এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫০163709
  • কোএডুকেশন স্কুলে পড়েছে যারা তাদের মধ্যে সত্যিই এরকম সমস্যা খুব একটা দেখা যায় না। হয়ত অল্প বয়স থেকেই একসঙ্গে বড়ো হয়ে ওঠার ফল।
    গ্রুপ সাইকোলজি কাজ করে গ্যাং রেপ এর ক্ষেত্রে এটাও লক্ষ করেছি। স্পেশালি কলেজ হোটেলে "একটা মাগী" নিয়ে এসে যে দলটা গ্যাং রেপ করে থাকে তাদের কোনো একজনকে আলাদা করে ডেকে নিয়ে পরে প্রশ্ন করলে উত্তর দেয় - আরে তখন মাথার ঠিক ছিলো না, ভুল করছিলাম কিন্তু বুজতে পেরেও তখন ফিরতে পারিনি, মর্দাঙ্গি দেখাবার একটা ব্যাপার ছিলো অথবা তখন রাজি না হলে পরে দলের অন্যদের কাছে নামর্দ প্রমাণ হয়ে যেতাম, ইঃ। গ্রুপ সাইকোলজি বিরাট ভূমিকা নেয়।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪২163708
  • সিকির বলা ঘটনাটা কিন্তু সত্যি শকিং। সিকি আর আমি প্রারায় সমসাময়িক।
    কো-এড স্কুলে পড়েছি, কলেজে তো বটেই - কিন্তু কোথাও এরকম বিকৃত মানসিকতা দেখিনি। রাদার স্কুলে পড়ার সময় কোনো মেয়ে অসুবিধেতে পড়লে সবাই দল বেঁধে শিভ্যালরি দেখাতেই যেত
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৮163707
  • একই সব চরিত্র নিয়ে পাঁচ পাঁচখান বই পড়ে ফেললে একটু তো এদিক ওদিক বেরোবেই। জ্বর কিনা বোঝা যাবে যদি স্থায়ী হয়। মানে ৬ মাস বাদেও রেশ থাকে।
  • T | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৭163706
  • এঃ আমি জাস্ট লিখতে যাচ্ছিলাম, তারপর দেখলুম বেন আর্ফা বলে দিয়েছে।
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৬163705
  • দেকেছ, না পড়লে আওয়াজ দ্যান, পল্লেও আওয়াজ দ্যান অজ্জিত্বাউ।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৪163703
  • দমু মোটামুটি জ্বরে কাবু হতে শুরু করেছে;-)
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৪163704
  • না, আগেরটা সোসেনকে বলিনি।
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৩163702
  • সোসেন,
    শুধু স্বদৃষ্টই নয়, স্বঅভিজ্ঞতার ঘটনাও আছে। সেকথা যেদিন জীবনী লিখব সেদিনই লেখা হবে। :-)
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩২163700
  • সে কি আমাকে বললেন ? না, আমি কিকিদির সাথে একটু পুরনো পোস্ট নিয়ে কথা বলছি।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩২163701
  • T এর পোস্ট পড়েই আমার দুম করে মনে হল Dudley :-D
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩১163698
  • আর সে -র লেখাটা পড়ে একটা স্বদৃষ্ট ঘটনার কথা মনে পড়ল। কিন্তু আর লিখতে ইচ্ছে করে না।
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩১163699
  • রেপ ও হোস্টেল র‌্যাগিং কি এক জিনিস? যদি তা না হয় তবে সম্ভবত দুটো আলাদা জিনিস নিয়ে কথা হচ্ছে।
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৬163696
  • কিকিদি টোটালি মিসড দ্য পয়েন্ট :
    সেক্স নিয়ে আগ্রহ, ব্লু ফিল্ম দেখা, নিজেদের শরীর নিয়ে নাড়া চাড়া করা নরমাল ব্যাপার। এর থেকে রেপ এর প্রবণতা তৈরী হয়না।
    সব বাচ্চারাই একটু আধটু নিষ্ঠুর। তার প্রচুর কারণ আছে। সেসব ডিটেইলসে যাচ্ছি না। সেটা বয়েসের সাথে সাথে কমে, এবং শুরুর নিষ্ঠুরতার ডিগ্রী ও বিভিন্ন মাত্রার হয়। সেটা কমছে না, বা খুব বেশি এরকম হলে কারোর না কারোর নজরে পড়বে। এবার এই বেশি কমের মাত্রাটা কিন্তু সামাজিক অবস্থান, চারপাশের মানুষজন অনুযায়ী ডিফার করে। হিংস্রতা যদি কোনো সমাজে সাধারণ স্ট্যান্ডার্ড হয়, তবে সেটা অনেক অনেক বেশি হলে তবেই চোখে পড়বে। সেই অনেক বেশি হিংস্রতার ফল এরকম ঘটনা, তার সঙ্গে বাচ্চাদের সাধারণ কৌতূহলের তুলনা না করলেই ভালো। দুটো এক জিনিস নয়।
    বাদবাকি তো খুব ব্যক্তিগত ব্যাপার। মানুষ মা হলেও কখনো কখনো সেই মাতৃসত্তার বাইরে এসেও দেখা অভ্যেস করা -ও কি দরকার নয়?
  • T | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৬163697
  • এককের সাথে একমত। পাল্টা মারটা অনেক কাজে লাগে।

    ফ্রেশারস এর দিন চেয়ারের উপর দাঁড় করিয়ে মেয়েদের হোস্টেল নিয়ে রসিয়ে রসিয়ে পানু গল্প বানাতে বলেছিল। তারপর গোঁপ কাটতে হবে, জীনস পড়া চলবে না, এইসব ঢ্যামনামো। চেয়ারে ক্যাঁৎ করে লাথি মেরে বলেছিলাম পারব না এসব, ফলে হোস্টেলে আমাকে প্রচুর ঝামেলা পোহাতে হয়েছিল। একদিন শুতে গিয়ে দেখলাম বিছানায় জনতা পেচ্ছাপ করে গেছে। আরেকদিন দেখলাম নতুন কেনা বই হাওয়া। আরেকদিন বাথরুম থেকে ফিরে দেখলাম দরজায় তালা দেওয়া। এরকম নানান ধরণের ঢ্যামনামো চলতই। পালের গোদা ছিল একটা বেহালার পাবলিক। বাড়িতে থাকা ইস্তক নির্ঘাৎ আতুপুতু মার্কা ছিল, পালে না থাকলে মুখে কথা বেরোত না, এদিকে হোস্টেলে এসে নিজেকে হনু ভেবে প্রচুর ছ্যাঁচড়ামো করে বেড়াত।
    শেষটায় আর পারা যাচ্ছিল না। এদিক ওদিক কমপ্লেন করে কোনো লাভও হয় নি। "একটু মানিয়ে নাও, ছেলে তো, দুদিন বাদে দেখবে দাদারা কেমন বন্ধু হয়ে যাবে" এইসব উপদেশ।

    শেষমেশ স্টেশনে ট্রেনে উঠতে যাওয়ার সময় টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক ক্যাল। নাক আর দাঁত ভেঙে রক্তারক্তি। শালাকে আরো প্যাঁদাতাম, শেষে একটা কাপল এসে বাধা না দিলে। আর পিছনে লাগতে আসেনি।
  • j | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৩163695
  • জঘন্য !
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২১163694
  • আমার স্কুলের বন্ধুদের একটা দল মাধ্যমিকের পর 3X CD শুদ্ধু এক বন্ধুর বাড়িতে ধরা পড়ে। যার বাড়িতে ঘটনাটা ঘটেছিল সে কিন্তু মা বাবার "কোল ঘেঁষা" ছিল ভীষণ। এবং বাচ্ছা বয়েসে কিছুদিন বিদেশে থাকার দৌলতে তার প্রপার সেক্স এদুকাশান হয়েছিল। তো?? আজকের দিন হলে আমি নিশ্চিত যে সে ই আমাদের ক্লাসে পর্ণোর মেন সোর্শ হত। অত্যন্ত মেধাবী ও গুনী ছাত্র - তার মূল কাজই ছিল এইসব বজ্জাতি করা।
  • Ekak | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৮163693
  • আমাদের কলেজে আমরা দুটো জিনিস বন্ধ করেছিলুম। এক হলো ফিসিকাল র্যাগিং আর দুই পার্টি ইউনিয়ন। অনেক কাঠখর পোড়াতে হয়েছে। কাট্টা র পাল্টা মার। লোকজন প্রথম প্রথম একজোট হতে ভয় পায়। কিন্তু দু-চারটে মাথা সিনিয়র কে অপেনলি মারধর করলে আস্তে আস্তে জনসমর্থন তৈরী হয়। আমরা বোধ হয় বড় তাড়াতাড়ি ভেবে নি : কিছু হবে না।
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৪163692
  • ১৯৮৮ এ REC দুর্গাপুর এর হোস্টেল। ফ্রেশারদের র‌্যাগিং পিরিয়ড শেষ হলে পরে ট্রিট দেওয়া হয় ফ্রেশারস ওয়েলকামের দিন। ট্রিট হিসেবে বেনাচিতি থেকে "মাগী" আনা হতো (বং, নন বং সব গ্রুপ নির্ব্বিশেষে)। সেই "মাগী" পরে হেঁটে ফিরতে পারত না। রক্তাক্ত অবস্থায় (গরীব "মাগী" কিনা তাই ছেঁড়া ফ্রক পরা) পা বেঁকে গেছে যন্ত্রণায় রক্ত গড়াচ্ছে তাকে হোস্টেলের বাইরে ফেলে আসা হয়েছিলো।
  • kiki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১২163690
  • যদিও পুরোটা পড়িনি, তবু সোসেন আর স্চ কেঃ

    আমি কিছুতেই এই নৃশংসতাকে সাপোর্ট করছি না। আর আমি যেটা দেখেছি, মনের খাবারের অভাব থাকলেই বাচ্চারা সেক্স নিয়ে লাফালাফি করে। নইলে এই বয়সের বাচ্চারা( আমার চেনাদের মধ্যে) নানান অন্য বিষয় নিয়েই সময় কাটায়। সেক্স নিয়ে তারা অজ্ঞ এমন নয় কিন্তু। তবে তারা জানে কতটা তার গন্ডি। আর সেটা খুব জরুরী ও। আমার মনে আছে আমার ছেলে তখন ক্লাস থ্রী বোধায়। ওদের স্কুলে সিসি টিভি বসে। তখন কি প্রসঙ্গে ওর এক বন্ধুকে বলে আমার মায়ের চোখ দুটোই সিসি টিভি, জানিস। এটাও একটু জরুরী। অন্ততঃ কেউ নজর রাখছে। একটা বয়স পর্যন্ত্য। আমার মনে হয়।তবে একটা ব্যালান্স ও প্রয়োজন। আমার সাথে ছেলের প্রচুর ঝামেলা বাধে, সেটা মুলত পড়াশুনা নিয়ে। কিন্তু আবার আমার কাছে এসে কোল ঘেঁষে থাকতেও ভালোবাসে। মানে আমি সঠিক এমন বলছি না। কিন্তু আমার বাচ্চার মত যেসব বাচ্চারা তারা কিন্তু কাউকে কষ্ট দিতে পারে না।

    আর খুব ছোট বাচ্চাও কিন্তু যথেষ্ট নিষ্ঠুর হয় অনেক সময়, বেড়াল, কুকুর কে যথেষ্ট কষ্ট দিয়ে মজা পায়। এমন কি নিজেদের থেকে দুর্বল বাচ্চাদের ও রেহায় দেয় না। তখন কতজন বাবা মা সতর্ক হন ?

    আর আগে হত না? স্চ? এরকম হত না? আমাদের বেহালায় এরোড্রামের মাঠ বলে পর্নশ্রীর দিকে একটা জায়্গা ছিলো। চাদ্দিক শুনশান। সেখানে হামেশাই রেপ করে খুন করে রাখা মেয়েদের (এমনকি দশ বারো বছরের মেয়েদের ও) বডি পাওয়া যেত বলেই শুনেছি।

    সেসময়, সেসব মেয়েরা আসলে ভালো না, কথা শোনেনা, একা বেরোয়, মেয়েদের এত বার ভালো না, এসব গল্প বলে চেপে দেওয়া হত তো। তখন এত মিডিয়া ছিলো না। সাধারন লোকে আপনি বাঁচলে বাপের নাম, এটাই জানতো।

    আর একটা ডিঃ দিয়ে যাই। আমার ভাইটা আমার বয়সী ই ছিলো। সে বেচারী এইসব খেলা হামেশাই বড় দাদা দিদিদের লুকিয়ে করতে দেখেছে। তার দোষ সে বয়সে ছিলো না। আমার যে প্যান্ট খোলার কথা শুনলে জ্বর আসতে পারে এ ধারনাও তার ছিলো না। বেচারী অনুশোচনার চোটে আমার জ্বরের কদিন আমায় মাথায় জল পট্টি দিয়ে নিজের ভুল কাজের পাশ্চিত্তির করেছে।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১২163691
  • একক একটা ছোট্ট শব্দ বললেন - পার পেয়ে যাওয়া - তার মানে শাস্তি পেলে পার পেলো না সে। তার মানে শাস্তির দরকার। শুধু রিফর্ম না। interesting point.
  • hu | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১০163688
  • প্রতিবাদ করতে গেলে একটা লিডারশিপ কোয়ালিটি লাগে। একা প্রতিবাদে কাজ হয় না। নিজের জ্বালা বাড়ে শুধু। ক্লাস ইলেভেনে হোস্টেলে ঢুকলাম, প্রথম কোলকাতায় এলাম। র‌্যাগিং করতে আসল সিনিয়রেরা। প্রতিবাদ করে একঘরে হয়ে গেলাম। ইলেভেনের একটি মেয়েও আমার সাথে রইল না। সিনিয়র একটি দিদি চুপি চুপি এসে মাথায় হাত রেখে গেল। কিন্তু দলের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা তার ছিল না।
    নিজেরা যখন টুয়েল্ভে পড়ি, দল বেঁধে টুয়েলভের জনতা নতুন আসা মুরগীদের র‌্যাগিং করতে গেল। নিজে গেলাম না, আরো দু-তিন জন গেল না ঠিকই। কিন্তু র‌্যাগিং কি থামলো? আরো ওপরে যাওয়া যেত। কলেজে এসে সেটুকুও করার চেষ্টা করি নি তা নয়। যাদের কাছে গেলাম - সেই শিক্ষকরা বললেন - সিনিয়ররা জুনিয়রদের সাথে একটু ইন্টার‌্যাকশন করছে - এতে আমরা ঢুকব না। দৈহিক অত্যাচার হত না ঠিকই, কিন্তু পুরো ব্যাপারটাই এত অপমানজনক! কিছুই করতে পারি নি।
  • কৃশানু | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১০163689
  • নাহ, আমার স্কুল বা কলেজ লাইফে এত জঘন্য কেন, এর কাছাকাছি-ও কিছু হয়নি। হলেও অবশ্য আমি চুপ করেই থাকতাম।
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৮163687
  • চুপ করেই থাকতে হয়। গ্রুপ সাইকোলজিতে অন্যরা নইলে কেলিয়ে দেবে।
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৭163685
  • ক্ষীঈ সাংঘাতিক!! সিকি!!
  • Ekak | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৭163686
  • তুমি কোনো স্টেপ নাওনি ? একিউস করছি ভেবনা। কিন্তু চুপ করে থাকা অসম্ভব এক্ষেত্রে।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৪163682
  • লিখেই দিই। ডকুমেন্টেড থাকা দরকার। সরস্বতী পুজোয় মেয়েরা ছেলেদের হস্টেলে আসত ঠাকুর দেখতে, ঐ একদিনই আওয়াজ দেওয়া হত না কাউকে।

    ফোর্থ ইয়ার হস্টেলে পুজোর ভোগে কেউ বা কারা মাস্টারবেট করে বীর্য ফেলে মিশিয়ে দিয়েছিল। সেই মিশ্রিত ভোগ মেয়েদের খাওয়ানো হয়েছিল। ১৯৯৯ সালে।

    আজ এত বছর বাদেও গা ঘুলিয়ে উঠছে।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৪163683
  • আমি হস্টেলের কথা বলছি না। অভিজ্ঞতা নাই। বিভিন্ন রাস্তার মোড়ে রোমিওদের কথা বলছি।
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৪163684
  • name: de mail: country: IP Address : 190.149.51.67 (*) Date:02 Sep 2013 -- 02:28 PM

    এই পোস্টটাকে "ক্ক"
  • Ekak | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০২163681
  • যা খুশি করে পার পেয়ে যাওয়া টা সমাজের এফ্লুএন্ত অংশে সত্যি। কিন্তু সেটা তো চত্ব একটা সেট।
    অভআরল হিংস্রতা বেড়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত