এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • netai | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪০164310
  • রঞ্জনদাকে আর পামিতাদিকে হ্যাপ্পি বার্থডে
  • Ben Arfa | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৮164309
  • না না, বরং কয়েকটা blast ended skrewt দিই।
  • ladnohc | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৭164308
  • এক্টা স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তেড়ে হিন্দিগান বাজছে, দেখলাম ছেলেমেয়েরা সেজেগুজে বলিউডিড্যান্স করছে। আজ যে শিক্ষক দি বস!
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৯164307
  • পামিতাদিকে একটা ইনভিজিবল ক্লোক দ্যাও।

    রঞ্জনদা আর পামিতাদি দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা।
  • Ben Arfa | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৮164306
  • রঞ্জনদাকে হ্যাবাড্ডতে একটা হিপ্পোগ্রিফ, আর পামিতাদিকে কী দেওয়া যায়...সি প্লাস প্লাস কম্পাইলার?
  • ঊমেশ | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৯164305
  • অন্য ইউরোপের দেশের কথা ঠিক জানি না, কিন্তু কোনো দেশের ফিফা র‌্যান্কিং ৭৫ এর নিচে হলে UK তে ফুটবলার হিসাবে ওয়ার্ক পারমিট পাবে না। আমাদের মেহতাব এই কারণে স্কট্ল্যান্ডে ট্রায়ালে এসে পারমিট পায়নি।
  • h | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৩164304
  • ভ্যান পার্সি আর ফাব্রেগাস এক সংগে এসছিলো। ফাব্রেগাস এর আগে নাম হল, ভ্যান পার্সির এখন নাম টা বেশি। ম্যান ইউ এ জয়েন করার পরে তো প্রায় বিশ টা গোল হয়ে গেল।

    বাই দ্য ওয়ে, মাল দীভ্স এর প্লেয়ার টা, এতো ব্যাপক প্লেয়ার। যার কথা কাগোজে বেরিয়েছে। ও ইউরোপে চান্স পায় না কেন?
  • cb | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৫164303
  • আরে পরের বছরই ওয়ার্ল্ড কাপ, মাথাতেই ছিল না। একটু খোঁজখবর করতে হবে
  • kc | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৪164302
  • ব্ল্যাঙ্কো, মিডিয়াফায়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ানেওয়া করবা?
  • Kaju | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২১164301
  • আরে হ্যাঁ, ঠিকই তো।

    যাহাই ৫২ তাহাই ৫৩
    মানে যাহাই ৫৬ তাহাই ৪০
    মানে যাহাই ২৮ তাহাই ২০
    মানে যাহাই ১৪ তাহাই ১০

    পিওর অঙ্ক লালু, পিওর অঙ্ক।
  • Ben Arfa | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৯164300
  • এমিরেটসের শেডিউল আর টিসিএসের লোয়েস্ট ফেয়ার পলিসির কল্যানে আমার লিয়ঁতে দুদিন বেশি থাকা হচ্ছে।
  • কৃশানু | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৩164299
  • ২০১০। এ আর না বোঝার কী আছে!!
  • cb | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১১164298
  • ওয়ার্ল্ড কাপ ২০১৪!!!!!
  • krishanu | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৯164297
  • গেল ওয়ার্ল্ড কাপে ওজিল ভালো খেলেছে। ওখান থেকেই ওকে চেনা গ্যাছে, তার আগে চিনতাম না। ইউরোতে বরং অত ভালো খেলেনি। ওজিল, খেদেইরা আর মুলার ওয়ার্ল্ড কাপ ২০১৪ এর ফসল। কেউ কেউ guliyechen।
    মূল্যবান মতামত দিয়ে abar trening e jabo।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০০164296
  • আমিও এই ক্লাবের হিরো নিয়ে নাচানাচিতে নেই। চ্যাঃ লিগে ভালো খেললেও নাহয় খানিকটা প্রমাণ হয়, নইলে স্রেফ ইপিএল বা লা লিগা দেখে কিছুই বলা যায়না।
    কিছু গ্রেট প্লেয়ার কখনও বিশ্বকাপ খেলেনি বা খেলেও ছড়িয়েছে এটা মাথায় রেখেই বললাম।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৮164295
  • উমেশদা,
    কিন্তু স্টার তো সত্যিই হাতে গোনাই হয়। একি আইপিএল নাকি যে হাজার হাজার হিরো থাকবে?
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৫164294
  • test
  • ঊমেশ | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৩164293
  • আমি ওজিল সফল না বিফল সেটা আমি বলিনি।
    আমি বলেছি, ক্লাব ফুটবলে যাদের হিরো ভাবি, তারা বিশ্বকাপে সফল কি বিফল সেটা নিয়ে ভাবি না।

    পার্সি কি জিনিস সেটা যে কোনো আর্সেনাল সপোর্টার বা ম্যানু সাপোর্টার কে জিগ্গেস করলে বলে দেবে।
  • Ben Arfa | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৯164292
  • পার্সির সাথে আবার ওদের ম্যাঞ্জারের ঝগড়া চলছিলো তখন।
  • netai | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৬164291
  • পরিযায়ী বলার পরেও সিঁফোস্যার রাগ না করায় আমি যারপরনাই হতাশ।
    ওজিল বিশ্বকাপে ফ্লপ উমেশদার এই বিশ্লেষনের সাথে আমি একমত নই। পোকিত বাজে খেলেছিলো পার্সি। এর ওর হাত পা ধরে টানছিলো। যাচ্ছেতাই। অচথ এমনিতে কি ভালোই না খেলে। রোনাল্ডো মেসিরা খারাপ খেলেনি। তবে অফ কালার ছিলো। এর পিছনে পর্তুগাল বা আর্জেন্টিনার দল হিসেবে ব্যার্থতার কথা হিসেবে রাখতে হবে।

    ওজিলকে সখী বলার বিরুদ্ধে আরো একবার আমার প্রতিবাদ নথিভুক্ত করলাম। হতে পারে ওজিল টাফ প্লেয়ার নয় (পেপের মত)। কিন্তু যথেষ্ট কার্জকরী ভূমিকা নেই। ছোট রেন্জে বল নিয়ে বা বল ছড়া ডিফেন্স নাড়িয়ে দেওয়া দৌড়, ভালো ডজ, মাপা পাস ভালোই তো পারে। আর এসব দেখতেই তো ফুটবল দেখা।
  • Kaju | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৬164290
  • কাজু রেসিডেন্ট একক নয়। কাজু এক ও অদ্বিতীয়, একক।
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৪164289
  • একক কাজু নামে লিখছে ক্যানো !
  • Kaju | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৩164288
  • আজকাল টইগুলো লিক করে ভাটে এসে পড়ছে। কোরত্রীপোক্‌খো কিসুই খ্যাল রাখে না দেহি এদানী ! সারাই করেন সারাই করেন।
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩০164287
  • ক্লাব ফুটবলে যারা চকচক করে তারা কিন্তু সকলে আসল সোনা নয়।
  • ঊমেশ | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৯164286
  • লোকেরা গাঁটের পয়্সা খরচা করে দামী দামী সিজন টিকিট কেনে। ক্লাবের জন্যে ১০০-১০০ মাইল ট্রাভেল করে সাপোর্ট করতে যায়।
    প্লেয়ার দের সখী সখী ভাব করতে দেখলে প্যাঁক দিয়ে দিয়ে তার লাইফ হেল করে দেবে।

    বিশ্ব্কাপ খেলে এমন কিছু পয়্সা পায় না, শুধু ভালো নাম পায়। পয়্সা পায় ক্লাব থেকে, আর ক্লাবের সাপোর্টার দের ভালো সাপোর্ট থাকলে, সেখানে সে সখী ভাব করবে কেন?
  • sinfaut | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৭164285
  • আচ্ছা, ধরা যাক ভ্যান পার্সি, কটা বিশ্বকাপ খেলেছে? ধরে নিই ২ টো অন্তত? ক'টা গোল করেছে? বা সব থেকে জরুরী, ক'টা অ্যাকুরেট গোলে শট নিয়েছে? ভ্যান পার্সির কথা বললাম, কারন প্রতিবারই ধারাভাষ্যকারের পার্সিইইই, বলে হঠাৎ কন্স্টিপেটেড পাছুর মতন থেমে যাওয়া ও বল গোল্পোস্টের অন্তত ১২ ফুট উপর দিয়ে উড়ে যাওয়াটা চোখের সামনে ভাসে। আর পরিযায়ী টায়ী বললে মোটেই রাগ করব না। সত্যিই তো চার বছরে ঐ ক'টা খেলাই দেখি। তাই, আসলে আমি যে খেলা দেখি তোমরা কনসিস্টেন্টলি দিনের পর দিন সেই খেলা দেখোনা। সেটাই তো বলার চেষ্টা করলাম। ;-)
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৭164284
  • পঞ্চায়েত?
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১১164283
  • আজ বোধ হয় আমার খাপ খোলা হল না। :(
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১০164282
  • স্টার ক্লাবে গিয়ে স্টার প্লেয়ারদের মাঝে গিয়ে পড়লে অনেকেই চকচক করে। বিশ্বকাপে দেশোয়ালি ভাইদের মধ্যে অত চকচক সবাই করে না।
    লিজেন্ড-দের (এই মারাদোনা এসেট্রা) অবশ্য ম্যাটার করে না - ক্লাব, দেশ, খাল, বিল - সর্ব্ত্র শাইনিং।
  • ঊমেশ | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৫164281
  • ছোটোবেলা, যখন ভারতে শুধু বিশ্ব্কাপ দেখা যেত ক্লাব ফুটবল দেখার সুযোগ ছিল না, চার বছর অপেক্ষাতে থাকতাম কবে আসবে বিশ্বকাপ, তখন শুধু তাদের হিরো ভাবতাম যারা বিশ্বকাপ ভালো খেলতো।

    কিন্তু এখন গল্প আলাদা।
    ক্লাব ফুটবল আমাদের সারা বছর আনন্দ দেয়, বিশ্বকাপ সেই চার বছর বাদে একবার। এখন আর বিশ্ব্কাপ আলাদা ভাবে গুরুত্ব দিয়ে ভাবি না। যে ফুটবলার রা আমাদের সারা বছর আনন্দ দেয় তারা এখন হিরো। বিশ্বকাপে ফ্লপ করলো না কি করলো ভাবি না।

    তাই ভাবলে তো মেসি, রোনাল্ডো, ওজিল, ড্রোগবা, পার্সি দের ভুলে শুধু ফোরলান দের মতো কিছু হাতে গোনা প্লেয়ার দের নিয়ে পড়ে থাকতে হতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত