এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ জুলাই ২০১৩ ২২:১১151200
  • ঐ যে তিনতলার ছাদে লন বানিয়েছে না, ওতে সত্যি বাড়ীর ভেতর খুব ঠান্ডা হয়। মানে বাড়ীর ছাদে বা দেওয়ালে বাইরের দিকে ঘাসের লন বানিয়ে দিলে, ভেতরটা চমৎকার ঠান্ডা হয়।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২২:১১151201
  • ঘাটশিলায় এখন কমরেড-রা যায় না। বেশীরেডরা আছে তো।
  • Ishan | ১৮ জুলাই ২০১৩ ২২:১০151197
  • কই আমার তো বেশ সোজাই লাগে। এমনকি, একটু অবিনয়ী হলেও, সইত্যের খাতিরে না বলে পারিনা, নিজের লেখা বেশ ভালও লাগে। :D
  • san | ১৮ জুলাই ২০১৩ ২২:১০151198
  • এখন আর কেউ ঘাটশিলা যায় না ?
    আহা ফুলডুংরি, কি সুন্দর নাম !
  • Ishan | ১৮ জুলাই ২০১৩ ২২:০৮151196
  • গাদিয়াড়া চলে যা। খুব ভালো জায়গা। দিনেদ্দিন বাড়িও ফেরা যাবে।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২২:০৭151194
  • নিজে কঠিন বাংলা পোবোন্ধো লেখার সময় মনে থাকেনা ? :-)
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:০৭151195
  • অজ্জিতকে মনে হয় লোকজন চারদিনে গোটা পঃবঃ ঘুরিয়ে ছাড়বেঃ-)
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২২:০৬151193
  • বেনারস বাতিল। ফেরার টিকিট নেই।
  • ন্যাড়া | ১৮ জুলাই ২০১৩ ২২:০৪151192
  • মুর্শিদাবাদের গেলে একবার জগত শেঠকে সেলাম দিও। আমার দেড় কোটি টাকার হত্তুকির দাম আজও দিচ্ছে, কালও দিচ্ছে। উমিচাঁদই ওর সব্বোনাশটি করলে। কালে কালে একদিন সুতোনুটিও হাতছাড়া হবে। সাবর্ণদেরও সব্বোনাশ করছে। যাবে, যাবে, সব যাবে।
  • Ishan | ১৮ জুলাই ২০১৩ ২২:০৩151189
  • ওহো এই লিং টা? এটা খুব কঠিন ইংরিজি প্রবন্ধ হবে বলে আমি কিলিক করি নাই। :)
  • siki | ১৮ জুলাই ২০১৩ ২২:০৩151190
  • ভ্যায়ষ্ণোদেবীর ভক্তকেই সরাসরি বলেছিলাম, এই সব মুড়িফুড়ি আমাকে দিও না, আমি স্রেফ ডাস্টবিনে ফেলে দেব।

    ক্ষুব রেগে গেছিল, কিন্তু আর দেয় নি, দুবার আর্গু করেছিল পরসাদ হ্যায় রে বাবা ইত্যাদি বলে, তিনবারের বার আর কিছু বলে নি। :)
  • aranya | ১৮ জুলাই ২০১৩ ২২:০৩151191
  • কেষ্টনগরের কথা শুনে মনে পড়ল, আগেকার দিনের মস্তান-রা বেশ মাই ডিয়ার ছিল। ১৯৭৯-তে এক বন্ধুর সাথে কেষ্টনগরে তার দিদিমার বাড়ী বেড়াতে যাব। উর্দ্ধশ্বাসে সাইকেল চালিয়ে কল্যাণী স্টেশনে গিয়ে দেখি ট্রেন ছেড়ে গেছে বন্ধুসহ। পরের ট্রেনে রওনা হলাম, বাড়ীর ঠিকানা জানি না, শুধু জানি চাষীপাড়ায় বাড়ি। তো সেখানে পৌঁছে এদিক ওদিক জিজ্ঞেস করছি - বৃদ্ধা মহিলা একা থাকেন, বাড়ীর পিছনে বাগান ইঃ। এক বাড়ীর রোয়াকে বসে কজন ইয়ং ছেলে গাঁজা (গন্ধে মনে হল) খাচ্ছিল, তো তাদের প্রশ্ন করে বুঝলাম এই সেই বাড়ী। বড় স্নেহ ভরে জিগাল তুমি স্কুল পড়ুয়া, একা আসছ এদ্দুর, যদি কোন বিপদ আপদ হত। আমি ব্যাগ থেকে একটা নেপালী কুকরি বের করে বললাম এই তো অস্ত্র আছে সঙ্গে (দাদা গত বছর দার্জিলিং বেড়াতে গিয়ে ওটা কিনেছিল)।
    ছোরা দেখে দাদা-দের সে কি হাসি, একজন পিঠ চাপড়েও দিল। আর একজন একটা ছোট বন্দুক দেখিয়ে বলল এটা বেটার অস্ত্র।
    তারপর বন্ধুর সাথে বারো দোলের মেলা, খোলা মাঠের মধ্যে এক বাড়ীর বসার ঘর থেকে সরভাজার হাঁড়ি চুরি, চূর্ণী নদীর ব্রিজের ওপর বসে সেই মিষ্টান্ন ভক্ষণ। ফেরার সময় চাঁদনী রাত, ট্রেনের দরজায় দাঁড়িয়ে জ্যোৎস্না দেখতে দেখতে ঘর মুখো।
    ছোটবেলাটা আর একবার যদি ফিরে পাওয়া যেত ..
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:০২151188
  • অ। ঝুলন ২১শে আগস্ট। নবদ্বীপে ঝুলন চলে এক সপ্তাহ মত। ঐ তো সদা ভাল জানে। আর নবদ্বীপ গেলে বারো শিবের মন্দির, রাসমঞ্চ এগুলো দেখো। তোমরা একদিন কেষ্টনগরে থেকে গেলেও পারো। ঘূর্নিটা বাচ্চাদের আশা করি ভাল লাগবে। নবদ্বীপে তোমরা না হয় ক্যামেরা কাঁধে এ মন্দির সে গলি এইসব করবে। বাচ্চাগুলো কি করবে?
  • san | ১৮ জুলাই ২০১৩ ২২:০১151186
  • এখন ১৫১০৬ পাতায় আছে ঈশান।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২২:০১151187
  • ছোটো ভাট হয়ে যাবে মনে লিচ্ছে!!
  • | ১৮ জুলাই ২০১৩ ২২:০০151184
  • দুধের আলুদ্দমটা স্যান হেব্বি দিয়েছে। :-)))

    হলুদটা বলল এই বর্ষায় ঠান্ডা যাতে না লাগে, শ্বাসকষ্ট না হয় সেজন্য।

    আর সারাদিন ধরে গরমজল খেতে বলেছে। :-(( তাতে নাকি ওজন কমে।
  • kc | ১৮ জুলাই ২০১৩ ২২:০০151185
  • তাইলে তোমরা কেষ্ণনগর হয়ে মুর্শিদাবাদ চলে এস। হয়তো এক সিপিএম কমরেডের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে।
  • Ishan | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৯151181
  • প্রগতির বাড়ির ছবি কোথায়? আমি যে এত কষ্ট করে পাতার পর পাতা ভাট পড়লাম, তাতেও কি কিছু মিসিয়ে গেছি? উফ।
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৯151182
  • ঝুলন কবে?

    আর যাওয়ার তারিখ ফিক্সড - ৮-৯-১০-১১। জায়গা ফিক্সড নয়।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৯151183
  • অজ্জিদ্দা, এটা ভেবে দ্যাখো। লোকাল গাইড-ও আছে। আমরা না হয় নবদ্বীপে থাকব, কেস্টনগর যাবো।
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৮151180
  • কেষ্টনগরের জন্যে বেস্পতি থেকে রবি - এইটা একটু ক্যামোন ক্যামোন
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৭151179
  • আরে আগস্টে নবদ্বীপ যাবে তো ঝুলনের সময় যাও! আজ্জিত, তোমার মেয়ের খুব ভাল লাগবে।
  • শ্রী সদা | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৫151178
  • কৃশানুদা, নবদ্বীপ-মায়াপুরের প্ল্যান থাকলে ভেবে দেখা যেতে পারে। ঐখানে প্রায় পুরো ছোটবেলা কেটেছে তাই মোটামুটি চিনি জায়গাটা।
    ছবি তোলার এলিমেন্ট প্রচুর পাবে, আর সবচেয়ে বড় কথা ফাসক্লাস মিষ্টি আর দই পাওয়া যায়।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৪151176
  • দুধে আদা, হিং, হলুদ ? এসব কেন ? এ কি দুধের আলুদ্দম হচ্ছে ?????
  • | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৪151177
  • দুধে আদার শুঁট আর হিংই বা কেন?
    জানি না। :-(

    ঐ মেল পেলেই আমি সোজ্জা কলিকে পাঠিয়ে বাঙালিমতম করে দিতে বলব।
  • a x | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৩151174
  • এগুলোর স্পেসিফিক উপকারিতা কী? দমু?
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২১:৫৩151175
  • অজ্জিদ্দা, বেনারস বর্ষায় যেতে চাইছি না। তোমার মেয়ের-ও ভালো লাগবে না।
    আমি বলি কি, কেস্টনগর চল। সেখানে থাকবো। নবদ্বীপ থেকে একদিন ঘুরে আসবো।।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:৫২151173
  • দুধে হলুদ গুঁড়ো!! কেন? তাতে কি হয়? অ্যাঁ দমদি?
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:৫১151172
  • ইস্কন নিয়ে কিশানুর 9.33 কে ক্ক। এটাই বলতে চাইছিলাম। ঐ আহা কি খেলাম ফ্যাক্টরটা মিসিং!
    আর নবদ্বীপে অলি গলি আছে তো। গলির মধ্যে গা ঘেঁষাঘেঁষি বাড়ী, শ্যাওলা ধরা ঘুপচি মন্দির, মন্দিরের গায়ে বট অশ্বথ জড়াজড়ি, ফাটল ধরা মন্দিরের শান, জীর্ণ চেহারার বৃদ্ধ পুরুত, মন্দিরের পিছনেই থাকেন - এ সব পাবে। তবে তার চেয়েও বেশী পাবে আধুনিক ঘর বাড়ীঃ-) আজকালকার দিনের আর পাঁচটা মফস্বলের মতই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত