এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ২৯ আগস্ট ২০১৩ ১২:৪৫162810
  • কেসি দেখি সবই পড়ে ফেলেছেন।
  • kc | ২৯ আগস্ট ২০১৩ ১২:৪৩162809
  • আর কটা কৌশিক হবে এখেনে?
  • kaushik | ২৯ আগস্ট ২০১৩ ১২:৪২162808
  • আজকে প্রথম এলাম..... সবাইকে সেলাম/নমস্কার।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩৬162806
  • "চেন খুল্লেই মিটে যায়"

    ওফ্‌, কিকি এক একটা যা পোস্টায়! আর কত হিনী দেবো?
  • cm | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩৬162807
  • গ্রামাঞ্চলে ছেলেপুলেরা তালের নুটিও খায়, শহুরে বাবুরা তার কি বুঝবে?
  • de | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩৪162804
  • কিকি, ধোয়াকাচা করার কনসালট্যান্ট অজ্জিতবাউকে খবদ্দিও পরের্বার কাচাকুচি করার আগে ঃ)
  • kiki | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩৪162805
  • দে,
    ঃ)

    কিন্তু ঐ ভয়ঙ্কর হিনী য়ালা পোষ্ট দেখে নিজেই নিজেকে হিনী দেবার আগেই পালাই।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩৩162801
  • এমনকি বড় চাদর, শাড়ি ইঃ মেশিনে দেওয়ারও টেকনিক আছে - ঠিকভাবে ভাঁজ করে দিতে হয়। এলজির লোকেই তো দেখিয়ে দিয়ে যায় নতুন মেশিন বসালে!
  • kiki | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩৩162802
  • আজ্ঞে না( কিসব লিখছো!)।হয়না। চেন খুললেই মিটে যায়(বাপরে! এটার বদলে আর কিছু ও লিখতে পারছি না) সেখানে দুটো পোষ্টার আছে, একটা পাওয়ার সেভিং, আরেকটা অ্যালার্জি বিষয়ক।
  • de | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩৩162803
  • কিকি, কোংয়ের লোকেদের বড্ড ঘ্যাম -- ওদের ডাকি না তাই!

    ইস! ন্যাড়াবাবুর জন্য নাড়ু ছেড়ে দিতে হবে দেখচি!
  • san | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩১162800
  • আমি গুড়ের নাড়ু ভালোবাসি, চিনির্নাড়ু খাইনা।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩০162797
  • মেশিনে জামা পরানো আছে তো, কিন্তু কাচাকুচির সময় সেটাকে সরাতে হয় না? আর ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে আবার কবে থেকে বালতিতে ভিজিয়ে কাপড় দেয়? ওর সাবানও তো আলাদা! ওইজন্যেই বিগড়েছে।
  • kiki | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩০162798
  • স্যান,
    ঃ)

    ওফ! ন্যাড়াদার বারোটা সাতাশ! ওয়াক! আর লক্ষী পুজার প্রসাদের নাড়ু খাওয়া যাবে না।ঃ(
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১২:৩০162799
  • আমি চিনির নাড়ু বেশি পছন্দ করি।
    গুড়ের টাও শক্ত আর কড়া করে জ্বল দেওয়া হলে পছন্দ করি, কিন্তু চিনির মত আনলিমিটেড খাই না।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১২:২৮162795
  • নারকোলকে ছিবড়ে কয় কুন ইসে?
  • kiki | ২৯ আগস্ট ২০১৩ ১২:২৮162796
  • দে,
    এই কোঙের লোক গুলোকে আমার বিরক্ত লাগে। বড্ড পয়সা নেয়। তারপর সারাতে এলেই হাজার ফ্যাকরা বার করে। এর আগে ফ্রিজে তাই করলো। তাই ভাবছিলাম। আবার পাড়ার লোক( মানে কোঙের নয়) ঠিক না সারাতে পারলে আরো কেলো, তাত্থেকেও কেলো এখানকার সারানেয়ালাদের ধম্মো হচ্ছে একটা সারিয়ে আরেকটা বিগরে দিয়ে চলে যাওয়া। এ এক খুড়োর কল বটে।

    অজ্জিত, তোমাদের মেশিনে জামা পরানো নেই। ছিঃ !

    আর সাবান আমি না ঢেলে, বালতিতে ভিজিয়ে সেই কাপড় মেশিনে দেই তো।

    আপাতত একটা নাড়ুতেই খুশী থাকো, নইলে ওটাও ফেরত নেওয়া হবে। তুমি এখন ও শনির বলয় এনে দেবার ব্যাপারে রা কাড়ো নি।মনে আছে।

    কিন্তু ন্যাড়াদা এখন কোথায়? কে বলবে? হানুর ও মোবাইল খারাপ। হায়! এই রাতে( মানে ওনার ক্ষেত্রে তাই হওয়া উচিত নয় কি!) উনি কাব্যি রচনায় মন দিয়েছেন কেন?
  • ন্যাড়া | ২৯ আগস্ট ২০১৩ ১২:২৭162793
  • একধরণের গুড়ের নাড়ু হয় - বিষ শক্ত। সকালে গালে ফেলে সারাদিন পাকলাতে থাকলে দিনের শেষে যে-কে-সেই মাল বেরিয়ে আসে। নো চেঞ্জ। ধুয়ে পুঁছে তুলে রাখলে পরের দিন আবার খাওয়া যায় বা বাড়িতে অতিথি এলে দেওয়া যায়।
  • | ২৯ আগস্ট ২০১৩ ১২:২৭162794
  • তালের তিক্তটাতাই টেষ্ট|
    ওটা বাদ্দিলে আর্কিবা থাকল|
    শুধু মিষ্টি খেতে ছিবড়ে নারিকেল খাইলেই হইলঃ)
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১২:২৬162791
  • আমি যতটুকু দরকার ততটুকু করি (সোশ্যালিস্ট কিনা)। সেইটা যা বলা হয়েছে তার চে কমও হতে পারে, বেশিও হতে পারে।
  • | ২৯ আগস্ট ২০১৩ ১২:২৬162792
  • আমিও।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১২:২৫162790
  • দুটো দুরকম, তুলনা করা উচিত নয়। আমি দুটোই আনলিমিটেড খাই, তবে গুড়েরটা একটু শক্ত হতে হবে আর কড়া করে জ্বাল দেওয়া।
  • de | ২৯ আগস্ট ২০১৩ ১২:২৩162788
  • আমার কন্যাও ঠিক এমনি -- ঠিক যতটুকু বলা হয়েচে ততটুকু -- একচুলও এদিক ওদিক নয়! ঃ)
  • | ২৯ আগস্ট ২০১৩ ১২:২৩162789
  • নাড়ু নারকেলের তো বটেই। আর তিলের। আহা!!

    চিনি আর গুড়ের মধ্যে কোন নাড়ু বেশী পছন্দ?
  • san | ২৯ আগস্ট ২০১৩ ১২:২২162786
  • কিকি তো দেখি আমারই মতন।
    আমার সম্পর্কে একজন বলে থাকে, আমাকে ফ্রিজ থেকে কিছু আনতে বললে নাকি আমি অন্ধের মতন গিয়ে নিয়ে চলে আসি, এমনই অন্ধের মতন যে ফ্রিজের পাশে নাকি একটা হাতি বসে থাকলেও দেখতে পাব না, কারণ তা আমাকে দেখতে বলা হয়নি !
    কিকির বেলায় ফ্রিজের বদলে ওয়াশিং মেশিন !
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১২:২২162787
  • তালশাঁস নকুড়ের হলে খেতে রাজী আছি - সাগ্রহে। বলরাম মল্লিক হলেও চলবে। এমনকি পাড়ার মোড়ের শ্রীদুর্গাও চলবে। কিন্তু তাল ফলের তালশাঁস - দুদ্দুর। নারকোল অনেক ভালো।
  • de | ২৯ আগস্ট ২০১৩ ১২:২০162784
  • কিকি, আমি পাড়ার লোক (ঠিক পাড়ার নয় সেই মুলুন্দ থেকে আসে -- মাসুদভাই) ডেকেই সারাই -- আমারটা অনেক পুরোনো, এল জি মেশিনই! মাসুদভায়ের চোখ দুটো এতো পুরু চশমার আড়ালে যে দেখতে কি করে পায় তা নিয়েই আমার সন্দো হয়। অথচ, দিব্বি সব সারিয়েসুরিয়ে দিয়ে যায়!
  • ন্যাড়া | ২৯ আগস্ট ২০১৩ ১২:২০162785
  • তাল শিশুদের খাবার। সেই যে একখানা তাল "শিশু এক কুড়াইয়া পায় / আর শিশু তার হাত হতে, সবলে কাড়িয়া নিতে চায়"। যেখানেই তাল সেখানেই বিবাদ, মারপিট, সন্ত্রাস, জলোচ্ছাস, ঘূর্ণীবাত্যা। এর থেকে তালশাঁস খান। জলও পাবেন, শাঁসও পাবেন। তবে বেশি খেলে পেট গরম হতে পারে। তার প্রতিষেধক হিসেবে বেল খান। এমনিও খেতে পারেন, পানা করেও পারেন, মোরব্বা করেও পারেন।

    (ক্রমশঃ)
  • | ২৯ আগস্ট ২০১৩ ১২:১৯162781
  • একেই কবি বলেছেন "অখন্ড মনোযোগ"!! ঃ)
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১২:১৯162782
  • রবীন্দ্রনাথ বলেচে। জীবনপ্রতিভায়। বাল্মিকিস্মৃতি নিয়ে আলুচানা করতে গিয়ে।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১২:১৯162783
  • একসে (মানে নাড়ু) মেরা কেয়া হোগা?

    মেশিনের ওপরে দিব্যি বড়সড় স্টিকার থাকে - রোজ সাবান ভরতে গেলেই তো চোখে পড়ার কথা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত