এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০৪:১৭164250
  • আমার মনে হয় আজ পারমিতা ( আদি) ওরফে শিমুলমিতা ওরফে হালুমের জন্মদিন। আজ তবে উৎসব হোক। পায়েস, বেলুন, শান্তির জল।
  • i | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০৪:১৪164249
  • ইয়ে হয়েছে, .. সেদিন হয়তো একটু বেশি বলা হয়ে গেছিল-লিখে টিখে নিজেরই ভাষণ মনে হয়েছিল-তবে এরকম মুহূর্ত তো এসেও যায়। চুপ করে থাকার মুহূর্ত, আবার সরব হওয়ার মুহূর্তও। আবার এসবই আমাদের মুড, সময়, আরো নানা কিছুর ওপর নির্ভরশীল। এসবের ছাপ তো পড়েই ফোরামে। কি আর করা যাবে? ক্ষমা টমা চাইলাম না।
    টই বা বুলবুলভাজা বহু বহুদিন নিয়মিত পড়ি না। পড়লেও মন্তব্য করা হয় না। এটা ঠিক করি না- আমি জানি। কিন্তু ঐ,.. বিবিধ ফ্যাকটর।
    শ্রাবণী,
    আমি ঐ লেখাটি পড়িনি যখন প্রকাশিত হয়েছিল-১৫ই জানুআরি ২০১১ কোল্কাতায় তখন। বহুদিন পরে কোনো এক আলোচনায় বোধ হয় লেখাটির কথা ওঠে তখন সার্চ দিয়ে পড়ে নিয়েছিলাম। লেখার পিঠে লেখার কিছু ছিল না।
    তোমার অন্যন্য লেখার ব্যাপারে বলেছি -কখনও ব্যক্তিগতভাবে কখনো খোলা পাতায়।আবার বলাও হয় নি-অন্য অনেক লেখায় যেমন হয়।
    অভিমান হয়। আমারও হয়। বয়স হচ্ছে বলে হয়তো আজকাল বেশিই হচ্ছে। ওভার সেনসিটিভ মত হয়ে যাচ্ছি কেমন।
    শ্রাবণী, অভিমান সাজে না তোমাকে। হলুদ গোলাপের গোছা নিয়ে হাসিমুখে এসে দাঁড়াও। দেখি।
  • nina | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২০164248

  • ভাল লাগল বেশ।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩৩164247
  • সাধু সাধু।
  • rabaahuta | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৯164246
  • মাথা দিয়ে বাক্যরচনা করতে দিলে আমি লিখবো 'মাথাগরম পদা, এই নাও গদা', বাঁটুল দিগ্রেটের কমিক্স থেকে কোট করে।

    তবে এসেছিই যখন একটা আত্মজীবনীমূলক কবিতা লিখে যাই। ছোট করেই লিখি, পাঁচটা বাজে, বাড়িঘরে যাবো তো নাকি।
    -------------------------------------------------------------

    মাথাগরম হুতো
    আবেগে আপ্লুতো
    পদ্য লিখে যেমন তেমন
    মদ্য খাবার ছুতো।
    চরণযুগল ধূলায় ধূসর
    পায় ছিল না জুতো
    শুঁড়ির সাক্ষী মাতাল তারা,
    আসলে মাসতুতো।
  • Az | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৪164245
  • রাতের ভাষ্যে চাঁদের কাস্তে
    আঁধার কাটছে আস্তে আস্তে
    আস্তে আস্তে
    আস্তে আস্তে
    খাস্তা কচুরি নাস্তা সারছে
    সঙ্গে দু পেগ রামও মারছে-

    ঃ-)
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৯164244
  • ব্যাঙ দির মাথা? না আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এক্ষুনি আলোচনা করচি না।
  • Ekak | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৪164242
  • ব্যাঙ্গের মাথা নিয়ে কথা হচ্ছে নাকি
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৪164243
  • ইর্র্র্র্র্র্র্র্র্র্র্ররক
  • aka | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:০২164241
  • রাতের ভাষার নাম চাঁদের কাস্তে, জোছনার আবছায়া আর তারাদের একাকীত্ব, সে ভাষার ব্যকরণ নিঃসঙ্গতা, আর বানানরীতি তারল্য। সে ভাষা আগামীর।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৭164240
  • হ্যা এখন সন্ধে বেলা যে
  • Az | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪১164239
  • সান্ধ্য ভাষা????? ঃ-)
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪০164238
  • আরে আমি কেনে। সইত্যকথন সম্পর্কে বই তো ডিডিদাকে দেওয়া উচিত। :)
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৯164237
  • বানী দের এক্সেপশান হয় না, বানী মানেই সান্ধ্য ভাষা - কত কিছু লুকিয়ে থাকে ভেতরে।
  • aka | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৪164236
  • বাণী দিলে ক্যান? হ্যাঁ? বাণী দিলেই এক্সেপশন কেসে ক্যাচ, কট, কট।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৭164235
  • রিকোয়ারমেন্ট ক্লীয়ার নয় - হচ্ছিল চিকেনের সাথে পর্কের তুলনা, এসে গেল মাছ !!!!!
  • aka | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৫164234
  • ব্যাঙের মাথা কিস্যু জানো না। কেজুন ঝাল রান্নায় জ্যান্ত মাছ ডুবিয়ে তুলে নেওয়া ছাড়া আর কিছুই ভালো লাগে না। খালি মতামত দেবার জন্য তাড়াহুড়ো।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৩164233
  • এটা মতামত না। এটা হলো বানী -
    যেকোনো চাপে, তাপ এবং সময়ে রেড মিটের স্বাদ অনেক বেটার হয়
  • aka | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৮164232
  • লাগবে। কুম পাও চিকেন ভালো না পর্ক?
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৭164231
  • আমার কোনো ব্যপারে মতামত লাগবে না? অ্যাঁ? কোনো ব্যাপারে না?
  • কুসুম্বা | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৯164230
  • এতদিন পর এসে দেখি একজন অন্তত মনে রেখেছে আমায়, সেই আনন্দে Az-এর ল্যেগে একটুখানিঃ

    গোপীনাথ লেটরা ধাক্কা একটা খেয়েছে, কিন্তু ভেঙ্গে পড়েনি। এদ্দিনে, পার্টিটা গড়তে হবে সংগঠন বাড়াতে হবে, ইত্যাদি বলছে। জয়ের ব্যাপারে একটু বেশীই নিশ্চিত ছিল এবার নিজেদের গ্রামটাতে, ২০ হাজার টাকা দিয়ে একটা পরিবারের ১৮টা সিওর ভোট নিয়ে গেল অথচ জানতেই পারলনা গোপীরা! এই আফসোসে হারের ক'দিন বাদেই পাঁঠার মাথার ঝাল চচ্চড়ি সহ জেডি খেয়ে কচিকাঁচারা, যারা খেটেছিল মূলত জয়ের আনন্দলোভে, জলদাগী মালগুলোকে শিক্ষা দেওয়ার বিভিন্ন কৌশল ব্যাখ্যা করে দাবী তুলছিল। অনেক দিন লেগেছে ওদের শান্ত করতে, গোপীই পাঁঠা চ্যুটিয়ে মাথা পেয়েছিল বুঙ্কেশ্বরীতলা শ্মসানে। আগে বাড়িতে হোত, এখন উঠে গেছে, তবু বলী দেওয়ার বহু পুরন ভারী রামদাটা ওর বাবা সেই কবে এক সাধুকে দিয়ে দিয়েছিল তাই নিয়ে আফসোস এখনও গোপীর।

    চারিদিক ঘন সবুজ, গোটা মাঠের ধানক্ষেত, ঘাসে ঢাকা আল, গাছপালা ঢাকা পাড়াগুলো সব সমান শ্যামল এখন।

    নলহাটি-১ ব্লকের কাঞ্চনমালা, চন্দননগর, পাসিনালা, কাটাপাহাড়ি, কালিপুর ইত্যাদি গ্রামে দশ-বারো জন অনাহারে মারা গেছে শুনলাম, পাথর খাদানের মজুর সব, সাঁওতাল, একজনের নাম মন্ত্রী টুডু। যেতে হবে মন্ত্রী টুডু, মোথা সরেনদের গ্রামগুলোতে, অথচ সামনের কদিন অন্য কাজে ফেঁসে আছি!
  • শ্রী সদা | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৫164228
  • আঃ এত ঝগড়া ক্যানো গান শুনুন গান।
  • h | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৬164227
  • যে কোনো আলোচোনাই নিজেদের নিয়ে আলোচনায় পর্যবসিত করার বিরুদ্ধে দুনিয়ার মজদুর এক হও।
  • h | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫২164226
  • দুনিয়ার মজদুর এক হও।
  • h | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫১164225
  • কাফিলা অতি বাজে রেস্টোরেন্ট। ওখানে র খাবার একমাত্র মিতাদি থাকলে খেতে ভাল্লাগে ;-)
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৭164223
  • থ্যাংকু সে। ঃ-)
  • সে | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৪164221
  • সংহতি একটা সাইট।
    http://sanhati.com/
  • Ekak | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৪164222
  • কীচুই ভাল্লাগেনা। কল্লোলদার এত্তা গান আচে :ভালো লাগে না। তার মৈদ্যে নিজের ইচ্চেমত কতা গুঁজে আপন মনে ঘ্যান ঘ্যান করে চলেচি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত