এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৫ জুলাই ২০১৩ ১৪:০৭149940
  • হোমগার্ডরাও কেন্দ্রীয় বাহিনীর পোশাকে ঘুরে বেড়াচ্ছে
  • Blank | ১৫ জুলাই ২০১৩ ১৪:০১149939
  • ৩৬৫ দিনের রিপোর্টিং
  • sinaut | ১৫ জুলাই ২০১৩ ১৩:৪৬149938
  • আমার এক বন্ধু ইলেকশন ডিউটির গল্প বলছিলো কালকে, তার মধ্যে দুটো যা দিল সে মাইরি ফ্যাতাড়ুর গল্পকে হার মানাবে।

    একজন প্রিসা আপিসার, তাঁর এটাই প্রথম ভোটের ডিউটি। তিনি যথেষ্ট হিরোয়িক হাবভাব নিয়ে এখানে ওখানে মাইক নিয়ে চলে গিয়ে - কী হয়েছে, আমাকে বলুন, এক্ষুনি ঠিক করে দিচ্ছি ইত্যাদি বলে ছড়াচ্ছিল আর বাকিরা সেসব সামলেসুমলে তাকে উদ্ধার করছিল। বারোটার দিকে তাকে নাকি রীতিমতন থ্রেট দেওয়াতে তিনি এক ইস্কুলের ঘরে ব্যালট পেপার সমেত বন্দি হয় বসেছিলেন। এরা ফোর্স নিয়ে তাকে তুলে আনতে গিয়ে দেখে, তিনি ততক্ষনে বেশ কয়েকটা ব্যালট পেপার বান্ডিল ভয়্নদীতে ভাসিয়ে ফেলেছেন ও করুণ মুখে জিজ্ঞাসা করছেন - নতুন ব্যালট পেপার আনাতে হবে কী? :D
  • siki | ১৫ জুলাই ২০১৩ ১৩:৩২149936
  • কিসুই হয় নি। আসলে অনেক কিছুই দেখেছি, তবে এই লেভেলে দেখাটা বাকি ছিল। হাইকোর্টের রুলিং, তাকে কাঁচকলা দেখিয়ে কাল রাতেও বাইকবাহিনী টহল দিয়েছে, হুমকি চালিয়েছে ঘরে ঘরে, সিআরপিএফের উর্দি নকল করে লোকাল পুলিশকে পরিয়ে খেলা চালানো, এগুলো বোধ হয় সিপিএমের মাথাতেও আসে নি এর আগে :)
  • h | ১৫ জুলাই ২০১৩ ১৩:২৭149935
  • কিন্তু এতে বিস্ময়ের কি হল?
  • siki | ১৫ জুলাই ২০১৩ ১৩:২০149934
  • অসম্ভব দমচাপা একটা পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। আজ সকালেই বোমার আঘাতে এক সিপিএম প্রার্থীর স্বামী মারা গেছেন আসানসোলের জামুড়িয়াতে। আপাতত পরিষ্কার দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জালি পোশাক পরে স্থানীয় রাজ্য পুলিশ ভোট বুথের সামনে ঘোরাঘুরি করছে। হুগলি, বর্ধমান জুড়ে ছাপ্পা চলছে বলে অভিযোগ।

    আজ দ্বিতীয় দিন।
  • কৃশানু | ১৫ জুলাই ২০১৩ ১৩:১৩149933
  • কনিকার এই তিন ভাইঝি নাকি খুবই দামাল ছিল। শ্রীকান্ত একদিন বলছিল।
  • a x | ১৫ জুলাই ২০১৩ ১৩:১০149932
  • অ! তাই তোর রামতনু উথলে উঠেছিল!
  • h | ১৫ জুলাই ২০১৩ ১৩:০৬149931
  • হ্যাঁ।
  • a x | ১৫ জুলাই ২০১৩ ১৩:০৪149930
  • গানটা বেশ ভালোই লাগল। এই গায়িকাত্রয় বোধহয় কণিকার ভাইঝি।
  • ন্যাড়া | ১৫ জুলাই ২০১৩ ১৩:০১149929
  • জেভিয়ার্স। এরা সব জেভিয়ার্সে পড়ত। পুরোন জাভেরিয়ানরা এখনও এ গান শুনলে আপ্লুত হয়ে পড়েন।
  • a x | ১৫ জুলাই ২০১৩ ১৩:০০149928
  • জেভিয়ার্স না প্রেসি? প্রেসির এক পুরোনো একজনের সূত্র ধরেই পেলাম এটা। ক্যান্টিনে খুব চলত তখন। অর্ণা, শ্রীকান্তর নাম বলল এরা গানের আগে।
  • ন্যাড়া | ১৫ জুলাই ২০১৩ ১২:৫৭149927
  • এটা জেভিয়ার্সের অ্যানথেম হয়ে গেছিল। মাঝ আশির দশকে শ্রীকান্ত, সুদীপ্ত, অর্ণা, খরাজ প্রমুখদের যৌথ সৃষ্টি। আরও কেউ থাকতে পারে।
  • h | ১৫ জুলাই ২০১৩ ১২:৫৫149926
  • এর পরে আমাকে রামতনু লাহিড়ী ২য় নাম নিয়ে এবং তৎকালীন বংগ সমাজ বলে কিসু একটা লিখতে হবে। শান্তিনিকেতনের বন্ধু আর যাদবপুরের বন্ধু অলরেডি বড় সেট ছিল, তার উপরে লন্ডনের বন্ধু ও গুরু চণ্ডালীর বন্ধু ধরলে, প্লাস একটু নকু আর অল্প একটু দিল্লী আর বোম্বে ধরলে কতলোক দেখি কিসু না কিসু ভাবে চেনা। ওদিকে আমার কিসু হল না, হায় ধিক।
  • cm | ১৫ জুলাই ২০১৩ ১২:৪৮149924
  • অজ্ঞাতকুলশীল গাইয়ের গান আমি শুনতে পারবুনি। আর তাহলে ভাল মন্দ বলব কি করে?
  • lcm | ১৫ জুলাই ২০১৩ ১২:২৭149923
  • কার গান? ভালো।
  • a x | ১৫ জুলাই ২০১৩ ১২:১৯149922
  • ধুর কেউ বলেনা। ও কল্লোলদা এইটে কার গান?
  • lcm | ১৫ জুলাই ২০১৩ ১২:০৪149921
  • - আমরা তো আর ক্রিমিনাল নই, রেসপেক্টেব্‌ল সিটিজেন্‌স।
    - দেখুন এই ক্রিমিনাল আর রেসপেক্টেবল সিটিজেনস এ দুটোর মধ্যে তফাতটা কি খুব পরিষ্কার? আমার তা মনে হয় না। কতটা অবধি রেসপেক্টেবল, আর কোনখান থেকে ক্রিমিনাল, এ যদি আমাকে কেউ বলতে বলে, আমি তো বলতে পারব না।

    (আবাপ থেকে, স্বপ্নসন্ধানীর নতুন নাটকের ডায়ালগ)
  • sch | ১৫ জুলাই ২০১৩ ১১:২৯149920
  • একক, দমুদি একটা মেল করেছি খুব জরুরী - প্লিজ দেখবেন?
  • Mad-eye Moody | ১৫ জুলাই ২০১৩ ১০:১৫149919
  • "হেল্পিং হ্যান্ড"

  • Mad-eye Moody | ১৫ জুলাই ২০১৩ ১০:০৭149918
  • আক সকাল থেকে ড্রাইভারি করছি, কার্টেসী পঞ্চায়েত নির্বাচন। ভোটোদ্ধারের জন্যে ছেলের ইস্কুলের বাস তুলে নিয়েছে - সকাল ছটায় বেরিয়ে তাকে এবং তার আরো দুজন বন্ধুকে ইস্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসে ফের মেয়েকে নিয়ে স্কুলে নামিয়ে এই আপিস এলুম। গোটা হপ্তা এম্নি চলবে।
  • a x | ১৫ জুলাই ২০১৩ ০৯:৫২149917
  • "এখনও তো গল্পের দিন, এখনও তো কিছু কিছু কথা" - এটা কার গান?
  • a x | ১৫ জুলাই ২০১৩ ০৯:২৬149916
  • ভালো করে দেখ।
  • | ১৫ জুলাই ২০১৩ ০৯:০৩149915
  • আমার ঘাড়ে?কেন হে?
    আর মেইলবাক্স খালি তো।
  • a x | ১৫ জুলাই ২০১৩ ০৮:৫৫149914
  • এবার তোমার ঘাড়ে নামবে! মেইল দেখ!
  • | ১৫ জুলাই ২০১৩ ০৮:৪৭149913
  • চড়াইরাও মাওবাদী হয়ে যাচ্ছে? যাঃ
  • a x | ১৫ জুলাই ২০১৩ ০৭:৩০149912
  • ওহো বুঝে গেছি। মাও'র চড়াই!
  • Ishan | ১৫ জুলাই ২০১৩ ০৪:৪৩149911
  • হ্যাঁ। চড়াইপাখির জিনের উপর ঘন্টাধ্বনির প্রভাব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত