এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pharida | ১৭ জুলাই ২০১৩ ২৩:২৪150720
  • বাত না, বাতচিৎ - হীরাবন্দরের ...।
  • rabaahuta | ১৭ জুলাই ২০১৩ ২৩:২৩150719
  • কৃশানু, কেমন আছো হে কলেজস্ট্রীট এর এম্পিথ্রি আছে? কোথাও যে খুঁজে পাই না...
  • | ১৭ জুলাই ২০১৩ ২৩:১৭150717
  • আমি অবশ্য ৯৭ এর আগে উল্টোডাঙায় কোনোদিন নামি টামি নি। কখনও সখনও বাসে যেতে যেতে এসেছে কিনা সেসব মনে পড়ছে না।
    তবুও বলব উল্টোডাঙা ভাল্‌না
  • | ১৭ জুলাই ২০১৩ ২৩:১৭150718
  • ফরিদা, রুবির পরে অত ডট কেন? বাতের ব্যাদনা চেপে ধল্লো নাকি?
  • | ১৭ জুলাই ২০১৩ ২৩:১৬150716
  • পিয়ালি ওদিকেই।ক্যানিং লাইনে মনে পড়ছে।
  • pharida | ১৭ জুলাই ২০১৩ ২৩:১৫150714
  • রুবি.....................।।
  • kumu | ১৭ জুলাই ২০১৩ ২৩:১৫150715
  • উল্টোডাঙ্গা ভাল জায়গাতো, মানে বছর কুড়ি আগে ভালই ছিল।
    পিয়ালী কোথায়?
  • | ১৭ জুলাই ২০১৩ ২৩:১৩150713
  • হায়, ভালো উল্টোডাঙা এরা দেখেই নিঃ(
    ঘাস ভর্তি কত সবুজ মাঠ ছিলো। দাদু বাদামভাজাওলা প্যাকেটে ১/২ টাকার বাদাম বেচতো। যেদিন বাবরি মসজিদ ভেঙে গেলো, সেদিন সন্ধ্যেবেলা( এখন যেখানে ঐ পরিবহন সংস্থার বিচ্ছিরি বাড়িটা) মাঠে বসে হাওয়া খাচ্ছিলাম- তখন ঐ ভিএসেনেলের বাড়িও ভবিষ্যতের গর্ভে।
    হায়!
  • শ্রী সদা | ১৭ জুলাই ২০১৩ ২৩:১২150712
  • সিঁফো দা, সত্যি তো এটা মাথায় আসেনি !!!
  • | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৯150710
  • আমি আকাকে সেকেন্ড করলাম। সে যতই সুনীলদার থাকুক না কেন আর গাঙচিল যতই না সুনীলদার দোকানকে তাদের অন্যতম প্রাপ্তিস্থান লিখুক, উল্টোডাঙা ভাল জায়গা নয়। মোটেই নয়।
  • r2h | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৯150711
  • 'সাতাশ তারিখ বাড়ি খালি' কিন্তু বিশাল কৌতুহল বানিয়েছিল। কিসের ছিল যেন?
  • sinfaut | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৭150707
  • ওরে সদা, ওটা কাঙাল মালসাটের পোস্টার। :-)))
  • rabaahuta | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৭150708
  • যাদবপুর এইটবির ভাতের হোটেলটার নাম অন্নপূর্ণা না?

    আমি একবার ডাহা গেছিলাম। অবসারিকা না মৎস্যালয় কি যেন নাম? সেখানে।
    সঙ্গে অন্যান্যরা বাদে আমার এক দাদু, আস্তে আস্তে তাঁর তখন স্মৃতির পরম্পরা গুলিয়ে যাচ্ছে। তো তিনি এক পরিবার পরিবৃত প্রৌঢ়কে জিজ্ঞেস করেছিলান, তা, তোমার পড়াশুনো কতদূর? দাদুর ছবি বিশ্বাসের মত চেহারা আর রায় মহাশয়ের মত উচ্চতা দেখে সেই প্রৌঢ় শ্রদ্ধাভরেই উত্তর দিয়েছিলেন, আজ্ঞে, ডাক্তারী পাশ করেছি কুড়ি বছর হল, এখন কলকাতার অমুক হাসপাতালে চাকরী করি। আমি একটু অপ্রস্তুত বোধ করেছিলাম আরকি।

    আর উল্টোডাঙা স্টেশনে একটা কফি হাউস ছিল (কি ছিল কে জানে, সদ্য আগরতলা থেকে আসা আমাকে কলকাতার বন্ধুরা কফি হাউসই বলেছিল)। সেখান থেকে আমরা এক বন্ধুর মাসীর বাড়ি গেছিলাম বালিতে। সেখানে আমাদের দুপুরে খেতে বলেনি বলে সেই বন্ধুর মা ফেরার পর আমাদের সবাইকে উত্তাল হ্যাটা দিয়েছিলেন। এদিকে ফেরার পয়সা না থাকায় অনেক হেনস্তা হয়। বন্ধুটি ভেবেছিল মাসির কাছে পয়সা চেয়ে নেবে, কিন্তু সেখানে ভাবগতিক দেখে আর ভরসা পায়নি। বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে বালি ব্রিজ পেরিয়ে বিনাটিকিটে ট্রেনে চেপে সে কি ঝামেলা। আহা, অল্পবয়স।

    এদিকে আমি আর অনির্বান শাসন বেড়াতে গিয়ে জঙ্গলে গোসাপ আর মাঠে চোলাইয়ের ঠেক দেখে কি মুগ্ধ।

    বিয়ের আগে দুইজনায় গেছিলাম ক্যানিং। যাদবপুর থেকে ট্রেনে উঠে ক্যানিং গিয়ে, ভ্যানরিক্সায় চেপে মাচার হোটেলে মাছেরঝোল ভাত খেয়ে বিকেল বিকেল যাদবপুর ফিরে কফি হাউসের লোক কফি হাউস। এইসব হচ্ছে শিয়ালদা সাউথ লাইনের ভ্রমণবৃত্তন্ত।

    আর ৩৬৫দিনের কি বুদ্ধি, একঢিলে দুইকবিকে পেড়ে ফেলেছে। ভেতরে হয়তো আর আছে, এইতো ভাষাহীন ভাষা।
  • | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৭150709
  • কোয়ালিটির কাছাকাছি ঘর নেবেন। পরদিন একসেট জামাকাপড় কিনে আগের দিনের গুলোকে পুটুলি করে ফেলে দিন।
  • pi | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৬150706
  • আগে জানতে হবে বন্ধ কি ২৪ ঘণ্টার ?
  • kumu | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৫150705
  • বন্ধের দিন এক্কাপড়ে বকখালি বাডায়মন যাওয়া ঠিক হবে না।রাহুল বোস ঐ কত্তে গে ফেঁসে গেসল।
    সল্লেকে কত গেস্ট হাউস আচে।সেখানে১ রাত্তির কাটিয়ে দিক, কাকপক্ষী টের পাবে না।
  • | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৪150704
  • এরচে পিয়ালি যান। ট্রেন থেকে নেমে হন্টন শুরু করুন। জলের ধারে গাছের ছায়ায় বসে গজল্লা করুন- তবে দোকা নয়, দলবেঁধে যাবেন।
    এই তো বয়েস!
  • | ১৭ জুলাই ২০১৩ ২৩:০২150703
  • সঙ্গে কেশরদোলানো রুবি ছিলো না তাই..
    কিন্তু ওখানে নিশিও ডাকে;)
  • শ্রী সদা | ১৭ জুলাই ২০১৩ ২৩:০১150702
  • মিঠুদি, বহাল তবিয়তে ফিরে এসেছি তো :O
  • pi | ১৭ জুলাই ২০১৩ ২২:৫৯150701
  • হ্যাঁ, ৩৬৫ দিন।
  • কৃশানু | ১৭ জুলাই ২০১৩ ২২:৫৭150699
  • ওই পেটাইপরোটা দিয়ে বিফটা খাওয়া যায় মগ্রাহাটে। সেই মগ্রাহাট যেখানে বিষমদে অনেকের মৃত্যু হয়। ভুলেও ওখানে পরকীয়া করতে যাবেননা যদি না আপনার পরকীয়া প্রার্থী (নি) ঘোর গরু খোর হয়।
    ওখানে বিচ নেই। সমুদ্র-ও নেই। খাল আছে। পুকুর আছে।
  • শ্রী সদা | ১৭ জুলাই ২০১৩ ২২:৫৭150700
  • করুণাময়ীর মেট্রোর ব্রীজের থামগুলোতে মাঝে মাঝে বেশ কৌতুহলোদ্দীপক কিছু পোস্টার কে বা কারা মেরে যায়।
    আজ দেখি পরপর ২-৩ টে থামে কারা যেন বেশ বড় অক্ষরে এবং গোটা গোটা হাতের লেখায় লিখে রেখেছে - "চুদুরবুদুর চলবে না।"
  • | ১৭ জুলাই ২০১৩ ২২:৫৬150698
  • কিন্তু সদার জন্যে চিন্তা হচ্ছে। হীরাবন্দর থেকে যে ফেরা যায় না....
  • byaang | ১৭ জুলাই ২০১৩ ২২:৫৩150697
  • জানিস, উল্টোডাঙা থেকে আমার বাপেরবাড়ি আর শ্বশুরবাড়ি দুটো ই ইকুইডিস্ট্যান্ট?
  • কৃশানু | ১৭ জুলাই ২০১৩ ২২:৫২150695
  • ৩৬৫ দিন নাকি!!
  • byaang | ১৭ জুলাই ২০১৩ ২২:৫২150696
  • কেন রে কেন রে? উল্টোডাঙাটা খারাপ হল কীসে? ওখানে লর্ডসের চাইনিজ খেতে লোকে লাইন দেয়, জানিস? তার উপর ওখানে আবার একটা রোগাডাক্তার বই কিনতে যায়।
    উল্টোডাঙা যদি অতই খারাপ, তা'লে তুই বরং তোদের শামনগরের বাড়ির চিলেকোঠার ঘরটা ওদের পরকীয়া কত্তে ছেড়ে দে এক রাতের জন্য।
  • byaang | ১৭ জুলাই ২০১৩ ২২:৪৯150694
  • এনিওয়ে বেশি কিছু হবে বলে মনেও হয় না। যে পরকীয়ার গপ্পো লিখতে বসে নিজের বৌয়ের নামের সাথে ছন্দ মিলিয়ে পরকীয়াকারীর বৌয়ের নাম দিয়ে বসে, তার দ্বারা আর কতটুকু কী হবে সন্দেহ আছে!
  • aka | ১৭ জুলাই ২০১৩ ২২:৪৮150693
  • না বাপু রাতে উল্টোডাঙা ভালো জায়গা না।
  • byaang | ১৭ জুলাই ২০১৩ ২২:৪৭150692
  • অ সিকি, আজ রাতে কি কিছু হবে? নাকি উল্টোডাঙাতেই কেটে যাবে আজকের রাতটা? তাড়াতাড়ি বলে দে বাপু। ঘুমোতে যাই।
  • byaang | ১৭ জুলাই ২০১৩ ২২:৪৫150691
  • প্রথমবার গিয়ে অন্নপূর্ণায় মাছভাত খেয়েছিলাম। পরেরবার গিয়ে তপনদা না দিলীপদা নাকি দেবুদা কার একটা হোটেলে গিয়ে মাছভাত খেয়েছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত