এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিনফট | ২১ জুলাই ২০১৩ ২২:০২152190
  • একটা সবুজ শুঁয়োপোকার ছবি আছে দেখেছি।
  • san | ২১ জুলাই ২০১৩ ২২:০১152189
  • বাঁদর শুনে এখন টার্জান দেখতে ইচ্ছে করছে, ক্ষি জ্বালাতন !
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২১:৫৮152188
  • এটা কি বাঁদর বিষয়ক?
  • san | ২১ জুলাই ২০১৩ ২১:৫৭152187
  • গাছে
    বাঁচি আমরা
    আর গাছের
    জন্যই বেঁচে তোমরা

    :-D
  • pi | ২১ জুলাই ২০১৩ ২১:৫৫152185
  • লসাগুদা, এটা ক'দিন আগে সমকামিত টইতে দিয়েছিলাম।
    তবে, ভারতেও তো পড়লাম এরকম বিয়ে হয় !

    চার বছর আগের রিপোর্ট এটা। ডিক্রিমানাইল্জড হবার আগের। এখন নিশ্চয় আরো বেশি হয়।
    ....These warm, happy stories may sound unbelievable given the stream of stories of social hostility against gay people, but the fact is that same-sex marriage ceremonies have been performed in Indian households, rich and poor, and in cities and small towns alike. While the hawan nuptials may not have legal standing, the ritual is remarkable in a country where homosexuality is still considered a criminal act punishable by up to ten years' in the clink. Ironically, the police cannot bust a same-sex marriage because a ceremony cannot prove homosexuality as defined by Section 377.

    http://articles.timesofindia.indiatimes.com/2009-05-10/india/28162034_1_gay-couples-marriage-lesbian-couple
  • সিনফট | ২১ জুলাই ২০১৩ ২১:৫৫152186
  • হাহাহা দু দি। মাটি উৎসবের কবিতা পড়েছিলে?

    মাটির মাঝেই পুরাণ কোরান
    মাটির মাঝেই আজান

    এরকম লাইন ছিল। সাইনস সিটির সামনে বিশাল পোস্টার।
  • সিনফট | ২১ জুলাই ২০১৩ ২১:৫৩152183
  • আমারও তো থিসিউস ভালো লেগেছে। সুদু তিনখান গল্পের অন্তর্গত যোগসূত্র রেখে আসল প্যারাডক্সটা কিভাবে রিয়ালাইজ করল বুঝলাম না। প্রথমটা নিজেই একটা গোটা ছবি হলে বেশি খুশি হতাম। শেষ গল্পে গিয়ে মনে হলো একটু তাড়াহুড়ো হয়ে গেল। যে যত্নে শুরু হয়েছিল সেই যত্নে শেষ হলোনা। আর, ইসে, মাঝের ফিলোজফি দেখে হাল্কা চাপ খেয়েছিলাম, ভেবেছিলাম ঐ আবার তারকভস্কি শুরু হলো বুঝি। তেমন যে হয়নি তার জন্য আনন্দ কে লাখো শুক্রিয়া।

    স্ক্রীনপ্লে চরম। কাহানী ঘর ঘর কী আর শাস ভি কভি লিখে একদম বাঘের মতন হাত চলে।
  • Du | ২১ জুলাই ২০১৩ ২১:৫৩152184
  • আরে সোমনাথকে এটা জিজ্ঞেস করতেই হবে যে এই কবিতাটা কিভাবে পড়তে হবে
    "গাছে বাঁচি আমরা আর
    গাছের জন্যেই বেঁচে তোমরা"
  • pi | ২১ জুলাই ২০১৩ ২১:৪৯152182
  • মামু, হ্যাঁ, সত্যিকারের গ্রাফিতি। সুমন মুখো লিখেছেন, 'Great work done by the young artists of Liberation.Art.'
  • san | ২১ জুলাই ২০১৩ ২১:৪০152180
  • ইন ফ্যাক্ট এখন আমার সুমনের অনেকগুলো ক্যাসেটের কথা মনে পড়ছে, সেই সব রিওয়াইন্ড আর ফাস্ট ফরোয়ার্ডের দুপুরগুলো ও। বন্ধুর ক্যাসেট থেকে ব্ল্যাংক ক্যাসেটে গান রেকর্ড করা। পনেরো বছরের জন্মদিনে পাওয়া একটা চমৎকার প্লেয়ার, যেটা কিছুদিন আগেই বাড়ি বদলের সময় বেরোল। আমি আর কোনোদিন ওটা চালাবনা জেনেই যত্ন করে খানিক হাত বোলালাম। আর সেই জন্মদিনটা চোখের সামনে ভেসে উঠল।
    ইত্যাদি।
  • a x | ২১ জুলাই ২০১৩ ২১:৩৭152179
  • থেন্কু সিঁফো।
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২১:৩৬152178
  • ওদিকে টিনটিন কনসিস্টেন্টলি "শেষ" কে "সেশ" লিখে চলেছে। ব্যাটা লুকিয়ে গুরু পড়ে, না অমি বানান টা ভুল জানি, এই নিয়ে কনফিউশন দেখা দিয়েছে।
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২১:৩৪152177
  • এইটা সত্যিকারের গ্রাফিতি? ব্যাপ্পক হয়েছে তো। কে এঁকেছে?
  • pi | ২১ জুলাই ২০১৩ ২১:৩২152176
  • শিয়ালদায় গ্রাফিতি।
  • pi | ২১ জুলাই ২০১৩ ২১:৩১152175
  • san | ২১ জুলাই ২০১৩ ২১:৩০152174
  • আরে জানি, আমি স্মৃতিচারণ করলাম।
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২১:২৮152173
  • ভিডিও রেকর্ডিং কোথাও আছে? থাকলে আম্মো দেখতে ইচ্ছুক।
  • pi | ২১ জুলাই ২০১৩ ২১:২৬152172
  • সিকি, ওটাই নয়। বেশ কিছু সংযোজন, বিয়োজন, পরিবর্তন আছে। ওরা কিছু কাঁটাছেঁড়া করেনি।
  • ন্যাড়া | ২১ জুলাই ২০১৩ ২১:১৬152171
  • অডিও এখনও পাওয়া যায়। কুমুদির স্টেটমেন্টের অপারেটিভ ওয়ার্ড হল "দেখলাম"।
  • san | ২১ জুলাই ২০১৩ ২১:০৬152170
  • আমাদের ছোটোবেলায় বহুরূপীর রক্তকরবীর একটা অডিও ক্যাসেট পাওয়া যেত। সিডি যুগের আগে। ক্যাসেট কভারে চুল এলানো তৃপ্তি মিত্র।
  • ন্যাড়া | ২১ জুলাই ২০১৩ ২০:৫৩152169
  • দুখের প্রশ্ন আমারও।
  • dukhe | ২১ জুলাই ২০১৩ ২০:৩৪152168
  • কুমুদি বহুরূপীর রক্তকরবী কী ক'রে দেখলেন? কোথায় পাওয়া যায়?
  • kiki | ২১ জুলাই ২০১৩ ২০:২১152167
  • এক্ষিরে! ওক্কে আমি চললাম। ডিক্সোনারি খুঁজি। কিন্তু বাংলা অভিধান বড় খতরনাক জিনিস।ঃ(
  • kiki | ২১ জুলাই ২০১৩ ২০:১৩152166
  • ভোজ্যান্তর কি ? মানে তাকে চলিত ভাষায় কি বলে?
  • kk | ২১ জুলাই ২০১৩ ২০:১০152165
  • বুদ্ধদেব বসুর কুমুদি। কেসি চাইলেন, তাই দিলাম।
  • kumu | ২১ জুলাই ২০১৩ ২০:০৯152164
  • কলি কার লেখা ?
  • kiki | ২১ জুলাই ২০১৩ ২০:০৭152163
  • আর আমরা থর দেখতে শুরু করলাম, থর সবে বড় হলো কি হলো না পাওয়ার ধাঁ করে চলে গেলো।ঃ(

    আর তখন আমার ধেড়ে খোকা খেলাধুলো করলো রাজ্যের এটা সেটা নেড়ে চেড়ে, আর এখন তাই শেক ইট আপ না কি একটা কি দেখছে।
  • kk | ২১ জুলাই ২০১৩ ২০:০৪152162
  • তোমার কথা ভাবতে গিয়ে উপড়ে আনি চাঁদ,
    আকাশটাকে টুকরো করে ছিঁড়ি।
    পাপড়ি খুলে এলিয়ে পড়ে পরমানুর বাঁধ,
    আর্তনাদে ভাঙে তারার সিঁড়ি।
    মণি, আমার মণি আমার সোনা,
    তোমার পরে নাস্তি শুধু রইলো আরাধনা।
    হওনা তুমি যতই হৃদয়হীণা
    আমার এ প্রেম দুই হৃদয়ের সমান বড়ো।
    লাস্য হেনে যতই আমায় মাতাল করো,
    শুধাবোনা সত্যি ভালোবাসো কিনা।
  • kumu | ২১ জুলাই ২০১৩ ২০:০৩152161
  • আর আমি? একলা বসে দেখলাম শাখাপ্রশাখা আর বহুরূপীর রক্তকরবী।
    আমার মতো ম্যাংগো পাব্লিক কি গুরুতে আছে?
    আসলে একা হলে গিয়ে ফিলিম দেখতে এখন আর ভাল্লাগে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত