এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২০159690
  • আসলে দময়ন্তী, ঘ্যাম নেওয়া মনে হতে পারে নানা কারণে। কারো মনে একটা কথা আসছে, গুছিয়ে ভাবার আগেই বলার তাগিদ অনুভব করছে। হতেই পারে, তাইনা?

    যেমন আমাদের বাড়িতে খেতে বসে মেয়ে তার বাবার কথায় বাগড়া দিত, মনে হত কিছু না জেনে ঘ্যাম নিচ্ছে। পরে বলবার সু্যোগ পেলে ঠিক করে বলেছে এবং দেখেছি যে তার দৃষ্টিভঙ্গী আলাদা ছিল। কথায় পয়েন্টও ছিল। এখন সে বড় হয়েছে, এখন বুঝি যে অনেক বিষয়েই তার দৃষ্টিভঙ্গী আলাদা। তার কাছে কত কী শিখি আমরাও।
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২০159691
  • এই রে!!!!!
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১৭:১৯159687
  • তা না -- "আমায় ভেজে দিও", "আমি গিরে যাচ্ছি", "বদমাশি কাকে বলে কেউ তোমার থেকে শেখে" -- এইরকম সব শুনতে ভালো লাগে না -- ভাষাটা বিগ্‌ড়ে যায়!
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১৭:১৯159688
  • বম্বের লোক্যালে টাইমপাস মানে বাদামভাজা ঃ)
  • শ্রাবণী | ১৪ আগস্ট ২০১৩ ১৭:১৮159686
  • সিকি, sweta কি সিকির টাইমপাস? লুরুতে অঢেল সময় তাই?
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৭:১৬159685
  • প্যাসেঞ্জার তো দিব্য চলে বাংলায়। সেই মানিক বন্দ্যোঃ র টাইম বা তার থেকেই। ডেলি প্যাসেঞ্জারি করা পাবলিক তো সবখানেই।
  • j | ১৪ আগস্ট ২০১৩ ১৭:১০159682
  • শুদ্ধ বাংলা বল্লে কেমন যেন শুভংকর চক্কোত্তি, অসীম দাশগুপ্ত টাইপ লাগে

    বেশ জমিয়ে হিন্দি, ইংরিজি, ফারসি, আরবি মিশিয়ে বলতে হয়
  • dd | ১৪ আগস্ট ২০১৩ ১৭:১০159683
  • "প্যাসেঞ্জার দের কনভনিয়েন্সের জন্য ট্রেনের টাইম চেঞ্জ করা হোলো" - এটা কেও বিশুদ্ধো বাংলা বলবেন না আপনেরা?

    I am the world's worst procatrinator এর সঠিক বাংলা জানেন? তো শুনুন "আমি ওয়ার্ল্ডের ওয়ার্স্ট প্রোক্র্যাস্টিনেটর।" কোথাও ভুল নেই।
  • Norwegian Ridgeback | ১৪ আগস্ট ২০১৩ ১৭:১০159684
  • তাই ক'ন। আমি ভাবলুম জর্ডি ডায়লেক্টের কথা বলছেন।
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৭:০৮159681
  • না না নিউক্যাসলীয় বলতে ব্রিটিশ বুঝিয়েছিলাম।
  • j | ১৪ আগস্ট ২০১৩ ১৭:০৭159679
  • আর মীরও তো দিনেদিনে একটি প্রকৃত ভাঁড়ে পর্যবসিত হচ্ছেন

    আর নেওয়া যায় না
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৭:০৭159680
  • দেবযানী স্কুলের স্মৃতি নিয়ে একটা লেখাতে যে বন্ধুদের নাম করেছিলাম তাদের একজনকে শখ করে পড়ালাম, সে বলল এত ইংরেজি লিখেছিস কেন। ব্যস। এছাড়া আর কোনও মন্তব্য করল না। বুঝলাম তার অ্যালার্জি আছে।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:০৬159678
  • হিন্দি ইংরেজি তো আমি গুছিয়ে মিক্স করি, কারণ কিনা হিন্দিতে আমার ভোক্যাবস বেশ কম। তবে বাংলায় খুব চেষ্টা করি মিক্স না করতে। আবার শুদ্ধ বাংলায় কথা বললেও লোকে ভাবে ব্যাটা আঁতেল। ঐ, মাঝে একটা ভারসাম্য রেখে চলতে হয়।
  • Norwegian Ridgeback | ১৪ আগস্ট ২০১৩ ১৭:০৫159676
  • নাঃ নিউক্যাসলীয় ইংরিজী আমার ছেলে বলতো - যখন প্রথম এলাম এখানে। তবে আমি একটু ব্রিটিশ উচ্চারণ পছন্দ করি - আর তার জন্যে দায়ী আমাদের ইস্কুল।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১৭:০৫159677
  • বিরক্তি তো আরও খারাপ। রাগ হলে তবু হাতুড়ি মেরে টেরে শান্ত হওয়া যায়, বিরক্ত হলে তো ফুলুরির মতম ফুলে ফুলে ঊঠতে হবে। না না দমদি, তুমি বিরক্ত হয়োনা কেমন?
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৭:০৪159675
  • বাংলা ভাষার মধ্যেই তো কতগুলো বিদেশি ভাষার শব্দ ভর্তি। খাঁটি বাংলা বলে কিছু হয় কি?
  • | ১৪ আগস্ট ২০১৩ ১৭:০২159674
  • আরে রাগি না বিরক্ত হই। রাগ আর বিরক্তির তফাৎ আছে তো!
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১৭:০০159673
  • ম্যাস্যাজ শুনে তো আমি সবার সামনেই ফিক্‌ করে দি!

    তবে ইংরাজী উচ্চারণ আমার নিজেরই ততো ভালো কিছু না -- তাই লোকের খুঁত ধরি না -- আমার অ্যালার্জ্জী হয় ভাষা মিক্সিংয়ে -- হিন্দী-ইং, ইং বং, বং হিন্দী ইঃ তে।
  • dd | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৫৯159670
  • পরাণ বাড়ুয্য্যে তো এখোন হাস্যগুরু, কমেডীমহাতীর্থ। তো টিভি শোতে উনি যাই বলুন না কেনো ঘ্যাম নিয়েই বলতে হবে। আর তাতেই চত্ব চত্ব ফ্রেশাররা উনার পদোধুলি নিতে ব্যস্তো হয়ে পরে।

    এটাই নিয়ম। এতে রাগবার কি আছে হে?
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৫৯159671
  • অরিজিত নিশ্চয়ই নিউ ক্যাসেলীয় ইংরেজি বলে। তাদের একজনের ইংরেজি শুনে বাঙালি বলে বিশ্বাস হয়নি।
  • Norwegian Ridgeback | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৫৯159672
  • ইদানিং মেয়েকে উচ্চারণ শেখাতে হিমশিম খাচ্ছি। মেয়ে ইস্কুলে শিখে এসেছে "সিক্সটিন/সেভেনটিন" - সেগুলোকে "সিক্সটীন/সেভেনটীন" (মানে ই-টা লম্বা করাতে) করতে ঘাম ঝরে যায়ঃ-)
  • শ্রাবণী | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৫৮159668
  • একবার বন্দেমাতরম গাওয়া হবে ১৫ই আগস্টে, ক্লাস এইটে, লতা মঙ্গেশকারের গাওয়া ক্যাসেট থেকে গান তোলা হচ্ছে, কথা সুর দুই। একজন টেপে আগিয়ে পিছিয়ে শুনে, লিরিকস লিখছে, বই টই জোগাড় হয়নি।
    এক জায়গায় মহা কনফিউজন, যা কানে আসছে তার মানে বোঝা যাচ্ছেনা, দু তিনজন অনেক মাথা খাটিয়ে লাইনটা উদ্ধার করল।
    তা আমিও গাওয়ার দলে ছিলাম এবং যেরম লিরিকস বন্ধুরা লিখে দিল তাই গেয়ে দিলাম। রিহার্সাল শেষে স্বাধীনতা দিবস মানানোও হয়ে গেল। বাড়ি ফিরে মাথায় গান গুনগুন করছিল, একটু জোরেই গেয়ে দিয়েছি, বাড়িতে লোকে কান করে শুনে
    বলেঃকী বললি আবার বল,
    আমিঃ তব লগে মম ইত বোলে!

    আমি কিন্তু অবলা কেন মা এত বলে জানতাম, হিন্দি বেল্টে পীয়র প্রেশারে পুরো গায়েব সেসব জানা!:)
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৫৮159669
  • ম্যাসাজ তো বলেই না, 'ম্যা-অ্যা-সেজ করে দিচ্চি।' বার্তা হচ্ছে মেসেজ।
  • Norwegian Ridgeback | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৫৬159667
  • না, বাংলায় বলার সময় ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। বাংলায় আমরা table বলি না, টেবিল বলি। কিন্তু ইংরিজীতে "I'll send you a ম্যাসাজ" বল্লে মুশকিল;-)
  • | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৫৫159666
  • কেউ প্রচন্ড ঘ্যাম নিয়ে আটভাট বকলেও খুব বিরক্ত লাগে। এই যে মীরাক্কেলে মাঝে মাঝে দেখি পরাণ বাঁড়ুজ্জে হেবি ঘ্যাম নিয়ে বিজ্ঞ বিজ্ঞ ভাব করে একেবারে হাবিজাবি কিছু একটা বলে। অমনি করতে নিয়েছে দেখলেই চ্যানেল বদলে দিই।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৫৪159665
  • কত লোকে চত্ব একটা message কে massage করে দলাইমলাই করে দিচ্ছে, আর এগুলো তো...কেউ যখন বাসে লোকসম্মুখে ফোনে বলে 'তোমাকে ম্যাসেজ করে দিচ্ছি' শুনে মনে হয় সি সি...
  • Norwegian Ridgeback | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৫১159664
  • ইংরিজী উচ্চারণ নিয়েও আমার পিটপিটিনি আছে। ওই যে ব্রততী - যমুনাবতীর শুরুতে ইংরিজী লাইনগুলো বলে দেখবেন - "One more unfortunate weary of breath, rashly importunate, gone to her death" - শুনলে কান জ্বলে যায়। gone উচ্চারণ করে "গান্‌"!

    অধিকাংশ লোক latter, letter, later ঠিক করে বলতে পারে না।

    বা heart/hurt
  • dd | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৪৭159663
  • আমাদের ঈশেন একদিন এক বাণী ঝেড়েছিলেন আমাদের সকলেরই এক নিজস্ব ইসরায়েল আছে।
    তেমতি জানবেন, আমাদের নিজস্ব আম্রিগাও আছে, সকলের।

    আমার আম্রিগা গুলো জানুন। তারপরে সাবধানে কথা কইবেন। আণবিক আর পারমানবিকে গুলালে আমার গা গুলায়। যারা কোট করেন "মহামতি গোখলে যেরম বলেছিলেন 'হোয়াট ব্যাংগল থিংস টুডে....ইঃ" তখোন আমি রেগে যাই। (কোনো গোখলেই এমন কথা কুত্রাপি কন নি, উটি এক আরবন লিজেন্ড)।

    আপাততঃ এই দুটো'ই মনে পরলো।

    এ ভিন্ন আমি ধর্ম ও বানান উদাসীন।
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৪৬159662
  • কাজু আমি অনেক বানানই জানি না। ণত্ব বিধি নিয়ে সংশয়ে পড়ি এবং দন্ত্য ন লিখি।
  • | ১৪ আগস্ট ২০১৩ ১৬:৪৫159661
  • *বলিফলি না
    *ম্যামি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত