এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anirban | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৫164430
  • তালিবান-রা। ২০ টা গুলি করেছে।
  • Az | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৪164429
  • কোন্‌ মহিলাকে? কে/কারা মেরে ফেললো? কেন? কীভাবে?
  • kumu | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২৫164428
  • অর্থ তার ভেবে মরে যত গুরুতুতো?
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০৬:২১164427
  • মহিলা কে কি বীভৎস ভাবে মেরে দিল।
  • rabaahuta | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৩২164426
  • মারহাব্বা মারহব্বা
  • ন্যাড়া | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৪৬164425
  • স্বপ্ন দেখেছেন রাত্রে রবাচন্দ্র হুতো
    অর্থ তার ভাবি ভাবি চান্ডালেরা ভুতো।
    শিয়রে বসিয়া যেন তিনটি বাঁদরে
    কবিতা লিখিতেছিল পরম আদরে।
    কিছু বা বলিতে গেলে গালে মারে চড়
    বিক্ষোভ করিলে চলে ধর ও পাকড়।।
    হুতোরে বসায়ে দিল উচ্চ একটি দাঁড়ে
    নীচে বসে ঊর্ধমুখে মহা গাল পাড়ে।
    বেগতিক দেখে হুতো দাঁড়ে খায় দোল
    সমস্বরে সবে বলে, "খোল, খাতা খোল"।।
    তড়িঘড়ি খাতা খুলে কাটে আঁকিবুঁকি
    তাহারে কবিতা বলা হয়ে যাবে ঝুঁকি।
    এতেক লিখিয়া হুতো করে ছটফট
    লেখাটির নাম দিল 'হিং টিং ছট'।

    স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান
    গৌড়ানন্দকবি ভনে, শুনে পুণ্যবান।
  • ন্যাড়া | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৭164424
  • একটি তারিফি কবিতা
    -----------------------------

    হুতো ও কবিতা
    যেন
    রণধীর আর ববিতা।
  • rabaahuta | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৯164423
  • ডিমওলা ডিম বেচে সীমওলা সীম
    পিছ্ল পাহাড়ী পথে রাতে পড়ে হিম
    পাহাড়ে চোড়োনা কেউ গোড়ালিতে ফোঁড়া
    পড়ে গেলে ব্যথা পাবে ঠ্যাং হবে খোঁড়া
    ঠিকুজীতে ফাঁড়া আছে বনে আছে বাঘ
    এতবড় কেঁদো সাইজ গায়ে তার ডোরা
    রাস্তায় গাড়ি চলে উথালপাথাল
    বোঝেনা তো রাজপথে একলা মাতাল
    নদীতে কুমীর আছে ডাঙায় শিয়াল
    কাকে যেন খেয়ে নিল সাগরে, বমাল
    আকাশে রয়েছে চিল ঘাপ করে আসে
    কেড়ে নেয় সিঙাড়ার চাঙাড়ি বাতাসে
    বাঁদরেরা গাছে থাকে ঝোপেঝাড়ে সাপ
    বন্যেরা বনে দড়, সালিশীতে খাপ।
    জীবন পদ্মপাতে দুইফোঁটা জল
    কেন তারে হুড়ো দাও? এমন ধকল?
    মাছেরা ঝোলেই থাক সাগরে কাছিম
    হাতিরা পদ্মবনে খিচুড়িতে ডিম
    বইমেলা জুড়ে থাক পাখির কূজন
    প্রকৃত সারস সহ টোটাল দুজন
    টেলিফোনে কল থাক ক্যামেরাতে ছবি
    গাছে থাক ফল আর ভুলে যাক ভবি
    দপতরে গুরু করি ল্যাদ খাই ঘরে
    বন্যেরা বনে ভালো, আমি ইনডোরে।

    ------------------------------------

    আমার কঠিন কবিতাগুলোতো কেউ বোঝেনা, ভাবলাম সাধারন মনুষের জন্যেও কিছু সহজিয়া লেখা উচিত। তাই আরকি। আর এইসব শিয়ালের সঙ্গে বমাল বা জলের সঙ্গে ধকলের মিল নিয়ে মেলা কূটকচালী করার দরকার নেই, এইসব একটু আধটু হয়েই থাকে।
  • Az | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৬164422
  • আচ্ছা, "কাবুলিওয়ালার বাঙালি বৌ" এর লেখিকা সুস্মিতাকে কি সত্যি সত্যি কেউ বা কারা মেরে ফেলেছে গুলি করে?
  • aranya | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৪164421
  • হাঃ, বিড়ি খেতে যাওয়ার নাম হাইকিং :-)
  • Ishan | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:১০164420
  • আরে এইত্তো লেকের কিনারে হাইক করে এলাম। ফেবুতে ছবিও লাগালাম, তবু কেউ বিশ্বাস করেনা।
  • aranya | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫০164419
  • ব্ল্যাঙ্কি তাও হাইক করে, পোচুর হাঁটতে হয় - সেটাও একটা স্পোর্ট।
    ঈশেন একদম ছ্যা ছ্যা, লেখালেখি-র সাথে এট্টু খেলাধূলো ও তো করবি বাপু
  • Blank | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪০164418
  • সে আমিও চাম্পিয়ন অস্ত্রবাজ। অসম্ভব ভালো সোর্ড চালাতে পারি যার নাম আথেনাস ব্লেড।
    আবার বন্দুকে আমি ক্র্যাকশট, হেলিকপ্টার ও চালাতে পারি।
  • Ishan | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৫164417
  • টেনিসে আমারও ১৮০০ পয়েন্ট (উইতে)। এই বয়সেও প্রো। কিন্তু ছেলে ছাড়া কেউ অসাম বলেনা।
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৭164416
  • এটা দারুণ খবর।
  • aranya | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৫164415
  • বাঃ, ভাল খবর। লিয়েন্ডার জাস্ট অসাম
  • + | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৬164414
  • লিয়েন্ডার ফাইনালে। ৪০বছর বয়সে ব্রায়ানদের হারিয়ে। সত্যি যা-তা
  • pratik | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৫164413
  • যারা যেতে চান বিকেল ৪টার মধ্যে পৌছানোর চেষ্টা করুন, শ্যামবাজারে দুপুর ১ টায় মিলিত হয়ে ২১১ বাস ধরবেন কেউ কেউ, তাদের সাথে যেতে হলে যোগাযোগ করতে পারেন চন্দ্রাস্মিতার সাথে ৯৪৩৩৫৫৭৯৮২ তে।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫২164411
  • ঘুমোই। সবাইকে গুন্নাইট।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫২164412
  • যাহ! ঃ-(
    এই অক্টোবরে আমার এক বন্ধু জয়েন করছে। ইকোর লোক। আজকেই এই খবরটা জানলাম, মনটা তাই বেশ খুশি। ঃ-)
  • potke | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৯164410
  • টিমের ডিপে লোক নিচ্ছে, বৌকে বলছি এপ্লাই করতে--পাত্তাই দিলনা!
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৩164409
  • লি-স্তেপানেক ফাইনালে উঠলো আম্রিকার জুটির মুখে ঝামা ঘষে।
  • শ্রী সদা | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৪164408
  • গুরুর জন্মদিন আজকে। গঙ্গাজলেই গঙ্গাপুজো হোক।
  • কৃশানু | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২১164407
  • ঠিক ঠিক!!!
  • ladnohc | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৩164406
  • রয়াল স্ট্যাটুটরি আর আকিউসি
  • aka | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৫164405
  • তবে এককের মতন লার্ণিং কার্ভ আর কারুর হয় নি। এমনকি আমারও না।
  • কৃশানু | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০২164404
  • রোযল্স্ত্যতুতোরিআরকিউসি বাদে বাকিটা বোঝা গেছে। এটা যেন বুঝে বুঝেও বুঝছি না।
  • aka | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০১164402
  • এইটা বেশ হয়েছে। হুতো বরম এককের এই কবিতাটা এক্সটেণ্ড করুক।
  • কৃশানু | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০১164403
  • খোঁজ থাকলে আমাকেও জানাবেন।
  • Ekak | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৮164401
  • হেহেআমিআগেতিন্তে অদিত্সাম্লাতুম রোযল্স্ত্যতুতোরিআরকিউসি। অদিতেকালাদাজগত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত