এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কু | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৬164160
  • ভাটিয়া৯ মানে ইন্ট্রভার্টিয়া৯।
  • san | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৫164159
  • আচ্ছা বানানটা শ্লোগান না স্লোগান ?
  • san | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৪164158
  • 'শ্লোগানসর্বস্ব' কথাটা আমি আদৌ বলি নি কিন্তু। কোনো কোনো শ্লোগানধর্মী পোস্ট দেখেছি ঠিকই, যদিও সিকির দেখেছি কিনা মনে নেই। কিন্তু যে কোনো লোককেই 'শ্লোগানসর্বস্ব' বলার জন্য যতটা উঁচু থেকে দেখে জাজ করতে হয়, সে জায়গায় আমি মোটেও নেই। ভুল ইমপ্রেশন যাওয়া কোনো কাজের কথা না, তাই ক্লিয়ার করবার জন্য লিখলাম।
  • de | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৭164156
  • এছাড়া রইলো লিং পোস্ট করা -- আমি করে থাকি --

    আমি অনেকের লিং পড়ে অনেক কিছু জানতে পারি -- এখানেই -- তাই কোন লিং নাড়া দিলে এখানে পোস্ট করে থাকি -- সেটা যদি কারো আগে পড়া হয়ে থাকে সে পড়বে না, ব্যাস! মিটে গেলো!
  • শ্রাবণী | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১০164155
  • পাঁচবছর আগে বা তারও আগেও ঘটনাগুলো কম কম কিছু ছিলনা, অন্তত বান্দার লেখা বা তার যত ডকুমেন্ট সেসময় রেখেছি, তথ্যাদি, সেগুলো পাল্টে দেখলে তাই মনে হয়! তবে দের আয়ে দুরস্ত আয়ে, বিচলিত ভাবটা এ নিয়ে আসা উচিত, সচেতন হওয়া উচিত, এসেছে, হয়েছে ভালো কথা। কিন্তু তা দিয়ে সবাইকে নিক্তি মাপাটা বোধহয় ঠিক নয়। আমি ভোর আটটায় ঘুম থেকে উঠি বলে ওটাই সঠিক সময়, ছটায় ঘুম থেকে ওঠাটা নয়, এরকম ধারণায় আমরা সবাই অল্পবিস্তর চলি, কিছু করার নেই!
  • de | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৯164154
  • শ্রাবণীর সেই লেখা আমার চোখে পড়েনি -- এইটুকুই শুধু বলার! বাকি এই বিষয় নিয়ে অনর্থক বাক্যবিনিময় করে কি হবে? যারা যে বিষয় নিয়ে কথা বলতে চাইবে তাই নিয়েই বলবে -- সে জন্যই তো ভাট!
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৩164153
  • বিচলিত হয়েই হয় তো শ্লোগানসর্বস্ব হয়ে যাচ্ছি। বুঝতে পারছি কোথাও একটা থামা দরকার,

    কে জানে। এই সব এত বেশি বেশি ঘটনায় মাথা ঠিক রাখতে পারি না।
  • শ্রাবণী | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪২164152
  • সেইসময় বান্দার ঘটনা আমায় খুব বিচলিত করেছিল তাই যা জীবনে করিনি তাই করেছিলাম, নিজে লিখে শমীককে রাতে পাঠিয়ে গুরুতে তুলতে অনুরোধ করেছিলাম। আমি নিজেকে পঃ বঙ্গের সাথে সাথে ইউ পির মেয়েও মনে করি, এদিককার অনেক কিছুই আমার চেনা, লোকেরা জায়গা।
    সেই লেখা নিয়ে বা ঘটনা নিয়ে একটি মন্তব্যও দেখিনি, কিন্তু তাতে কনক্লুড কখনোই করিনি যে এখানকার লোকেরা সচেতন নয়। ভাটে তখনো ভাটই হত, তবুও। তখন সময় আসেনি, এখন সময় এসেছে, এইটুকুই।
  • Tim | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৯164151
  • ঐটুকু সময়েই ***
  • Tim | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৮164150
  • আমার সুচিন্তিত মতামত ও দ্বন্দ্ব। আসেপাশে যা ঘটছে সেগুলোর সংখ্যা এতই বেশি যে কোথাও একটা সুইচ অফ অন না করলে সারাক্ষণ সমাজসেবাই করে যেতে হবে। সেক্ষেত্রে লেখালেখি, পড়াশুনো, দৌড়োদৌড়ি, গলাবাজি থেকে শুরু করে জীবনের সমস্ত অ্যাক্টিভিটিই সেই সমস্যাগুলোর দূরীকরণে নিয়োজিত করা উচিত। যদিনা অনাহারে অপুষ্টিতেমরে যাওয়া লোক আর গ্যাংরেপের ভিক্টিমের মধ্যে শ্রেণীবিভাগ করি। তো, আমার সন্দেহ হয়, সেক্ষেত্রে আদৌ ভাট বা টইতে অন্য কোন কিছুই তো চলার কথা না। এমনকি কিছুই লেখার বা পড়ার সময় পাওয়ার কথা না আমাদের অনেকেরই। কারণ ঐটুকু স্মায়েই একটা ন্যানো পরিমাণ পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করা যায়।
    অথচ এরকম তো দেখিনা। সে কি আমার দেখার ভুল?
  • শ্রাবণী | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৩164149
  • *ইঞ্চি
  • শ্রাবণী | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩১164148
  • হ্যাঁ, কিছুটা মেডেলও হতে পারে!
    কিন্তু ধর্ষিতাকে জেলে পাঠানো তো পাঁচবছর আগে বান্দার মেয়েটির ক্ষেত্রেও হয়েছিল, সেখান থেকে হোমে। এও এদেশে অনেককালের প্রচলিত চেনা প্র্যাকটিস।
    তখনই তথ্য ঘেঁটে দেখেছিলাম, দেশে প্রতি কত একটা মিনিটে যেন একটা রেপ হচ্ছে, এবং তখন এন সি বির রিপোর্ট বলেছিল, প্রতিটি পঁচাত্তরটি কেসে একটি রিপোর্ট হয়।
    দিল্লী হরিয়ানায় দলিতদের ওপর, নীচুবর্ণের ওপর দিনে গড়ে এরকম আকছার হচ্ছে! নয়ডায় আমি যবে থেকে এসেছি শুনি, ভ্যান গাড়ির দরজা হঠাৎ খুলে রাস্তা থেকে কাজের মেয়েদের তুলে নেওয়ার ঘটনা। আমার বাড়ির দিকটা তখনো খালি খালি ছিল বলে কতদিন কাজের মেয়ের বাড়ি থেকে আনতে না এলে ছাড়তে গেছি শুধু এই কারণে, বিকেলবেলাও ওদের বলতাম রাস্তার ওপর দিয়ে না হেঁটে, ধারে ফুটপাতের একেবারে শেষ প্রান্ত দিয়ে যেতে!

    যতদিন না একটু উঁচু শ্রেণীর, নির্ভয়ার মত মেয়ের ঘটনা ঘটল ততদিন চেতনা এলনা, অথচ টি ও আইয়ের দ্বিতীয় পাতা অনেকদিনই ধর্ষণ ইত্যাদির খবরে ভরা থাকত, আমি যবে থেকে এসেছি তবে থেকে দেখছি!

    সেই কবে দিল্লি নিয়ে লেখার সময় একথা লিখেছি!
    নিজের ইঁহি ইত্যাদির হিসেব করে কিন্তু সারাদিনের শেষে ভারী মনে মাথায় আমি যেখানে শাড়ি ইত্যাদির গল্প দেখব সেখানেই দুদন্ড বসব, সেটা যেখানেই হোক, চলবে!
  • san | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২২164147
  • অরণ্যদাকেও লেখার ছিল। সবরকম বিষয়ের আলোচনা, বিশেষত চারপাশে যা ঘটে চলেছে, খুবই স্বাভাবিক আর ওয়েলকামও বটে। আমরা তো আর গাছপাথর না !

    কিন্তু উত্তিষ্ঠিত জাগ্রত মোডের পোস্ট দেখলে (আমার) পালাতেই ইচ্ছে করে। সেটা ইস্যুগুলো থেকে পালানোর থেকে আলাদা, বলতে পারেন শ্লোগানে অ্যালার্জি ঃ-)

    আদারওয়াইজ যে যার পথ খুঁজে নেয় ও নেবে।
  • de | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২১164146
  • সে'র লিংক টা পড়ে ভালো লাগলো -- কি জানি কেন, এখনও ভারতবর্ষের সাধারণ মানুষের ওপর আমার অগাধ বিশ্বাস -- একা একা ঘুরেও বেড়াই নানা জায়গায় -- মিশেলের লেখাটা পড়ে একটু বাড়িয়ে বলাই লেগেছিলো!
  • h | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৮164145
  • দে র পোস্ট প্রসংগে। এক টা কথা চলে যে আজকাল রিপোর্টিং বেশি হচ্ছে, তাই ক্রাইম রিপোর্ট বেশি দেখাচ্ছে। তো এই শক্তি মিল্স এর ঘটনা প্রমাণ কর যে, তাও অনেক রিপোর্টিং ই হয় নি, অনেক আন অ্যাকাউন্টেড ফর ঘটনা, আন রিপোর্টেড ঘটনা এবং শাস্তি অব্দি না গড়ানো ঘটনা।
  • san | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০১164143
  • আজকের মেডেল কেসিদাকে দিলাম ঃ-)
  • ইনাসি | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৬164142
  • Ishan> I seek your permission to circulate your write up on "kakoli Santra' among my friends and acquaintances.
  • কু | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৩164141
  • বিবর্তন আছে, বিপ্লবও তো আছে।
  • সে | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫১164140
  • ধরে নিচ্ছি যে সত্যিই জুভেনাইল, কিন্তু বয়স সত্যিই কত সেইটা জানবার কোনো বৈজ্ঞানিক উপায় নেই? বার্থ সার্টিফিকেট তো জাল বয়্স লুকিয়েও বানানো যায়। এই সমস্ত অপরাধীদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের ওপর বেস করে বয়্স মেনে নেওয়া যুক্তিযুক্ত কি?
    ভারতীয় আইনে অনেক ক্ষেত্রে ডেট অফ বার্থ লেখা থাকে না, তার চেয়েও বেশি জোর দেওয়া হয় "aged about x years" এই ফ্রেজ এর ওপর।
    ম্যারেজ সার্টিফিকেটে বস লেখা থাকে, এভিডেভিট বানতে গেলেও এইরকম ঃ

    I, Sri Xyz (aged about 35 years), s/o Abc..."

    কেন DoB 01.01.1975 লেখা হয় না (অধিকাংশ ক্ষেত্রে)?
  • কু | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫০164138
  • ইঞ্চি কেন, ন্যানো ন্যানো করেও তো এগোয়, আবার ন্যানো সেকেন্ডে মাইল খানেকও।
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫০164139
  • নাহ এক ইঞ্চি দু ইঞ্চি করে কখনো বড় পরিবর্তন আসে না। আজ অব্দি আসে নি। ওতে অভিযোজন হয় মাত্র। কিন্তু বড় সড় পাল্টানোর জন্য আইস এজ ই লাগে।
  • শ্রাবণী | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৯164136
  • আমার কিছু কিছু ঠিক এখানের চলতি মতে করতে ইচ্ছে করেনা, যেমন এপাতায় বারোয়ারী উইশ করা, এই "ক" ইত্যাদি দেওয়া। তবে kcর পোস্ট কে কিছু একটা দিতে হয় মনে হয়। :)
    হ্যাঁ, নিজের কাছে সেই ইঞ্চিটার হিসেব আছে নাকি সেটা সবাই নিজে নিজে দেখলেই অনেকখানি হয়! আর সেটা অন্তত এখানে যেসব লোকেরা আসে তাদের দেখাবার কিছু নেই, কেউ জানেনা এমন নয়, এমনকি দেখতে না চাইলে দেখানোও যাবেনা, দিস্তা পাতা খরচ করেও নয়। কাগজ পড়ে টিভি দেখে, সেই লিঙ্কগুলোই আবার এখানে দেখেও নয়!
  • Ben Arfa | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৯164137
  • যাঃ, আমি তো জানি ডায়োজিনিস হবে;-)
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪০164135
  • ছ মাস নয়, গত আঠেরো মাসে নয় থেকে দশটা গণধর্ষণ ঘটিয়েছে এই গ্যাং।

    এবং এই দলেরও একজন নাবালক। সুতরাং আবারও আট মাস থেকে এক বছর, তারপরে তিন বছরের জুভেনাইল কাস্টডি।

    আসুন, আমরা এখন থেকেই অবাক না-হওয়া প্র্যাকটিস করি। আশা রাখি, দেশের প্রতিটা প্রান্ত থেকে অনুপ্রাণিত হয়ে এইরকম দলে দলে জুভেনাইল উঠে আসবে।
  • netai | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৯164134
  • কেসিদা বড় হলে অ্যারিস্টটল হবে
  • kc | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৬164133
  • এত এত অসভ্যতার হিসেব রাখতে গেলে অম্বল হয়ে যায়। এর থেকে দু এক ইঞ্চি অসভ্যতা বেছে নিয়ে নিজের পরিসরে দু ইঞ্চি চেঞ্জ করতে পারার চেষ্টায় লেগে থাকলেই অনেক। ঘুম ভাল হয়। শরীল ভাল থাগে।
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩২164132
  • ১। আমি বাড়িতে নেই, লুরুতে একটা পিজিতে আছি।

    ২। এখন আমি পিজিতে নেই, আপিসের কম্পু থেকে পোস্ট করছি।

    ৩। সারাইয়ের দোকান পেয়েছি, দিয়ে এসেছি। দেখি কী বলে।
  • de | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৩164131
  • ৬ হাজার বছরের অসভ্যতায় ইঞ্চি ইঞ্চি করেই চেঞ্জ আনতে হয়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত