখেছি কবিবেশে কি কথকবেশে কি প্রেমিকবেশে, এর হাতে ছুরি কেন, বন্দুক কেন, বোমা কেন? মনে হচ্ছে আয়্নায় ও কি তাহলে এইরকম মুখই দেখবো????
  • I | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৬164681
  • আজ দেশ জোড়া বারণাবতের
    প্রস্তুত সব জতুগৃহ
  • I | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩০164679
  • পালিয়ে আসারই মত। কিন্তু পালিয়ে পালিয়ে আর কোথায় বা যাবো! বইয়ের আড়ালে?
    মহাশ্বেতা দেবীর ঐ বড়গল্পটা মনে আছে- দেওয়ান খইমালা ও ঠাকুরবটের কিস্সা? তাতে ঐ সেই একটি চরিত্র ছিল মনে আছে, খুব চরিত্রবান, বিবেকী একজন বলিষ্ঠ প্রৌঢ়? শ্মশানে-মশানে ঘুরে বেড়াতেন, বড়লোক-ছোটলোক মানতেন না, আহাম্মক গাড়োল অহঙ্কারী দেখলে চোখে চোখ রেখে বলতেন-কিসের তরে মাটি কাঁপাও, বাপ! কেননা, ছাই হতে শুধু ঘন্টাখানেক লাগবে। সকলেরই।
    কিন্তু এছাড়া বাইরের পৃথিবীতে কোনোরকম ইন্টারফিয়ার করতেন না। শেষবেলায় এসে তাঁরও মনে হয়েছিল, ঐ মূক হদ্দ গরীবগুলো তাঁর দিকেই চেয়ে থাকত, একমাত্র তিনিই পারতেন মানীর মানের তোয়াক্কা না করে স্পষ্ট কথা স্পষ্টভাষায় বলতে। কিন্তু তিনি তা বলেন নি। চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে শ্যামাসঙ্গীত গাইতে গাইতে শ্মশানে চলে গেছেন। সংসারবিষে জড়াতে চান নি। শেষবেলায় অনুতাপ হয়েছিল।
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৭164678
  • হুম্ম। ফেসবুক গ্রুপেও পারলে এটা একটু লেখো। যথারীতি এই খবরটা লোকে অবিশ্বাস করছে। বিশ্বাস করতে চায়না বলেই।
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৪164676
  • পাই, সত্যি। পিটিআইয়ের খবরেও এই ফেক ভিডিও সার্কুলেট করে কম্যুনাল টেনশন বিল্ড আপ করার খবর লেখা হয়েছে, লোকাল এডিজি, ল অ্যান্ড অর্ডার-কে কোট করে।

    বলছি না। বারুদের স্তুপ এমনভাবে বানিয়ে রাখা হয়েছে, একটা ফেক ভিডিওই যথেষ্ট ২১টা জীবন নিয়ে নেবার জন্যে। ফেসবুকে তাই নিয়ে অত্যন্ত হইহল্লা। এখন চারদিকে এক নতুন ধরণের মকারি ছড়িয়ে বেড়াচ্ছে। যদি মুসলমানরা হিন্দুদের খুন করে, তা হলে সেটা সেকুলারিজম, আর হিন্দুরা তার প্রতিশোধ নিতে দুটো মুসলমান মারলে সেটা হয়ে যায় কম্যুনালিজম। আজ অন্তত তিনটে আলাদা থ্রেডে এই কথাটা পড়লাম।

    খুব তাড়াতাড়ি হিংসা ছড়াচ্ছে।
  • Az | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৫164675
  • টইয়ে গিয়ে শিউরে উঠে ছিটকে পালিয়ে এলাম। ঃ-(
  • কৃশানু | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০২164674
  • খারাপ খবর গুলোর মাঝে একটা ভালো খবর ধরা থাকঃ লিয়েন্ডার ইউ এস ওপেন জিতল।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১২164673
  • এটা সত্যি !!
    ...Going by the track record of Khap dominated Western UP those killings was not a unique case in the region. But tensions did flare up as predators and teasers were from different communities.

    But this didn’t end here; political strategist found potential of dynamite in the incident and started to prepare the ground for the explosion.
    Fake videos of ‘killing of Hindu youths by Muslim mob while they were protecting the honor of their sister’ were circulated through mobile phones and internet. The horrific video showed men in beards and traditional Muslim attire killing two youths mercilessly.

    That disgusting video is originally from Pakistan of infamous 2010 killing of two brothers in Sialkot Punjab province by lynching mob who misidentified them as dacoits.

    Fake video was edited to incite the passion to illustrate typical bearded Muslims killing helpless innocent Hindu boys who were just trying to protect honor of their sister.

    The video traveled like a wild fire and shared by many people, shockingly including local BJP MLA from the region, BJP MLA from Sardhana constituency of Meerut district Thakur Sangeet Singh Som shared the video on his Face Book profile asking people to ‘see what is going on in Muzaffarnagar’, 500 local right wingers distributed it immediately (he has removed it now after a case was filed by UP police)....

    http://twocircles.net/2013sep08/fake_pakistani_video_used_bjp_mla_and_hindutva_forces_fan_communal_riots_muzaffarnagar.htm#.UiyCqCuYpvA.facebook
  • ম্যাক্সিমিন | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৮164671
  • তারা বলে পশ্চিমবঙ্গের লোকেরা ভারতের চাকর। আর এরা বলে আমরা সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীনই হত না।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৮164672
  • এই গুলি চালানোর নিন্দাতেও এপারের মানুষ বিশেষ সরব, এমনটা নয়। নীরবতাকেও কখনো কখনো একরকমের সমর্থন হিসেবে ইন্টারপ্রেট করা হয়। অন্ততঃ বাংলাদেশের অনেক মানুষই সেটা করছেন। ফেলানির বিচারের এই রায় নিয়ে এপাশে আদৌ কোন সোরগোল হচ্ছে কি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত