এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ungoliant | ২৩ আগস্ট ২০১৩ ১০:২২161550
  • কনসুলেট দেয়নি, আমার আপিস দিয়েছে। ভিসা অ্যাপ্লিকেশনের জন্যে।
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ১০:১৯161549
  • ফ্রেঞ্চ কনসুলেট ইংরিজি ভাষায় চিঠি দেবেই বা কেন? তবে ফরাসিদের বেঁড়ে পাকামো আর দেখনদারি নিয়ে কোন কথা হবে না।
  • quark | ২৩ আগস্ট ২০১৩ ১০:১১161548
  • Convention d`accueil এই জিনিস টি ফরাসী ভাষাতেই আসিবে
  • Ungoliant | ২৩ আগস্ট ২০১৩ ১০:০৪161547
  • এদের মাইরি বেঁড়ে পাকামো। কলকেতার ফ্রেঞ্চ কনসুলেটে কী লোকজন ইঞ্জিরি বোঝে না? ভিসার চিঠিটা দিয়েছে ফ্রেঞ্চে, এবং স্ক্যান করা মাল - তাকে গুগুল ট্রান্সলেটরে টাইপিয়ে মানে উদ্ধার করতে হচ্ছে...
  • Ekak | ২৩ আগস্ট ২০১৩ ০৯:৪৮161546
  • বহুকাল্বাদে স্বপ্ন দেখলুম। তাও আবার মানুষের।
  • ঘুম্পরী | ২৩ আগস্ট ২০১৩ ০৯:৩৮161545
  • আপ্নেরা এইটে দেখে শুতে যান্না ক্যানো .........

    http://sleepyti.me/

    তইলে তো আর জাগার সাইকেল নিয়ে কনফ্যুশন থাকে না।
  • netai | ২৩ আগস্ট ২০১৩ ০৯:১৮161544
  • অ্যাঁ?
  • byaang | ২৩ আগস্ট ২০১৩ ০৮:২২161543
  • হ্যাঁ চাদ্দিক নিরিবিলি থাকলে নীচের সব আওয়াজই উপর থেকে শোনা যায়।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ০৮:০৭161542
  • নেড়িরা রাস্তায় জেগে ছিল? এত উপর থেকে শুনতে পেলে ওদের ঝগড়া?
  • byaang | ২৩ আগস্ট ২০১৩ ০৮:০৪161541
  • নাঃ, রাঁধি নি। কম্পু খুলে কাজ সারলাম। নেড়িদের ঝগড়া শুনলাম।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ০৭:৫৯161540
  • ব্যাং, আড়াইটেয় উঠে কী করলে? রাঁধলে বাড়লে? আমার এক বুড়ী আত্মীয়া ছিলেন, একবার ঘড়ি ভুল দেখে রাত দুটোয় উঠে রান্নাবান্না সব সেরে ফেলেছিলেন, রাত না ফুরাতেই রান্না শেষ। ঃ-)
  • byaang | ২৩ আগস্ট ২০১৩ ০৭:৪৭161539
  • ঃ-)
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ০৭:৪০161538
  • সার্ধ-ত্রি-ঘটিকা চক্র ঃ-)
  • byaang | ২৩ আগস্ট ২০১৩ ০৭:২৫161537
  • এগারোটায় ঘুমিয়ে আড়াইটেয় উঠলাম।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ০৬:৩৫161535
  • ব্যাং, সাইকেলে ঘুমাও নি? ঃ-)
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ০৬:৩৫161536
  • হ্যাঁ, এইমাত্র দেখলাম। বাংলা কাগজেও দিয়েছে। খুবই সাহসের কাজ করেছেন মহিলা, উপস্থিতবুদ্ধি আর সামাল দেবার শক্তিও প্রচুর ওনার।
  • byaang | ২৩ আগস্ট ২০১৩ ০৬:১৩161534
  • ক্ষিদে পায়
    ঘুম পায়
    গলা শুকায়
    রাগ হয়
  • aka | ২৩ আগস্ট ২০১৩ ০৬:০২161533
  • অক্ষ কি বলল, এই তো সিএনএনের প্রথম পাতায় বিরাট করে কভার করেছে আটলান্টার ঘটনা। মেয়েটিকে হিরো করে দেখানো হয়েছে। হেবি সাহস মেয়েটির।
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ০৫:০১161532
  • বিয়ার ছিল চিলড
    (সঙ্গে) ল্যাম্বও ছিল গ্রিলড
    (তবু) খেতেই হল লেটিসপাতা কাঁচা।।

    ইয়োগা মানেই আসন
    বয়েস মানেই শাসন
    নিষেধ মেনে, নিক্তিমেপে বাঁচা।।

    - "ন্যাড়াদার হাহাকার" কাব্যগ্রন্থের দুশো আটষট্টি নং পদ্য
  • Phaltu | ২৩ আগস্ট ২০১৩ ০২:৩১161531
  • দন্ডিতের সাথে দন্ডদাতা ক'নাদে যবে সমান আঘাতে

    সেদিন ইস্কুল ছুটি
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০১:৪৭161530
  • পোদো আর ঠাকুরের সে কি পি এন পি সি !

    পোদো নেকিয়ে নেকিয়ে আধাখোনা গলায় বলছে- দেঁড়েল বাবু শির দুলিয়ে দুলিয়ে কইচেন-নগেন আমার বিলেত থেকে চাষাগিরিতে পাশ দিয়ে এসেচে। আর দেশের ভাবনা নেই গা ! একন থেকে চাঁপা গাছে ফুটি, জামরুল গাছে তরমুজ ফলবে। দেশে আর খাবারের অভাব রইবে না।

    ঠাকুর-খি খি খি খি ! ও পোদো, ওরে পোদো, আর হাসাস নে, আর হাসাস নে!!

    ( বলিতে বলিতে ঠাকুরের দিব্যোন্মাদ দশাপ্রাপ্তি ও ভাবসমাধি হওন)
  • kc | ২৩ আগস্ট ২০১৩ ০১:৪২161529
  • যা বুঝছি, পোথোম বিস্সে কাজ নাই আর তিতিয় বিস্সে নাই ঘুম।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০১:৪০161528
  • অর্থাৎ কিনা গাছ যেমনই হোক, যাহোক তাহোক করে ঝাঁ করে ফল একটা দিয়ে দিলেই হল। সে ফুটি হোক কী তরমুজ। নতুনতর আম, কিম্বা আতা হলেও আপত্তি নেই। এতে গাছ কাটা পড়বে না, ইকোসিস্টেমের চূড়ান্ত হবে। গরীবগুর্বো লোকজনেও চাট্টি ফল খেয়ে বাঁচবে ( "ভিক্ষু' খেয়াল করবেন)। আবারো সেই খাদ্যসমস্যার মূলে কুঠার। তাছাড়া বেয়াদপ লোকেদের জন্য চেতাবনীও আছে। বেশী রস হলে একেবারে ইয়েতে ইক্ষু। কামদুনির ব্যাপারটা মনে হয় বলতে চেয়েছেন। সত্যদ্রষ্টা কিনা !
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ০১:৩৬161527
  • ঠিক ঠিক। তখনও কৃষি বনাম শিল্প বিতর্ক ওঠেনি।
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ০১:৩৩161526
  • প্রথম লাইনে একটা দাঁড়ি, পরের লাইনে দুটো দাঁড়ি ছারা কবিতে হয় নাকি !!!
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০১:৩১161524
  • কবিতা হবে এইরকম-

    আত্মরস লক্ষ্য ছিল বলে
    ইক্ষু মরে ভিক্ষুর কবলে
    ওহে মূঢ়, ইহা দেখি শিক্ষ
    ফল দিয়া রক্ষা পায় বৃক্ষ।।

    এইটে কেউ রবীন্দ্রনাথের বলে চালাক তো দেখি !
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ০১:৩১161525
  • চাঁপা গাছে ফুটি? জামরুল গাছে তরমুজ? এ কি সাররিয়েল কবিতা নাকি?
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ০১:৩০161523
  • ইন্টিগ্রেশনটাই ডিফারেন্সশিয়েট করে দিচ্ছে রে পাগল!

    ঈশান যে কবিতাটা লিখল, রবিও মনে হচ্ছে ওরকম একটা লিখেছিল। মনে হচ্ছে খাদ্যসমস্যার সমাধান দিয়েছিল। বলেছিল যে চাষীরা যদি নৌকোয় ধান কেটে তুলে দেয়, তাহলে আর খাদ্যসমস্যা থাকবে না। এত ধান হবে যে চাষীরাও সেই নৌকোয় উঠতে পারবে না। খুব শক্ত টাইপের কবিতা। কিন্তু কী ইন্টিগ্রেশন। মাল্লাগিরি, চাষ, খাদ্যসমস্যা সব মিলিয়ে-জুলিয়ে একখানা ক্লাসিক।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০১:২৯161522
  • ইশানের কবিতাটা ভালো না। বড্ড রাবীন্দ্রিক প্রভাব রয়েছে।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০১:২৩161521
  • ক্যালকুলাস? সে কই? গুরুদেবের পিত্তথলিতে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত