এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৯163500
  • নানা ইশানবাবু - করুন না যা যা ইচ্ছে করে। পার্শন্যাল আটাকও করতে পারেন। ওতাই তো টেস্ট।

    গুরুতে যত সময় কাটাচ্ছি আমার রাগ কমে যাচ্ছে --আজকাল সব বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের মতো। নিতান্ত জ্ঞান গম্যি কম তাই এত কঠিন কঠিন প্রবন্ধ লিখতে পারি না। আপনারা তো প্রায় আমার চরিত্র সংশোধন করে ফেলেছেন --
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৪163499
  • তবে ইয়ে, ওই হাসিটা প্রক্ষিপ্ত অন্য কারণে ছিল। ঈশানের ওতে খচার কারন্নাই। ডি:
    আর কিছুনা, শুধু শুধু সবাই মূল্যবান সময় অপচয় কইরেন না।
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২১163498
  • আমাকে কেন? আমি তো কাউরে ব্যঙ্গ করি নাই। "পাবলিকের নেচার " " শর্টে মেরে দেওয়া" এসব-ও বলিনি, আমার সেসব বলার মুখ -ও নেই। আমি জনতা কিনা। নিতান্তই গোবেচারা জনতা। আর টি আই করিনা। আন্দোলন তো ছাড়েন। ফেসবুকে নেহাত ছবি দ্যাখাতে যাই। আমাদের নেচার-ই এইরকম কিনা। কি আর কর্ব্যান।
  • maximin | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৯163496
  • The girl's mother was completely in the dark. She said we feel cheated.
  • Ishan | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৯163497
  • মিনিদি এটাও জানিনা।
  • kc | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৮163494
  • ডিনেয়ে স্টাডিতে একটা রেঞ্জ পাওয়া যায় বোধ হয়। এক্স্যাক্ট ডেট দিতে পারেনা বোধ হয়।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৮163495
  • হরিয়ানার ধর্ষণ নিয়েই প্রায় কিছুই বলতে শুনিনি।
  • Ekak | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৭163492
  • কী মুশকিল।
    বিহেভেরিয়াল ত্রেইত বলা মানে অপরাধ নয় বলা নয়। একশবার অপরাধ। ওয়ার ক্রাইম, রেপ এগুলো প্রাচীনতম অপরাধ। দমন করতেই হবে।
  • maximin | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৭163493
  • হ্যাঁ তোমাকে। যদিও আগেও একবার লিখেছি। কেন তিনি মেয়েটির মাকে আগে থেকে প্রস্তুত করে রাখেন নি? জেজেবি আইনের সীমাবদ্ধতার কথা বলে?
  • Ishan | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৫163491
  • এইসব হাসাহাসি ব্যঙ্গবিদ্রূপ জিনিস ভালই। তবে এরপর আমি কল্লে আবার খচে যাবেন্না যেন। স্পেসিফিকালি সোসেন আর শ্চকে বল্লাম।
  • Ekak | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৪163489
  • কেসি
    হ্যা, সেইকারণেই আইনে যে গলতা গুলো আছে সেগুলো ঠিক করার্দিকে এগোতে হবে।
    জুভেনাইল অপরাধীর ক্ষেত্রে ইস্কুল সার্টিফিকেটের ব্যাপারটা তুলে দিয়ে ডিএনে স্টাডি কে গুরুত্ব দিতে হবে। এ বহুকালের পুরনো আইন যখন এত বৈজ্ঞানিক সুবিধে ছিলনা। এখন আছে। কাজেই সেটা প্রাধান্য পাবে না কেন ?
  • Ishan | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৪163490
  • মিনিদির কোচ্চেনটা কি আমাকে? আমি জানিনা কেন নীরব। ইন প্যাক্ট নীরব কিনা তাও জানিনা।
  • ম্যাক্সিমিন | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১২163488
  • রায় বেরোনর পর কবিতা কৃষ্ণন নীরব। কেন?
  • sch | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১১163487
  • হ্যাঁ KC দা ভেবে চিন্তে এই জায়গাটাতেই আসছিলাম - অপরাধী বলে কিছু নেই আসলে। এই ছেলেটি পরিবার ছাড়া একা একা মানুষ হয়েছে চা এর দোকানে কাজ করে, পিউবার্টির সময় প্রপার পেরেন্টাল কেয়ার পায় নি, পর্ণো টর্ণো দেখে এইসব রেপ টেপ শিখেছে - তারপর কুসঙ্গে পড়ে একদিন করে ফেলেছে। রড টড ঢোকানোও ওইভাবেই শেখা। আর এর থেকে বড়ো বয়েসের যারা করেছে তাদেরও দোষ দেওয়া যায় না - জিনিসপত্রের এত্ত দাম - ভালো করে খেতে পায় না - ড্রাগ, মদ এসব খায় - প্রপার ফ্যামিলি লাইফ নেই - অবদমিত কামনা তো আছেই - তা একটা রেপ করে ফেললে কি আর করা যাবে। বোঝাতে হবে - ভালো করে বোঝাতে হবে। তাহলেই ঠীক হয়ে যাবে।

    সত্যি যীশু কদ্দিন আগে সামারি করে বলে গেছেন hate the sin, not the sinner. আমরা ফালতু তক্ক করি।

    সোসেনদি জনগণের একটাই সাস্টেইনড প্রয়াস আছে - change.org এ গিয়ে পিটিশান রেইজ করা আর যত বেশী সম্ভব লোককে ফেসবুকে, সোস্যাল নেটওয়ার্কে গিয়ে ইন্সপায়ার করা সাইন করার জন্যে। আমি এইজন্যই ঘুম থেকে উঠে ফেসবুক খুলি।

    আর হ্যাঁ অনেক গুরু আলোচনা হয়েছে - প্রকল্পবাবুর এই ছড়াটা এখানে এখনো আসে নি দিয়ে গেলাম তাই - একটু হেসে নিন

    "আঠারো বছর বয়স মানেই চাপ,
    জুভেনাইলের খাটবেনা অজুহাত।
    ধরলে পুলিস, বাঁচাবেনা কারো বাপ,
    জজ খাওয়াবেনা কোর্টে ডেকে দুদুভাত!
    শরীর বাড়ুক, অপরাধ প্রবণতা
    বাড়া স্বাভাবিক সিনেমার দৌলতে।
    বয়স কখনো না বাড়ে, আসল কথা।
    সতেরো-তে থেকো আটকিয়ে, কোনওমতে!
    ‘ছেলেমানুষ তো, কী করবি কর!’ বলে
    এইভাবে যদি গোটা সমাজটা হাসে,
    আমরা ঢুকবো ‘বায়ো কি ত্যায়ো’-র দলে।
    এদেশের বুকে আঠারো যেন না আসে!"
    --প্রকল্প ভট্টাচার্য্য
  • Ishan | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১০163485
  • ওহো কি করা যেত এই কথা? ছোটো-ছোটো অনেক গ্রুপ এই নিয়ে কনটিনিউয়াস কাজ করে চলেছেন। কবিতা কৃষ্ণনরা তাদের মধ্যে একটি। যেকোনো একটা গ্রুপের সঙ্গে যোগাযোগ করলেই সংগঠিতভাবে কি করা যায় জানা যাবে।

    ইন ফ্যাক্ট অতদূর যেতে হবেনা। আমাদেরই একটা মেল গ্রুপ আছে, সেখান থেকে একটা ধর্ষণের ঘটনা নিয়ে আরটিআই করা হয়েছে। এখনও জবাব আসেনি। দিল্লী আর কলকাতার রাস্তায় শুনেছি হাজার হাজার লোক নেমেছিল। ফেবুতে নিন্দার ঝড় বয়েছিল। সেই প্রতিবাদী জনতার মধ্যে থেকে এক হাজার জনও যদি দুদিন সময় ব্যয় করে একটি একটি কেস নিয়ে আরটিআই করতেন, তারপর সেই তথ্য পাবলিক ডোমেনে আনা যেত তাতেই এই ছাঁকনি বোজানোর কাজ খানিকটা হত। কিন্তু ওই। সব ধর্ষণ এত প্রচার পায়না, সবকটা নিয়ে রক্ত এত গরমও হয়না। যেটা নিয়ে গরম হয় সেটাও দুদিনের বেশি না। পাবলিকের নেচারই এই। নইলে দুনিয়া উল্টে যেত।

    এতে দোষের কিছু নেই। দিল্লীতে হুজ্জুতি করেও খানিক কাজ হয়েছে বটে। তবে ওই জমায়েতের অন্ততঃ একটা ভগ্নাংশ ক্রমাগত টুকটাক কাজ করে না চললে, সে জল বেশিদূর গড়াবেনা, এই আরকি।
  • kc | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১০163486
  • জুভেনাইল হলেও বেশি শাস্তি দেওয়ায় বিশ্বাসী। বটেই তো। কিন্তু তার জন্য তো আইন চেঞ্জ করতে হবে। সে জন্যইতো লেগে থাকতে হবে রে বাবা।

    আর ফোর্সফুল সেক্স খুন, বধূ নির্যাতন সবকিছুই তো একটা বিহেভেরিয়াল প্যাটার্ন যার নিজস্ব লজিক আছে। সেটা সমাজের স্ট্রাকচারের বিরুদ্ধে বলেই তো সেটা শাস্তিযোগ্য অপরাধ। এটা নিয়ে তো কোনও তর্কই নাই।
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৯163484
  • না না, ওটা আপনাকে দেওয়া উত্তরের কনটিনিউএসন নয়। :)
  • ম্যাক্সিমিন | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৭163483
  • হাসি কেন পেল সোসেন? হাসি পাওয়া খুব ভালো জিনিস।
  • Ekak | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:০২163482
  • ফর্স্ফুল এর সঙ্গে উইদাউত কনসেন্ট হবে, নিলে মানে পুরো আলাদা হয়ে যায়।
  • Ekak | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১১:০১163481
  • সংশোধন বাদে বিশ্বাস করিনা। ফোর্সফুল সেক্স একটা বিহেভেরিয়াল প্যাটার্ন যার নিজস্ব লজিক আছে। সেটা সমাজের স্ট্রাকচারের বিরুদ্ধে সে কথা আলাদা। জুভেনাইল হলেও বেশি শাস্তি দেওয়ায় বিশ্বাসী। মৃত্যু নয় কারণ সেটা কোনো শাস্তি ই নয়। পার পেয়ে যাওয়া। রাষ্ট্রের হাত ধুয়ে ফেলা।
  • maximin | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৬163480
  • না সচ সেক্ষেত্রে তিন বছর হত না। সাধারণ বিচার ব্যাবস্থাতেই দুটোকে আলাদা করা আছে।
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫১163479
  • আহা জনগণের মুখে কথা বসানো তো যেতেই পারে। আমি-ও তো জনগণ। সাধারণ মানুষ, আর কিভাবে প্রতিকার চাইবে, ভোট দেওয়া বাদে, সারাদিন নাগরিক প্রতিবাদ করা বাদে, এইটা বুঝে উঠলাম না। কি ভাবে?
  • ম্যাক্সিমিন | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫০163478
  • জনতার বিচার কেউ চায় নি। ভার্মা কমিশন বসেছিল, এই মামলার জন্যে বসে নি, আইন সংশোধনের জন্যে বসেছিল। বাঁধা বুলির বাইরে গিয়ে একটু ভাবা যেতে পারত। কতদিন সেগ্রিগেটেড রাখা হবে সেবিষয়ে জুভি বোর্ডের ম্যাজিস্ট্রেটকে কিছুটা ডিস্ক্রিশনারি ক্ষমতা দেওয়া যেত। ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত পছন্দ না হলে অভিযুক্তের উকিল সুপ্রীম কোর্টে যেতেন।
  • cm | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৯163477
  • এই সব অপরাধীদের শৈশবের গপ্পো, বেড়ে ওঠার কাহিনী, আর্থসামাজিক অবস্থান, কৃষ্টিগত পরিমন্ডল এসব ব্যাপারে কেউ জানেন? এই ধরণের তথ্যের ভিত্তিতে কোন ক্লাস্টারিং এক্সারসাইজ হয়েছে? রিণিতার টই এ ঐ ইংরিজি বক্তব্যে বেশ কিছু লক্ষ্যণীয় অবসার্ভেশন রয়েছে।
  • kc | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৭163476
  • "জনগণকে লেগে থাকতে হবে? দাদা প্লিজ আমাদের নিরাপত্তা দিন এই অনুরোধ নিয়ে?"

    সোসেনও অন্যের মুখে কথা বসিয়ে দিচ্ছে?

    স্চ, জেলকে তো সংশোধনাগার বলা হয়। অনেকে তো পাল্টিয়েও যায়। এই কিছুদিন আগেই তো নাইজেল জেলে থেকেই পাল্টে গিয়ে মুক্তধারায় অভিনয় করে সবাইকে চমকে দিয়েছে।
  • san | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৪163475
  • সোসেনদির দশটা ষোলোর কথাটা আমারো মনে হয়।
  • sch | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৩163474
  • আরে না না -- তাতে কি লাভ হলো - ও তো এমনি অন্য কারণে খুন করলেও তিন বছরের সাজাই পেত। একটু অন্য কেস ধরুন, এই ছেলেটিই চোখের সামনে নিজের মা বা বোনকে ধর্ষিতা হতে দেখার পর তাকে খুন করল। তাতেও তো তিন বছরই হতো নাকি? কম হত
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪১163472
  • খুব হাসি পেয়ে গেল হঠাত। যাগ্গে, কাটি।
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪১163473
  • মিনদি, ওগুলো স্ট্যাটিক নয়। জুভেনাইল প্রটেকশন শুরু-ও হয়েছিল কিছু বিশেষ কেস থেকেই, তার বয়সানুযায়ী স্তরবিন্যাস-ও কিছু কেস থেকে বিভিন্ন দেশে ঘটেছে। এইভাবেই তা হয়। আইন তো আর স্থির কোনো জিনিস নয়। আর জুভেনাইল ল বলে দেশে যে জিনিসটি আছে সেটি অতীব খাজা।
  • ম্যাক্সিমিন | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৯163471
  • সবই দেখা হয়েছে সচ। সেজন্যেই রায়টা হয়েছে গিল্টি অফ রেপ অ্যান্ড মার্ডার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত