এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বলরাম হাড়ি | ১৪ জুলাই ২০১৩ ১৩:০১149819
  • তবে শুধু উত্তর কলকাতা নয়। অন্যান্য জায়গার কিছু ভালো দোকানের খোঁজ পেলাম। যেমন বাঘা যতীনে পদার চপের দোকান, বেকবাগানে একটা ছোট্ট চিকেন রোল-এর দোকান, পাটুলিতে এক জায়গায় ভালো লইট্যার চপ বানায়, আর তপন থিয়েটারের পাশে আপনজন তো আছেই।
  • লাটাই | ১৪ জুলাই ২০১৩ ১৩:০১149820
  • হে ভগোমান ব্লটিং পেপার দিয়ে রাবড়ি হবে কেন? রাবড়ি হয় শুধু দুধ দিয়ে। যৎকিঞ্চিত চিনি অপশনাল।
  • san | ১৪ জুলাই ২০১৩ ১২:৫৬149818
  • আরে দেখেছ, এটা আমি কোথাও পড়েছিলাম, নেহাত রেফারেন্স মনে করতে পারছিনা বলে হ্যাটা খাচ্ছি।

    আজকে কর্নফ্লেক্স কেননা রান্নার লোক অনুপস্থিত, বর সকাল থেকে বন্ধুদের সঙ্গে টোটো, আমি সারাদিন ইউটিউব খুলে ঠ্যাঙের উপর ঠ্যাঙ তুলে দিন কাটাচ্চি।কর্নফ্লেক্স সহজতম খাদ্য।
  • বলরাম হাড়ি | ১৪ জুলাই ২০১৩ ১২:৫৪149817
  • এবার এলে ফোন করে নেবেন। এখন আর আপিসের থেকে খুব দূরে না।
  • khaaikhaai | ১৪ জুলাই ২০১৩ ১২:৫২149816
  • ন্যাড়া- অ্যাপসের প্রস্তাব্টা ভাবুন - কাজ করতে করতেই নামাতে পারবেন - আর চাই-কি পরে নিজের কোংকেই বেচে দেবেন। আর এমনিতেই তো আমাদের আর কাজ কি ঃ)।
    স্যান - লিস্টিতে আরও একটা যোগ হল দেখছি। আর আজকে কেন কর্ণফ্লেক্স, ফুল ফুটুক আর না ফুটুক অদ্য রবিবার - খাদ্য, পদ্য ও রসিকের মদ্য খাইবার দিন।
  • lcm | ১৪ জুলাই ২০১৩ ১২:৫১149815
  • আমি একটা রাস্তা করেছিলাম, সাহিত্য পরিষদ স্ট্রিট - আমাদের ঠিকানা।
  • ন্যাড়া | ১৪ জুলাই ২০১৩ ১২:৫০149814
  • লেখালিখি ওসব কেসির প্ল্যান। আমার শুধু ঘোরার প্ল্যান। ভোরের চীনে খাওয়াটাও আর হয়ল্য না।
  • sosen | ১৪ জুলাই ২০১৩ ১২:৪৯149813
  • লুচির কি অপব্যয়। তোরে ফিনান্সে কোথায় চাগ্রি দিছে কোংপানি, এক্সট্রা টাকা খরচ করতে?
  • বলরাম হাড়ি | ১৪ জুলাই ২০১৩ ১২:৪৮149811
  • সমস্যা হল আমি এখন আরও অন্তত চার পাঁচ জনকে চিনি যাঁদের এই একই প্ল্যান। এক্সক্লুডিং মি। কাজেই রিটায়ারমেন্ট অবধি অপেক্ষা করলে লেখার বদলে পড়তে হতে পারে।
  • san | ১৪ জুলাই ২০১৩ ১২:৪৮149812
  • তবে আজকের দিনটা আমি শুধু কর্নফ্লেক্স দিয়েই চালাব।
  • san | ১৪ জুলাই ২০১৩ ১২:৪৭149810
  • জানবনা কেন, জানি, ভালবাসিনা।
    আরে সিরিয়াসলি, লুচি ভেজে টুকরো করে ক্ষীরে সেদ্ধ করে দেখো।
  • sosen | ১৪ জুলাই ২০১৩ ১২:৪৫149809
  • তুই তো ভাজা লুচির স্বাদ-ই জানিস না, তায় আবার সেদ্ধ লুচি!
  • san | ১৪ জুলাই ২০১৩ ১২:৪৪149808
  • ঘন ক্ষীরে লুচি একটু সেদ্ধ করলেও মনে হয় রাবড়ির মতই লাগবে।
  • sosen | ১৪ জুলাই ২০১৩ ১২:৪২149807
  • আচ্ছা, ব্লটিং পেপার দিয়েই রাবড়ি হয় তো? কেউ কনফার্ম করুন। দমদি?
  • kc | ১৪ জুলাই ২০১৩ ১২:৩৮149806
  • কলকাতার উপর একটা বই পড়েছিলাম দশটা রাস্তা নিয়ে, টেন ওয়াকস ইন ক্যালকাটা বা এই ধরণের নাম। আমার ওই ধরণের একটা একটা দীর্ঘমেয়াদী লেখা নামানোর ইচ্ছে আছে, মেইনলি খাবার আর ওই বিভিন্ন নাম নাজানা লোকেদের ইতিহাস দিয়ে, মেইনলি বহরমপুর মুর্শিদাবাদ আর একটু একটু কলকাতা দিয়ে।
  • ন্যাড়া | ১৪ জুলাই ২০১৩ ১২:৩১149805
  • তবে হ্যাঁ, বিনয় ঘোষ, রাধামণ মিত্র, তারাপদ সাঁতরা প্রমুখ ঘেঁটে নোট নিয়ে সেই নোট ধরে উত্তর কলকাতা পরিভ্রমণের একটি দীর্ঘমেয়াদী প্ল্যান আমার আছে। তবে রিটায়ার করা আগে সে সব হবে বলে তো মনে হয়না।
  • bb | ১৪ জুলাই ২০১৩ ১২:২৭149804
  • কুমুদি - প্রথম ২২ ব্ছর তো কলকাতাতেই মানুষ, তাই বাগবাজারের ঘাট আর শিয়ালদহের বৈঠ্কখানা বাজার চেনা। কিন্তু এখন বহু দেশঘুরে দেখার দৃষ্টিভঙ্গী বদলে গেছ। বিভিন্ন দেশের - বিশেষ করে ইউরোপের ফার্মাস মার্কেটের সঙ্গে অনেক মিল পাই এই সব বাজার বা দোকানের। এখন আর এদের সাজ -সজ্জায় মন দিই না, এদের বৈশিষ্ট লক্ষ্য করি। আগে নাক সিঁট্কাতাম এখন ঐতিহ্যের কদর করি এই আর কি। এমনকি কালকের এই অভিযানে আমি আমার ৭১ বছরের মাকে নিয়ে গিয়েছিলাম। মা ও খুব-খুশী, আর বাবার জন্য নিয়ে এসেছিলাম খাওয়ার।
  • kumu | ১৪ জুলাই ২০১৩ ১২:২৩149803
  • কেসি, খবারের দোকান অবিশ্যি ১ নং, তারপর ২/৩/৪নং গুলো ও আছে তো।
  • kumu | ১৪ জুলাই ২০১৩ ১২:১৯149801
  • কাজের সময় ক্যালোর্ব্যালোর!
    ন্যাড়া কথিত প্রৌঢ়ত্ব কুমু কোনকালে পেইরে এসেচে।
    বিবি উত্তর কলির গলির্গলির্গলি দেখেচেন? আর রকের আড্ডা- সে কি আর আছে? অন্তত একটা থেটার?
  • san | ১৪ জুলাই ২০১৩ ১২:১৯149802
  • কষ্ট করে
  • san | ১৪ জুলাই ২০১৩ ১২:১৮149799
  • বিবিদা কি কোলকাতা স্টাইল বিরিয়ানি ভালোবাসেন, তাহলে একটু কষ্ট ব্যারাকপুরে গিয়ে দাদাবৌদির বিরিয়ানিও খেয়ে আসুন, ভাল্লাগবে।
  • kc | ১৪ জুলাই ২০১৩ ১২:১৮149800
  • কুমুদি এক্ষি কথা কইছেন? উত্তর কলকাতা চিনতে হলে রাস্তার ধারের খাবারে দোকানই যদি না জানলেন তাইলে কি আর হল?

    সে যাই হোক রোব্বারের সকালে ব্রেকফাস্টো আর লাঞ্চের মাঝখানে রান্নাঘর থেকে এরকম কিছু হাতাতে পারলে ভালোই হয়,

  • | ১৪ জুলাই ২০১৩ ১২:১৫149798
  • কিন্তু 'ভপাই' কী? ভাপা পাই বা পাই ভাপা? কেমন ভাপাকইয়ের মতন শোনাচ্ছে। কিন্তু কইভাপা কি কেউ খায়? ``
  • খাইখাই | ১৪ জুলাই ২০১৩ ১২:১৩149797
  • কুমুদি (বিগ ব্স?) - তিরিশের টই থেকে বুঝ্লাম - দুনিয়াতে আছে কত কি দেখার, কতকি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার ইঃ, তাই খাওয়া দিয়েই শুরু করলাম অভিযান। (৪০এর চাপ)
    পরে ঐ গিরীশ ঘোষ, পট্লডাঙ্গা, সিমলে, বাগবাজারের রাজবাড়ী এই সব দেখব। আঃ কঃ বাঃ।

    আজ অপারেশন আর্শেলান।
  • san | ১৪ জুলাই ২০১৩ ১২:০৯149796
  • এখন কেন, ছোটোবেলা থেকেই প্রৌঢ়।
  • san | ১৪ জুলাই ২০১৩ ১২:০৭149795
  • ন্যাড়াদার কথা শুনে বুঝলাম আমি এখনই প্রৌঢ়।
  • nyara | ১৪ জুলাই ২০১৩ ১১:৫০149794
  • কুমুদি আমাদের মতন প্রৌঢ়ত্বে এলে বুঝবেন নোলার ওপরে জিনিস নেই। তার কাছে অন্যসব কিছু তুশ্চু। যাদের এখনও বয়েস অছে তারা দেখুক রিডিং লাইব্রেরি, রাস্তার মাঝখাঅনে গিরিশ ঘোষের বাড়ি, ঢুঁ মারুক উদ্বোধন লেনে। আর আমরা খুঁজি লড়ায়ের চপ।
  • kumu | ১৪ জুলাই ২০১৩ ১১:৩৮149793
  • আর বিবিকে বলে যাই জীবনে খাওয়া ছাড়া কিছু নাই? কিছু না? কুমোরটুলি, বাগবজর রীডিং লাইব্রেরী,উত্তর কলকাতার অলিগলি এইসব দেখেছেন?
  • sosen | ১৪ জুলাই ২০১৩ ১১:৩১149792
  • আমি দুপুর গড়িয়ে রাত্তির অব্দি ঘুমিয়েছি আজ। এখন সিনিমা দেখছি।
    কনফারেন্সটা মায়া করে দেওয়া গেলে বেশ হত!
  • pi | ১৪ জুলাই ২০১৩ ১১:২৭149791
  • আমারো তাইলে ইন্ডাক্টিভ শিবরাত্তির।ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত