এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | ১৩ জুলাই ২০১৩ ২২:২৫149670
  • আর আজ শুধু দুটি চপ-কাট্লেট খাওয়ার জন্য সুদুর ঢাকরে থেকে গিরীশপার্ক মেট্রো স্টেশনের পাশে নিরঞ্জন আগারে গেলাম আবার চপ-কাটলেট সাঁটিয়ে ফিরে এলাম (বিটি ডব্লু - মেট্রোর এসি রেক বেশ ভালই লাগল)।
  • Bhagidaar | ১৩ জুলাই ২০১৩ ২২:২৪149669
  • বা: তাহলে তোমার বন্ধু কি করবে?

    [শুরু হলো বলে, কাজে যাই বাবা ]
  • 4z | ১৩ জুলাই ২০১৩ ২২:১০149668
  • লুচি তরকারি নিজে বানিয়ে খেলেই হয়
  • Bhagidaar | ১৩ জুলাই ২০১৩ ২২:০৩149667
  • চেপে যাও ভায়া, অমন এমন সময় হয়েই থাকে। তা ছাড়া, কিন্ডল পেপার -white প্লেনে উঠবে কিনা সে চিন্তা আছে কি নেই?
  • Sibu | ১৩ জুলাই ২০১৩ ২২:০২149666
  • ওটা - "যা কয়েচিস" হবে।
  • sosen | ১৩ জুলাই ২০১৩ ২২:০১149665
  • যা বলেছিস!
  • কৃশানু | ১৩ জুলাই ২০১৩ ২১:৫৭149664
  • ভাগী-দার কতা আহ্লাদে পুরো আদো আদো হয়ে গ্যাছে।
  • Sibu | ১৩ জুলাই ২০১৩ ২১:৫৩149663
  • তাইলে এট্টু সমস্যা। তবে ধৈর্য্য ধরে থাগলে বানতলাও কলকাতা হয়ে যেতে পারে। সেই যখন কলকাতা লংডং হবে, তখন।

    ভাগিদার কি সিরিয়াল পেল? চীরিওস?
  • Bhagidaar | ১৩ জুলাই ২০১৩ ২১:৪৯149662
  • শনিবার সকালে কোথায় একটু নুচি-তরকারী পাব, তা না! সামনে টেবিলের ওপর ঠক করে এক বাতি সিরিয়াল পড়ল :(
  • কৃশানু | ১৩ জুলাই ২০১৩ ২১:৪৮149661
  • না শিবুদা, ক্ষমতা নাই :-)
    ভাড়া বাড়িতে থাকি, গ্যারেজ নেই। গ্যারেজ-অলা বাড়ির অনেক ভাড়া। চালাতে পারি না।
    সর্বপরি, গাড়ির দাম কমলেও জ্বালানির দাম?
  • Sibu | ১৩ জুলাই ২০১৩ ২১:৪২149660
  • রাইটো, অভিমন্যু পড়া ফাঁকি দে পরীক্ষায় ধেড়িয়েছেল।

    কিশানু একটা গাড়ি কিনে ফেল্লেই পারে। আজকাল শুনলাম গাড়ি কেউ কিনছে না বলে দাম কমছে।
  • লাটাই | ১৩ জুলাই ২০১৩ ২১:৩৬149658
  • চক্রব্যূহ
  • কৃশানু | ১৩ জুলাই ২০১৩ ২১:৩৬149659
  • দুদ্দুর। বানতলা এত দূর যে ওখানে আপিস বাস ছাড়া যাওয়া বা আসা খুব মুশকিল। আপিস বাসের নির্দিষ্ট টাইমিং আছে। পাবলিক ট্রান্সপোর্ট না থাকায়, কোনওদিন কাজ কম থাকলে তাড়াতাড়ি বেড়িয়ে যে কিছু করব, কোথাও যাবো, সে আর হয় না।
    ( এ অজ্ঞানতার অন্ধকার দূর করতে আমাকে যে আর কী কী করতে হবে?)
  • লাটাই | ১৩ জুলাই ২০১৩ ২১:৩৫149657
  • চক্রব্যুহের থেকে বের হওয়া যায়না নাকি অভিমন্যুর সেটি শেখা হয়েছিলনা?
  • Sibu | ১৩ জুলাই ২০১৩ ২১:৩০149655
  • বানতলা কি চক্রব্যূহ? ঢোকা যায়, বেরোনো যায় না?
  • Sibu | ১৩ জুলাই ২০১৩ ২১:৩০149656
  • বানতলা কি চক্রব্যূহ? ঢোকা যায়, বেরোনো যায় না?
  • লাটাই | ১৩ জুলাই ২০১৩ ২১:২৮149654
  • কেন বানতলায় কি ঘূর্ণি আছে?
  • কৃশানু | ১৩ জুলাই ২০১৩ ২১:২৬149653
  • বানতলা থেকে বেরিয়ে আর কোথাও যাওয়া যায় না।
  • Sibu | ১৩ জুলাই ২০১৩ ২১:২২149652
  • কেনো কেনো? বানতলাতে কি?
  • কৃশানু | ১৩ জুলাই ২০১৩ ২১:১৬149651
  • বিবিদাকে হিংসে।
    (আমার সবচেয়ে বড় শত্র-র ও যেন বানতলাতে আপিস না পড়ে)
    হালুম হচ্ছে গুরুর ফেবু পাতায়।
  • bb | ১৩ জুলাই ২০১৩ ২১:১৪149650
  • হালিম নিয়ে হালুম কোথায় হচ্ছে? এবছর এখন পর্যন্ত মাত্র তিন জায়গার হালিম খেলুম চারবারে। প্রসঙ্গত এই বার হাইডে রমজানের আগের থেকেই হালিম পাওয়া যাচ্ছে।
  • achintyarup | ১৩ জুলাই ২০১৩ ২১:০৯149649
  • হানু আছ নাকি আশেপাশে? মালুর বাড়িতে বসে আড্ডা হয় আর তোমার কথা হয়
  • কৃশানু | ১৩ জুলাই ২০১৩ ২০:৪৪149648
  • আহা, ফেবু গুরুতে মনোগ্রাহী আলুচানা চলছে হালিম নিয়ে।
    এর মধ্যে আমায় আবার দেশি মৌরলা-র চচ্চড়ি বানাতে হবে।
  • sosen | ১৩ জুলাই ২০১৩ ২০:৩৪149647
  • বাপরে বাপ, এত্ত ব্যাকলগ, এত্ত?
  • 4z | ১৩ জুলাই ২০১৩ ২০:৩১149646
  • ও হ্যাঁ, কনফারেন্সের রান্নার দায়িত্ব তো তোর ঃ))
  • sosen | ১৩ জুলাই ২০১৩ ২০:২৮149645
  • আমি? আমায় এখন কেউ লেখার কথা কয়?
    কনফারেন্স আছে না? তার-ই পিপিটি হয়নি।
  • কৃশানু | ১৩ জুলাই ২০১৩ ২০:২৬149644
  • অভ্যুদাকে-ও দেখা যায় না। ফুটকিকেও না। বোতিন্দা-কেও না।
  • kumu | ১৩ জুলাই ২০১৩ ২০:২৫149642
  • উন্মন বাদ্যকরকে দেখা যায় না কেন? সে কি আবার ঘুরতে গেচে? আবার??????????
  • 4z | ১৩ জুলাই ২০১৩ ২০:২৫149643
  • সোসেন, তোর না জিএম ফুড নিয়ে লেখার কথা ছিল?
  • kumu | ১৩ জুলাই ২০১৩ ২০:০৯149641
  • হাঃ সোসেন যে কী কয়।খাবার্দাবারে রং নিয়ে লিখতেচবে বৈকি, নইলে সব লাল জিলিপী সবুজ বরপী খেয়ে পেটের অসুখে ভুগবে তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত