এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৯:০৮162600
  • ডিজিটাল ম্যাট (ম্যাট্রেস)
  • a x | ২৮ আগস্ট ২০১৩ ১৯:০৭162599
  • ডিম্যাট আবার কী?
  • kumu | ২৮ আগস্ট ২০১৩ ১৯:০৬162598
  • আহা মামু কী কলই বানাইসে!!!
    ন্না,আমি এইখানেই লিখুম,বাঙালের গোঁ-
    ক্ষীরের মালপো,লীলা মজুমদারের রান্নার বই থেকে-
    ক্ষীর ১ পেয়ালা,ময়দা ১/৪ পেয়ালা(সামান্য সুজি সহ),ময়েনের তেল-১ টেবিলচামচ,ভাজার তেল,মৌরী ১ চাচামচ,চিনি -১ পেয়ালা রসের জন্য,গোলার জন্য ১ টেবিল চামচ,লেবুর রস -১ চা চামচ,রুটি বেলন-১টি।

    আগে রসটা হোক।১ পেয়ালা চিনিতে লেবুর রস আর ১/৩ পেয়ালা জল দিয়ে রস কর।দরকারে পরিমাণমত জল দাও,তবে বেশী পাতলা যেন না হয়।রসটা নিরাপদ জায়গায় রাখো,অনেকে এই রসটা পাঁউরুটি দিয়ে খেয়ে ফেলার তালে থাকেন,নিষ্পাপ মুখে কেউ ঘুরঘুর করছে দেখলে সতর্ক হও।
    ক্ষীরের গোলা-ময়নায়িত ও সামান্য সুজ্যায়িত ময়দা ও ক্ষীর সামান্য জল দিয়ে একেবারে মসৃন করে গোলো।আশা করি ১ টেবিল চামচ চিনি ও মৌরী গোলাতে দিয়েচ।

    এইবার কড়ায় তেল গরম করে ছোট গোল হাতায় করে ক্ষীরের গোলা ঢালো।আঁচ মাঝারি হবে।লীম বলচেন-" চড়চড় করে ভাজা হবে,লালচে রং ধরবে,ধারগুলো মুচমুচে হয়ে উঠবে,তবে মালপো ভাজা হল।"একটি একটি করে ভেজে ঝাঁঝরি করে তুলে অন্য পাত্রে রাখো।
    সবগুলো ভাজা হলে একটি একটি করে রসে ডুবিয়ে একটি চ্যাপ্টা পাত্রে রাখো।রস বেঁচে গেলে ওপরে (মালপোয়ার) ঢেলে দাও।
    ঠান্ডা হওয়া অবদি লক্ষ্য রাখো কিছু কিছু লোক গরমই মুখে দেন ও চেঁচিয়ে কুরুক্ষেত্র করেন।
  • | ২৮ আগস্ট ২০১৩ ১৯:০৫162596
  • আকা, আমার সেই এক মিলিয়ন ডলার দেবে বলেছিলে যে। এইবেলা দিয়ে দাও বরম। আরো বেড়ে গেলে তোমারই লস হয়ে যাবে তো।
  • san | ২৮ আগস্ট ২০১৩ ১৯:০৫162597
  • খাইসে ! আমাকে নয় বোতিন্দাকে কনসাল্ট করো @ সোসেনদি, বোতিন্দার ট্র্যাক রেকর্ড বেজায় ভাল।

    অক্ষদি, ডিম্যাটের হোমওয়ার্ক করেছ?
  • aka | ২৮ আগস্ট ২০১৩ ১৯:০৪162595
  • মুখবইয়ের শেয়ার দিয়ে তো হনে না এখনও ৪০০ লসে চলছে। ওর জন্য লটারি লাগবে, চেষ্টা জারি আছে।
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৯:০২162593
  • আকাদা আমার সেই ৫০০ এমেমের লেন্স??
  • a x | ২৮ আগস্ট ২০১৩ ১৯:০২162594
  • অরিজিৎ আর কৃশানুকে - http://www.lisakristine.com/
  • a x | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৫৮162592
  • মুখবইএর শেয়ারও আছে?
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৫৭162591
  • আমি শুধু জানি শেয়ার কিনতে গেলে স্যানকে কনসাল্ট করতে হয়।
  • Tim | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৫৬162590
  • আকাদা তো বিলিওনেয়ার। একটা দ্বীপও আছে কেনা।
  • 4z | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৫২162589
  • আকাদা মুখবইয়ের শেয়ার কিনেছিল? চেনা সার্কেলের মধ্যে তুমি তাইলে হলে গিয়ে দুলম্বর :)
  • Tim | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৫০162588
  • হুঁ চোখ দেখাতে হবে দেখছি।
  • Tim | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৪৭162585
  • হ্যা হ্যা এইটা বম্মা হেব্বি দিয়েছে।
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৪৭162586
  • অ। স্তানটা তো কমন আসে রে মণি, তবুও সাবধানে থাইক্য।
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৪৫162583
  • কিকিদি কি আমাকে গোল্লু বলল ? সাথে ডলি-ও ?
  • Tim | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৪৫162584
  • প্লেগ তো কিরঘিজস্তানে। হোসেন গুলাইসে।
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৪৩162581
  • তিমির দ্যাশে প্লেগ দেখা যায় শুনলাম। সাবধানে থাইক্যো। আর পিথিমিতে চেনা লোক যত কম থাকবে তত আয়ু বাড়বে, রাগ না লক্ষ্মী, আমার মা বলে। কাটান দ্যাও।
  • kiki | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৪৩162582
  • যাহ! কোথায় রেসিপি?
  • kiki | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৪১162580
  • উফ এই গোল্লু ডলি মেয়েটা সাহসী ও কিছু। কত অবলীলায় কত কিছু লিখে গেলো।

    আমরাও বেহালায় যাবার পর তিন বছর কারেন্টের বালাই ছিলো না। স্কুলে কেডস ও ছেঁড়া পরে যেতে হয়েছে। তার জন্য শাস্তি ও পেতে হয়েছে। ছেঁড়া বেড কভার লোক আসলে বই দিয়ে ঢাকা।এত কিছু মিলে যাচ্ছে। কিন্তু সাথে কোন কষ্ট ও ছিলো না। বোধহয় মা বাবা দুজনে মিলে কোন আঁচ আমাদের গায়ে লাগতে দেন নি। আর ভাগ্য সেভাবে কু গুলোকে দেখতেও দেয় নি। আর ছিলো এক অনন্ত কল্পনার জগত। যা এখন ও আমায় সব কিছু থেকে দিব্যি আলাদা করে দেয়।

    আর কষ্ট বোধ এলো না বলেই বোধহয় আমার আর লড়ুইয়ে হয়ে ওঠা হলো না। ঃ(
  • | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৪০162579
  • ওটা ভাটের ইন্টেলিজেন্স কুমু,। জানে রেসিপী সর্ষেবাটায় দিতে হয়, তাই ওটা ছাপে নি ভাট। তুমি সর্ষেবাটায় দাও দেখবে ছেপে গেছে।
  • kumu | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৩৬162578
  • ক্ষীরের মালপোর রেসিপি দিলাম,ডানদিকে দেখাচ্চেও কিকি ও আকার মাঝে কুমুর নাম,অথচ রেসিপির পোস্টটা আসেনি!!!! কওনা ইহার কারণ কি?/
  • aka | ২৮ আগস্ট ২০১৩ ১৮:৩২162577
  • আরে এই ডলারের দাম বাড়া, টাকার দাম কমা এসব জীবনের নানান ওঠাপড়ার মতন। আজই যদি কিছু ডলার পাঠান তাইলে বেশি টাকা পাবেন। নইলে আর কি? কদিন আগেই তো ডলারের দাম ৩৯ ছিল, আমার ৪২ ডলার দিয়ে কেনা ফেবুর শেয়ারের দাম ছিল ১৮।
  • kiki | ২৮ আগস্ট ২০১৩ ১৮:২৩162576
  • সেতো বালা তেও এক মহিয়ষী আছেন। আমি কথা বললে উত্তর দেন না। প্রথম প্রথম আমি ভাবতুম বুঝি খ্যাল করেন না। পরে দেখি কেস তা নয়।সবাই উত্তর পায়। স্পেশালী আমাজ্জন্ন্য এই ট্রিট। তো আমিও দেখেও দেখি না। তবে এটা আমাজ্জন্য প্রথম নয়, তাই চাপ ও নয়।

    তুমিও দেখেও দেখোনা। মিটে গেলো।
  • | ২৮ আগস্ট ২০১৩ ১৮:২০162575
  • টিমি,

    করিডরে অন্যরা থাকলে বেশ জোরেশোরে 'হাই' করে উত্তqঅর দিল কি না দিল দেখেই চলে যাও। আর কেউ না থাকলে তুমিও তারে দেয়াল মনে করে উপেক্ষা করো।
  • stoic | ২৮ আগস্ট ২০১৩ ১৮:১৭162574
  • দে,
    ডিসেম্বরে ট্রীট দিতে আসতে পারি কিনা দেখি।
    ঃ)
  • Tim | ২৮ আগস্ট ২০১৩ ১৮:১৬162573
  • আমাগো ইন্স্টিতে একজন নতুন ফ্যাকাল্টি এসেছেন। উপমহাদেশের মানুষ, ভাগের আগের দেশ অখন্ড পঞ্জাব। তাঁর সাথের কথোপকথনঃ-
    -দেশ কোথায়?
    -কলকাতা
    -অ, বাঙালী? বাঙালীরা তো আবার বাকি ভারতীয়দের পচুন্দ করেনা।
    -ইসে, মনে বাঙালীরাই কেন?
    -ওরা ভাবে ওরা বাকিদের থেকে ভালো।
    -তাই?
    -হ্যাঁ, কিন্তু আসলে পঞ্জাবীরাই সবথেকে ভালো।
    এই অবধি বলে তিনি উঠে গেলেন। আর তারপর থেকেই দেখছি করিডোরে দেখা হলে গ্রিট করেন না।

    এখন উনি থাকেন ফয়জলাবাদে। অস্ট্রেলিয়ায় পড়াশুনো। এখানে এমনি শেয়ার করলাম। প্রশ্ন, এরে কিভাবে হ্যান্ডল করবো? একটা লোক আমারে দেখেও দেখছেনা, এই অভিজ্ঞতা আমার প্রথম।
  • pi | ২৮ আগস্ট ২০১৩ ১৮:১৪162572
  • হ্যাঁ, দেদি, আগেও একদিন কয়েছিলুম, ঐ বিষয়টা নিয়ে একটু বিস্তারিত লেখোনা এখানে।
  • kiki | ২৮ আগস্ট ২০১৩ ১৮:০৬162571
  • ওহ! সোসেনের টই এ ডুবে যাওয়ার গল্পের পর আর পড়ি নি। আজ পড়ছি। সোসেন, অনেক আদর তোমায়। খুশীতে, সুখে ভরে ওঠো। সত্যি আমরা যারা সেভাবে কষ্ট কি জানি ই নি, কত অকারনেই না ভাগ্যকে দোষ দিই। তোমাদের টইগুলো পড়ে নিজেকে কেমন যেন লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত