এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৪164100
  • থ্যাঙ্কস অরণ্যদা।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫০164099
  • কাকলি দুইবার জ্বালিয়েছে লিখেছিলাম। এই হল প্রথমবার। দ্বিতীয়বারের গপ্পো আরও ছোটো। সে আরও কয়েক বছর পরের ঘটনা। কত বছর মনে নেই। সেই খবরের কাগজের দুই বা তিন নম্বর পাতা। এবারের খবরটা কাকলি সাঁতরার মৃত্যুসংবাদের। লিলুয়া হোমেই। কোনো এক দুর্ঘটনায়।

    কিকরে দেখেছিলাম মনে নেই। কেউ দেখিয়েছিল কিনা মনে নেই। কি রকম দুর্ঘটনা মনে নেই। কি দুর্ঘটনা সেটা আদৌ ওই তিন লাইনের খবরে লেখা ছিল কিনা মনে নেই। কিন্তু মৃত্যু সংবাদটি খাঁটি। পরে আমি সেটা কনফার্ম করেছিলাম।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৪164097
  • এখনও হাঁফ ছেড়ে বাঁচার উপায় নেই। কারণ গপ্পো এখানেও শেষ না।

    এরপর দীর্ঘদিন আর কাকলির নাম শুনিনি। নীচের তলার প্রায় অন্ত্যজ মেয়ে। সুখে আছো সুখে থাকো, হোমের ঠিকানায় চিঠি লিখো। কে ওসবে মাথা ঘামায়। লোকে "সিঙ্গুরে রেপ হয়" ভুলে গেল, আমরাও কাকলিকে ভুলে গেলাম। আগেও খুব চিনতাম এমন না। কিন্তু অন্তত একখানা করে ইট তো মেরেছিলাম। তাতেই কর্ম শেষ। পাপস্খালন ও বিস্মৃতি।

    কিন্তু এরপরও বার দুয়েক কাকলি আমাকে জ্বালিয়েছে। আমাকে এবং আমাদের কয়েকজনকে। ব্যক্তিগতভাবে। সরাসরি নয়, কিন্তু খবরের কাগজের খবর হয়ে। সিঙ্গুরের ঘটনার কয়েক বছর পরে, কত বছর মনে নেই, খবরের কাগজের দুই বা তিন পাতায় পড়া গেল ছোট্টো একটি ফিলার। লিলুয়া হোম থেকে কয়েকজন ফেরার। তাদের মধ্যে একজন কাকলি। এমনিতে চোখে পড়ার কথা নয়, মনে হচ্ছে, চায়ের দোকানে কেউ একজন দেখিয়েছিল খবরটা। তার নাম লিখবনা, অন্যকে জড়ানোর দরকার নেই, শুধু এইটুকুই বলার, যে, কদিন বাদে সে আবার ফলো আপ করে খবরও এনে দিয়েছিল, নাঃ পালাতে পারেনি, পুলিশ আবার ধরে হোমে পুরে দিয়েছে।

    এখন ভাবলে, কিরকম অবিশ্বাস্য লাগে, স্বাধীন দেশের একটি মেয়ে, স্রেফ ধর্ষিতা বলে তাকে হোমে থাকতে হয়। স্বাধীনতার জন্য সে সেখান থেকে পালায়, আর স্বাধীন দেশের স্বাধীন সরকার তার পিছনে পুলিশ লাগায়। কতবার, ধর্ষিতা হতে পারে একজন?

    আর আমরা কজন চায়ের দোকানে চুমুক দিতে-দিতে চুপিচুপি একটু দুঃখ পেয়েছিলাম। আর কিচ্ছু করিনি। কিচ্ছু না। কত ছোটো ছিলাম আমরা, কত?
  • sch | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৩164096
  • অরণ্যদা নিয়মগিরির ওপর যে উত্তর সম্পাদকীয়টার কথা বললেন - সেটা কত তারিখ ? বলতে পারবেন?
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩২164095
  • গপ্পো এখানেই শেষ হয়ে গেলে ভালো হত। কিন্তু সত্যি গপ্পো এখানে শেষ হয়না। খবরের কাগজে হইচই বলে কথা। তদন্ত টদন্ত হল ঘটা করে। আইন-আদালতও হল। কিন্তু সেসব লম্বা ব্যাপার। জনতা তদ্দিনে আকর্ষণ হারিয়েছে। আম্মো। কে আর ওইসব নীরস জিনিসে মাথা ঘামায়। তাছাড়া ততদিনে ভিপি সিং সরকারের পতন ও মূর্ছা হয়ে গেছে (যতদূর মনে পড়ছে), কেন্দ্রীয় রাজনীতি টালমাটাল, বাবরি মসজিদ হয়ে গেছে বা হতে চলেছে, কে আর খুচরো জিনিসে মাথা ঘামায়। ফলে আইন-আদালতের ডিটেল জানা নেই। খালি বিচারের ফলটা জানা আছে।

    নাঃ শুনে আঁতকে উঠবেন না। বিচারে কোনো পুলিশের সরাসরি কোনো শাস্তি হয়নি (সেরকমই মনে হচ্ছে, শাস্তি হলে মনে থাকত)। কিন্তু। জেলে গিয়েছিল অন্য আরেকজন। তার নাম কাকলি সাঁতরা। হ্যাঁ, যে কিনা ধর্ষিতা। আদালতের রায়ে তাকে পাঠানো হয়েছিল লিলুয়া হোমে। সরকারি হিসেবে ঠিক জেল নয় সেটা অবশ্য। যাকে বলে সংশোধনাগার। কিন্তু সে তো জেলও সংশোধনাগার।

    কাকলির পক্ষে-বিপক্ষে কি সওয়াল হয়েছিল, জিগাবেন না। আমি জানিনা। ওসবে মাথা ঘামাইনি। কিন্তু আদালতের এমনই রায় ছিল। নিশ্চিত।
  • sch | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩০164094
  • আচ্ছা ঈশান মেয়েটি যদি চুলবুলি না হতো - তাহলেও কি এই আনালিসিসগুলো চলতো না। আসলে মনে হয় আমরা রেপ হলেই ধরে নি মেয়েটিরও কিছু দোষ ছিল ? এই প্রে কনসিভড আইডিয়া বদলানো যায় কি করে?
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৪164093
  • উত্তেজনা থিতিয়ে এল দুদিন বাদেই। তারপর হল আসল মজা। সেসব আমি সারা জীবনেও ভুলবনা। চারদিকে শুরু হল গুজগুজ ফিসফাস। যেমন পরনিন্দা পরচর্চা হয় চারদিকে। এর নামে, তার নামে। আমরা সবাই তাতে অভ্যস্ত। কিন্তু এখানে তফাত একটাই, যাকে নিয়ে চর্চা, সে মেয়েটি ধর্ষিতা। তা, দেখা গেল, ধর্ষণে আমাদের চর্চা কিছু কমায়না, বরং বাড়ায়।

    মেয়েটা, বলতে নেই, স্থানীয় কথ্য ভাষায় যাকে বলে একটু 'চুলবুলি" ধরণের ছিল। ব্যস আর যাবে কোথায়। সর্বত্র শুধু তাকে নিয়েই আলোচনা। কাকীমা-জেঠিমারা এককোনে ফুসফুস করছেন মানেই বিষয়, কাকলি। বড়দারা একটু গলা নামিয়ে "আসলে ব্যাপার হল" বলছেন মানেই, ধর্ষিতার চরিত্র আলোচনা হচ্ছে। কী খারাপ, কী প্রোভোকেটিভ ছিল সেই মেয়ে, নইলে রাত বিরেতে কেউ থানায় যায়?

    একদম আঁখো দেখা হাল। এই চর্চায় কোনো শ্রেণীবিভাজন দেখিনি। লিঙ্গবিভাজনও নয়। রাজনৈতিক বিভাজনের তো প্রশ্নই নেই। সব শেয়ালেরই এক রা। সবাই যেমন কাঁধে কাঁধ মিলিয়ে ইট ছুঁড়ে, অবিকল তেমনই।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৭164092
  • হ্যাঁ, কি বলছিলাম, কাকলি সাঁতরার কথা। ১৯৯০ সাল নাগাদ ঘটেছিল। একদিন সকালে সিঙ্গুর বাজারে গিয়ে দেখি হেব্বি হুজ্জুতি। থানা ঘিরে মাইকে চিৎকার। কি হয়েছে? না সিঙ্গুর থানায় ধর্ষণ হয়েছে। তখনও জানা নেই, যে, আগামী কয়েক বছর দেয়ালে দেয়ালে শোভা পাবে বানতলা-বিরাটি-সিঙ্গুর। হস্টেলে ছেলেপুলে কোথায় থাকিস? জিজ্ঞেস করে "সিঙ্গুর" উত্তর শুনলেই বলবে ওঃ যেখানে রেপ হয়। তারপর অবশ্য আস্তে আস্তে ভুলেও যাবে সবাই। টাটাকান্ডে বিখ্যাত হয়ে যাবার আগে পর্যন্ত সিঙ্গুর আবার অচিনপুর হয়ে যাবে।

    তা, এসব তখন ভবিষ্যতের গর্ভে। সেদিন বাজারে গিয়ে শুধু জানা গেল ধর্ষণ হয়েছে। তাও থানায়। লোকজন হেবি গরম। নেতারা মিটিং করে চলে গেলেন। তারপর শুরু হল ইট ছোঁড়া। আমাদের এখানে ধর্ষণ? ইয়ার্কি? রেল লাইন থেকে তুলে আনা হচ্ছে ঝুড়ি-ঝুড়ি পাথর আর টপাটপ ছোঁড়া হচ্ছে থানায়। পুলিশরা সব ভিতরে। এলাকার দখল নিয়ে জনতা। ক্রোধ উগরে দিচ্ছে।

    তারপর যা হয়। প্রচুর পুলিশ এল। এল র‌্যাফ। গুলি চলল। একটি ছেলে মারা গেল। তার নাম নিরাপদ দাস। পরের দিন খবরের কাগজে হেডিং হল "নিরাপ্দ দাসের আর মুড়ি খাওয়া হলনা"। আমাদের একজন বন্ধুর গায়েও গুলি লেগেছিল। কিন্তু সে শুধু হাতে। কদিন বাদেই সেরে গেল। সে অনেকদিন গুলির দাগ নিয়ে বুক ফুলিয়ে ঘুরল। আর হ্যাঁ, খবরের কাগজ পড়ে আমরা ধর্ষিতা মেয়েটির নাম জানতে পারলাম। কাকলি সাঁতরা। অত ইটপাটকেল ছোঁড়ার ব্যস্ততায় নাম-টাম জানা হয়নি।
  • Tim | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৮164091
  • তাহলে আগে ল্যাদের চিকিচ্ছে হোক। আমি ভালো টোটকা জানি।
  • aranya | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৩164090
  • কেকে, গার্জেনি ইজ ওয়েলকাম :-)। চশমা ট্রাই করব শীগগিরি, জাস্ট ল্যাদ বশতঃ ডাক্তার দেখান হচ্ছে না
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪২164089
  • অরণ্যর কথায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

    কিন্তু কুসুম্বা গেলেন কোথায়? টইতেও তো দেখছি না তাঁকে!!!!
  • aranya | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২৭164088
  • ন্যাড়া, শ্রাবণী, আরও কয়েকজন বলেছেন 'সমাজচেতনা' মূলক লেখা বড্ড বেশি হয়ে যাচ্ছে। তাদের মতকে সম্মান জানিয়ে, পাঠক হিসেবে আমার চাহিদা-টাও জানাই - 'সমাজচেতনা' মূলক লেখা যেন আরও বেশি পরিমানে আসে। এই লেখাগুলো জনমত তৈরী করে, নিয়মগিরি-র ওপর পরিমল বাবুর বুবুভা প্রকাশিত হবার জাস্ট কদিন পর আবাপ-তে একই বিষয় নিয়ে উত্তর সম্পাদকীয় লিখলেন অনির্বাণ, জানি না তিনি গুরু পড়েন কিনা, হতেও তো পারে। সরকারের ওপর বিভিন্ন ইস্যুতে সামান্য হলেও কিছু চাপ দেওয়ার জন্য জনমত তৈরী তো দরকার।

    ভাটে যে যেমন খুশী লেখেন, আড্ডা মারেন। খাওয়া-দাওয়া, শাড়ী, বাড়ি, গাড়ি, হিন্দী সিরিয়াল, খেলা, কবিতা, সাহিত্য - এসব যেমন থাকবে, সো কলড 'সমাজচেতনা' মূলক লেখাও পাশাপাশি থাকুক না। কারও যদি পছন্দ না হয়, উপেক্ষা করুন, বা নিজের মনোমত কোন বিষয়ে আলোচনা শুরু করুন।

    ভাটে শুধু হাল্কা আলোচনা/আড্ডা হবে, সিরিয়াস লেখা বা 'সমাজচেতনা' মূলক কিছু লেখা যাবে না, এমন কোন নিয়ম তো নেই।

    কুসুম্বা, কালপুরুষ, রাণা আলম, বিপ্লব রহমান - এরা ভাটে লিখলে খুবই খুশী হব।
  • kk | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২২164087
  • অরণ্য,
    চশমা পরতে ভালো না লাগলে কনট্যাক্ট লেন্সও তো পরতে পারবেন। দেরি না করে দেখিয়ে নিন। চোখের জন্যই যদি হয় তাহলে তো কোনো সমস্যা নয়। আরো গুরুতর কিছু না হলেই হলো। এম আর আই ইত্যাদি নিশ্চয়ই আগেই করিয়ে নিয়েছেন? এত গার্জেনি করতে ভালো লাগেনা, কিন্তু চিন্তাও হয়।
  • sosen | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৪164086
  • শুধু শুধু আর দেরী না করে পরে ফেলুন। এত কষ্ট পাচ্ছেন। এবার আমরা বকুনি দেব!
  • aranya | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০৬164085
  • চ্শমা পরতে ভাল লাগে না, তবে এবার মনে হয় আর গত্যন্তর নাই
  • sosen | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৪১164084
  • অরণ্য দা, চোখ দেখাবেন চশমা পরবেন কথা হলো যে?
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৬:০৮164082
  • 'সোশ্যাল চেতনা' র আরো কিছু ডোজ ঃ

    ..“But what happens when a gay person is subjected to a similar act of violence? Does anyone even care when his or her dignity is undermined? In most instances, when such a subject is ever broached, most often it is the victim who ends up becoming the butt of myriad jokes,” says an agitated Ajay Chander (name changed on request), a victim of gayrape...

    http://www.thehindu.com/features/metroplus/society/the-unheard-victims-of-violence/article5088311.ece
  • nina | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৫:১৪164081
  • প্লিজ হেল্প!
    একটি মেয়ে নতুন move করছে Woodland Hills, L.A.
    জানতে চায় কাছাকাছি কোনো দূর্গা পুজো আছে কিনা ---কেউ প্লিজ বলবে?
    আগাম থেঙ্কুস।
  • aka | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৪৭164080
  • অরণ্যদার ব্লাড প্রেসার ঠিক আছে? প্রেসার বাড়লে মাথা ব্যথা করে। যাদের ফ্লাকচুয়েট করে তাদেরও মাথা ব্যথা হয়। মাইগ্রেন থাকলে হয়, চোখ খারাপ হলে হয়, দাঁত খারাপ হলে হয় ইত্যাদি। এইরকম কন্টিনিউয়াস মাথা ব্যথা তো ঠিক না।
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৫164079
  • এ তাহলে মাথার গভীরে। মস্তিষ্কে। তাহলে তো যোগাভ্যাস, রেইকি, সর্বাঙ্গাসন, শীর্ষাসন এইসব লাগবে। সেসবে কাজ না হলে ঔষধ বা শল্যচিকিৎসা।
  • aranya | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৯164078
  • দুপুর কই, সন্ধে ছটা, আর মাত্তর ঘন্টা তিনেক কাজাতে হবে।
    পোচুর চুল টেনে, মাথা মাসাজ করিয়ে দেখেচি, কিসু লাভ হয় না, ভয়ানক ত্যাঁদড় মাথাব্যাথা।
    চশমা ট্রাই করব। যোগব্যায়াম-ও লিস্টে আছে।
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৯164077
  • অরণ্য, চুল মুঠো করে ধরে বিশেষ কায়্দায় টান দিলে মাথাব্যথা খানিকটা কমে যায়। আকুপ্রেশার টেকনিকেও কাজ হয়, তবে তার জন্য রিল্যাক্সড হয়ে শুয়ে নিতে হয়, সেটা দুফ্ফুর বেলা হবে না, ফিরে গিয়ে সন্ধ্যেয় করবেন।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৫164076
  • দুবার করতে হয়। নইলে শিং গজায়।

    তবে আমার চাট্টি গম্ভীর জিনিস লেখার ছিল। মাথাব্যথার জন্য জনতা বেঁচে গেল। একদম ভারতীয় সময়েই লিখব ভাবছি। যাতে কেউ গা ঢাকা না দিতে পারে। :)
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৪164075
  • তীর্থদা লিখেছিলেন রাবন্দা সম্পর্কে-

    "রাবণদাদার দশটি মাথা বিশটি তাহার গাল ছিল
    দশ হাতেতে কামিয়ে দাড়ি জালিম লোশন ঢালছিল।
    শার্টে বিশটা হাতা ছিল
    মস্তবড়ো ছাতা ছিল
    জামার বোতাম ছিঁড়লে পরে মন্দোদরী ত্রাতা ছিল। "

    ঃ-)
  • aranya | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০২164074
  • সমব্যথী কমরেড ঈশেনের সাথে সহমর্মিতা, দেখা হলে আলতো করে মাথা ঠোকাঠুকি করা যাবে
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০১164073
  • নিকষার কথাটা একবার ভেবে দেখুন। দশটা মাথা দশদিকে ঝাঁকাতে ঝাঁকাতে দশমুখে চিল চিৎকার করে কাঁদছে বাচ্চা, সেই বাচ্চা থামানো, শান্ত করা, ঘুম পাড়ানো----উফ্ফ।
  • aka | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০০164072
  • কবি তীর্থংয়ের রাবণের গেঞ্জি পরা নিয়ে পদ্য ছিল, কিন্তু মাথা ব্যথা নিয়ে নেই।
  • aka | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৯164071
  • সমস্যাটা মন্দোদরির আরও বেশি মনে হয়, রাবণ মাথা টিপে দিতে বললে কি করত কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত