এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৬658354
  • আরে লোক কে হুড়ো দিলে তো খেস্তাবেই :)) ইটস আ গেম। যতই বলুন সিপিএম এর চোরগুলো তিনোমুল এ এসচে, একচুয়ালি একটা নতুন বোর্ড খেলার সুযোগ তো পাওয়া গেছে। অনেকের সুবিধেজনক অবস্থান টসকেছে। কারো হাতের বিবি হাপিস কারো গোলাম এক্সট্রা। পার্ট অফ গেম। খিস্তি এক্সেপ্ট করে নিন তাহলে হুড়ো দেবার মজা দুগুন পাবেন। এবং আরও দিন।
  • কল্লোল | 111.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৬658353
  • কি মোস্কিল!! সিপুয়েম সিপুয়েমের মতৈ থাকুক, তাতে কার পাকা ইয়েতে কি? কিন্তু ওদিকে সামরাজ্জোবাদ লিপাত জাক, ইদিকে পাট্টি সমগঠনের উপোর ভস্সা নেই, সম্মাজ্জোবাদী বুজ্জুয়া কোংকে ডাকে - সামনে বারে ভোট পাব্বো কি না জান্তে। ক্ষ্যাঁয়োঁ, ক্ষ্যাঁয়োঁ!!!!!
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৯658355
  • এর আগে এত বড় বড় দুটো প্রবন্ধ তো আপুনি ই নামালেন! ব্যঞ্জনাময়,আবেগ ঘন, শ্রুতি মধুর অর্থবহ; আরো কি কি যেন।কিন্তু এখনো তথ্য দিলেন না তো, বুদ্ধ বাবুর আমলে বড় সড় কি কি শিল্প হয়েছিল? সেই পাশ কাটানোর পুরনো টেকনিক।
    যাউগ্যা।
  • Ishan | 202.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩২658356
  • হ্যাঁ তো, দোলা সেন, ব্রাত্য বসু ভালই মাখিয়েছেন। বুদ্ধর লেভেলে না অবশ্য। ওটা কোনোদিন হয়তো মমতা করে ফেলবেন। আর সুমনকে প্র্যাগম্যাটিক বললে ঘোড়ারাও হাসবে। নামগুলো বললাম "বিপ্লবীরা" ক্ষমতায় আসেন, সেটা দেখানোর জন্য, মহৎ প্রমাণ করার জন্য না। নিজেদের মাখানোর দায়িত্ব এঁরা বইবেন, ডেফিনিটলি। যেমন বুদ্ধবাবু বইছেন। বেশি মাখিয়েছেন, তাই বেশি ফলভোগ, এই আর কি। ব্রাত্যবাবু পরেরবার আবার ইলেকশনে জিতে মন্ত্রী হলেও হতে পারেন, কিন্তু বুদ্ধবাবু .... :-)
  • T | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৫658357
  • ওমা, আউকাত আছে বলেই না বল্লুম। সিপিয়েমকে ছাড়ুন। ফিশফ্রাই খেয়ে ব্যাটারা গোল্লায় গ্যাছে। এইসব ফিশ টিশ বুঝলেন, হয়তো দেখুন অতলান্তিকের ওপাশ থেকে আসছে। তারপর ভেজে খাওয়া দাওয়া। ছ্যাঁচড়ামির একশেষ। বাদদিন। সিপিয়েম নিজেদের সাম্রাজ্যই সামলাতে পারে না। ও নিয়ে কোনো প্রাজ্ঞজনেরা কেনো দুদন্ড সময় নষ্ট করেন তাই ভাবি। বরং আপনাদের বাতচিত শুনি একটু। একদম শুরু থেকে। মানে লেট দেয়ার বি লাইট। ক্ষ্যাঁয়ো ক্ষ্যাঁয়ো, মানে মুহূর্ত শিশু ভুমিষ্ট হয়ে গ্যাছে ধরে নিন। এইবার হে পিতঃ...
  • T | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৭658358
  • এসেম, ভাই, গোদা লেভেলে খেলছেন যখন তখন সেই লেভেলেই খেলুন না। কোনটা 'ব্যঞ্জনাময়,আবেগ ঘন, শ্রুতি মধুর অর্থবহ' ওসব নিয়ে না ভাবলেও চলবে। বড় শিল্পের নাম জানতে চেয়েছিলেন। বলেছি তো। চায়ের দোকান। বিশ্বাস না হয় তো দিদিকে জিগিয়ে দেখুন।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৯658359
  • ৩৪ বছরের পাকা চাকরি, এখন আবার নতুন এপয়েন্টমেন্ট খুজছে। তাদের নিয়ে একটু আলাপ আলোচনা হবেনা? যে শিশু ভূমিষ্ঠ হলো, সাবালক হোক তারপরে তাকে নিয়েও মিনিময় হবে খন।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪২658360
  • দারুন ডজ দিয়ে পাশ কাটালেন তো! গোদা লেভেল নয়, ভারী সুক্ষ পায়ের কাজ। বল কন্ট্রোল বেশ ভালো। কোথায় লাগে মেসি !
  • ranjan roy | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৭658361
  • আমরা ভালো লক্ষ্মীছেলে,
    তোমরা ভারি বিশ্রী,
    তোমরা খাবে নিমের পাঁচন,
    আমরা খাবো মিশ্রি।

    বাম সমর্থকরা সমালোচনা করবার ইতিহাসের ব্যাখ্যা করবার একচেটিয়া অধিকার দাবি করেন।

    ওরা যা বলবে--তাই ইতিহাস,
    অন্যে বললে-- বিকৃতি।
    শেফালি নাচলে সেটা অবক্ষয়,
    ওঁরা নাপালেও সংস্কৃতি।

    জ্যোতি ও অটল হাতে হাত দিলে
    সেটা সময়ের দাবি।
    জয়ললিতাকে প্রধানমন্ত্রী?
    আর কত নীচে নাবি?

    বিচুলি চিবোন যে লালু যাদব,
    তিনিও বামের সাথী।
    সমাজবাদী যে মোলায়েম,
    আজ তারও দ্বারে বাঁধা হাতি।

    অজ-জনগণ অতি দুর্জন
    বোঝালেও বোঝে না।
    নীল-গেরুয়ায় দলে দলে যায়
    -- লালছাতা খোঁজে না।
  • Atoz | 161.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০১658363
  • এই টই তো দেখি এক শেষহীন নাটক। ঃ-)
    খুব ভালো খুব ভালো।
  • একক | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০৪658364
  • রঞ্জনদা
    এটা ভালো-খারাপের সমস্যা না। ওনারশিপের সমস্যা। সিপুএম এর পতনে অমুক অমুকের জোরালো ভূমিকা আছে এইটা ধরে নিয়ে পিটি এখানে আসেন। ওন আপ করে নিলে কোনো সমস্যাই ছিলোনা। হ্যা আমরা মনে করেছি সিপুএম কে ঘাড়ধাক্কা দেওয়া দরকার যেভাবে হোক দিয়েছি। বুজি রা মিথ্যে বলেছে, নাটক করেছে ? হ্যা করেছে। রাজনীতিতে ছলের বিরুদ্ধে ছল দিয়েই লড়তে হয়। আমরা তোমাদের সাধের গনেশ উল্টে দিয়েছি। যাও পারলে সোজা করে দেখাও। আমরা এই ওন আপ না করাতে পিটি কে বোঝানো দায়েত্ব হয়ে গেছে যে আমরা কিছু করিনি। একবার সবাই ওন আপ করে নিন, যাবতীয় বুজি-কীর্তন বন্ধ হয়ে যাবে :)
  • Ishan | 202.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১৯658365
  • ধুর ওন করে কিছু হবেনা। কবেই লিখেছি (আমি ছাড়াও আরও কেউ কেউ ও লিখেছিলেন), সিপুয়েমের পতন ঘটানো দরকার মনে করেছিলাম, সেটা সজোরে যেখানে যেখানে বলা সম্ভব বলেওছিলাম। কিন্তু সিপুয়েম পতনের কৃতিত্ব নিজের ঘাড়ে নেওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তাই নিচ্ছিনা।

    কিন্তু এতে থামবে নাকি। এরপর পিটি বিজেপি বলে গাল দেবেন, তারপর আমেরিকার দালাল বলে। আরও কতকিছু আসবে লেজ ধরে। পড়তে পড়তে বিরক্ত হয়ে আবার রিঅ্যাক্ট করব। এইই হবে আর কি।
  • S | 109.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৪৬658366
  • কসু এবারে ভাজপার টিকিটে না দাঁড়িয়ে পরেন।
  • cm | 116.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:৩৬658367
  • আইনের শাসন নিয়ে ইয়ার্কি করার সময় বোধহয় দ এর দেওয়া সাম্রতিকতম লিঙ্ক দেখা হয় নি। তবে কদিন আগে বীতশ্রদ্ধ লজ্জায় ঘাপটি দিয়েছিলেন। বড়মুখ করে ক্লাবে অডিট মেনে টাকার কথা বলার পরে পরেই খবরগুলো এলো কিনা।
  • cm | 127.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:১৭658368
  • " ranjan roy Date:20 Feb 2015 -- 12:24 AM

    T,
    কোন কমেন্টেটর যখন বলে সচিন ভুল শট খেলে আউট হল তখন কেউ বলে--দূর মশায়! আপনি যান না মাঠে, নিজে একটা বাউন্সার ঠিক করে ডাক করে বা হুক মেরে দেখান দিকি!"

    নোটাপন্থী নৈরাজ্যবাদী অবস্থানের নিরিখে উপমাটি লাগসই হয়েছে বটে! গড়পড়তা বাঙালির যুক্তিভাবনায় ছাগল, দাড়ি ও রবীন্দ্রনাথ এই ত্র্যহস্পর্শ এক মহাবিভ্রান্তির সূচনা করেছে বলে মনে হয়।
  • cm | 127.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:২৩658369
  • সাম্প্রতিকতম
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৬658370
  • "জয়ললিতাকে প্রধানমন্ত্রী?
    আর কত নীচে নাবি?"

    কিন্তু বিজেপিকে আটকাতে জয়ললিতা-যদি বিজেপির বিরোধীতা করে- কি ঠিক আছে? যেমনটি কল্লোলদা বলেছিল-যে রাজ্যে যে দল বিজেপি বিরোধী-তাকেই সমর্থন?

    এবার কাব্যিক ভ্ন্ডামি ছেড়ে সোজাসুজি জানান দেখি যে বিজেপিকে আদৌ আটকাতে চান কিনা? তাহলে state-wise একটা তালিকা বানিয়ে বলুন যে তাত্বিক ভাবে হলেও কোন রাজ্যে কাকে সমর্থন দেবেন যদি আদৌ সততার সঙ্গে বিজেপিকে আটকাতে চান।

    পরিবত্তনের কালে তিনোর মত একটা লোচ্চা-লুম্পেন-মোদোমাতালদের দলের আর বিজেপির হাত ধরেছিলেন। সেটা কি বৈপ্লবিক উত্তরণ ছিল?
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৬658371
  • বর্তমান পরিস্থিতিতে রাজ্যে তিনোরা বি জে পির বিরোধিতা করছে।হাদ্দা হাড্ডি লড়াই করছে। তিনো দের সঙ্গে বি জে পি ঠেকাতে বাম দল গুলির জোট বাঁধতে কোনো অসুবিধে আছে?
    আর কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতেই বা এত আগ্রহ কেন?
    আদর্শগত ভাবে কংগ্রেসের সঙ্গে জোট হওয়া তো অসম্ভব! বিশেষত যে দল, আইদীয়লোজি কেই প্রাধান্য দিয়ে এসেছে।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২০658372
  • কাব্যিক ভন্ডামি ছেড়ে সততার সঙ্গে বলা হোক,বামেরা বি জে পি ঠেকাতে আদৌ আগ্রহী কিনা?
    কারণ পরিসংখ্যান বলছে বামেদের ভোট কমলেই বি জে পির ভোট বাড়ছে।
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৫658374
  • sm
    প্র্শ্নটা তো আপনাকে করিনি।

    "আদর্শগত ভাবে কংগ্রেসের সঙ্গে জোট হওয়া তো অসম্ভব!"
    লেখার আগে দেশের রাজনৈতিক একবার ঝালিয়ে নিলে ভাল হয়।
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৯658375
  • *রাজনৈতিক ইতিহাস
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৯658376
  • প্রশ্ন টা আমায় করেন নি তো কি হয়েছে? আমি বলতেই পারতাম আপনার নাম করে কোনো প্রশ্ন তো করিনি।কিন্তু,আমি আপনাকে একটা প্রশ্ন করলাম। তার সরাসরি উত্তর দিলেই হয়। আবার সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি ঝালিয়ে নেবার কথা বলছেন।লালু, নীতিশ জোট করতে পারলে তিনো সিপিএম নয় কেন?
    আগের দিনের করা দু তিন টি প্রশ্নের উত্তর দেন নি,পাশ কাটিয়েছেন, বি জে পি পন্থী বলেছেন বা বলেছেন পড়াশোনা করতে।
    টিচার দের নিয়েও কিছু তথ্য দেওয়া বাকি ছিল স্যার।
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৭658377
  • আমি আপনাকে "বিজেপি পন্থী" আখ্যা দিইনি-আপনি নিজেই নিজেকে কি আখ্যা দিয়েছিলেন সেটা ফিরে আরেকবার পড়ে নিন।
  • cm | 116.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫১658378
  • পুনঃপুনঃ পাঠে অর্থবোধ অবশ্য হইবে।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৩658379
  • আবার পড়া করতে দিলেন। কি বলেছিলেন, একটু রিপিট করুন প্লিস।আমাকে তিনো বলুন বা বিজেপি পন্থী/ সহানুভূতিশীল যাই বলুন, কুনো আপত্তি নাই।খালি দু একটি জিজ্ঞাসার যদি দয়া করে সরাসরি উত্তর দেন।
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৭658380
  • টিচারদের সম্পর্কে কোন তথ্য আমার হাতে নেই। শুধু এটা মনে আছে যে শিক্ষাকর্মীদের অ-বাম আমলে বছরে ২৫ পয়সা ইন্ক্রিমেন্ট হত। কাজেই তারা কোন আমলে গাধার মত খাটত সেটা তারাই ভাল বলতে পারবে।

    " বুদ্ধ বাবুর আমলে বড় সড় কি কি শিল্প হয়েছিল?"
    বার তিনেক একটা লিংক দিয়েছে। সেটার হিসেবে বুদ্ধ বাবুর আমলে পব ইন্ভেস্টমেন্টের ক্ষেত্রে ৪ নম্বরে উঠে এসেছিল। এখন "বড়" আপনি কি দিয়ে মাপেন সেটা আমার জানা নেই।
  • sm | 233.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৬658381
  • আগের পোস্ট তা ভালো করে খেয়াল করেন নি। আপনি বাম আমলে টিচার দের বেতন বৃদ্ধির কথা বলেছিলেন। আমি বলেছিলাম, বেতন বৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকার পে কমিশনে বেতন বৃদ্ধি করেছে বলে। অনেক রাজ্যেই বেতন বৃদ্ধি হয়েছে। বর্তমান সরকার কেও সেই বর্ধিত বেতন ই দিতে হচ্ছে। সুতরাং বাম সরকার কে বাড়তি কৃতিত্ব দেব কেন?
    তার সঙ্গে বলেছিলাম স্কুল কলেজের সহকার শিক্ষক রা বাম আমলে গাধার খাটুনি খেতে মাসে ৩-৪ হাজার টাকা বা তার কম বেতন পেত, সেটা কি ভাবে ব্যাখ্যা দেবেন। আর প্রাইমারি স্কুল টিচার দের বেতন বাম আমলের শেষে কত হয়েছিল।

    আপনাকে বুদ্ধ বাবুর আমলে বড় সড় শিল্পের উদাহরণ চাওয়া হয়েছিল। যেমন ইস্পাত শিল্প, শোধনাগার, মোটর গাড়ি কারখানা, বগেরা বগেরা। একটাও দিতে পারলেন না। শুধু একটা লিংক দিলেন যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। পাপড় বেলা শিল্প বৃদ্ধি হয়েছে বলছেন? তাহলে তেলে ভাজা নিয়ে এত আপত্তি কেন?
  • ranjan roy | 113.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৬658382
  • আপনাকে আর কি বলিব! আপনি সবই জানেন।
    আপনি এখানে স্বঘোষিত হেডমাস্টার। তাই আপনি বলতে পারেন--এই ! তোকে তো প্রশ্ন করিনি। যাকে জিগ্যেস করিচি সে উত্তর দেবে।
    আপনি রাজনীতির ইতিহাস ভুগোল সবই জানেন। দুষ্টু ছাত্রদের জন্যে পানিশমেন্ট ঠিক করে দেন।
    তাই আমি আর কি বলব, আপনিই বলে দিন।
    তা যখন উত্তরবঙ্গে তিনোদের আটকাতে বামেরা কং ও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ছাত্রসংসদ দখল করল তারপরে আর কি বিজেপি আটকানো নিয়ে আপনার "বিজেপিকে আদৌ আটকাতে চান কিনা?" সুরে প্রশ্ন করা সাজে? আপনিই বলুন।
    "হুস্ন ভি আপ হো,----, জিস তরফ হি দেখিয়ে, আপ হি আপ হো!"
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৩658383
  • "বেতন বৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকার পে কমিশনে বেতন বৃদ্ধি করেছে বলে"
    আমার ঘরে একজন মানুষ ছিলেন যিনি রেলের শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই মানুষটি আরো কয়েক'শ মানুষের সঙ্গে দিল্লীর রাস্তায় বসে ৮০-র দশকে ধর্ণা ইত্যাদি দিয়েছিলেন। সেই লড়াইয়ের ইতিহাসটা বেশ লম্বা যেটার সঙ্গে ৭০-এর সর্বভারতীয় রেল ধর্মঘটের যোগাযোগ ছিল। এই লড়াইয়ের পরে শুধু এই মানুষেরাই নন আরো অনেকে উপকৃত হয়েছিলেন। এই সব লড়াই সরকারকে আমার বিধবা মায়ের মত অসংখ্য মায়েদের বিধবা ভাতা দিতে বাধ্য করে।

    কাজেই আপনার গোদা তক্কের জবাবে এইটুকু বলতে পারি যে কেন্দ্রীয় সরকার অমনি অমনি বেতন বৃদ্ধি করেনা। ঐ জন্যেই, ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, তক্কে নামার আগে দেশের রাজনৈতিক ইতিহাস ঝালিয়ে নেওয়া প্রয়োজন।
  • ranjan roy | 113.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২১658385
  • পিটি,
    কোন সরকারই বিনা আন্দোলনে বেতন বৃদ্ধি করে না। না কেন্দ্রীয়, না রাজ্য!
    আপনার উদাহরণেই দেখা যাচ্ছে যে দিল্লি সরকার বিধবাদের /রেলের পেনশন ইত্যাদি ভাতা বাড়ানোয় অঙ্গ/বঙ্গ/কলিঙ্গের বহু মানুষের উপকার হয়েছে।
    অর্থাত, sm এর গোদা বক্তব্য মূলতঃ ঠিক।
    সরি, এটা আপনি আমাকে বলেন নি। খামোকা নাক গলিয়েছি। দুঃখিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন