এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ungoliant | ২৬ আগস্ট ২০১৩ ১৭:১১162240
  • ২০০৮-এ কানেক্টিভায় থাকার সময়ও চপ্পল রাখতুম - প্রথমবার বিষ্টির পর শিক্ষা হয়ে গেসলো। পরে বিআইপিএল-এ আর লাগতো না বলে বন্ধ হয়ে গেসলো।
  • Ungoliant | ২৬ আগস্ট ২০১৩ ১৭:০৯162239
  • প্লাস্টিকের চপ্পল এই গত হপ্তার বিষ্টির পর রাখতে শুরু করেছি। তবে টিস্যু পেপার, এমার্জেন্সী কিট (ওষুধ, থার্মাল ব্ল্যাঙ্কেট, ফ্লেয়ার, জাম্প স্টার্ট কেবল ইঃ) - এইগুলো চিরকালই থাকে, সেই বিলেতে থাকার সময় থেকেই।
  • dd | ২৬ আগস্ট ২০১৩ ১৭:০২162238
  • তবে শুধু পুঃ বঃ ই নয়,পচ্চিম বংগো থেকে জার্মানী, সরব্ত্রই বাঙালদের দেশ ছিলো।
  • de | ২৬ আগস্ট ২০১৩ ১৭:০০162237
  • গাড়ীতে টিস্যু পেপার আর ফার্স্ট এইড বক্স অবশ্যই থাকা উচিত -- তবে কলকাতার রাস্তায় প্লস্টিকের চপ্পল থাকাও কিছু বিচিত্র না! বম্বেতে মে মাসের এন্ড থেকে লোকে চপ্পল বদলে ফেলে আবার অক্টোবরের মাঝামাঝি অন্য চপ্পল পড়ে। স্কুলেও তাই নিয়ম! বর্ষার জুতো আলাদা!
  • | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৫৮162236
  • না কেসি। পূর্ব্ববঙ্গ কোনোদিনো ঘটিদের দেশ ছিল না। ক্কোনোদিনো নয়।
  • dd | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৫৬162235
  • গাড়ীতে ছাতা গামছা পাপোষ গোলমরিচের শিশি, বাটখারা আর নিক্তি, ডেটোল লাক্স সাবান এই সব খুব দরকারী জিনিস সংগে নিয়ে ঘোরাই তো ভালো।
  • | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৫২162234
  • গাড়ীতে প্ল্যাস্টিউক চপ্পল রেডি থাকে!! কি গেরস্ত টাইপের লোক মাইরি!
  • Ungoliant | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৪৭162232
  • মরুভূমি নয়, তেপান্তর।

    আমার ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্যে হেডাপিস যাওয়ার ছিলো - তেপান্তর থেকে রওনা দিলুম আর বিষ্টি নামলো। নারকেলবাগান পেরোতে আর কিছু দেখা যায় না। একবার ভাবলুম ফেরৎ আসি - তাপ্পর মনে হল আবার কাল যেতে হবে, এই তেপান্তর থেকে সেক্টর পাঁচ যাওয়া বড় খাটুনি। সেক্টর পাঁচে পৌঁছে আর নামতে পারি না, এম্নি বিষ্টি। আধা ঘন্টা গাড়িতেই বসে "দৌড়লুম", তাপ্পর প্লাস্টিকের চপ্পল পরে আর পেন্টুল গুটিয়ে জল ছপছপিয়ে বম্বে ফটো স্টুডিওতে ছবি তুলিয়ে জিডিসি গিয়ে সব জমা করে ফেরার সময় ওই দুই ফুট জল ডিঙিয়ে ফিরেছি...
  • Blank | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৪৭162233
  • সিপিয়েমের হাত আছে - পুরো প্রোলেতারিয়েতের মতন বৃষ্টি।
  • de | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৪৩162231
  • মরুভূমিতে বিষ্টি নেবেচে?
  • dd | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৪২162230
  • তাহোলে ইনফিনিটি আর টেকনোপুলিশ কোনোটাই কিনবো না।

    অকালে এরম বর্ষাণ? প্যাটে গুর গুর করছে। আবাপ আর সিপিএমের হাত নেই তো?
  • Blank | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৪১162229
  • চায়ের দোকান থেকে গাড়ি করে আপিসের ভেতর এলুম।
  • Ungoliant | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৪০162227
  • ইনফিনিটি থেকে টেকনোপলিস অবধি প্রায় দুই ফুট জল জমে গেছে...
  • dd | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৪০162228
  • প্লাস মরিসাসের কাকেরা ও খুব বিচ্ছিরি ভাবে ফেঁসো গলায় খ্যা খ্যা করে ডাকে। আর হুলো ব্যারালের যা খবর শুনলাম সেটা লেখার যোগ্য নয়।

    মরিসাসে আপনেরা যান, আমি নেই।
  • sosen | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৩৮162224
  • দ্যুলোক ভূলোক ইন্দ্রলোক পুলক কুলোক কারোর কথাই হলো না, এক্ষনি কান্না পেলে চলবা?
  • kc | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৩৮162225
  • হ্যাঁগা, দেশভাগের কষ্ট বুঝি বাঙালদেরই শুধু? পূর্ববঙ্গ বুঝি ঘটিদেরও দেশ ছিলনা? পুরনো ঢাকায় কাচ্চি বিরিয়ানি আর গ্লাসি খেয়ে আহাউহু করতে হলে বাঙাল হওয়া বুঝি খুবই জরুরি? ঘটকবাবুর সিনেমা দেখে দেশভাগের কষ্ট পেতে হলে বুঝি বাঙাল হতেই হবে? কেজি কেজি লঙ্কা চিবোতেই হবে? পদ্মা নদী দেখে মন হুহু করতে গেলে বুঝি পুর্বপুরুষকে ওই অঞ্চলের লোক হতেই হবে? তাইলে কি বাঁদর চড়াগাছ দেখেও মন খারাপ করে ওঠে?
  • dd | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৩৮162226
  • ডলার কেনা বেচা করি না।
    ওসব সুইস ব্যাংকে থাকে। গুনি ও না। মোটামুটি আন্দাজ আছে যেমতি একশো ডলারের পাঁজা সাড়ে তিন টন,হাজার ডলার চার টন। এরকম।

    মরিসাস নিয়ে কোনো লোভ নেই। ওখানে না কি তাল গাছে কাঁকাড়া থাকে। বরম কোন্নোগড়ের সী বীচে কি করা যায় ভাবছি। চিন্তা কইরেন্না,কোনো উচ্ছেদের মধ্যে আমি নেই। খামোখাই মোমবাতি স্টক কইরেন্না।
  • সে | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৩৬162223
  • "name: Kaju mail: country:

    IP Address : 131.242.160.180 (*) Date:26 Aug 2013 -- 04:20 PM
    এই কাজের কথা উত্তর দ্যান তো। MBA Distance learning IGNOU ছাড়া আর কিসে করলে ভালো? IGNOU-এর এন্ট্রান্সে জিকে তো হাই লেভেলের, ক্র্যাক করা চাপ প্লাস অলরেডি একটার ফর্ম জমার লাস ডেট চলে গেল, পরেরটা বহু দেরি।"

    "MBA Distance learning" না করে দশ মাস এক বছরের এক্জিকিউটিভ এমবিয়ে করলে তার দাম অনেক বেশি। IIM এ করুন। সবচেয়ে ভালো।
  • Blank | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৩৫162221
  • পুষতে চাইছিলাম, কিন্তু ল্যাসো ছুঁরে লেজে ধড়ি বাঁধা খুব চাপের র ব্যাটা হেব্বি জোরে দৌড়য়
  • Tim | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৩৫162222
  • গল্প কল্লি?
  • Blank | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৩৩162220
  • সেদিন আমাদের ঘরে গোসাপ ঢুকেছিল। স্বর্ন গোধিকা নয়, ছানা গোধিকা। আলমারির নীচে বসে ছিল লুকিয়ে। পিক পিক করে জীভ বার করেছিল।
  • pinaki | ২৬ আগস্ট ২০১৩ ১৬:৩১162219
  • ডিডিদা এই বাজারে ডলার বেচে কেমন লাভ পাওয়া গেল? মরিশাসের প্রাইভেট বীচটার স্ট্যাটাস কী?
  • dd | ২৬ আগস্ট ২০১৩ ১৬:২৮162215
  • ষাঠ বছোর ধরে জমা হওয়া ফাইল দস্তাবেজ আছে। সেই ওয়ান প্লাস থ্রী মানে একটা ওজ্জিন্যাল আর তিনটে কার্বোন কপির যুগের কাগজ। টাইপ রাইটার। কাঁচের পেপার ওয়েট।

    খুব বনেদী ধুলো। তবে এখোন পরযন্ত্য টিকটিকি বা গোসাপ দেখি নি।
  • Blank | ২৬ আগস্ট ২০১৩ ১৬:২৮162216
  • আমার জিকে ভেসে গেলো জলে
  • Tim | ২৬ আগস্ট ২০১৩ ১৬:২৮162217
  • আমার ল্যাপটপটা ভেঙ্গে ছত্রাখান হয়েছে। স্ক্রিনে কি চমৎকার রামধনু। ডেটাফেটা সমেত ক্র্যাশড।
  • de | ২৬ আগস্ট ২০১৩ ১৬:২৮162218
  • কেরোসিন ফুরিয়ে গেলে ফানেল দিয়ে ভরতে হয়?
  • Kaju | ২৬ আগস্ট ২০১৩ ১৬:২৬162213
  • উত্তর দিয়ে রাখবেন, পরে এসে দেখব। এটার আশা করি উত্তর পাওয়া যাবে।
  • dd | ২৬ আগস্ট ২০১৩ ১৬:২৬162214
  • আর পিসিগুলো কি বয়ানক পুরোনো। তখোন বোধয় ভার্সান ও ছিলো না।

    ইলেকটিরিকে চলে না, কেরোসিনে চলে। মাঝে মাঝে ঠেলতে হয়। আর কী বোর্ডে হাতুড়ী পেটা করলে তবেই ছাবা হয়।
  • Tim | ২৬ আগস্ট ২০১৩ ১৬:২৩162212
  • ঠাকুর কয়েছেন যত কেজি তত জিকে। ব্ল্যাঙ্কির ওজন কম কিনা, তাই এই অবস্থা।
  • dd | ২৬ আগস্ট ২০১৩ ১৬:২২162210
  • আমার কি রকোম একটা অদ্ভুতুড়ে বাকরী। ব্যস্তোতার কোনো সীজন বা প্রেডিক্টেবেল টাইম নেই। ইউজুয়ালি বাড়ী ফেরার সমায়েই হু হা করে কাজ চেপে যায়।

    মাত্তোর তিনজন লোক আর আরো মাত্তোর দুই খান পিসি। ফলে সময়ও চাই,পিসির অধিকারও চাই।

    নেহাৎ কয়েক কোটি ট্যাকা মাইনে দ্যায়(প্লাস বোনাস), তাই টিঁকে আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত