এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | ২০ জুলাই ২০১৩ ২২:৪৯151981
  • শ্রীরাম আর্কেড। বেহালার দিকে লোকজন মার্কেট বলে নাকি? ঃ)
  • kiki | ২০ জুলাই ২০১৩ ২২:৪৬151979
  • আর্কেড আবার কিরে বাবা! সবাই তো মার্কেট ই বলে শুনেছি।:O

    এদিকে কেসি হাগিস নিয়ে বসে আছে, কিছু জিগানো ও চাপের হয়ে গেলো।
  • ppn | ২০ জুলাই ২০১৩ ২২:৩২151977
  • অক্ষদার চাঁপের রেসিপি স্বর্গীয়।
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ২২:৩২151978
  • আমিনিয়ার পুডিং আমি দ্বিতীয় বার কলকাতা এসে খেয়েছি। ৯৩ বোধয়। সে বার আমিনিয়াতে এসে স্যুপ, তন্দুরি রুটী, বিরিয়ানি আর পুডিং খেয়েছি। আমি, বাবা, মা, বড়ো কাকা, কাকিন, মামন, ন কাকা, ন কাকিমা। তাদের তখনও ভ্যা ছিল না। আমি তখন টাইম টেবিল দেখতে পারি। ন কাকিমা পারে না, সেটা আবিস্কার করার পর, 'এ বাবা, তুমি টাইম টেবিল দেখতে পারো না'- বলে মায়ের বকাও খেয়েছি। দু একটা পুজো দেখলাম। তখন দিনের বেলায় পুজোতে অতো ভীড় হতনা। কলেজ স্কোয়ার ছিল, আর মনে নেই। মেট্রোর (আমরা মফস্বলের লোকেরা পাতাল-রেল বলতাম), এস্ক্যালেটর এর ওঠার দিকের সিঁড়ি দিয়ে নেমে আর উল্টোটা করেও প্রভূত আনন্দ পেয়েছি।
    তার আগে কলকাতা এসেছিলাম ৯০ সালে। সে বাবার ফ্যাক্টরি-র লোকেরা বাস ভাড়া করে নিয়ে এসেছিলো, চিড়িয়াখান, জাদুঘর ইত্যাদি ভ্রমণ। আমার পাশে বসেছিল বাবার কলিগ শ্যামল জেঠু। বড়ো হয়ে এছি বলে বাবা-মা র পাশে বসিনি। খেতে দিল পাউরুটি, কলা আর ডিমসেদ্ধ। বাসের মধ্যেই। পাউরুটি আর কলা খেয়ে ডিমসেদ্ধ ছাড়াতে আর পারিনা। হাতে নিয়ে বসে আছি। খেতে খুব লোভ হচ্ছে (তখন গোটা ডিম জয়েন্ট ফ্যামিলিতে জুটত না), খেতে পারছি না, আর লজ্জায় কাউকে বলতেও পারছি না। সেশে শ্যামল জেঠু বুঝতে পেরে ছাড়িয়ে দিলেন।
    ২৫ সে ডিসেম্বর ছিল। আমার জন্মদিন। আমার আট বছরের ছোট ভাই-ও সেদিন জন্মালো। মামাতো ভাই। কলকাতাতেই বাড়ি। চিড়িয়াখানা দেখে, মিউজিয়াম দেখে (একেবারেই পছন্দ হয় নি), হস্পিটালে ভাই দেখে ফিরে এলাম। উল্লেখযোগ্য ব্যাপার হল ময়ুর পেখম তুলেছিল। আর দেখেছিলাম সাদা বাঘ।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ২২:৩০151976
  • নিধান বলেছিল, চাঁপ বানাতে গেলে নাকি খুন্তি দিয়ে চেঁপে চেঁপে ভাজতে হয়।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ২২:২৯151975
  • সকালে উঠিয়া দেখি সব লকলকে নোলা,
    হালিমে ডালিমে ভত্তি ভাটপাতা খোলা।
  • ন্যাড়া | ২০ জুলাই ২০১৩ ২২:২৭151974
  • অক্ষদার চাঁপ আমি একবার করেছিলাম। পেঁয়াজ বেশি পড়ে গেছিল। আবার আমি রান্না শুরু করব। এ আমার অঙ্গীকার। অক্ষদার চাঁপেরই একদিন কি আমারই একদিন। একটা হেস্তনেস্ত করেই ছাড়ব।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ২২:২৫151973
  • অক্ষ, অবশ্যই। ডিলানকে নিয়ে ঐটে তো অন্যতম অভিযোগ। পলিটিক্যাল/সোস্যাল কনসাসনেস্‌ টাকেও অনেকে হাইপ্‌ড বলে।
  • dd | ২০ জুলাই ২০১৩ ২২:২১151972
  • হে ন্যাড়া। ভো। শুনছো?

    যোদি র‌্যালের চাঁপ খেতি চাও তো অক্ষোকৃত ভুবনখ্যাতো চাঁপের রেসিপি ফলো করহো। সেম সেম ফলাফল ভবিষ্যামি। গারান্টীডঃ।
  • ppn | ২০ জুলাই ২০১৩ ২২:১৭151971
  • আজ লাজিজে গিয়ে বিরিয়ানি আর ফিরনি সাঁটালাম। এদিকে আকাশ ভাঙা বিষ্টি আর রাস্তায় অনন্ত গাড়ির লাইন। চল্লিশ মিনিটের রাস্তা যেতে লাগল দু ঘন্টা।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ২২:১৫151970
  • আমিনিয়া আশির দশক পর্যন্ত ভালো ছিল। আহ কী ভালো পুডিং পাওয়া যেত।
  • ppn | ২০ জুলাই ২০১৩ ২২:১২151969
  • কেসি, জিমেল চেক করি তো। যে রোব্বারে লুরুর আকাশে জোড়া রামধনু ওঠে। কাল উঠবে বলে প্রেডিকশন করছে। ঃ P
  • siki | ২০ জুলাই ২০১৩ ২২:১১151968
  • আমিনিয়া একটি ওভারহাইপড দোকান। একবার খেয়েছিলাম, পোষায় নি।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ২২:০৮151967
  • অ্যাল। এ বাবা। ভুলেই গেছিলাম।
  • ন্যাড়া | ২০ জুলাই ২০১৩ ২২:০৬151966
  • তবে কলকাতার নামে বদনাম করলে খুনখারাপি হয়ে যাবে। কলকাতার বদনাম করার অধিকার শুধুমাত্র আদি কলকাত্তাইয়াদের, e.g. আমার।
  • kc | ২০ জুলাই ২০১৩ ২২:০৫151965
  • বাবা প্পন, তুমি কদিন পরপর জিমেল চেক কর?
  • ppn | ২০ জুলাই ২০১৩ ২২:০৩151964
  • লুরুতে মস্ক স্ট্রিটে বিকেল বিকেল গিয়ে খেলেই হয়। কে আছ জোয়ান ইঃ?
  • ন্যাড়া | ২০ জুলাই ২০১৩ ২২:০২151963
  • তোরা আছিস কী জন্যে। এই সব ইনফো জোগাড়ের জন্যেই তো। সাতাশরকম এলেবেলে হালিমের গর্দিশ সয়ে তবে না আসলি হালিমের খবর পেলি। এবার আমি সটান গিয়ে ভাল হালিম খেয়ে ফিরে আসব।
  • kc | ২০ জুলাই ২০১৩ ২১:৫৮151962
  • ও হালিম খাবে? পঃবঙ্গে? তাইলে কলকাতায় ওই ফিরিঙ্গি হালিমতো অনেক খেলে, এবার যাও মুর্শিদাবাদ, লালবাগে এর একটু আগে মসজিদের পাশেই একটা দোকান আছে, রোজার নমাজের পর সেখানে পাওয়া যায় দুনিয়ার সেরা হালিম। তার রেসিপি নাকি নবাবদের বাড়ির রেসিপি। ওঁরা আবার সাড়ে তিনশো রকমের শরবতের রেসিপি জানেন। কিন্তু খুব গরীব, মালমশলা যাযা বলবেন সেসব যোগাড় করে দিলে বানিয়ে দেন শরবত। এই হালিমের কাছাকাছি স্বাদ আনে মালদায় স্টেশনের পাশে আকবর। কিছুইতো জানলেনা। শুধু শুধু কলকাতার ধুয়ো ধরেই বসে থাকলে। :-X
  • ন্যাড়া | ২০ জুলাই ২০১৩ ২১:৫৬151961
  • না, ভাল ইনফো দিয়েছ। কিন্তু আমি ভাবছিনু, কোন ইয়ে রয়ালের অত কাছে গিয়ে আমিনিয়া নামক দোকানে যায়! আসলে অনেকদিন রয়ালের চাঁপ খাওয়া হয়নি। মনটা বড় রয়াল-রয়াল করে হে।
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ২১:৪৭151959
  • ন্যাড়াদাকেই আপাততঃ দাও কেসিদা।
    জিজ্ঞেস করল কলকাতায় ভালো হালিম কোথায় পাওয়া যায়। বললাম জাকারিয়া স্ট্রিট এর আমিনিয়াতে। ইচ্ছে করে জাকারিয়া স্ট্রিট মেনশন করলাম, কারণ লোকে এলিট এর উলটো দিকের আমিনিয়া-ই জেনারেলি বোঝে। তো সেকথা জানাতে ম্যাপ ও দিয়ে দিলাম।
    তা এখন শুনি রয়্যালে গিয়ে চাঁপ খাবে। সেকথা আগে বললেই হত। চাঁপ খাবে তো হালিমের খোঁজ করার দরকারটা কি?
    ;-)
  • kc | ২০ জুলাই ২০১৩ ২১:৪৬151958
  • নানা, ভাটপাতায় তোমার পোস্ট না দেখেই এটা টুইয়েছি। এবার দেখি আবার কিছু নতুন দ্যোতনা আবিষ্কার কত্তে পার কিনা। ;-)
  • ন্যাড়া | ২০ জুলাই ২০১৩ ২১:৪৩151957
  • আমার পোস্টের পর কেসির পোস্টটি খুবই দ্যোতনাময়। ঝেড়ে কাশ না বাবা!
  • kc | ২০ জুলাই ২০১৩ ২১:৪২151956
  • এটা পেলাম, এখন কোথায় গুঁজে দেব সেটা ভাবতে হবে।

    Some adults speak so wisely that they deserve Hugs, others speak so much of shit that they need Huggies.
  • ন্যাড়া | ২০ জুলাই ২০১৩ ২১:৪১151955
  • আমিনিয়া নামের দোকান আছে বুঝলাম। কিন্তু কলকাতায় আমিনিয়া বলতে হগ স্ট্রিটের আমিনিয়ায় বোঝাত - আমাদের মতন প্রাচীনদের কাছে। আর জাকারিয়া স্ট্রিটে এগিয়ে আর দু পা রয়ালে চাঁপ খাওয়াই কি শ্রেয় নয়?
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ২১:৩৫151954
  • এই লাও পয়েন্টার।
    name: sinfaut mail: country:

    IP Address : 127.194.225.64 (*) Date:20 Jul 2013 -- 10:22 AM

    Celine and Julie দেখতে শুরু করেছিলাম, পুরোটা ট্যান যাচ্চিলো বলে দেখা হয়নি। এখন গভীর রাতে সিনেমা দেখতে শুরু করি বলে একটু কঠিন সিনেমা হলেই আমি ঢুলে পড়ি। বউ তারজন্য তীব্র তিরস্কার করে, বলে, আমি আর আগের মতন নেই। নেই তো নেই কী করব।
  • a x | ২০ জুলাই ২০১৩ ২১:৩৪151953
  • সিঁফো সত্যিই আর আগের মত নেই। তীব্র তিরষ্কার দরকার!
  • Mad-eye Moody | ২০ জুলাই ২০১৩ ২১:৩০151952
  • হ্যাঁ, একেবারে নাখোদা মসজিদের গেটের সামনেই।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ২১:২৯151951
  • :(( একটু পয়েন্টার দিতে কী হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত