এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ৩০ আগস্ট ২০১৩ ২২:৫৩163200
  • তিন ঘন্টায় মোটে একপাতা?হায় শুক্রবার,তোমার দিন গিয়াছে!!
  • কৃশানু | ৩০ আগস্ট ২০১৩ ২২:৫২163199
  • হ্যাপিনেস ইজ দ্য কমপ্লিট অ্যানাইহিলেশন অফ আ ব্রীড কলড অডিটরস...ক।
  • kc | ৩০ আগস্ট ২০১৩ ২২:৫০163197
  • ই-বই ছিল বলেই তো এত বারফাটাই মারতে পারি। নয়তো এরকম জলে জঙ্গলে থেকে বই লাইব্রেরী সব কিছুই অধরা হয়ে ছিল। যখন বইয়ের দোকান লাইব্রেরী হাতের কাছে ছিল তখন এতরকম রকমারি বইএর খবরও পেতাম না, পেলেও পাওয়া যেতনা, সর্বোপরি পাওয়া গেলেও পয়সার জন্য কিনতে পারতাম না।

    ই-বই বেঁচে থাক।
  • dd | ৩০ আগস্ট ২০১৩ ২২:৫০163198
  • হেপিনেস ইওস অ ফ্রেশলি বেকড ই মেইল।

    হেপিনেস ইস সাডেন পোস্টিং ইন সামার

    হেপিনেস ইস আ বটল অব ওয়াইন,আ কিন্ডল আর একটি প্রিটি ছোকরা

    এগুনো টুকে রাখুন। এসে লিখবার সময় কাজে দিবে।
  • Ishan | ৩০ আগস্ট ২০১৩ ২২:৪৫163196
  • তবে রিনিউয়েবল (বাংলাটা কি যেন ভুলে গেলাম) শক্তি নিয়ে সিরিয়াস চিন্তাভাবনা শুরু করা উচিত। নইলে হাতে হারিকেনও থাকবেনা কদিন পরে।
  • Ekak | ৩০ আগস্ট ২০১৩ ২২:২১163195
  • এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে যাবতীয় বাওয়াল গুলো এত ভেগ লাগে যে বলার না :/ দু পক্ষের ই। একটা করে আর্টিকল পড়ি আর লেখকের দাড়ি উপরে নিতে ইচ্ছে করে। না থাকলে গজিয়ে।
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ২১:৪৩163194
  • আজ দুকুরে জামাইকান গোট কারি ও ভাত।
  • Ishan | ৩০ আগস্ট ২০১৩ ২০:৪১163193
  • আমার তো ই-বুক চমৎকার লাগে। হাতে একখানা কিন্ডল থাকলেই গপ্পো শেষ।
  • pipi | ৩০ আগস্ট ২০১৩ ২০:১০163192
  • ই-বুক এখনো অবধি ভালবাসাতে পাল্লাম না। ঘুরি-ফিরি-পড়ি কিন্তু মনটা ছটফটায় স্পর্শ-গন্ধ-শব্দ অনুভবের জন্য। ইহ জীবণে আর হইল না বোধহয়।
  • মৌ | ৩০ আগস্ট ২০১৩ ১৯:৪৮163190
  • এহে! সিম দিয়ে রান্না! একখানি মোবাইল নিয়েছি, বাড়ি ফিরে সিম লাগাতে গিয়ে দেখি মাইক্রো সিম! পাতি মোবাইনে এত ফ্যান্টা মারার কি দরকার ছিল!
  • b | ৩০ আগস্ট ২০১৩ ১৯:২৬163189
  • সিমাস হিনি মারা গেলেন।
  • কৃশানু | ৩০ আগস্ট ২০১৩ ১৯:১৪163188
  • সব অনুষ্ঠান শেষ হলো। হেব্বি হয়েছে। নাচ-গান, মাইম, ম্যাজিক, নাটক।
    এখন ফিরে এসে ক্লায়েন্ট এস্ক্যালেশন সামলাচ্ছি, তার ধারণা হয়েছে আমরা বাড়ি চলে গেছি। এদিকে আমাকে উপরের মহল থেকে ইম্প্রেশন দেওয়া হয়েছিল যে সবকিছু ক্লায়েন্টের কাছে কম্যুনিকেটেড। এই তো জীবন কালিদা।
  • ladnohc | ৩০ আগস্ট ২০১৩ ১৮:৫৩163186
  • সিম কেটে কী রান্ধতে গেছলেন?! টুকে টুকে!
  • Kaju | ৩০ আগস্ট ২০১৩ ১৮:৫৩163187
  • ধুসসসস আজ এই শুক্রুবার এ সোন্দেটা কেমোন জেনো আরো বেশী বিতিকিচ্চিরি
    কেটেকুটে ভেজেভুজে করে ফেলতে ইচ্ছে করচে চচ্চড়ি

    কেমন হল কেমন হল?
  • kabya | ৩০ আগস্ট ২০১৩ ১৮:৩৮163184
  • ধুসস আজ এই শুক্রুবার এ বিকেল টা কেমোন জেনো বিতিকিচ্চিরি
  • Kaju | ৩০ আগস্ট ২০১৩ ১৮:৩৮163185
  • আমার তো আজ আর কিছুই কাজ নেই, তবু কেন আরো এক ঘন্টা বসে থাকতে হবে? কী করা যায়?
  • Ungoliant | ৩০ আগস্ট ২০১৩ ১৮:৩৬163183
  • ঠিক অডিট নয়, অ্যাসেসমেন্ট। টাটা ব্র্যান্ড ব্যাভার করতে হলে এই গ্রুপের সব কোং-কে মাঝে মাঝে এই অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। টিসিএসে ২০১০-এ হয়েছিলো, এই বছর ফের হচ্ছে, এবং ল্যাব এর লিস্টের মধ্যে আছে। কাল সকাল সাড়ে আটটার মধ্যে আপিসে ঢুকে যেতে হবে।
  • Blank | ৩০ আগস্ট ২০১৩ ১৮:৩২163182
  • ট্যাবলেটে তো জুম করা যায় পিডিএফ
  • মৌ | ৩০ আগস্ট ২০১৩ ১৮:৩১163181
  • নেট দেখে লেখালেখি টুকলি করা উত্তম।প্রাক্টিক্যাল টুকলি করতে যাওয়া বড় ভয়ংকর। সিম কাটতে গিয়ে সিমের ১২টা বাজিয়ে ফেল্লাম।
    :@
  • Kaju | ৩০ আগস্ট ২০১৩ ১৭:৫৯163180
  • হ্যাঁ ওই সাইটেও দেখেছি। আমাদের হেইচার সিম্বায়োসিস থেকে করেছিল বলল। সে ওটাই রেকমেন্ড করল, যদি IIM, XLRI কিছুই না হয়।
  • cm | ৩০ আগস্ট ২০১৩ ১৭:৫৬163179
  • জুতোর থেকে ডিগ্রী সর্বত্র ব্র্যান্ড ভ্যালুই সব।
  • * | ৩০ আগস্ট ২০১৩ ১৭:৫০163178
  • কাজু pagalguy.com এ দেখতে পারেন ওখানে সব ধরনের mba/pgdm course এর খোজ পাবেন
  • san | ৩০ আগস্ট ২০১৩ ১৭:৪৩163177
  • ইন্ডাস্ট্রি ব্র্যান্ড ভ্যালুই দেখে।
  • Kaju | ৩০ আগস্ট ২০১৩ ১৭:৪১163176
  • হুম। সেটাই দেখলাম সব জায়গায় বলছে। যেখান থেকে করছ, তার ব্র্যান্ড ভ্যালুটাই বিচার্য সব জায়গায়।
  • san | ৩০ আগস্ট ২০১৩ ১৭:৩৫163175
  • একটু ভুল বললাম, এফেমেস তো দিল্লি ইউনির পার্ট ওরা এমবিয়েই দেয় পিজিডিবিএম না। কিন্তু মেন কথা হল ইন্সটির রেপুটেশনটাই আসল ডিগ্রি / ডিপ্লোমার চেয়ে পোস্ট গ্র্যাজুএট কোর্সের জন্য।

    ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে তফাৎটা ম্যাটার করে কিনা ঠিক জানিনা।
  • san | ৩০ আগস্ট ২০১৩ ১৭:২৯163174
  • কোন ইন্স্টি তার উপর। ভ্যালু অ্যাডিশনের জন্য আইআইএম এফেমেস ইত্যাদি প্রথম সারিতে সে তারা ডিগ্রি না দিয়ে ডিপ্লোমা দিলেও।
  • Kaju | ৩০ আগস্ট ২০১৩ ১৭:২৫163173
  • আচ্ছা। কিন্তু MBA আর PGDM কি ইকুইভ্যালেন্ট ভ্যালু অ্যাডিশনের দিক থেকে?
  • san | ৩০ আগস্ট ২০১৩ ১৭:১৮163172
  • কাজু, হ্যাঁ। ইউনিভার্সিটি ছাড়া কেউ মাস্টার্স ডিগ্রি দিতে পারেনা। আইআইএম তো ইউনিভার্সিটি নয় তাই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা দেয়।
  • sinfaut | ৩০ আগস্ট ২০১৩ ১৭:১৬163171
  • লেখাগুলো ছোটো। সাত ইঞ্চি স্ক্রীনে ধরে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত