এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 116.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৯658419
  • পিটিদার সত্যিই অসীম ধৈর্য্য। আর এসবের সাথে সিঙ্গুরের ধাপ্পাবাজির কি সম্পর্ক?
  • S | 109.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩২658420
  • যাহ ভুমি সংস্কারের মানেটা ঘেঁটে গেলো। সরকার ইঙ্গরাজ আমলের জমিদারদের থেকে টাকা দিয়ে জমি কিনবে? আর কোনো কাজ যার প্রশংসা সক্কলে করে তার ক্রেডিট নেওয়া যাবেনা।
  • S | 109.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৫658421
  • বাম আমলে শিক্ষকদের মাইনে বেড়েছে সেটা কি এখন প্রমান করতে হবে নাকি? কি চাপ। বামেদের ক্ষিস্তি মারার কারন কি কম পরিয়াছে?
  • cm | 116.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৮658422
  • সেই, বিজনসেতু ইত্যাদি ওসব তো আছেই। রাজনীতির র নিয়েও যার ধারণা নেই সেও ওগুলো তো কপচাতেই পারে।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৮658423
  • রাজারহাট, সিঙ্গুরে ভূমিসংস্কার হচ্ছে নাকি? কত কী জানার, কত কী শেখার!
    ---
    প্রশ্ন ছিল সরকার কিভাবে জমি কিনবে। হ্যা, এখানে জমি কিনে, টাটা দের দিয়ে আর রাজার হাতে বড় বড় বিল্দারদের বিলিয়ে ভূমি সংস্কার করেছে।
  • ranjan roy | 113.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৫658424
  • পিটি ও পিটিবন্ধুরা পয়েন্টটা বুঝতে পারছেন না।
    ৬০ থেকে ৭০ এর দশকে রাজ্যে শিক্ষকের মাইনে বঙ্গ সমেত গোটা ভারতে খুব খারাপ ছিল। এমনকি নিয়মিত প্রতি মাসেবেতন পাওয়া যেত না। পরে এগুলো হয়েছে। বঙ্গে বাম সরকারের আমলে হয়েছে।
    কিন্তু আপনারা যেটা খেয়াল করছেন না যে একই সময়ে ভারতের বাকি রাজ্যগুলোতেও শিক্ষকের মাইনে বেড়েছে। অন্ধ্র, মহারাষ্ট্র, এম পি, ৩৬ গড়ের কথা জানি। অন্য রাজ্যগুলোতেও কেন্দ্রীয় পে-স্কেলের সঙ্গে সাযুজ্য রাখার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
    এবং সেই রাজ্যগুলোর একটাতেও বাম সরকার ছিল না।
    অর্থাত আপনারা যে এমন একটা ইম্প্রেসন দিতে চাইছেন যে এক্স্ক্লুসিভলি বঙ্গেই শিক্ষকের মাইনে বেড়েছে আর তার কারণ বাম সরকারের বদান্যতা--সেটা ঠিক নয়।

    @!!,
    ভাল লাগবে যদি আপনি ওই রাজ্যগুলোর শিক্ষকের পে-স্কেলের সঙ্গে বঙ্গের তুলনা করে দেখান।
    তাহলে আপনার "বেঁড়ে" তর্কের আরোপ মেনে নেব।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৪658425
  • সেই, বিজনসেতু ইত্যাদি ওসব তো আছেই। রাজনীতির র নিয়েও যার ধারণা নেই সেও ওগুলো তো কপচাতেই পারে।
    ---
    কখনো বলছেন লেভি দিন, কখনো মিছিলে আসুন। এখন আবার বিজন সেতু নিয়ে আলোচনার উপর নিষেধাঘঘা আরোপ।
    এটাই কি রাজনীতির "র" বুঝে যাওয়া পরিপক্ক ব্যক্তির আজকের সংলাপ।
    কিছু যুক্তি, কিছু তথ্য বা নিদেন পক্ষে আপনার নিজস্ব মতামত নির্দিধায় প্রকাশ করুন না; এটা তো মিনিময়ের জায়গা।সব কিছু এত সিরিয়াসলি নেন কেন?
  • Du | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৮658426
  • aamerikaao to bhaarater ei chhoTT raajyer sarakaar badalaanoy emanaki badalaanor ingitei atyanta khushi hayechhila.

    shatrutaaTaa puropuriekapaxeeya Jakhan nay, asam haleo, akaaran mane hay naa.
  • !! | 133.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৫658427
  • রজ্ঞন রাজ্য হিসাবে ছত্তিসগড় হয়েছে ২০০০ সালে, তার সঙ্গে ১৯৭৮ এর বামেদের তুলনা করা মানেই আপনি এঁড়ে তক্ক করছেন - এটাও চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। আসলে আপনি তর্ক করার জন্য করছেন - পিটির বিরোধিতা করতে হবে বলে করছেন। একটু ভেবে দেখুন এতে কোন লাভ হয় না।
  • trx | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৪658429
  • sm এর কথা বাদ দিলাম, কিন্তু পঃবঙ্গে শিক্ষকদের মাইনে বাড়া নিয়ে রঞ্জনদা সত্যিই বাজে তুলনা টানছেন, যেটা রঞ্জনদার কাছে এক্সপেক্টেড নয়। কেন, সেটা রঞ্জনদাই ভেবে দেখুন।

    বাই দ্য ওয়ে, "বেঁড়ে" তর্ক হয় না, কথাটা "এঁড়ে" তর্ক।
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৯658430
  • "বাম সরকারের বদান্যতা"

    কেন যে বাম বিরোধীতা সব কিছুতেই প্রকটিত হয়!! আর সব কিছুই বিকৃত ভাবে পরিবেশিত হয়।
    "বদান্যতা" শব্দটা কি "পিটি ও পিটিবন্ধুরা" ব্যবহার করেছে?
  • !! | 134.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৬658431
  • সিকি বাপ মা তুলে গালি আমিও দিতে পারি - ভদ্রভাবে কথা বলতে শিখুন।
  • Ekak | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৭658432
  • এই শিক্ষকদের বেতন বৃদ্ধির তর্ক টা মাথায় ঢুকছে না। শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন এবং বাড়ানো তে সিপিআইএম এর ভূমিকা আছে তো।
    বেশ সদর্থক ভূমিকা আছে।

    একটা দেশের ইকনমি এরকম লং টাইম ধরে একটাই ইদীয়লোজি নিয়ে চলেনা। ধরুন একটা স্ট্রাটেজি গেম খেলছেন। আপনাকে কোনো একটা এজ এ নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। সেখানে দাঁড়িয়ে কোনটা আপনার রাজনীতি হবে সেটা ওই সময় এর চাহিদা। একটা দেশে যেখানে লোকের মিনমাম ক্রয়ক্ষমতা গ্রো করেনি কারণ মার্কেট টাই এক্সপ্লোরড নয় সেখানে সরকার কবে প্রাইভেট এডুকেশন সিস্টেম হয়ে শিক্ষকদের বেতন মার্কেট স্ট্যান্ডার্ড এ আসবে তার জন্যে বসে থাকতে পারেনা। তাকে টাকা ঢুকিয়ে টাকা বের করতে হবে। এবার যে দল বেঁধে বেশি বাওয়াল দেবে সেদিকে বেশি ইনভেস্টমেন্ট। কেন্দ্রীয় সরকার সারা ভারত জুড়ে তাই করেছে। আর ভারত সরকার বাদ্দিন আমেরিকা তে কিনিসিয়ান অর্থনীতির লোকজন ও এইভাবে সরকারী লগ্নি দিয়েই টাকা ঢুকিয়ে ছে একটা সময়।

    মুশকিল হলো এই সিঁড়ি টায় সারাজীবন দাঁড়িয়ে থাকা যায়না। কারণ আজকে কোলগেট পেস্ট এর সঙ্গে ব্রাশ ফ্রি দেবার সময় এটা থেকেও সারপ্লাস জেনেরেট করে এবং কোলগেট ছাড়াও হাজার টা টুথপেস্ট কোম্পানির চাপ তার ঘাড়ে পরছে। সরকারী সিস্টেমে এই চাপ নেই। হাজারটা করাপশন করে রেখেছে যার ফলে প্রতিযোগিতা শুন্য। করাপশন মানে তো শুধু কে টাকা খেলো নয়। স্টেট প্রোমোটেড রেগুলেশন করাপশন এর আঁতুরঘর। সো, আফটার সার্টেইন পিরিয়ড মার্কেট একটু কনফ্লিক্টিং হলেই আগের মডেল টাকে পেছনে লাথি মেরে বের করে পরের গেম লেভেলে যেতে হয়।

    একটা উদাহরণ দি। যখন বলি উচ্চশিক্ষায় স্টেট ফান্ডিং সমর্থন করিনা তার মানে এই নয় যে ওটা একটা থান ইন্ট থিওরি যে স্টেট ফান্ডিং চলবে না। তার মানে এই যে অনেক ইনভেস্ট করা হয়েছে এবার নিজেদের দমে ইন্দাস্ত্রী ধরে ফান্ড যোগার করা শুরু করো, এবং সেই প্রেসার টার শুরু ফান্ডিং কমিয়ে প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়ে। এটা করতেই হবে। জলে ঠেলে না গেলে সব শালা শীতের ভয়ে কাঁপে। এটা আজকের রাজনীতি। আগে যা হয়েছে তা সব মহাপাপ হয়েছে এমন নয় মোটেই। বরং এইরকম রাস্তায় এগিয়েছে বলেই আমরা এমন একটা মার্কেট আজ পেয়েছি যেখানে বিসনেস টু বিসনেস ইন্টারেস্ট কনফ্লিক্ট তৈরী হয়েছে। ঘেট গুলো মারপিট করার জন্যে রেডি। এমনকি নিজেরাই করাপশন নিয়ে কথা বলছে। আগে যদি সব এখনকার মতে "ঠিকঠাক" হত তাহলে তো আমরা এরকম রাইপ সিচুএশন ই পেতুম না। এখন এই ইনকিউবেটর এর দরজা খুলে যে ছানা গুলোর পালক গজিয়েছে তাদের উড়তে দিতে হবে। দরজা খুললে বাইরের বাতাস-পলিউশন-ভারী ধাতু এসব ঢুকে যারা এখনো ডিম ফোটেনি বা সদ্য ফোটা তাদের ক্ষতি করতে পারে। এতদিনের ইন্কিউবেটেড হ্যাচিং এর অভ্যেস। পুরনো মডেলের দল গুলো ছুঁড়ে ফেলা এইজন্যেই দরকার নট দ্যাট তারা সবাই যা করেছিল সব ভুল। ছোটবেলার জামা দিয়ে ন্যাতা হয়, আদিখ্যেতা করে শো কেসে সাজিয়ে রাখা যেতে পারে ; পরে তো কেও ঘুড়ে বেড়ায় না :) আর প্রতিদিন বারংবার হাত-পা ঢুকিয়ে দেখার চেষ্টা করেনা। করাপ্ট দ্য সিস্টেম উইদাউট নেগেশন। দ্যাট ইস একচুয়াল করাপশন। ওটাই লক্ষ্য।
  • S | 160.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৯658433
  • উচ্চ শিক্ষার যেসব বিষয়ের খুব একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন নেই সেগুলোর কি হবে ? সাহিত্য, রিলিজিয়ন, সোসাল স্টাডিস, ইতিহাস, ফাইন আর্টস এইসব উঠিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় থেকে ?
  • ranjan roy | 113.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৭658434
  • @!! এবং TRX,
    না, সচেতন ভাবেই ছত্তিশগড়ের কথা তুলেছি। যেটা খেয়াল করছেন না যে আমি ১৯৬৯ থেকে যে রাজ্যে আছি তার ২০০০ অব্দি নাম ছিল এম পি, ২০০০ থেকে ৩৬গড়। তাই এমপির নামও দিয়েছি।
    ছত্তিশগড় আলাদা রাজ্য হওয়ার পরও এমপির নীতি রাজ্য আইন সবই অনুসরণ করেছে।

    আর বাম সরকার ১৯৬৭, ১৯৬৯, ৭৭ থেকে ২০১১ অব্দি ছিল।
    আমি আবার বলছি
    আন্দোলনে শিক্ষকদের মাইনে বেড়েছে এ নিয়ে কোন ইস্যু নেই। আর এ ব্যাপারে শুরুতে বাম দলগুলো পাইওনিয়ার, সে নিয়ে কোন তর্ক নেই।
    তর্কটা এইখানে যে যখন থেকে গোটা দেশে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে পারিটির নীতি স্বীকৃত হয়েছে তখন থেকে অধি কাংশ রাজ্যে কেন্দ্রীয় বেতনমানের সমান বা কাছাকাছি রাজ্য কর্মচারিদের বেতনমান হয়েছে। ফলে বঙ্গের সেই বিশেষ অ্যাডভান্টেজ আর নেই।

    তাই !! কে অন্য রাজ্যের, অন্ততঃ আমি যে কটি কোট করেছি সেই রাজ্যগুলির বেতনমান দেখতে বলেছি।
    আমি ইস্যু নিয়ে তর্ক করি, ব্যক্তি নিয়ে নয়। পিটির সঙ্গে শত্রুতা তো নেইই, বরং অনেকের তুলনায় ওঁর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা আছে।
  • একক | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৫658436
  • কে বলেছে "ইন্ডাসত্রিয়াল এপ্লিকেশন" নেই ? বম্বে আঈআঈটী তাদের আইডিসি চালাচ্ছে কীভাবে ? আর্টস+টেকনোলজি জুড়েই তো বানানো ওদের গোটা সিলেবাস। ছেলেপুলে বেড়িয়ে চাগরি পাচ্ছে, কনসাল্টেন্সি খুলছে। যতক্ষণ না মার্কেটের চাপ থাকে ততক্ষণ ইনোভেশন আসে না। আর্টস যে একটা ইন্দাস্ত্রী বিযুক্ত ব্যাপার এটাই ফেইলীয়র স্টোরি কে কস বলে চালাবার চেষ্টা। আলটিমেটলি ফাইন আর্টস হোক বা বায়োলজি মার্কেটে বেচতে হবে তো। খুব হায়ার রিসার্চে এমন জায়গা থাকতে পারে যেখানে তখুনি ইনভেস্টর কম এবং সরকার সেখানে ডিরেক্টলি ইনভেস্ট করতে পারে। কিন্তু ফোকাসটা মার্কেট। রাতারাতি সব গ্রান্ট বন্ধ করা নয়। কমিয়ে আনা যাতে লোকে সেলফ সাস্তেইনিবিলিতি নিয়ে ভাবতে বাধ্য হয়। সরকার কারো হয়ে ভেবে দেবেনা। তাতে দেখবেন আস্তে আস্তে আর্টস এর থিওরি গুলোও বাই নেচার পাল্টে যাবে। এগ্রেসিভ হয়ে উঠবে। আর্ট মানে সেই ন্যাতপেতে ব্যাপার থাকবে না।

    একচুয়ালি তাই তো হয় তাই না ? ন্যায় শাস্ত্র কতজন পড়েছে আর কতজন এন্টি দ্যুড়িং ? মার্কেট। এইজন্যেই সাম্রাজ্যবাদী দের থেকে শেখার দরকার।
  • ranjan roy | 113.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৫658435
  • trx,

    Name: !!

    IP Address : 133.242.242.16 (*) Date:20 Feb 2015 -- 01:20 PM

    রঞ্জন আর sm ফালতু বেঁড়ে তক্ক করছেন। শিক্ষকদের মাইনে বেড়েছে বাম আমলে এটা প্রমাণিত এবং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোন সম্পর্ক নেই।
    =======================================
    আমারও সন্দেহ ছিল, তাই বেঁড়ে কোটেশন মার্ক দিয়ে লিখেছি।
    ভেবেছি, বহুদিন বাংলার সঙ্গে সম্পর্ক ছিল না। অনেক নতুন শব্দ ঢুকেছি, তাই।
  • ranjan roy | 113.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৭658437
  • Name: !!

    IP Address : 133.242.242.16 (*) Date:20 Feb 2015 -- 06:17 PM

    সেই জর্জ ফার্নাণ্ডেজের নেতৃত্বে আন্দোলন, যা রেলের ইতিহাসে শেষ ধর্মঘ্ট এখনও পর্যন্ত।
    =================================
    ঠিকই বলেছেন, ১৯৭৪।
    ধরে নিতে পারি তারপর থেকে রেলের মাইনে ধর্মঘট ছাড়াই বেড়েছে।
  • potke | 126.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪০658438
  • একটা গল্প বলি একক কে। আই-এস-আই কলকাতা, এক বিশাল কোং এলো হোমরা-চোমরা সাহেবদের নিয়ে।" আমরা আপনাদের এখানে স্টেট-অফ-দা-আর্ট ল্যাব বানিয়ে দেব, আইপি ও আপানাদেরি থাকবে ইটিসি। কি করতে হবা?

    আপনাদের সিগ্ন্যাল প্রসেসিং কোর্সটা আমাদের প্রডাক্ট লাইনের সাথে এলাইন করতে হবা- মানে ফান্ডামেন্টাল্স না পড়িয়ে ওনাদের মত করে পড়াতে হবে। বলাই বাহুল্য সে আশা পুর্ণ হয়নি।

    স্টেট ফান্ডিং তুলে নিলে কি হবে বুঝতে পারছিস আশা করি ঃ)
  • ranjan roy | 113.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪১658440
  • একক,
    ঠিকই বলেছেন। আমার কলেজের (৩৬ গড়ের) সহপাঠী খড়গপুর আই আই টি থেকে ভূগোলে এম ফিল করে আজ টাউন প্ল্যানিং এর জয়েন্ট ডায়রেক্টর হয়ে করে খাচ্ছে।
  • potke | 126.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৫658442
  • আর ইয়ে একক কতগুলো নাম বলছি, স্ট্রাউস,রস,রনবার্গ, এলাড, ডনোহো--এদের কাজ দেখিস আর জানাস কোন মার্কেটের চাপে এদের ইনোভেশন সম্ভব হয়েছে বছরের পর বছর ধরে।

    খুব ছোটো সাবসেট নিলাম, পাতার পর পাতা নাম দিয়ে কারো বিরক্তি উৎপাদন করার ইচ্ছে নেই।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৫658441
  • শিক্ষক দের বেতন বাম আমলে বেড়েছে এটা প্রমানিত।
    কথাটা হচ্ছে, বাম পরিচালিত রাজ্য গুলোতে শুধু বেড়েছিল না অবাম চালিত রাজ্য গুলোতেও বেড়েছে?
    যদি প্রমানিত সত্য হয় যে খালি বাম সরকার পরিচালিত রাজ্যগুলোতে বেড়েছিল, তাইলে প্রমান দিন।
    যদি অবাম রাজ্য গুলিতেও বেড়ে থাকে, তাহলে কিসের বড়াই!
  • pi | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫১658443
  • ' যতক্ষণ না মার্কেটের চাপ থাকে ততক্ষণ ইনোভেশন আসে না। '

    এইটা এক্কেরে মার্কেট্চাড্ডিমার্কা কথা হয়েচে ঃ)
  • একক | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৬658445
  • পটকে

    এটা একদম রিয়াল কেস স্টাডি। আমি অস্বীকার করছি না। কিন্তু এটার কারণ মাল্টিপল ফান্ডিং এজেন্সি আমাদের সামনে নেই যারা আমার পুরো বাস্কেট টা ফান্ড করতে পারে। তাই না ? এটা তো আমেরিকাতেও ফেস করেছে ইউনিভ গুলো তুই ভালো জানবি আমাচ্চে :) ইন্দাস্ত্রিয়াল গ্রোথের প্রথম দিকে প্রডাকশন ইন্টারেস্ট আর এডুকেশন ইন্ডাস্ট্রির ইন্টারেস্টে বিশাল ফারাক থাকে। দুটোই দুটোকে ক্রমাগত দরাদরি করে একটা জায়গায় আসে।

    "স্টেট ফান্ডিং ইস মাস্ট " এটা টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গেলে এই চাপ টাই নেই। কোনো বড় জায়গাতেই স্টেট ফান্ডিং জিরো নয় কিন্তু সবারই লক্ষ্য স্টেট ফান্ডিং কমিয়ে সেলফ সাসটেইন করা।
  • S | 160.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৬658444
  • 'আল্টিমেটলি ফাইন আর্টস হোক বা বায়োলজি মার্কেটে বেচতে হবে তো' - একেবারেই নয়। এখন সময় নেই, পরে সময় পেলে লিখতে পারি। এই মার্কেটে বেচার ঠ্যালায় বেশির ভাগ বায়োলজির ইনভেনশান মার্কেটে বেচা যায় না। ধরুন ড্রাগ ডেভেলপমেন্ট - মার্কেট হাপিত্যেশ করে বসে আছে এদিকে একের পর এক ট্রায়াল ফেলিওর হচ্ছে, নয়ত অ্যাপ্রুভ্যাল স্টেজে গিয়ে আটকে যাচ্ছে। এর প্রধান কারণ হল রিসার্চকে মার্কেটে বেচতে হবে - এই মানসিকতা।
  • potke | 126.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৭658446
  • অশোক সেন, গোপাকুমার, ডি বাসু, রাও( সি আর)--কিছু দেশী নাম থাক।
  • potke | 126.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৩658447
  • শোন, ভালো কাজ হলে মার্কেট এমনি ই তুলে নেয়, মার্কেটে বেচব বলে কাজ ভালো হচ্ছে এরকম নয়।

    সমস্যাটা হচ্ছে আউটকাম সেট করে কাজ করা নিয়ে--পাখির চোখের মত। ওভাবে হয় না!

    আর যে ইন্ডাস্ত্রি থেকে ফান্ডিং আনতে চায় আনুক, তার জন্য স্টেট ফান্ডিং তুলে দিতে হবে কেন?
  • potke | 126.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৪658448
  • আমেরিকাতে ফান্ডেড রিসার্চের সবচে বড় সোর্স কে?
  • pi | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৫658449
  • ঃ)
  • potke | 126.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৩658452
  • ইউরোপে কম্প লিঙ্গুইস্টিক্সে হুলিয়ে কাজ হচ্ছে-তেরোটা দেশ একত্র হয়ে-হাইডেলবার্গ,ব্রিস্টল,বার্সেলোনা ইত্যাদি। যে লেভেলের কাজ হচ্ছে বিশদে লিখি সাধ্য নেই আমার!

    যেটা বলতে চাইছি-আইডিয়া ইনকুবেশনের কাজ একাডেমিক্স এ করতে হবা। ইন্ডাস্ট্রি নিজের পিছন বাঁচিয়ে ইন্টারেস্ট নিলে ভালো, নইলে নিজেরা করে নিক নিজেদের মত।

    ঘুমোতে গেলাম, স্টেট ফান্ডিং এর দিকে নজর দিবি না ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন