এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 166.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৬658386
  • কত জ্ঞান। আলোয় আলোয় ছয়লাপ হয়ে যাচ্ছি। ঘরের মানুষের আন্দোলন কিনা, তাই কিছু বলতেও ভয় কচ্ছে।
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৫658387
  • "কোন সরকারই বিনা আন্দোলনে বেতন বৃদ্ধি করে না। না কেন্দ্রীয়, না রাজ্য!"

    ঠিক।
    (তবু কেন যেন মনে হচ্ছে যে বাম সরকার শিক্ষকদের মাইনে পত্তর নিজেরাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল-ভুল হতে পারে)

    কিন্তু নাক যখন গলালেনই তখন জানান যে আপনার বক্তব্যটি sm-এর লেখাতে প্রতিভাত কিনা!!
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৯658388
  • আরে পে কমিশন তো নিজস্ব কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী বেতন বাড়ায়। ইনফ্লেশন, মোট ওয়ার্কফোর্স, দেশের আর্থিক স্থিতি অনেক কিছুর ওপর নির্ভর করে।৫-৭ পে কমিশন এ বেতন কাঠামোর উল্লেখ যোগ্য পরিবর্তন হয়।এই সময় দেশের ইনফ্লেশন বেশি ছিল আর প্রাইভেট ও সরকারী চাকুরিজীবিদের মধ্যে বেতনের ফারাক বেশি হয়ে যাচ্ছিল।এই সাযুজ্য বজায় রাখতে বেতন বৃদ্ধি ব্যাপক হারে হয়। দুর্জনেরা বলে ভোগ্য পণ্য ও বাড়ি ঘর ধোর বেশি বিক্রি করার জন্য ব্যবসায়ী লবির ও বিরাট চাপ ছিল।
    অন্য দিকে বেতন বৃদ্ধি যেমন হয়েছিল, তেমিনি কেন্দ্রীয় সরকারের নতুন রিক্রুতমেন্ত উল্লেখযোগ্য ভাবে কমে যাই। এটা কেন্দ্রীয় সরকারের বদমায়েশি। বাম আন্দোলনের বিরাট ভূমিকা ছিল অনে হয় না।
    কিন্তু বাম(দরদী) সরকারের আমলে সহকারী পরিবর্ত শিক্ষক রা ২-৩ হাজারের কম মাস মাইনে কেন পেত সেটা তো ব্যাখ্যা করুন।আপনি ইথিহাস প্রাজ্ঞ ব্যক্তি, এই গোদা প্রশ্নের একটা সুক্ষ/ স্থুল ব্যাখ্যা দিন প্লিস।
  • ranjan roy | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৪658389
  • একই কারণে ছত্তিশগড়েও রাজ্য সরকার কেন্দ্রীয় বেতনমানের সঙ্গে সাযুজ্য রাখতে শিক্ষকদের বেতন বাড়ায়।
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৫658390
  • আরে পে কমিশন তো নিজস্ব কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী বেতন বাড়ায়।
    সত্যি? লোকের চাঁদমুখ দেখে মাইনে বাড়িয়ে দেয়?
    IIT-Bombay faculty fasts on Teachers’ Day:
    This step was taken by the institute to show dissatisfaction with the HRD ministry’s response to demands raised by the IIT-faculty on the Sixth Pay Commission.
    http://www.dnaindia.com/academy/report-iit-bombay-faculty-fasts-on-teachers-day-1287791

    "কিন্তু বাম(দরদী) সরকারের আমলে সহকারী পরিবর্ত শিক্ষক রা ২-৩ হাজারের কম মাস মাইনে কেন পেত"
    বাম সরকার আমার সঙ্গে পরামর্শ করেনি। খপরও দেয়নি। আমাকে জিগালে বলতাম যে ২০০০০ করে মাইনে দিতে।
  • !! | 133.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২০658391
  • রঞ্জন আর sm ফালতু বেঁড়ে তক্ক করছেন। শিক্ষকদের মাইনে বেড়েছে বাম আমলে এটা প্রমাণিত এবং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোন সম্পর্ক নেই।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৩658392
  • It has taken a hunger strike to get the government to listen to the demands of the professors teaching at IITs and IIMs. The hunger strike, which started on September 24, came after the HRD Ministry turned a blind eye and deaf ear to a month-long strike. Sources say that after a meeting with the striking professors, ministry officials have agreed to consider giving performance-linked incentives (PLIs) to the faculty. However, they have made it clear that a pay revision is not feasible as all available monetary resources would be devoted to developing the six new IIMs.

    এটার কথা বলছেন?এখানে তো এক্সট্রা কিছু পাবার জন্য আন্দোলন। মূল বেতন কাঠামো তো সিক্সথ পে কমিশন অনুযায়ী ই ধার্য্য হবে।কি বলতে চাইলেন, বুইতে পারলাম না।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৫658393
  • !!, আপনি তথ্য দিয়ে বুঝিয়ে দিন।স্বত সিদ্ধ নাকি?
  • ## | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩০658394
  • এসেমের কায়দাটা বেশ। ভূমিসংস্কার বাজে জিনিস, কোনো লাভ হয়নি, শিক্ষকদের বেতনবৃদ্ধিও ফালতু। এর পর আস্তে আস্তে কাশীপুর/বরানগর মনগড়া ঘটনা এই মর্মে নিদান আসবে হয়তো। মহায় আপনি স্বয়ং সুব্বোতোবাবু নন তো?
  • !! | 133.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩২658396
  • আপনি বুঝতে চান না। শিক্ষকরা রাজ্যসরকারের অধীন এবং তাদের বেতন আসে রাজ্যের কোষাগার থেকে তাতে কেন্দ্রীয় সরকারের কোন ভূমিকা থাকে না। বরং এটাই বামেদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই বেতন বৃদ্ধির ফলে তাদের ব্যায় অনেক বেড়ে গিয়েছিল।
    এটা স্বতঃসিদ্ধই
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪০658397
  • sm
    ৬০-৭-০-৮০-র ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে ঐ কাঠামোটা তৈরি করার অন্দোলনটাই তখন হয়েছিল যেটা ৯০ বা এই শতকে এসে "স্বাভাবিক" বলে মনে হয়। যেমন ধরুন ঐ বিধবা ভাতা। সম্ভবতঃ ৮০-র দশকের পরে সেই ভাতা চালু হয়। এখন এটা প্রাপ্য বলে ধরে নেওয়া হয়।

    সমস্যা হচ্ছে যে সঠিক time-frame-এ ঘটনাগুলো নিয়ে আলোচনা না করলে আলোচনাটাই অর্থহীন হয়ে যায়। আমরা অনেকে আগে জন্মানোর কারণে আরো খারাপ সময়্টাকে দেখেছি আর তার বদলানোটাও দেখেছি। যারা দেখেনি তাদের তক্ক করার আগে রাজনৈতিক ইতিহাস পড়া ছাড়া আর কি উপায় আছে?

    আর "বাম" মানে আমার কাছে শুধু সিপিএম নয় বা বাম আন্দোলন মানে ৭৭-এর ক্ষমতারোহন আর ২০১১-তে হেরে যাওয়াও নয়। আপনি বাম বলতে কি বোঝেন তা আমার জানা নেই।
  • সিকি | 166.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৬658399
  • অতএব যে কোনও সময়ে আলোচনার সুবিধে মত গোলপোস্টটাকে কখনও রাজ্য সরকারের কখনও কেন্দ্রীয় সরকারের মাঠে রেখে খেললেই খেলায় জেতা যাবে। গোলপোস্ট সরানোর কথা বলতে গেলেই বক্তা অতিবাম হয়ে যাবেন, বিজেপির ইসে শক্ত করবেন।

    সত্তরের দশকে যা স্বাভাবিক ছিল, সেটাই চিরন্তন স্বাভাবিক বলে আগের পোস্টে মন্তব্য করবেন (কাজেই আপনার গোদা তক্কের জবাবে এইটুকু বলতে পারি যে কেন্দ্রীয় সরকার অমনি অমনি বেতন বৃদ্ধি করেনা। - PT - 10:13am), আবার কিছুক্ষণ পরেই বলবেন যে ওসব আগে হত, এখন হয় না (৬০-৭-০-৮০-র ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে ঐ কাঠামোটা তৈরি করার অন্দোলনটাই তখন হয়েছিল যেটা ৯০ বা এই শতকে এসে "স্বাভাবিক" বলে মনে হয়। - PT - 1:40 pm)।

    এদিকে আমি তখন থেকেই হেদিয়ে মরে যাচ্ছি যে আন্দোলন না করলে যদি কেন্দ্রীয় সরকার মাইনে না-ই বাড়াবে তাইলে আমার ঘরের লোকটার মাইনে চড়চড়িয়ে বাড়ছে কেং কয়ে! সে তো কোনও আন্দোলনেই যায় নি।

    ততক্ষণে গোলপোস্ট সরে গেছে - জানা গেছে শিক্ষকরা বেতন পান রাজ্য সরকারের থেকে এবং রাজ্য সরকার কেস-র পে কমিশন ইমপ্লিমেন্ট করতে "রেকমেন্ডেড", "বাধ্য" নন।

    মাইরি গোলপোস্ট না ফুটবল, কোনটা কাঁধে নিয়ে ঘুরছেন সেইটা শুরুতে বলে দিলে খেলতে সুবিধে হয়। কথা হচ্ছিল সিপিয়েম কেন কথায় কথায় রাশিয়াকে চীনকে এত তোল্লাই দিত, লজিক এল তখন ভারতের সঙ্গে আমেরিকা রাশিয়া চীনের কী কী সম্পক্কো ছিল। সিপিয়েম কেন আমেরিকাকে উঠতে বসতে গাল পাড়ত আর কুশপুতুল পোড়াত (এখনও পোড়ায় বোধ হয়), সেই ব্যাপারে ভারত সরকার কী বলেছেন - সে সম্পর্কে কবি নীরবই রয়ে গেলেন।

    ঐ ন্যাড়াদার কথাটাই আবার বলতে ইচ্ছে করছে। গরুতে কেন খায়?
  • quark | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪১658400
  • তা এখন যে কেন্দ্রীয় সরকার ১০৭% মহার্ঘ্যভাতা দিচ্ছে আর পঃবঙ্গের শিক্ষকেরা (এবং অন্যান্যরা) তা পাচ্ছেন না, এ নিয়ে সিপিয়েম বিরোধীরা কিছু বলবেন?
  • !! | 133.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৬658401
  • সিকি এই ব্যাপারে মুখ না খোলাই ভাল। যে ভোট দেয় না, তার কাছ থেকে রাজনৈতিক জ্ঞান না শোনাই ভাল।
  • বাঁধিয়ে রাখুন | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৯658402
  • যে ভোট দেয় না, তার কাছ থেকে রাজনৈতিক জ্ঞান না শোনাই ভাল।
  • করোলারি | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৭658403
  • আর যে লেভি দেয় না তার তো সিপুএমের নাম নেওয়াও পাপ।
  • সিকি | 166.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৫658404
  • এই তো চ্যালাচামুণ্ডারা এসে পড়েছে। গুড। এর পর থেকে এইগুলূও চলবে তো, যে ক্রিকেট খেলে না তার কাছ থেকে ক্রিকেটের জ্ঞান না শোনাই ভাল টাইপের? কিংবা যে গান গাইতে পারে না সে হিমেশ রেশামিয়ার সমালোচনা করতে পারে না?

    গাণ্ডুমির একটা সীমা থাকা উচিত মাইরি।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৪658405
  • !!, আপনি যেরকম লিখলেন তাতে স্পষ্ট পে কমিশনের বেতন স্কেল এর সঙ্গে রাজ্যের কোনো সম্পর্ক নেই। শিক্ষক বাদ দিন, ধরুন হেলথ ডিপার্টমেন্ট। এখানে ডাক্তার দের পে স্কেল দেখুন, গ্রুপ ডি কর্মচরী দের পে স্কেল দেখু ন, কেমন কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে মিলে যাচ্ছে।
    আবার রাজ্য সরকারের অধীনে, একাউন্টস, সেচ প্রভৃতি বিভাগে, করনিক, ইঞ্জিনিয়ার, সেক্রেটারি সব্বার স্কেল দেখুন একই রকম সাযুজ্য পাবেন। আমি আর রঞ্জন বাবু ও একথাই বলে ছিলাম, মূল বেতন কাঠামো কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের সঙ্গে সাযুজ্য রেখেই হয়।
    অবশ্যই ডি এ বা অন্যান্য সুবিধে যেমন বাড়ি ভাড়া ভাতা, মেট্রো শহরে থাকার ভাতা,হেলথ ভাতা এগুলো বিভিন্ন রাজ্য কম-বেশি পে করে বা গড়িমসি করে। এটা বুঝতে কেন অসুবিধে হচ্ছে?

    আর আন্দোলন না করলে বেতন বাড়েনা এমন তো নয়। আর্মির লোকেদের বেতন তো আন্দোলন ছাড়াই বাড়ে। পুলিশের দিপার্তমেন্তের মতই। আবার এইসব বিভাগে কাজ করা কর্মচারীদের মূল বেতনও কেন্দ্রীয় কর্মচারীদের মতই হয়। অর্থাত একই গ্রেডে একজন কেন্দ্রীয় মেডিকেল অফিসার বা জুনিয়র ইঞ্জিনিয়ার যে মূল বেতন পান, সেটা আর্মিতেও পান অন্যান্য কেন্দ্রীয় সরকারী বিভাগে কাজ করেও পান।
    মজার কথা হলো,রাস্তাযত্ব সংস্থা গুলিতেও মোটামুটি ভাবে একই পে স্কেল মেন্টেন করা হয়। সবের ই মূল লক্ষ্য সাযুজ্য বজায় রাখা।
    কিন্তু আগের প্রশ্ন টির উত্তর দিন তো দেখি, বাম (দরদী) সরকারের আমলে অস্থায়ী স্কুল ও কলেজের শিক্ষক রা কেন ২-৩ হাজার টাকা বা তার কম মাস মাইনে পেতেন?এদের প্রতি এমন বিমাত্রী সুলভ আচরণ কেন করতেন?
  • সিকি | 166.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৮658407
  • সাযুজ্য রাখা হয়, কিন্তু নট নেসেসারিলি একই সঙ্গে পে কমিশনের এফেক্ট কেসচা আর রাসচা-দের চালু হয়। কেসচাদের ক্ষেত্রে ব্যাপারটা হয় উইথ ইমিডিয়েট এফেক্ট। রাস এইবারে তার সাথে সাযুজ্য রেখে রসচাদের স্কেল তৈরি করে, এবং তাদের সময়সুবিধে মত সেটাকে রাসচাদের জন্য চালু করে। এখানে কেন্দ্রের বা সিপিসি-র কোনও বক্তব্যই থাকে না।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৭658408
  • এসেমের কায়দাটা বেশ। ভূমিসংস্কার বাজে জিনিস, কোনো লাভ হয়নি, শিক্ষকদের বেতনবৃদ্ধিও ফালতু। এর পর আস্তে আস্তে কাশীপুর/বরানগর মনগড়া ঘটনা এই মর্মে নিদান আসবে হয়তো।

    ---
    শিক্ষকদের বেতন বৃদ্ধি ফালতু কথাও বলিনি। কেবীয়ল কৃতিত্ব দাবি তাকে ফালতু বলা যেতে পারে।
    তেমনি ভূমিসংস্কারে ঢাক পেটানো তাও পছন্দের নয়। সরকার জমির মালিকদের কাছ থেকে পয়সা দিয়ে কিনে, তবে যত খুসি সংস্কার করতে পারত।
    সরকারের ক্ষমতা থাকলে টাটা/বিড়লা/আম্বানিদের পয়সা কেড়ে নিয়ে দেখাক না।
  • quark | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৪658409
  • সরকার জমির মালিকের কাছ থেকে জমি কিনবে? সরকার কে? সরকারের টাকা কার টাকা? ভূমি সংস্কার মানে কি?
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩০658411
  • যেমন করে রাজারহাট, সিঙ্গুরে কিনেছে।
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩০658410
  • "আর্মির লোকেদের বেতন তো আন্দোলন ছাড়াই বাড়ে"
    এমন করে কি আর মিনিময় হয়?
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৩658412
  • আর্মির লোকেদের বেতন তো আন্দোলন ছাড়াই বাড়ে"
    এমন করে কি আর মিনিময় হয়?
    --- সত্যি ই বাড়ে। আন্দোলন ছাড়াই বাড়ে। কি আর করা যাবে, এটাই ফ্যাক্টো।
  • সিকি | 166.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৬658413
  • ঐ তো বললাম, আমার ঘরের লোকটারও মাইনে এমনি এমনিই বাড়ে, আন্দোলন ছাড়াই। টকাটক বছরে দুবার ডিএ-ও বেড়ে যায়।

    কি আর করা যাবে, এটাই ফ্যাক্টো :)
  • Reshmi | 129.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৬658414
  • সিকি, ডিএ বছরে চারবার রিভাইস হয়, বাড়তেও পারে (সাধারণতঃ তাই হয়), আবার কমতেও পারে (কখনো সখনো তাও হয়)।

    কেন্দ্রীয় সরকার ১০৭% ডিএ দিচ্ছে বুঝি এখন? আমরা অত পাই না ঃ(
  • quark | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৭658415
  • রাজারহাট, সিঙ্গুরে ভূমিসংস্কার হচ্ছে নাকি? কত কী জানার, কত কী শেখার!
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৩658416
  • "সত্যি ই বাড়ে। আন্দোলন ছাড়াই বাড়ে। কি আর করা যাবে, এটাই ফ্যাক্টো।"
    "ঐ তো বললাম, আমার ঘরের লোকটারও মাইনে এমনি এমনিই বাড়ে, আন্দোলন ছাড়াই। টকাটক বছরে দুবার ডিএ-ও বেড়ে যায়।"

    1974 railway strike in India
    The 20 days strike by 17 lakh workers is the largest known strike.
    The strike was held to DEMANAD A RAISE IN PAY SCALE, which had remained stagnant over many years, in spite of the fact that pay scales of other government owned entities had risen over the years.

    এইসব এত সহজলভ্য তথ্য একটু জেনে নিয়ে তক্ক করলে সকলেরই সুবিধে হয় ও সময় বাঁচে।
  • !! | 133.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৭658418
  • সেই জর্জ ফার্নাণ্ডেজের নেতৃত্বে আন্দোলন, যা রেলের ইতিহাসে শেষ ধর্মঘ্ট এখনও পর্যন্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন