এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ০১:২২161520
  • এতে কবিতা আছে, অবকাশ আছে, ফুল আছে, ফল আছে (ফুটি)। কী ইন্টিগ্রেশন!
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ০১:২০161517
  • কবিতা? কবিতা তোমায় দিলাম ছুটি।
    এবার আমি চাঁপাগাছে চাঁপা হয়ে ফুটি।।
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ০১:২০161518
  • তাহলে আমি একটা কবিতা লিখি।

    গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
    দেখে যেন মনে হয় চিনি উহারে।
    ভরা-পালে চলে যায়,
    কোনো দিকে নাহি চায়,
    ঢেউগুলি নিরুপায়
    ভাঙে দু-ধারে
    দেখে যেন মনে হয় চিনি উহারে।

    কেমন হল? ঠিক অপ্রকাশিত নয় যদিও, তাতে কি?
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০১:২০161519
  • আর ইয়ে, কী বলে, প্রফেসি।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০১:১৮161516
  • এইটে কবিতা কেন হবে? অপ্রকাশিত চিঠি। ইন্দিরাকে লেখা।দেশে পাঠিয়ে দিলেই হয়।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০১:১৬161515
  • আমি কি ন্যাড়াদা? ন্যাড়াদাকে কবিতার বরাত দিয়ে আমায় গালি? ইশেনের ন্যাবা হয়েছে।
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ০১:১৫161514
  • এইটা কবিতা হল?
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০১:১৩161513
  • "দ্যাখ, এই যে তোদের সব কিছু বিদেশী'র প্রতি বিরুদ্ধতা এইটেতে আমায় যতখানি ব্যথা দেয়, তত আর কিছুতেই নয়। আজ সময় এসেছে বিশ্বের আঙিনায় যার যা আছে, যা কিছু নেই সে সমস্তকে ফেলে ছুটে এসে দাঁড়ানোর। তাতে যদি গায়ের বসনখানি খুলে পড়ে যায় তো যাক। আজ পৃথিবীর মানুষ এক ও অভিন্ন একটি রক্তস্রোতের ধারায় বাঁধা পড়েছে, একই রক্তরাখীতে -সে কথা আমার দেশ যত তাড়াতাড়ি বোঝে ততই মঙ্গল।

    আমিও তো এই সাহেবদের সঙ্গে দিব্যি কেমন ক্রিকেট খেললুম, তেমন তো কিছুই অসুবিধা হল না। আলখাল্লাটিকে নিয়ে যা একটু অসুবিধেয় পড়েছিলুম, তা বনমালী দেখি পাটের ফেঁসো খুঁজে বের করে এনে জবরদস্ত বাঁধন দিয়ে দিলে, আর তেমন অস্বস্তি রইল না। শুধু একবার রান নেওয়ার সময় হোঁচট খেয়ে আলখাল্লা খুলে যাওয়ার দস্তুর হয়েছিল, তাতে আক্ষরিকভাবেই গায়ের বসন খুলে যাচ্ছিল-বুদ্ধি করে সামলে নিলুম। নন্দলাল মাঠের বাইরে দাঁড়িয়ে স্কেচ কচ্ছিল, আশা করি আমার নগ্নগাত্রটি চিত্রপটে ধরে ফেলে নি।

    সন্ধ্যেয় বাড়ি ফিরে পায়ে ব্যথা করচিল, বৌমা এসে গরম তিল তেল মালিশ করে দিলেন।

    ক্রিকেটের ভবিষ্যত আমি স্পষ্ট দেখতে পাচ্চি, ওকে বিজাতীয় বলে দূরে সরিয়ে রাখিস নে। "
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ০১:১০161512
  • ন্যাড়াদা এবার একটা কবিতা হোক।
  • কৃশানু | ২৩ আগস্ট ২০১৩ ০১:০৯161511
  • 'বহু বাসনায় প্রাণপণে চাই'-ও মনে হয় ন্যাড়াদাই শিখিয়েছেন। ভালো গেয়েছে আপনার ছাত্রটা। বেচারা অকালে...

    তবে হ্যাঁ, বিক্রম শুনে আরাম হয়।
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ০১:০২161510
  • পরে অশোক এসে আব্দার করল, ওটা শেখান। তো দেখলাম ছেলেটার গানের বুদ্ধি ভাল। সুরেও বলে। সঙ্গীতভবনে রেকর্ড মার্ক্স পেয়েছে শৈলজাদের কাছে, সে তো আর ফেলে দেবার নয়। তো ওকে শেখালাম। মোহন অবশ্য কণিকা-টণিকার কাছে শিখেছিল। বিক্রমকে ওই শিখিয়েছিল। পরে মোহর-বাচ্চুদের দিয়ে দেখিয়ে নিয়েছে।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০০:৫৯161509
  • ঃ))
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ০০:৫৮161507
  • তারপরে বললেন, গানটা সাহানাকে শিকিয়ে দিও। আমার গলা আজকাল আর চলে না। দিনুকে বলতে পাত্তুম, কিন্তু সে তো আজকাল আমার ওপর অভিমান করেচে। অনাদি, শান্তি এদের ওপর ভরসা করিনা। বিবিও আজকাল গান শেখাতে চায় না। সরলা থাকলে এক হত।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০০:৫৮161508
  • ছোটবেলায় বসুমতী না কোন একটার যেন শারদীয়াতে গুরুদেবের ক্রিকেট খেলার একটা খুব ইন্টারেস্টিং বর্ণনা পড়েছিলাম। শালকাঠ না কি কাঠ দিয়ে বল তৈরী হবে, সেই শালের বন্দনা করে গুরুদেব গান না মন্ত্র কী একটা বানালেন। ব্যাটে বেশী সুবিধা করতে পারেন নি- শূন্য না এক কী একটা রান করেছিলেন।

    এখন মনে হচ্ছে পুরোটাই গুল।
  • ন্যাড়া | ২৩ আগস্ট ২০১৩ ০০:৪৯161506
  • গুরুদেবকে জিগেস করেছিলাম, "কিছুই তো হল না" আপনার মতন লোক লিখল? বললেন "সে ছোটবেলায় লিকিচি। কুড়ি-একুশে। তকুন অন্যের মতন আমারও দুখবিলাস চেপে ধরেচিল। পরে দেখলাম, খারাপ লিখিনি।" তারপরে বললেন, "কিন্তু দেকো, কত কিচুই তো হল না। জমিদারীটাও চালাতে পাল্লুম না। স্কুল চালালুম জমিদারী বিক্কিরি করে, বইয়ের রাইটস বিক্কিরি করে, নোবেলের পয়সায় আর মাধুকরী করে। ভেবেছিলাম দু-চারটে যাত্রা লিখব। সেও প্রমথর (বিশী)-র আব্দারে লেখা হল না। প্লেন চালান হলনা কোনদিন।"

    ইত্যাদি।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০০:৪৪161505
  • না, এইতো।
  • kiki | ২৩ আগস্ট ২০১৩ ০০:৪১161504
  • ওফ! আমি যেখানেই যাই, সেখেনেই লোকজন পালিয়ে যায়।:X
  • kiki | ২৩ আগস্ট ২০১৩ ০০:৩২161503
  • kiki | ২৩ আগস্ট ২০১৩ ০০:৩১161502
  • বিক্রমের সিডি আমি কোথাও পাই না কেন?

    আর আমি দেবব্রত ছেড়ে ঘুমুতে যেতে পারছি না। এদের কি কান্ডজ্ঞান নেই। এরপরে আবার বিক্রম শুনতে হবে। তারপর হাঁওমাও করে চাট্টি কাঁদার চেষ্টা করতে হবে। তারপর মোটেই কান্না পাত্তা দেবে না। তখন আবার চাট্টি চাপ খেয়ে জেগে থাকতে হবে।

    অদ্ভুত এবং আশ্চর্য্য।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০০:২৭161501
  • লোকটা কীসব গায়ে কাঁটা দেওয়া গান লিখে গেছে! এরপর আর অন্য কিছু করতে গেল কেন? একটা চতুরঙ্গ লিখে চুপ করে বসে থাকা উচিত ছিল।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০০:২৪161500
  • এতকাল জানতাম কিছুই তো হল না অশোকতরুর চেয়ে ভালো কেউ গাইতে পারে না। বিক্রমের ভার্সন শুনে মত বদলাচ্ছি।
  • a x | ২৩ আগস্ট ২০১৩ ০০:২০161499
  • একক ভারি কিম্ভূত লোক। কোনোদিনও কাউকে শুনি নাই কড়াইশুঁটিতে এলার্জি!
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ০০:০৩161498
  • আমি কোথাও একটা তুলে রেখেছিলাম আগে। পেলে লিংকিয়ে দেবো খন।
  • I | ২৩ আগস্ট ২০১৩ ০০:০১161497
  • না। ব্ল্যাংকিকে।
  • Blank | ২২ আগস্ট ২০১৩ ২৩:৫৭161496
  • মামু কোড লিখে গান শোনাবার ব্যবস্থা করলেই পারে
  • Blank | ২২ আগস্ট ২০১৩ ২৩:৫৬161495
  • তাইলে তোমার কাছে দুঃখ রাতের গান নেই?
  • Ishan | ২২ আগস্ট ২০১৩ ২৩:৫৫161494
  • ভাটে একটা ব্রডকাস্টের ব্যবথা থাকলে ভালো হতনা? আম্মো শুনে মূল্যবান মতামত দিয়ে দিতাম।
  • I | ২২ আগস্ট ২০১৩ ২৩:৫৩161493
  • হ্যাঁ, তানপুরা ( নাকি সিন্থি?) একটু বেশী জোরে বাজছে। নইলে আরো কত ম্যাজিকাল হত !
  • I | ২২ আগস্ট ২০১৩ ২৩:৫২161492
  • ওটায় তাও লেখাটেখাগুলো ঠিকঠাক।
  • Blank | ২২ আগস্ট ২০১৩ ২৩:৪৯161491
  • এই অ্যালবামটা খালি গলার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত