এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ২৩ আগস্ট ২০১৩ ১২:১৮161580
  • স্যান্দি, কস্তুরিতে কি খেলে? বিস্তারিত জানাইবা।
  • Ungoliant | ২৩ আগস্ট ২০১৩ ১২:১৩161579
  • প্রসাদে খাদ্যযোগ্য জিনিস থাকলে খেতে অসুবিধার কী আছে? আমি তো কেউ পুরী থেকে জিবেগজা নিয়ে এলে আরাম করেই খাই। এই সেদিন একজন বৈষ্ণোদেবী থেকে আখরোট আর আরো দু তিন রকম মিষ্টি নিয়ে এলো - দিব্যি খেলাম। উড়িষ্যায় একবার একটা মন্দিরে গেসলুম - ভিতরে ঢুকিনি অবশ্য - সে মাসীরা গেছিলো, কিন্তু সেই মন্দিরের প্রসাদ হল রাবড়ি। এসব জিনিস ছাড়তে নেই।

    মন্দির/মসজিদ/গীর্জায় বিরিয়ানি, মুর্গ/মাটন মুসল্লম (আর্সালানের মেনুতে দেখলুম মাটন মুসল্লমও আছে - সাড়ে আট হাজার টাকা দাম, আট কিলো) - এসব দিলে খুশিমনেই যাবো;-)
  • শ্রাবণী | ২৩ আগস্ট ২০১৩ ১২:০৮161578
  • এল সি এম ::)

    আমি ওই বাঙালী মেয়েটি যার খুব পছন্দ ব্যাপারটা তার জবাবে লিখেছিলাম,
    *****ফেসবুক থেকে*********
    Its not an issue with individual who likes &enjoys such task, I hv nothing to say for them.......my concern is chiefly for those who don't enjoy it or like it..........I have two simple points to make..............1) if its a common & acceptable practice to engage young joiners for such task then why only ladies? Why not young men too? If not, then how much individual ladies may like it, its still becomes a practical example of "Sexual Discrimination"...........and my personal opinion is, such practice shud be discouraged, in general, by the organisation......even if it dampens the fun for some......no hard feelings meant....:).......2) my second point is if the practice continues with equal participation from young men & women alike.......then also it shud b made strictly optional. ......request the person, ask if she/ he is willing and there shud be no dire consequences if anyone declines.........
    সোসেনের থালি বয় এতে কভার হয়ে যায়!
  • Kaju | ২৩ আগস্ট ২০১৩ ১২:০৫161577
  • বলতে হত কালীঘাটের প্রসাদ আগে মহাকরণে পাওয়া যেত, এখন হাওড়া চলে গেছে, অদ্দূর যাওয়া সম্ভব নয়।
  • Ekak | ২৩ আগস্ট ২০১৩ ১২:০৪161575
  • যতক্ষণ না অন্যদের বিরক্ত করছে ততক্ষণ খালি পা, মাথা নিচের দিক করে হাঁটা সব এলাউদ। প্রভাবিত করতে চাইলেই মটকা বিলা হয়।
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১২:০৪161576
  • এই যে বাড়ি গেলাম তিনদিনের জন্য, জনতা আমাকে কালীঘাটের প্রসাদ আনতে বলেছিল :-(
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১২:০২161574
  • নানা সিইওরা ভীষণ যায়।
    লুরুর আপিসের ভিপি ওমনি ছিল। খালি পায়ে ধুতি পরে আপিস আসত।
  • cm | ২৩ আগস্ট ২০১৩ ১১:৫৯161573
  • আমার ধারণা ছিল কেবল ড্রাইভারগুলো সাবরীমালাই যায়। তাই বাঙালী ড্রাইভারগুলো অব্দি দেখি গলায় কালো গামছা জড়িয়ে ঘুরছে। পীয়ার প্রেসার, কি করে?
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১১:৫৮161572
  • আমার দিল্লি এসে অনেক উন্নতি হয়েছে, আজকাল আমি কলিগদের বাড়িয়ে দেওয়া প্রসাদ সোনামুখ না হোক প্যাঁচামুখ করে খাই। ডিক্লাইন করলেই ক্যাচাল।
  • lcm | ২৩ আগস্ট ২০১৩ ১১:৫১161571
  • শাবোনি একদম ঠিক ধরেছে, সেক্সুয়াল ডিস্ক্রিমিনেশন।
    হুঁ, হুঁ, আমি আজকেই আপিসের বাধ্যতামূলক ট্রেনিং কপ্লিট করেছি।
  • de | ২৩ আগস্ট ২০১৩ ১১:৪৮161569
  • আমাদের আপিসে দশেরার আগেরদিনে সব ডিভিশান, সেকশান, ওয়ার্কশপে পুজো হয়, রীতিমতো নারকেল ফাটিয়ে (রেস্পেক্টিভ বসের হাত দিয়ে), কোন ব্রাহ্মণ এমপ্লয়িকে দিয়ে ফুল ধূপ-ধুনো দিয়ে পুজো করিয়ে, তারপরে কি একটা মন্তর খুব গানটান গেয়ে সুর করে দুলে দুলে সবাই মিলে বলে -- সব্বাই জানে, আমি এক্কেবারে প্রথম বছরে একবার গেছিলাম, আমি মন্তর না গাওয়াতে সবাই কেমন একটা করে তাকিয়ে রইলো! আমার ইদিকে পুজোয় পেসাদ ছাড়া আর কোন কিছুতে ইন্টারেস্ট নাই!

    এখন আর যাই না -- এমনিতেই দশেরার আগের দিনে নবমী হয় -- ছুটি নিয়ে বাড়িতে থাকি।
  • lcm | ২৩ আগস্ট ২০১৩ ১১:৪৮161570
  • আর এখন সিনেমা শুরু হয় পার্টনার দিয়ে। কালো স্ক্রিনে, একে একে - অমুক পার্টনার, তমুক পার্টনার ...
  • শ্রাবণী | ২৩ আগস্ট ২০১৩ ১১:৪৭161568
  • থালি গার্ল কথাটা এমনিতে এখানে ব্যবহার যদিও হয়না।
    আমি একটু পরিস্কার করে লিখি প্র্যাকটিসটা নিয়ে, আমাদের এখানের ব্যাপারটা। তবে বলে রাখি কাল থেকে এখানে মহিলারা কেউ কেউ বেশ ক্ষুব্ধ, (একজন বাঙালী, আমার থেকে এক বছরের জুনিয়র ছিল, আমাকে কাল খুব বকে দিয়েছে) ব্যাপারটা নাকি এমন কিছু না, কোনো মেয়ে না চাইলে না বললেই হল, অনেকে আছে যারা এটা করতে চায়, তাদের কেন বঞ্চিত করা!

    ব্যাপারটা যদি তেমন কিছু না হবে, ফেবুর গ্রুপের আলোচনার উল্লেখ করে এমন অর্ডার দেওয়া জরুরী মনে হল কেন!
    আমাদের এখানে পঁচিশ হাজারে তিন পারসেন্ট এক্সিকিউটিভ মেয়ে। অনেক ডিপার্টমেন্টে, অনেক জায়গায় মেয়ে নেইই। আমিই এককালে একটা বড় প্ল্যান্টের ভেতরে একমাত্র মেয়ে ছিলাম।
    এই সবজায়গায় বোকে দেওয়া, তিলক লাগানো, মন্ত্রী সান্ত্রী বড় অফিসাররা এলে তার জন্যে খুঁজে খুঁজে ইয়াং জুনিয়র মেয়েদের যেখানেই থাক, ডাকা হত/হয়। যেখানে কাজের জায়গায় একটা কনফারেন্স মিটিং, অনুষ্ঠানে নিজের প্রফেশন্যাল যোগ্যতাবলে যোগ দেওয়া সম্মানের, সেখানে সেই জায়গায় শুধু সুন্দর মুখ, কম বয়স বলে সেজেগুজে শোভা বাড়ানোর জন্যে দাঁড়ানো অনেকের কাছেই ঠিক ভালো লাগেনা, লাগতনা।
    আমাদেরই এই প্রতি বছরের গ্লোবাল কনফারেন্সে, অন্য ডিপের মেয়েদের বেছে নিয়ে এসে তাদের স্টেজের পেছনে দাঁড় করিয়ে রাখে, ফুল দেওয়া, থালায় করে বই উপহার নিয়ে যাওয়া, এটা ধরা সেটা ধরা এইসব করানো হয়।

    এরা জুনিয়র, পছন্দ না হলেও কিছু বলতে পারেনা, (এদের মধ্যে একটি মেয়ে অবশ্য বলেছে, সে এটা খুব এনজয় করে, এমনিতে তো এই কনফে বড় লোকেদেরও সিলেক্টেড এনট্রী, সে এমনিতে এখানে ঢুকতেই পেতনা অন্যথায়......আমি তাকে বলেছি, পেপার লিখে ঢোকার চেষ্টা করতে, আমার ভাগ্য, এই মেয়েটিও বাঙালী এবং ওদের ব্যাচের টপার!) বললেও নীচুতলার লোকেদের কাছে, এইচ আরের মেয়েটির কাছে, যে ওদের উল্টে ভয় দেখায়, অমুক বড় সাহেবের হুকুম, না শুনলে উনি রেগে যেতে পারেন ইত্যাদি। কেউ কেউ আবার শেখায়, যে মেয়েটি খুব ভালো সুযোগ পাচ্ছে, বড় লোকেদের আসরে মুখ দেখাবার, আখেরে কাজ দেবে...............ওপর লেভেলে বলতে পারলে হয়ত ইচ্ছের বিরূদ্ধে ডাকা হতনা কিন্তু আমাদের এখানে একজন জুনিয়র ইঞ্জিনীয়র আর ওপর লেভেলের মধ্যে যোজন দুর.......সাহস করে সেখান অবধি পৌঁছনো খুব কঠিন।
    আমি দুটো কথা বলেছি, যদি জুনিয়রদের দিয়ে এসব করানো প্র্যাকটিস হয় তাহলে জুনিয়র ছেলে মেয়েকে সমানভাবে ডাকা হোক, নাহলে ইহা সেক্সুয়াল ডিসক্রিমিনেশন। ডিপার্টমেন্টের বড় বড় লোকেরা যারা হোস্ট এসব অনুষ্ঠানের তারা ফুল দিক................এমনিতে আমাদের ক্ষেত্রে মেয়েদের বিশেষ করে সাইটে মেয়েদের কাজ করতে গিয়ে, সহকর্মীদের কাছে, সাবর্ডিনেটদের কাছে, অ্যাকসেপ্টিবিলিটি তৈরী করতে অনেক মেহনত লাগে আর এধরণের ব্যাপার স্যাপার, মেয়েটির এমন শোপিস হিসেবে ব্যবহার, সেই প্রসেসকে বেশ পিছিয়ে দেয়.......
    শুধু তাই নয়, সাইটে জুনিয়র মেয়ে ইঞ্জিনীয়রদের লেডিজ ক্লাবের (যার সে নিজেও মেম্বার নয়)ফাংশানে বড় বড় লোকের বউদের ফুল দিতে, ডাকা হয়।

    এগুলো অবশ্যই সে অর্থে কেউ হাত ধরে টেনে নিয়ে গিয়ে করায় না, কিন্তু এইসব সরকারী (কিছু ক্ষেত্রে বেসরকারীও) প্রতিষ্ঠানে এগুলো অলিখিত নিয়মের মধ্যে পড়ে এদেশে শুধু আমাদের এখানে কেন অনেক জায়গায়ই।
    আমি লেখার পর অনেক মেয়েরাই এসে তাদের অপছন্দ এবং অসহায়তা জানিয়ে গেসল। এই অর্ডারও যে মানা হবে ঠিকঠাক তেমনটা নয়, তবে মেয়েরা সচেতন হবে, অনেকেই অলরেডি অর্ডারের কপি চাইছে!
  • lcm | ২৩ আগস্ট ২০১৩ ১১:৪৫161567
  • পূজোআচ্চা দিয়ে শুরু। সিনেমার মতন।
    তখন বাংলা সিনেমার ভিসিডি পাওয়া যেত, এঞ্জেল কোম্পানীর - শুরুতেই প্রচন্ড হাই ভল্যুমে আর বাজখাঁই গলায় - জয়ন্তীমঙ্গলা কালী... একবার তাই শুনে একজন তো প্রায় সোফা থেকে পরেই যাচ্ছিলেন।
  • Ekak | ২৩ আগস্ট ২০১৩ ১১:৪৪161565
  • উর্ধতন অফিসার দের সম্মান জানানোর রিউআজ ভুটানেও আছে। কিন্তু সেটা ওই মহিলাকেন্দ্রিক নয়। আর পিরামিড ধরে নয়। বাইরে থেকে কোনো গেস্ট এলে যেমন এম্বাসাদর বা কালচারাল। খাদা দেওয়া হয় এবং সেটা দেন এইচ আর হেড। তিনি ছেলে-মেয়ে যাই হোন।

    আর ডাশো ( সিমিলার তু নাইত্হুদ প্রাপ্ত, বায় হিস এক্সেলেন্সী ) কে মিট করতে হলে প্রথমেই একটা বিশেষ কায়দায় খাদা দেওয়া নিয়ম। সেটা আমাকে শিখতে হয়েছিল কারণ আমাদের এক সিইও ডাশো ছিলেন।
    ওনার অভিষেক এটেন্ড করেছিলুম।

    স্কার্ফ তাকে বাম হাতের ওপর রেখে ডান হাত দিয়ে বাতাসে উড়িয়ে আবার ডাশোর হাতের ওপর ফেলতে হয়। কিছু ফুত্স্তেপস মেনে। তারপর দুজন দুজনকে বাও। এর মানে হলো আই এম ইউর সোলজার।
    আসলে যে স্কার্ফ গুলো আমরা এখন খুব নিরীহ জিনিস ভাবি ওগুলো আসলে মার্শাল আর্টের অস্ত্র। একটা মাঝারি মাপের সিল্কের খাদা দিয়ে অন্য অস্ত্র কে ব্লক করা এমনকি মানুষ মেরে ফেলাও কোনো ব্যাপার না। অবশ্যই ত্রেইন্দ দের কাছে।

    যাইহোক, অভিষেক হয়ে যাবার পর সিঈও কে জিগালুম, আপনাকে কি প্রতিবার এমন খাদা দিতে হবে ? হাসতে হাসতে বললেন, না না বাদ্দাও। এসব প্রাচীন নিয়ম। লামাদের সামনে আমরা মেনে চলি এই পর্যন্ত।
  • phutki | ২৩ আগস্ট ২০১৩ ১১:৪৪161566
  • চেন্নাই এরকম ই জায়গা। আমার কাজের মেয়েটি আমাকে আগেরদিন বেশ রেগেমেগে বলে গেল, এই যে আমি ছুটির দিনেও চুলে ফুল দিয়ে, কপালে চন্দন দিয়ে নিচে কম্যুনিটি মন্দিরে ভিসিট টুকুও মারতে যাই না, এসব ভাল নয়। ফ্যামিলি তে এসব মাস্ট। আমিও খুব মাথা নেড়ে নেড়ে শুনলাম।
  • dd | ২৩ আগস্ট ২০১৩ ১১:৪৩161564
  • আর ছেন্নাইতে প্রচন্ডো প্রতাপ সি ই ও সাবরীমালাই যাবে বলে এক মাস ধরে কালো পোষাক পরে,দাড়ি নাকামিয়ে,চুল না আঁচড়ে খালি পায়ে আপিস আসেন। এবং যেহেতু মিছে কথা বলা বারন তাই কোনো নেগোসিয়েসনে যান না।

    কোনো মহিলার ছোঁয়া খাবারও খান না কেনো না এসময়ে কোনো "অপবিত্র" নারীর এমন কি ইনডাইরেক্ট টাচও নিষিদ্ধ। কনটামিনেটেড হয়ে গ্যালেই পুণ্যতে পুরো লস। কোনো ডিসকাউন্ট নেই।
  • Ungoliant | ২৩ আগস্ট ২০১৩ ১১:৩৮161563
  • তা হবে, কিন্তু আমি এক্কেরে নিশ্চিত যে মোবিহক যদি চেন্নাইতে হত তাইলে এসব কিস্যু হত না ওখেনে। ওসব কনফারেন্সের র‌্যালাই আলাদা।
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১১:৩৭161562
  • ক্ষি জ্বালাতন !
  • dd | ২৩ আগস্ট ২০১৩ ১১:৩৩161561
  • আঃ। কতোবার বোলবো?
    ছেন্নাইতে খোদ হেড আপিসের দশতলার সুসজ্জিতো আপিসে একটি কাটের কুলুংগীতে কোন একজন ঠাকুর আছেন। আপিসের মধ্যে, প্রত্যেক শুক্কুরবারে পুরুত এসে রীতিমতোন শোরগোল তুলে ঘন্টা নেড়ে শাঁখ বাজিয়ে পুজো করেন। আদ ঘন্টাটাক।
    আপিসের ৫০% লোক সেখানে তদগত চিত্তে চোখ বুঁজে দাঁড়িয়ে থাকে।পুজো শেষ হোলে খপরের কাগজে মুড়ি আর নারকোল প্রসাদ দেয়।

    লুরুতে এমতি কদাপি নয়।
  • Ungoliant | ২৩ আগস্ট ২০১৩ ১১:২৭161560
  • হুঁ, হয়।

    শ্রীসেন্নাইতে দুইখান কনফারেন্সে গিয়ে একই অভিজ্ঞতা। প্রথমদিনের লাঞ্চের আগে অবধি এইসব ঢপের কেত্তন হয়। তারপর জনাবিশেক লোক স্টেজে বসে থাকে, সবাই সবাইকে কৃতজ্ঞতা জানায়। তাও যদি বুঝতুম যে এর পর ভালো লাঞ্চ দেবে - সেও গুড়ে বালি।
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১১:২৩161559
  • মানে সিরিয়াসলি কনফারেন্সের আগে গণেশপুজো, সরস্বতীবন্দনা এইসব হয়???????
  • Ungoliant | ২৩ আগস্ট ২০১৩ ১১:১৮161558
  • এইটে ভারতীয় অরিজিনের কনফারেন্সগুলোর ট্রেডমার্ক। দক্ষিণে এই ধরণের কনফারেন্সের শুরুতে গণেশপুজো বা সরস্বতীবন্দনা হয়। তারপর শুরু হয় বোকে দেওয়া আর পারস্পরিক পিঠ চুলকানো। এখানে (মানে কলকাতায়) প্রথমটা বাদ দেয়। যে কনফারেন্সগুলো প্রাইমারিলি বাইরের - যেমন এইবার লুরুতে মোবিহক - সেখানে এইসব ছ্যাবলামোর কোনো জায়গা নেই।
  • de | ২৩ আগস্ট ২০১৩ ১১:১২161557
  • সোসেন দুঃখু কোরো না -- আবার কনফারেন্সের জোগাড় দেখো ঃ)
  • de | ২৩ আগস্ট ২০১৩ ১১:০৮161556
  • শ্রাবণীদের থালি গার্ল আর আমাদের এখানে বোকে দেওয়া -- জয়েন করার পরে অনেক রিফিউজ করার পরে আর বলে না এখন! ফ্লাওয়ার বোকে মেয়েদেরই কেন দিতে হবে স্টেজে উঠে তা কে জানে? অবশ্য আমি এখানে যে কটা কনফারেন্সের অর্গানাইজ করেচি তাতে পারপাসফুলি ছেলে স্টুডেন্টদের দিয়ে বোকে দেওয়া করিয়েচি --

    আমি অবশ্য ইন্ট্রোডাকটরি রিমার্ক, ভোট অব থ্যাঙ্কসের পর সরাসরি টক শুরু করে দিতেই চাই, বোকে দেওয়ার সেশন টা না থাকলেই ভালো হয় সবচেয়ে! কিন্তু তৈলপ্রদানের হ্যাবিট কি আর একদিনে যায়! ছোট বস তার ওপরের বসকে, ওপরের বস তার ওপরের বসকে -- পিরামিডাল স্ট্রাকচারে তৈলপ্রদান করে, যার একটা ফর্ম ওই বোকে এবং গিফটপ্রদান!
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ১০:৪৩161553
  • ঈশানকে একটা প্রোপোজাল দিলে হয়। গুরুচন্ডালির একটা সংস্কৃত ভার্সান বের করা হোক। আমি একা হাতে সম্পাদকীয় অনুবাদ করে দেব।
  • Ungoliant | ২৩ আগস্ট ২০১৩ ১০:৩৪161552
  • তাইলে আবার ভাষাভিত্তিক লাঠালাঠি লেগে যাবে।
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ১০:২৫161551
  • বোঝো! কে জানে, ফ্রেঞ্চ কনসুলেট হয়ত ফরাসি ভাষায় অ্যাপ্লিকেশন চায়। ভারত সংস্কৃতে চাইলে পারে। আমার মতন লোকেদের কিছু আয় হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত