এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৭ আগস্ট ২০১৩ ০৭:২৩162360
  • ছোটে নবাব বলে একটা আছে, বাংলা দেশ হাই কমিশনের পাশে, হেবি খেতে কাবাব গুলো। সংগে আফগানী রুটি নিয়ে নিশ। স্লা ব্যাপক খেতে।
  • h | ২৭ আগস্ট ২০১৩ ০৭:২১162359
  • পুলিশের অপরাধ গুলো মাইন্ড সেট থেকে হচ্ছে না এটা ভাবার কি কারণ।
  • কবি গৌরীপুরী | ২৭ আগস্ট ২০১৩ ০৭:১৭162358
  • ধলেশ্বরীআলমগীর গৌরীপুরী..............................................বৈচিত্রহীন শুধু আমার করোটি এবং হিয়া,আজ আমার বক্ষ জীর্ন ধুলার মরূভূমি,জীবন পটের অনেক স্মৃতি ধুলির সাথে মিশে গেছে,তবুও কষ্টের অন্তরালে সুখের আশা জাগে।একদিন এই বক্ষে ফুটত শাপলা,মাছরাঙা খেলা করত পূর্ণ দিবস,সাদা বকের ভীর,উদাস রাখাল মধ্যাহ্নের ক্লান্ততা নিয়ে বসত বক্ষের উপর,দুষ্ট বালকের দল মাতামাতি করত,ক্ষেপাটে যুবকের অভিমানী সময়ের সজ্ঞি।সোনালী ডানায় চিল উড়ত, পাহাড়ি কলমি সোভা পেত ধারেধারে, পল্লী বালাদের ভিড়,দুর থেকে ডাকত শিমিন।সময়ের পরিবর্তনএ এই বক্ষে আজ গো শাবকের পচা গলা অংশ, কুকুরের রোল,শিয়ালের হাড্ডি নিয়ে যুদ্ধ,এরকম হাজারও যুদ্ধ বয়ে যায় অবিরত।তবুও কোন আক্ষেপ নেই, নেই কোন অভিমান, কান্নার জলটুকুও নেই।আমার শুধু একটাই প্রশ্ন,তোমরা সুখি তো?দিবসের কোলাহল যখন স্তব্দতায় পরিনত হবে তখন ঠিকই পশ্চিমের আকাশে শুক তারা হাসবে,এত নির্জনতা, এত পরিহাস,সবি দুর হবে।আবার মাছরাঙা খেলা করবে,শাপলা সাদা,গোলাপি রং এ ফুটবে, সাদা বক, সোনালী ডানার চিল উড়বে বক্ষের উপরসেই দিন নয় বেশি দুর।।
  • Az | ২৭ আগস্ট ২০১৩ ০৪:১৬162355
  • স্যাটাস্যাট।
  • a x | ২৭ আগস্ট ২০১৩ ০৩:৫৫162354
  • ভাল্লাগেনা।
  • Ishan | ২৭ আগস্ট ২০১৩ ০০:৫৮162353
  • গত সাদ্দিন ধরে আমি খালি প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছি। আর এরা ভাটে কুচ্ছো করে চলেছে। জঘন্য।
  • শ্রী সদা | ২৭ আগস্ট ২০১৩ ০০:৫৪162352
  • http://www.galpopath.com/2013/08/blog-post_7995.html
    শ্যামল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণ - নেট ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম। পুরো সংখ্যাটাই দারুণ।
  • pi | ২৭ আগস্ট ২০১৩ ০০:৪১162351
  • সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত রিপোর্ট বেরিয়েছে।
  • kc | ২৭ আগস্ট ২০১৩ ০০:৩৮162350
  • ঠিকানা কী কাজে লাগবে? চিঠিফিঠি লিখবেন নাকি? দেশপ্রিয় পার্কে গিয়ে যাকে তাকে জিগালেই দেখিয়ে দেবে।
  • cm | ২৭ আগস্ট ২০১৩ ০০:৩৫162349
  • অওয়ধের ঠিকানাটা বলেন।
  • kc | ২৭ আগস্ট ২০১৩ ০০:৩৪162348
  • দেশপ্রিয় পার্কে।
  • I | ২৭ আগস্ট ২০১৩ ০০:৩৩162347
  • কোথায় গো শঙ্কুবাবু?
  • kc | ২৭ আগস্ট ২০১৩ ০০:২৯162344
  • কলকাতায় অওয়ধ বলে একটা দোকান খুলেছে। রেশমি কাবাব, আফগানি কাবাব, আর কাকোরি কাবাবটা মনে হয় স্বর্গ থেকে বানিয়ে আনে।

    ইন্দোকে বললাম।
  • kk | ২৭ আগস্ট ২০১৩ ০০:২৯162345
  • তুমি ডাক্তার হয়ে এমন করো কেন? আকাবাবুকে দেখে শিখতেও তো পারো।
  • I | ২৭ আগস্ট ২০১৩ ০০:২৮162343
  • আমার আসলে ঘুমাতে এত ভালো লাগে ! এত ভালো আর কিছুতেই লাগে না। আজকাল লিখতেও ইচ্ছে করে না, পড়তে তো না-ই;খালি মনে হয় ঘুমাই।
    আর সায়েবরা তো বলেই দিয়েছে, যে যত ঘুমায় সে তত পণ্ডিত হয়।
  • I | ২৭ আগস্ট ২০১৩ ০০:২৬162342
  • এদিকে আমার বৌ প্রায়ই অনুযোগ করে বলে-আমাদের কিন্তু ব্যয়াম করা উচিৎ!
    আমি বলি-হবে হবে!
    বৌ বলে-কবে হবে?
    -সামনের বছর।

    সামনের বছর আর আসছে না।
  • aka | ২৭ আগস্ট ২০১৩ ০০:২৫162341
  • হ্যাঁ ৬০ সেকেণ্ড দৌড়, ৯০ সেকেণ্ড হাঁটা - ৮ খানা সাইকেল। সব মিলিয়ে মাইল দেড়েক দৌড়েছি।
  • kk | ২৭ আগস্ট ২০১৩ ০০:২৩162340
  • একটু ধীরে শুরু করো, এদ্দিন বাদে করছো তো?
  • aka | ২৭ আগস্ট ২০১৩ ০০:২২162339
  • জ্জিও। কাছাকাছি থাকলে কেকে র কাছে ট্রেনিং নিতাম।

    আজ দীর্ঘ আট মাস বাদে আবার দৌড় শুরু করলাম। কি ভয়ানক কাহিল অবস্থা।
  • kk | ২৭ আগস্ট ২০১৩ ০০:২১162338
  • বোর্ড সার্টিফিকেশনের, ফিটনেস ট্রেনার হবার জন্য।
  • aka | ২৭ আগস্ট ২০১৩ ০০:২০162337
  • কিসের পরীক্ষা?
  • kk | ২৭ আগস্ট ২০১৩ ০০:১৮162336
  • পরীক্ষাটা হয়ে যাক তারপর লিখবো। এখন লেখা আসেই না।
  • I | ২৭ আগস্ট ২০১৩ ০০:১৭162335
  • কিন্তু খালি রান্নাবান্না আর ফিটনেস ফ্রিক হয়েই জীবন কাটবে? লেখা কোথায়? না লিখলে আর বেঁচে থাকা কেন? শুধু রান্নার জন্য?
  • kk | ২৭ আগস্ট ২০১৩ ০০:১৪162334
  • ফোন করে বলো হোম ডেলিভারি দিয়ে যেতে।
  • I | ২৭ আগস্ট ২০১৩ ০০:১৩162333
  • দোকান যানেকা সময় নেহি হ্যাজ।
  • kk | ২৭ আগস্ট ২০১৩ ০০:০৮162332
  • আচ্ছা ইন্দোদার এই কাবাবের জন্য কাকুতি মিনতি তো আর চোখে দেখা যায়না। কলকাতা গাঁয়ে কি একটাও কাবাবের দোকান নেই?

    নক্সভিল গাঁয়ে অবশ্য পেরায় নেই বললেই চলে। তা আমিই বানিয়েছিলাম। তাকে কাক্রি কাবাবের বদলে কেকেরই কাবাব বললেও চলে।
  • sosen | ২৬ আগস্ট ২০১৩ ২৩:৫২162331
  • আহা ভাগ্যধরকে টানামানি কেনো, তা-ও হিন্দিতে। সে বেচারা কি নিজেই কাবাব খেতে পায়? আর ডাগ্দার হয়ে আপ্নেই বা কাবাবের জন্য অমং করেন ক্যানো? রোগীরা মান্যি দেবেনা এরপর। এট্টা গ্র্যাভিটি নাই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত