এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০১163678
  • কজন মেয়ে ছেলেদের আওয়াজ দিয়েছে, কিম্বা মলেস্ট করেছে জানতে ইচ্ছে করে। খুব রেয়ার কি সেটা?
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০১163679
  • KC দা যাদবপুরের ছেলেরা তো স্টার্ভড ছিল না। প্রচুর ফ্রী মিক্সিন এর সুযোগ। আসলে দলে থাকলে কি একটু জন্তু প্রবৃত্তি বেড়ে যায় ?
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০১163680
  • নাঃ।

    হস্টেলের ঐ সমস্বরে বিকট আওয়াজ, "ওরে মাগী এসেছে রে ..." প্রচুর শুনেছি চার বছরে। জলপাইগুড়ি ইঞ্জিনীয়ারিং কলেজের আরও গল্প শুনবে? লিখতেও ঘেন্না লাগে।

    প্রতিবাদ করলে কুঁকড়ে যেত কিনা জানি না, কোনওদিন পরখ করে দেখি নি। রোগাসোগা ছেলে তো, গায়ে জোর ছিল না কোনওকালেই।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৭163677
  • এগুলো ছিঁচকেমি। সেক্ষোপোষী বুভুক্ষা। এদের ডায়রেক্ট কনফ্রন্ট করলে অধিকাংশই একা থাকলে কুঁকড়ে যেত, দলে থাকলেও মিইয়ে যেত।
    এর সাথে হিংস্রতা এবং যা খুশী করে পার পেয়ে যাওয়ার ধারণা (যেটা অনেকটাই ঠিকও বটে) মিশে তবেই দিল্লী বা কামদুনির সৃষ্টি হয়।
  • কৃশানু | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৬163676
  • জ্ঞানত: কক্ষনো কেসিদা যেরকম বলল সেরকম করিনি। কিন্তু চোখের সামনে লোকজনকে করতে দেখেছি। সরে গেছি। প্রতিবাদও করিনি কখনো।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫১163675
  • কলকাতার কাছে আরেক নামকরা কলেজের হোস্টেলেও একই গল্প। এসব ছিলো, র‌্যাগিং পিরিয়ডে "পাতি পরীক্ষা" ছিলো - রিফিউজ করলে মার ছিলো। তবে তখনো রাগ হত, কখনো পাল্টা মার দিয়েছি। রাগটা এখনো হয়।
  • kc | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৮163674
  • দেদির কথায় মনে পড়ে গেল। কলকাতার এক প্রথিতযশা কালেজের হোস্টেল। যাদব্পুর থানার পাশেই। তো সেখানে অনেক গেস্টই দেখা করতে আসতেন। তার জন্য নির্দিষ্ট একটা জায়গাও ছিল। যদি কেউ ভুল করে বা না চিনে একটু সামনে চলে যেতেন আর সে যদি মেয়ে হত তাইলে সমস্বরে বিকট চিৎকার, "ওরে ওরে ওরে.... মাগী এসেছে রে" এই ছিল আমাদের স্বরূপ। তাই বলে অবশ্য এখন বক্কাবাজি কম করিনা।
  • মতি | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৫163673
  • আট দশজন জড়ো হয়েছে। ব্যাঙ্কশাল কোর্টে কামদুনির কেস উঠবে। যে বিল্ডিংয়ে কেস উঠবে তার সামনে দু যায়গায় পুলিশ দাঁড়িয়ে বেরিকেড করেছে। কামদুনি থেকে ম্যাটাডরটা এখনো এসে পৌঁছায়নি, পুলিশ মাঝপথে গাড়িটা ডাইভার্ট করে দেয়। আগের ডেটেও করেছিল শুনলাম। পুলিশ ওদের ওপর নজর রাখে। এখানে পুলিশের সাথে একচোট বচসা হয়ে গেল এইমাত্র।
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৩163671
  • পড়ে তো! এটা তো আমারও মনে হয়েছিলো, কিন্তু আমি নিজে থেকে গিয়ে জিজ্ঞেস করতে তো পারছি না!
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৩163672
  • হ্যাঁ এই দেবযানীর মেয়ের স্কুলের ছেলেরা, বা ট্রেনের সেইসব ছেলেরা, দশ, এগারো, বারো ক্লাসের, আকা যাদের আদরের ননীগোপাল বলল, এদের বাবা মায়েরা প্রভাব খাটিয়ে বা টাকা দিয়ে মোটামুটি অনেক কিছুই ধামাচাপা দিয়ে ফেলে। আর এরা ক্রমশঃ আরো বেপরোয়া হতে থাকে।
  • Ekak | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪২163670
  • হবিবুর রেহমান এর অব্সার্ভেশন তা ঠিক।
    নগ্ন করে পেটানো দেখতে পাবলিকের বিশাল উত্সাহ আছে। ইটা কিন্তু মধ্যযুগে ছিল। তারপর বহুদিন কম।
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৯163669
  • মানে?? ইলেভেন টুয়েলভে মেয়েরা পড়ে না ?
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৭163668
  • আমার মেয়ের ক্লাসে মেয়েদের বলেই দেওয়া আছে স্কুল থেকে-- ইলেভেন-টুয়েলভের (আলাদা বিল্ডিংয়ে ক্লাস হয়) ক্লাসের দিকে না যেতে। একবার একটা মোলেস্টেশনের কেস হয়েছিলো -- একটি ক্লাস এইটের মেয়ে কোন টীচারকে খুঁজতে ও'দিকে গেছিলো, তাকে ধরে জামা-কাপড় ছিঁড়ে দেয় বড় ছেলেগুলো! এর পরে স্কুলের ইন্ভেস্টিগেশন কোনমতে তাদের বাপ-মায়েরা প্রভাব খাটিয়ে ধামাচাপা দেয় আর স্কুলও হাত ধুয়ে ফেলে ওদিকে গেলে নিজ-দায়িত্বে ফরমান দিয়ে!

    এরমধ্যে আমার মেয়ের একদিন প্রিন্সিপ্যালকে খোঁজার দরকার ছিলো, ওইদিকে গেছিলো খুঁজতে, টীচারই পাঠিয়েছিলেন খুঁজে আনতে -- এটা ছুটি হওয়ার একটু আগে আগেই। আমি গিয়ে দেখি প্রচন্ড হাঁপাচ্ছে, মুখ লাল -- জিজ্ঞেস করায় বল্লো, খুব ছুটে ছুটে এসেছি, ভীষণ ভয় করছিলো ওই বিল্ডিংয়ে গিয়ে। তেরো বছরের বাচ্চা মেয়েকে এভাবে রিঅ্যাক্ট করতে দেখে এতো খারাপ লাগলো। তেরো বছরে আমরা রেপের নামও শুনিনি!
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩১163667
  • মনে আছে বাংলাদেশ সীমান্তে হবিবুর রহমানকে ধরে বি এস এফের লোকেরা নগ্ন করে মারধোর করে, অত্যাচার করে। এর ভিডিও ক্লিপিংস ১০ টাকায় মোবাইলে ভরতে পাওয়া যাচ্ছিল। আর সেটা হাজারে হাজারে লোক মোবাইলে ভরে নিয়ে দেখেছে।

    এটা কিন্তু রেপ নয়, কিন্তু আমার মতে রেপের চেয়ে কিছু কমও নয়।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩০163666
  • এই রে, সিএম আওয়াজ দিলো না গাল দিলো বুঝলুম না।
  • cm | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৯163665
  • বাঃ এইতো ক্লাস্টারিং শুরু হয়েছে। ভিন্ন ভিন্ন মানসিকতার একই অভিব্যক্তি। পেছনের মনগুলো বোঝা দরকার।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৮163663
  • হ্যাঁ - এই গেমগুলো গুগুল প্লে-স্টোরে টপ ফ্রী গেম্‌সের মধ্যে আছে। সেইটে দেখার পর থেকে ছেলেকে প্লেস্টোরে ঢুকতে দিই না।
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৮163664
  • দম-দি,

    বাড়ির শিক্ষা থাকলে কখনোই রেপিস্ট হবে না, মেয়েদের অসম্মান করতে শিখবে না -- এই মূল ব্যাপারটাই ওই মায়েরা ভুলে মেরেছেন। সুতরাং তাঁদের সন্তান ভবিষ্যতে কি হবে, তা জানাই আছে!
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৬163662
  • আরে না না।
    এই রকম বিষয় নিয়ে একদা প্রবল তক্কো হয়েছিল, আর প্রচুর চেঁচিয়ে রিটায়ার করেছিলাম, মনে পড়ল। তাই বললাম।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৫163661
  • de-দি, মুম্বাই, দিল্লী্‌ হরিয়ানা, সব একই রকম। কল্কাতার ঘটনা অবশ্য আলাদা। সেক্ষেত্রে আমার কথা ভুল
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৪163660
  • আমার মেয়েদের ক্লাসের কিছু ছেলে মোবাইলে ভিডিও গেমস নিয়ে আসে লুকিয়ে -- সেখানেও ওই বিভিন্ন স্টেপে একটি মেয়ের বস্ত্রহরণ -- এবং একেবারে এন্ড স্টেপে সে মেয়েটিকে পেতে পারবে, এমনি মার্কা একটা কনসেপ্ট। মেয়েরা বাড়িতে জানানোর পর আমরা বাবা-মায়েরা কমপ্লেন করে স্কুলে মোবাইল নিয়ে আসা ব্যান করেছি -- তাও অনেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে আসে।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২২163659
  • প্লে-স্টেশনের কী দরকার? সাইবার ক্যাফে আছে, বা স্মার্টফোনও আছে। গত সপ্তাহে স্মার্টফোনের সেল প্রথমবার ফিচারফোনের সেলকে ছাড়িয়ে ওপরে উঠে গেছে।

    আমার কাছে কোনো তথ্য নেই, কিছুই নেই, আর এগুলোই যে কারণ তাও বলছি না। তবে মনে হয় একটু স্টাডি করা দরকার।

    সোসেন কি আমার এই ফালতু বকবক শুনে রিটায়ার করল?
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২১163658
  • সবসময় যারা রেপ করছে তারা আর্থ-সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া-ই কেন হবে? এটা একটু জেনারালাইজেশন!
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২০163657
  • জানতে চাইছি - আইডিয়া পাওয়ার জন্যে - সরকার কি ফেসবুক জিমেইল এইসব লার্জ স্কেল সার্ভেলান্সের সাথে কোনো আই পি থেকে অত্যধিক পর্ণো দেখা হচ্ছে কি না এটা নজর রাখার চেষ্টা করে?
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৭163656
  • আমি আর কিসু কমু না।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৬163655
  • ভিডিও গেমসে কি পর্ণো জাতীয় কিছু হয় ? যেখানে রেপ করতে শেখায়? আর যারা রেপ করছে তাদের এই ধরণের প্লে স্টেশান বেসড গেম খেলতে পায়? এরা তো আর্থসামাজিক দিকে পিছিয়ে পড়া।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৩163653
  • ঐ যাঃ অজ্জিত বলে দিল।

    মারুতি স্যুইফট প্রথম বাজারে আসার পর একটা অ্যাড নিয়ে কিছু ফেমিনিস্ট গ্রুপ ভীষণ আপত্তি করেছিল। যেখানে একটিউ মেয়েকে স্যুইফট গাড়ীটা অনবরত ফলো করে যায় এবং মেয়েটি কোনো গাছে বা বাড়ীর বারান্দায় উঠে পড়লে গাড়ীটা চিতাবাঘ হয়ে গিয়ে তাড়া করে। (এরকমই মনে হয়, পুরো অ্যাডটা মনে পড়ছে না)
  • cm | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৩163654
  • কাজুবাবুর মতন আমিও চুপ।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১১163652
  • অ্যান্ড্রয়েড ফোন কেনার পর গেম ডাউনলোডের জন্যে প্লেস্টোরে প্রায়ই যাই। টপ ফ্রী গেম্‌সের মধ্যে আছে বলিউডি অ্যাক্ট্রেসদের জামাকাপড় খোলার খেলা। এইগুলোর একেবারে কোনো এফেক্ট নেই সেইটা এক কথায় ধরে নিতে একটু কেমন যেন লাগে।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১০163650
  • ভিডিও গেমসকেও অবহেলা করবেন না কমরেডগণ।

    স্টাডি হয়েছে কিনা জানি না, হওয়া দরকার। তাই বলে আবার এক্ষুণি ব্যান ফ্যান করতে বলছি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত