এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ০৯:৫১150180
  • কেন? ব্যাঙাচি কী এসএফআই জয়েন করলো? কনগ্র্যা কনগ্র্যা ;-)
  • Ekak | ১৬ জুলাই ২০১৩ ০৯:৪৯150179
  • ১)খপ করে ধরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিন। টিকি ধৈর্তে হয় মাথার দুপাশে অনামিকা ও তর্জনী দিয়ে। মধ্যমা দিয়ে দু চোখের মাঝখানে চাপ। "ক্রোক" করে একটা শব্দ করে চেপে ধরলে।
    ২) আরশোলা কে বিষ মাখন। আটার মধ্যে সেঁক বিষ মিশিয়ে দিলে আর্সলাগায়ে মাখবে কিন্তু মরবেনা চট করে। এই আরশোলা টিকি খেলে সাড়ে তিন দিন বাদে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভেদবমি হয়ে মারা যাবে।
    ৩)নির্বাচিত কিছু টিকি কে টকটকে নীল এবং কিত্কিতে লাল রং করে দিন। এক্রেলিক দিয়ে করবেন। ওদেরকে দেখে বাকি টিকি রা ভয়ে পালাবে। শেষে লাল টিকি তাকে দেখে নীল টিকি তা এবং নীল টিকি তাকে দেখে লাল টিকি তা ভয়ে পালাবে।
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ০৯:৪৮150177
  • ব্যাং ঘুরিয়ে কিচ্ছু বলে টলে নি। শুধু তোমাদের কুদৃষ্টিতে আমার ভবিষ্যতের সব সুখ্স্বপ্নের ইতি ঘটেছে।
  • san | ১৬ জুলাই ২০১৩ ০৯:৪৮150178
  • আর নতুন বাড়িতে মুভ করার সময় টিকি যদি প্যাকিংবাক্সে ঢুকে সঙ্গে চলে যায় ?
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ০৯:৪৬150175
  • এইভাবে টিকটিকি মারলে মাংসটাতো ফেলা যাবে। ব্যাংদির আর বুদ্ধিসুদ্ধি হলো না।
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ০৯:৪৬150176
  • ব্যাং কি ঘুরিয়ে আমাদের ডেথ ইটার বল্ল? কিন্তু কেন?

    কাল থেকে মেঘের সঙ্গে যুদ্ধু চলছে। একখান ব্যক্তিগত মেঘ তৈরী করার চেষ্টা করছি ওপেনস্ট্যাকে, কিন্তু রেডি ক্লাউড ইমেজগুলো দিয়ে ইন্সট্যান্স লঞ্চ করতে গেলে এরর দিচ্ছে, ভগা জানে কেন...
  • b | ১৬ জুলাই ২০১৩ ০৯:৪৩150174
  • কুমু, টেবিল ফেলে দেবেন না। বাড়ীশুদ্ধু বরং বিক্রি করে দিন আর নতুন একটা কিনুন। কিম্বা চাঁদেও চলে যেতে পারেন।
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ০৯:৪০150173
  • প্রিয় কুমুদি,
    চক্রবূহ্য।
    টিকিকে ভাবো অভিমন্যু আর নিজেকে কৌরব সেনাধিপতি।
    টিকির চারপাশে গোল করে হারপিক ঢালো। হারপিক রিংটা যেন মিনিমাম এক ইঞ্চি পুরু হয়। আর রিংয়ের ডায়ামিটার টিকির দৈর্ঘ্যর থেকে আধ ইঞ্চি বেশি হবে। টিকি রিং ডিঙোতে গেলেই তার পায়ে চটচটে হারপিক মাখামাখি হয়ে যাবে। তখন সে পালাতে পারবে না।
    এবার রিংয়ের ভেতরে টিকির উপর চারচামচ ফিনাইল ঢালো। টিকি দম নিতে পারবে না।
    তখন টিকির গায়ে এক বোতল হিট স্প্রে করে দাও।

    এক ঘন্টা বাদে টেবিলশুদ্ধু ফেলে দিও।
    সন্ধ্যেবেলা নতুন টেবিল কিনে এনো।

    ইতি
    তোমার ব্যাং
  • kc | ১৬ জুলাই ২০১৩ ০৯:৩২150171
  • কুমুদি, অত উতলা হবারই বা ক্ষি আছে? একটু পরেই চলে যাবে। মারপিট করার কুনও দক্কারই নাই। এই যে হঠাৎ হঠাৎ সফো ভাট শুরু হয়ে যায়, আমরা ক্ষি ঝাড়পিট কত্তে যাই? এমনি এমনিইতো বন্ধ হয়ে যায়। টিকটিকিও ওরকম। গুর্চ থেকে একটূ হলেও তো কিছু শেখেন।
  • sosen | ১৬ জুলাই ২০১৩ ০৯:৩২150172
  • ঘুম্পেয়ে গেল।
  • Ishan | ১৬ জুলাই ২০১৩ ০৯:২৫150170
  • আর হ্যাঁ, কার সমাধানে কাজ হল, আর কী প্রাইজ দেওয়া হল, কাল সকালের মধ্যে জনস্বার্থে জানাইয়া দিবেন। গুন্নাইট।
  • শঙ্খ | ১৬ জুলাই ২০১৩ ০৯:২৪150169
  • সবাই টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, আম্মো দেই।

    ও কুমুদি, বলি বাড়িতে প্রিমিয়াম বা অন্যকিছুর রুম ফ্রেশনার আছে? ঐটে একটু দূর থেকে বেশ দীপক চ্যাটার্জির মত তাগ করে স্প্রে করে দিন। ঘরে সুবাস খেলবে আর টিকির টিকিও কদিন দেখতে পাবেন না।

    (কেমন দিলুম, অ্যাঁ? প্রিভেনশান অ্যান্ড কিওর এক প্যাকেজে)
  • Ishan | ১৬ জুলাই ২০১৩ ০৯:২৩150168
  • ধুর। বলেই দিই। নইলে ঘুম হবেনা। দমুকে খপর দাও। ধরবে আর মারবে। সিম্পল সলুশন।
  • san | ১৬ জুলাই ২০১৩ ০৯:১৯150167
  • কুমুদির হাতের টিপ কেমন ? ছুরি ছুঁড়ে টিকির গায়ে বিঁধিয়ে ফেলার চেষ্টা করে দেখবে ?
  • | ১৬ জুলাই ২০১৩ ০৯:১৭150166
  • তারপর থেকেই সিকি অবেলায় পেঁয়াজকলি ভাজা আর ঠান্ডা ডাল খায়।
  • Ishan | ১৬ জুলাই ২০১৩ ০৯:১৬150165
  • টিকি কিকরে তাড়াতে হয় আমি বিলক্ষণ জানি। কিন্তু এখন ঘুনু পেয়েছে কাল বলব।
  • siki | ১৬ জুলাই ২০১৩ ০৯:১৪150162
  • মারার দরকার হয় না তো! কাছে এলে অমনিই ভয় পেয়ে পালিয়ে যায়। আমার বাড়িতেই গোটাতিনেক টিকটিকি আছে। ওরা ওদের মতন থাকে, আমি আমার মতন।
  • kumu | ১৬ জুলাই ২০১৩ ০৯:১৪150163
  • যোগাড়
  • san | ১৬ জুলাই ২০১৩ ০৯:১৪150164
  • তাইলে পিজ্জা আনিয়ে খেয়ে নাও।
  • kumu | ১৬ জুলাই ২০১৩ ০৯:১৩150161
  • এখন আপিস যাবো না লাল কালি হলুদ এইসবের নোগাড় কর্বো!
  • pi | ১৬ জুলাই ২০১৩ ০৯:১১150159
  • ধুত্তোর ডিডিদার দেখা টিকি ওল্ডার জেনেরেশনের। এখককার টিকিদের লাল লাল ছোপ তো হেব্বি পছন্দের সাজ। অ্যাফোর্ড করতে পারলে পার্লারে গিয়ে করিয়ে নিয়ে আসে, আর এতো ফিরিতে ফ্যাশন।
  • | ১৬ জুলাই ২০১৩ ০৯:১১150160
  • ইসবেনগল কে টেনে খেলিও না- অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলেই মনোলোভা শোভা হয়।
  • kumu | ১৬ জুলাই ২০১৩ ০৯:১০150158
  • পালিয়ে ঘরএই ঢুকে থাকবে তো।হয়তো খেতে বসলে পায়ে----
  • dd | ১৬ জুলাই ২০১৩ ০৯:০৯150157
  • আঃ, সে তো সবাই জানে। তাজ্জন্নেই তো আগের থেকে দরজায় হলুদ মাখিয়ে রাখতে হয়(এট্টু হিং দিতি পারো)।
  • | ১৬ জুলাই ২০১৩ ০৯:০৮150156
  • মোটেও মরে যায় না, নজ্জায় ঘোমটা দিয়ে দরজার আড়ালে নুকিয়ে পড়ে।
  • dd | ১৬ জুলাই ২০১৩ ০৯:০৭150155
  • টিকটিকির গায় লাল কালি ছিটিয়ে দিতে হয়। অ্যামোন বিদিকিসসিরি লাল ছোপ ছাপ ওলা চ্যাহারা হয় যে সে তখোন লজ্জায় মরে যায়।

    এ আমার নিজের চোখে দ্যাখা।
  • pi | ১৬ জুলাই ২০১৩ ০৯:০৬150153
  • কিম্বা কাল ভাটে বায়োকেমি ল্যাবের অ্যাসিড ছুঁড়ে মারবে বলে ভয় দেখাচ্ছিলে না, সেই ভয়টা টিকিকেও দেখাতে পারো।
  • | ১৬ জুলাই ২০১৩ ০৯:০৬150154
  • বার বার টিকি শব্দ টা পড়ি,আর ভয়াল ভয়ংকর পলিনেশিয়ান টিকি দের কথা মনে পড়ে। একবার শিকাগো মিউজিয়ামে এক প্রদর্শনী কক্ষে তাদের চেহারা দেখে ঘোতনের কি জোরে জোরে কান্না পেয়ে যাচ্ছিলোঃ(
    সেই সব টিকিরা জীবদেহ ধারণ করে কেমন ক্যাৎক্যাতে রূপে ফিরে এসেছে।তাদের দেখে ভয় তো দূরে থাক, ঘেন্না করেঃ((
  • cm | ১৬ জুলাই ২০১৩ ০৯:০৫150151
  • কিন্তু শাবল শব্দের উৎপত্তি কোথায়?
  • pi | ১৬ জুলাই ২০১৩ ০৯:০৫150152
  • চোখ বন্ধ করে রান্নাঘরে চলে যাও। মনে করো যেন হাঁড়িভাঙা খেলা করছো !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত