এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৯ জুলাই ২০১৩ ১২:১৩151380
  • বসে চশমাওলাটা অজ্জিত। তাই না?
  • | ১৯ জুলাই ২০১৩ ১২:১২151379
  • অনেক রোগা ছিলে তো!
    অবশ্য কলেজ লাইফে সবাই থাকে। ডিডি মনে হয় কলেজ লাইফে অদৃশ্য ছিলেন, লোকে শুধু গলার আবাজ শুনতে পেত
  • Kaju | ১৯ জুলাই ২০১৩ ১২:১১151378
  • বসে দ্বিতীয় জনটা তুমি নাকি? কোনোটাই তো মেলাতে পারছি না !
  • Mad-eye Moody | ১৯ জুলাই ২০১৩ ১২:০৯151376
  • হ্যাঁ, আমরা হলুম গুচ-র বিগার্ডেনের বটগাছ।

    বাই দ্য ওয়ে, একখান ছবি দেখাই - আমার কলেজ জেবনেরঃ

  • ন্যাড়া | ১৯ জুলাই ২০১৩ ১২:০৯151377
  • ডিডিদা, পুরোটা লেখো। একহাতে ছাগল, একহাতে ক্যামেরা নিয়ে অন্যহাতে নাক চুলকোতে গিয়ে ম্যানগ্রোভে যে সেই হোঁচট খেয়ে পড়ে গেলে! ভাগ্যে আমি এসে গেলাম। আমিও একহাতে ডিডিদাকে ধরে তুলি, একহাতে বাঘকে ঠাসঠাস করে চড় মারি আর অন্যহাতে সেই বাঘের ছবি তুলি।

    ওহ, কী প্যানপ্যানে জীবন ছিল সেই সব দিন!
  • | ১৯ জুলাই ২০১৩ ১২:০৬151375
  • সেটাই কথা। গুচয় লিখতে লিখতেই আমি ৫ বার শহর বদলালাম, ৮ খানা বাড়ী বদলালাম। কেমন শেকড় বাকড় গজিয়ে গেছে।
  • + | ১৯ জুলাই ২০১৩ ১২:০৫151373
  • বছরে এক লাখ!!! ক্লাস থ্রি !!

    ক্লাস ১০এ কত হয়?
  • Mad-eye Moody | ১৯ জুলাই ২০১৩ ১২:০৫151374
  • আমার ওয়াইল্ড লাইফের ছবি তোলার সখ এক্কেবারে নেই, কস্মিনকালেও ছিলো না। প্রথমতঃ ইকুইপমেন্ট নেই, দ্বিতীয়তঃ ওই থীমটা ভাল্লাগে না।
  • সে | ১৯ জুলাই ২০১৩ ১২:০৪151372
  • ওদিকে ইন্টারন্যাশানাল স্কুল গুলো নেই? সেগুলোতে কিন্তু এই স্ল্যাং ফ্যাং জাতীয় খুচরো ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামায় না। ফিস স্ট্রাকচার অবশ্য কিছু বেশি হবে। কিন্তু বাধ্যবাধকতা কম এবং স্বাধীন চিন্তা করতে কোনো বাধা দেয় না।
  • dd | ১৯ জুলাই ২০১৩ ১২:০২151371
  • আর অজ্জিতের অ্যাতো ওয়াইল্ড লাইফের ছোবি তোলার সখ কিন্ত্য লঞ্চ ছাড়া যাবেন না। মাটীতে পা পরবে না। এই করে ছোবি হয় ?

    আমি তো সোঁদোরবনে গিয়ে ডুব সাঁতার দিয়ে কুমীরের ছবি তুলতাম। একটু ঝাপসা মতোন হোতো, তো কি করা। আর এক হাতে জ্যান্তো ছাগোল অন্য হাতে বাস্কো ক্যামেরা বাগিয়ে বাঘের ছোবি তুলতে যেতাম। বাঘেরাও তারিফ কোরতো।
  • san | ১৯ জুলাই ২০১৩ ১২:০১151367
  • ডিফেন্সিভ ?
    আরে আমি তো বিয়ে করার আগে নিজেই গায়ে পড়ে গুরুতে সে খবর লিখেছিলাম !

    আর এইটা লিখেই প্রচণ্ড চমকে গেলাম ! আমার বিয়ের তো কতো বছর হয়ে গেল ! তার মানে, তার মানে ... এত্তোদিন ধরে আমি এখানে লিখছি ???????
  • de | ১৯ জুলাই ২০১৩ ১২:০১151368
  • বাপরে!! বছরে একলাখ!!!! তাও আবার বইপত্তর, জামাকাপড় আলাদা!

    দিল্লীতে কেভি বা সরকারী স্কুল বলে কিছু নেই নাকি? সবই বেসরকারী?
  • ন্যাড়া | ১৯ জুলাই ২০১৩ ১২:০১151369
  • সিকি, ঐ নাম-বলা-বাবার লড়াইয়ে আমি মনে মনে সামিল হলাম। স্কুলগুলো মাইক্রোসফটের থেকেও খারাপ, প্রায় অ্যাপেলের মতন। জেলব্রেকের একটা রাস্তা থিওরেটিকালি রাখে, কিন্তু প্রাচীর অতি উচ্চ। তার সুযোগ নিয়ে হাত মোচড়ান।
  • siki | ১৯ জুলাই ২০১৩ ১২:০১151370
  • স্ল্যাং নিয়ে সমস্যাটা সেখানেই। দিমাগ খারাপ হ্যায় যদি স্ল্যাং হয়, তা হলে তো কথা বলাই বন্ধ করে দিতে হয়।

    আমি মেয়েকে বুঝিয়েছি, তুমি যেটা বলেছো সেটা কোনও খারাপ কথা নয়, তবে ক্লাসে বন্ধুরা বিরক্ত করলে তুমি তার জবাব না দিয়ে ম্যামকে বলবে যে বিরক্ত করছে।
  • siki | ১৯ জুলাই ২০১৩ ১১:৫৮151366
  • মিশনারি স্কুলে আমি পড়েছি চার বছর। খুব ভালো অভিজ্ঞতা। যিশুবাণী আমরাও শুনতাম। তো সেই বয়েসে তেমন কোনও চাপ পড়ে নি। ও সব দিয়ে কিছু এসে যায় না।
  • siki | ১৯ জুলাই ২০১৩ ১১:৫৭151365
  • আমিও মিশনারি স্কুলই ভাবছি। ফী স্ট্রাকচার যা দেখলাম তিন চারটে স্কুলের, অনেক অনেক কম। বলেছিলাম কদিন আগে, মেয়ের এই বছরে ক্লাস থ্রিয়ে পড়বার সারা বছরের খচ্চা এক লাখ। বইপত্তর জামাকাপড় আর এই বছরের মাঝখানের দাবিদাওয়া আলাদা।
  • dd | ১৯ জুলাই ২০১৩ ১১:৫৬151364
  • তবে মে'দের ইষ্কুলে প্রত্যেকটি অনুষ্ঠানে পাদরীরা এসে নিরন্তর যীশুবাণী দেন। সে যে ক্ষী ভয়ানক বোরিং তা আপনেরা ভাবতেও পারবেন না। ওঃ।

    আর কেউ অল্পো কথায় সাড়েন না। ঘন্টা ধরে গদগদ কথা বলে যান।
  • | ১৯ জুলাই ২০১৩ ১১:৫৪151363
  • দেখেছো! অমনি ডিফেন্সিভ হয়ে গেল। কি যে করে অজ্জিতটা
  • | ১৯ জুলাই ২০১৩ ১১:৫২151361
  • এঃ অজ্জিত বড় হড়বড় করে। আগে ওকে উত্তর দিতে দাও না। ;-)

    কুমু, ঘেনু হল ঘেঞ্চু। যে আরেকটু বড় হয়ে নিজের জন্য 'টিনটিন' নামটা পছন্দ করে নিয়েছে।
  • san | ১৯ জুলাই ২০১৩ ১১:৫২151362
  • অ্যাঁ? আরে না না, ওসব না। সাঁঝের কথা পড়েই ভয় লাগল। এইটুকু বাচ্চার নামে স্ল্যাং এর অভিযোগ এনেছে এই কারণে !!! বন্ধুদের সামনে এইসব নিয়ে টিচাররা ওকে হেনস্থা করলে তো খুব খারাপ ব্যাপার হবে। কি এফেক্ট পড়ে এইটুকু বাচ্চার উপর !
  • de | ১৯ জুলাই ২০১৩ ১১:৫১151360
  • দেবো? কনফার্ম করেন!
  • dd | ১৯ জুলাই ২০১৩ ১১:৫০151359
  • এটা ঠিক তথ্য কি না জানি না। আমার তিন মে' মিশোনারী ইষ্কুল থেকে পাশ দিলো। লুরুতে। এরকম কোনো অভিজ্ঞতাই হয় নি। বোধয় লুরু আর কেরেস্তান স্কুল - এরম কম্বি থাকলে জ্বালাতন কম।

    ঢুকবার সময় এন্ট্রী ফি দিতে হয়। রিসিট দিয়ে। বড়টার ব্যালায় দিতে হয়েছিলো। ছোটো দুটো ঐ ইষ্কুলেই সিবলিং কোটায় ঢুকেছিলো - ওদের এন্ট্রী ফ (কম্পালসারি ডোনেশন) দিতে হয় নি।

    বছোরের প্রথমেই সব ট্যাকা দিতে হয়।এ ছাড়া অন্য কোনো উৎপাত কখোনো ফেস করি নি।

    একটা কারন বোধয় এইসব ইশ্কুলের এম্নি এম্নি টাকাই প্রচুর আছে। স্কুল মেগাজিন বা এনুয়াল ডে বা গ্রেজুয়েশন ডে' ইঃর জাঁক জমক দেখলে অবাক হতে হয়।
  • kumu | ১৯ জুলাই ২০১৩ ১১:৪৯151358
  • ঘেনু কে? বাকিদের চিনি।
  • Mad-eye Moody | ১৯ জুলাই ২০১৩ ১১:৪৮151356
  • স্যানকে কি কনগ্র্যা দিতে হবে?
  • | ১৯ জুলাই ২০১৩ ১১:৪৮151357
  • কেন ভয় কেন?
  • san | ১৯ জুলাই ২০১৩ ১১:৪৩151355
  • সিকির গল্প শুনে ভয়ভয় করছে।
  • sch | ১৯ জুলাই ২০১৩ ১১:৪২151354
  • স্কুল বদলালেই কি এর সমাধান হবে? আমি জানি না - জিগেস করছি তাই। মানে স্কুলগুলো কি বেসিক্যালি হসপিট্যালের মতো নয়? সেখানে কি স্টাফদের ( মানে এদের টিচার বললে টিচার শব্দটার অপমান হয়) ট্রেনিং দেওয়া হয় না কি ভাবে পয়সা খিঁচে নেওয়া হবে?
    তরণজিৎ সিং য়ের মতো গোয়ালের মালিক শিক্ষাব্রতী হলে এই হালই হয়

    এর কোনো সমাধান নেই ...একমাত্র উপায় বোধহয় কর্পোরেশানের স্কুলে পড়ানো বা রবিঠাকুর মোডে বাড়িতে পড়ানো
  • san | ১৯ জুলাই ২০১৩ ১১:৪১151353
  • টাইম ফ্লাইজ !
  • | ১৯ জুলাই ২০১৩ ১১:৩৪151351
  • হুঁ গুচ'র ছানাগুলো খুব চতপট বড় হচ্ছে। এই তো সেদিন ঘেনুর প্রথম জন্মদিনে আমরা আনন্দ করে পায়েস খেলাম। এই সেদিন মাত্তর অজ্জিতকে তার 'সাহস'এর জন্য রাঙা অভিনন্দন জানাল এই গুচ'র পাতায়। এই সেদিন মাত্তর র‌্যাটাস খুব চাইল জীবনটা 'লুচি বেগুনভাজা' হয়ে যাক। এই সেদিন মাত্তর অক্ষ 'হত্ততাল'এ যেতেই বুঁচিকে ধরিয়ে দিল ডাক্তাররা। পুঁটি আর সরপুঁটি তো এই এই সেদ্দিন জন্মাল একের পর এক।
  • Ekak | ১৯ জুলাই ২০১৩ ১১:৩৪151352
  • ভয় লাগে এসব ঘটনা শুনলে। আমাদের সময়ে একেবারে ছিলনা তা নয়। ওয়ার্ক এডুকেশন স্যার মুকুলদা কে মাসে বিনা কারণে ১০০ টাকা দিতে হত নইলে শুধু পাশ্মার্ক্স দিয়ে ছেড়ে দেবেন। নাইন এ দি নি। ১০ এ বাধ্য হয়ে দি। পরে একদিন ছেলেদের হাতে চর-চাপাটি খেয়েছিল মালটা। শুনেছি সেক্রেটারি মহারাজ নিজে ব্যবস্থা নিয়ে এক্সটার্নাল চেঞ্জ করে দেন মুকুলের পরিচিত লোক কে সরিয়ে ।
    কিন্তু, এ যা দেখছি এত পুরো জোরদার নেটয়ার্ক ! সবাই জড়িয়ে আছে নোংরামি তে। তার ওপর বাচ্চাদের নাম মিথ্যে অভিযোগ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত