এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৩666868
  • এই বিপ্লব আসিতেছে ঠিক কোথায় লেখা দেখছেন বলুন তো? স্বপ্নে কি?
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৫666869
  • "কতোগুলো বুজি মিলে একটা আস্ত বামফ্রন্ট হাওয়া করে দিলো দু বছরে"
    সেটা নিয়ে আমার খুব একটা দুশ্চিন্তা নেই। সিপিএমের ভোট কমছে কেন তাই বাম-বিরোধীরাই বেশী আছাড়ি-পিছাড়ি খাচ্ছে।
    কিন্তু কতকগুলো অতি নচ্ছাড় ও অতিবদ বুজী মিলে সিঙ্গুরের চাষী (ও পব-র শিল্পায়নের) যে বারোটা বাজিয়ে সব্বোনাশ করে দিয়েছে তা নিয়ে কোন উচ্চবাচ্য চোখে পড়েনা কেন?

    "ওরকম দলেদের কি কম্মে লাগে বলতে পারো?"
    কিসের জন্যে ঐ দলের হয়ে একসময়ে প্রচারে নেমেছিলে বা তাদের হয়ে ভোটে দাঁড়িয়েছিলে কল্লোলদা? সিপিএমের সুদিনে ঐ দলের সঙ্গে তো তোমার মাখামাখি গলাগলি বেশ প্রগাঢ় ছিল।

    " বামেরা বিজেপির সাথে হাত মিলিয়েছে তিনো খতমে"
    কোনটায় কল্লোলদার আপত্তি?
    ১) বামেরা-বিজেপির সঙ্গে হাত মেলালে, নাকি
    ২) তিনো খতম হলে?
  • ranjan roy | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭666870
  • দু,
    সরি! ইয়ার্কির মুডে ভুল বুঝেছি। ছ্যাবলামি করেছি।
    আবারও সরি!!
  • Arpan | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৮666871
  • যাক, অ্যানালিটিক্স দিয়ে গোরুর ব্যবসার লাভক্ষতির হিসেব করা যাচ্ছে না।

    ভাগ্যিস!
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৬666872
  • "দেশের সব আইন মেনে চলাই যদি লক্ষ্য হয়, তাহলে আর বামপন্থী আন্দোলনের বা বামপন্থী সংগঠনের দরকারটা কী?"

    ভাড়া বাড়লে ট্রাম-বাস পোড়ানোতে আপত্তি নেই তো?
  • Ishan | 214.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩১666873
  • না না। প্রশ্ন হল, আইন মেনে তিনো বা বিজেপি ক্ষমতায় এলে পিটির কিসে আপত্তি? সবই তো আইন মেনে হচ্ছে। আইনের শাসনের চূড়ান্ত একেবারে। :-)
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৪666874
  • আইন মেনে জমি অধিগ্রহণ করলে কোথায় যেন সব পোস্টার নাকি ফেস্টুন সাঁটা হয় কেন?
  • Ishan | 202.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৭666875
  • কলোনিয়াল আইনের শাসন পছন্দ নয় বলে।

    কিন্তু আপনার তো আইনের শাসনই পছন্দ। তাহলে এই বেধড়ক আইনী নির্বাচনের পরেও এত রাগ/আপত্তি কেন? :-)
  • !! | 134.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৯666876
  • রজ্ঞন আর কল্লোল দুটি রাজনৈতিক প্রাজ্ঞ আর অবিবেচক ব্যক্তি এখন সবাই কে নিজেদের মত টেনে নামাতে পারলে সবচেয়ে খুশি হন।
  • Ishan | 202.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০২666878
  • একদম। ব্যাটা অ্যানার্কিস্টরা সক্কলকে অ্যানার্কিস্ট বানাতে চায়। আপদের একশেষ।
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১০666879
  • এবার সাউথ পয়েন্ট স্কুলকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রস্তাব!!!!!!
  • একক | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২২666880
  • এই টার্ম টা বেশ মজার : আইনের শাসন। ইন্ডিয়া কী সাধে বিভিন্ন ফ্লেভারের পপুলিস্ট ডিকটেটর দের চারণক্ষেত্র :))
  • ranjan roy | 113.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৭666881
  • ১)ভাড়া বাড়লে ট্রাম-বাস পোড়ানোতে আপত্তি নেই তো?
    =====================

    ---আছে তো! ওগুলো জনগণের ট্যাক্সোর পয়সায় তৈরি।

    ২)
    রজ্ঞন আর কল্লোল দুটি রাজনৈতিক প্রাজ্ঞ আর অবিবেচক ব্যক্তি এখন সবাই কে নিজেদের মত টেনে নামাতে পারলে সবচেয়ে খুশি হন।

    ---- উঁচুতে থাকলে তবে টেনে নামানোর প্রশ্ন ওঠে।

    --আর আমাদের্মত দুই বুড়ো ভামের কী ক্যাপা মাইরি! আগে নাকি ৩৪ বছরের বাম সরকারকে টেনে নামিয়েছি! পরে বিজেপিকে দোর খুলে ঢুকিয়েছি। এখন সকলকে টেনে নামাচ্ছি।
    নাঃ কাল থেকে পিটির কথা মেনে আয়নায় চেহারা দেখতে হবে। আমার এত গুণ!! এত ক্যালি!!
    কালীদা গো কালীদা!!
  • ranjan roy | 113.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৪666882
  • তের গেল, চোদ্দ গেল-এবার পনের ষোল,
    হারের কারণ খুঁজতে গিয়া কাছা খুইলা গেল।
    দিল্ল্লিতে পনের সিটে জব্দ জামানত,
    আমরা তবু ঝান্ডা উঁচা, দিইনি নাকে খত।
    একের পর এক নির্বাচনে জয়ের দেখা নাই,
    আমরা শুধু চ্যানেলেতে বাণী দিয়ে যাই।

    বনগাঁ আর কৃষ্ণগঞ্জে হইল জোর লড়াই,
    যাইনি আমি মাঠে ঘাটে, চ্যানেলে ভাই-ভাই।
    এই কথা জানিয়া ক্রুদ্ধ হইল জনগণ,
    আমার দলের প্রতীকরে হায় দেখায় বৃন্দাবন।
    পকেটে নাই কাণাকড়ি বিশ্বাসই সম্বল,
    ঘাসফুল আর পদ্ম দেইখ্যা বাড়িল অম্বল।

    ২০১৬ তে তবে অনন্তশয়ন?
    শুম্ভ-নিশুম্ভ যুদ্দ করে ঘুমায় নারায়ণ।।
  • sm | 233.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৪666883
  • "কতোগুলো বুজি মিলে একটা আস্ত বামফ্রন্ট হাওয়া করে দিলো দু বছরে"
    সেটা নিয়ে আমার খুব একটা দুশ্চিন্তা নেই। সিপিএমের ভোট কমছে কেন তাই বাম-বিরোধীরাই বেশী আছাড়ি-পিছাড়ি খাচ্ছে।
    কিন্তু কতকগুলো অতি নচ্ছাড় ও অতিবদ বুজী মিলে সিঙ্গুরের চাষী (ও পব-র শিল্পায়নের) যে বারোটা বাজিয়ে সব্বোনাশ করে দিয়েছে তা নিয়ে কোন উচ্চবাচ্য চোখে পড়েনা কেন?
    ----
    কেন চিন্তা নেই কেন ?এতবড় বামফ্রন্ট হওয়া হয়ে গেল আর আপনি এত প্রশান্ত চিত্ত কেন ?বরঞ্চ বাম ভোট কেন কমল সেটা বলুন।
    পিনাকি তো বলল, জোর করে পুলিশ দিয়ে পিটিয়ে সিঙ্গুরের চাষীদের জমি কেড়ে নিয়ে, তাদের সাড়ে সব্বনাশ করেছে বাম সরকার। তা, সেটা মনে ধরল না কেন?
    গত ৩ দশকে সিটু কয়েক হাজার কারখানার গেটে তালা ঝুলিয়ে দিয়েছে; সেই সব্বনাশ/ ভুস্টিনাশ হয়ে যাওয়া বারোটা বেজে যাওয়া শ্রমিকদের নিয়ে কি মত আপনার? বাম আন্দোলন গুলো শ্রমিকদের সব্বনাশ করার জন্য সংগঠিত হত?
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:৪৬666884
  • কি আশচর্য।
    আমার চিত্ত প্রশান্ত থাকলে আপনার আপত্তি কিসের?

    সিঙ্গুরে যে রামধনু জোটের কথা কেউ মানতে চায় না সেই জোট এই ফোরামে বেশ জ্বলজ্বল করছে। স্বঘোষিত বিজেপি, স্বঘোষিত মানবতাকর্মী, প্রাক্তন নকশাল, অধুনা মাওব্যথী আর সর্বোপরি নানা রঙের তিনোপ্রেমীরা কেমন জোট বেঁধে একই লাইনে তক্ক করছে!!

    "গত ৩ দশকে সিটু কয়েক হাজার কারখানার গেটে তালা ঝুলিয়ে দিয়েছে"

    এটা চায়ের দোকানের তক্ক যেটা তিনো আর বিজেপিরা ছড়িয়ে বেড়ায়। তাতে ভোটে লাভ হয় ঠিকই কিন্তু সাড়ে তিন বছর ক্ষমতার থাকার পরেও তেলেভাজার দোকান খোলার পরামর্শ দিতে হয়।

    তবে যদি সত্যি সত্যি উন্নত মানের আলোচনা করতে চান তাহলে আরেকটা পড়াশুনো করতে হবে। ঐ তিরিশ দশকেই (দু-একটি রাজ্য বাদে) যেসব রাজ্যে বাম বা সিটু ছিলনা সেখানে কত হাজার কল-কারখানা খোলা হয়েছে তার হিসেবটা জোগাড় করে নেবেন।

    আর বামেদের সঙ্গে প্রতিযোগীতায় জেতার জন্যেই কি সিঙ্গুরের চাষীর "সব্বনাশ/ ভুস্টিনাশ" করা হল?

    অবিশ্যি সত্যিটা জানার ইচ্ছে থাকলে খবর নিজেই বের করে নেওয়া যায়ঃ Buddhadeb Bhattacharjee steered West Bengal to 4th position in industrial growth
    http://articles.economictimes.indiatimes.com/2011-05-24/news/29577861_1_mses-credit-west-bengal

    "বাম আন্দোলন গুলো শ্রমিকদের সব্বনাশ করার জন্য সংগঠিত হত?"

    সেটার জন্য আপনাকে একটু পড়াশুনো করতে হবে। আমার কাছে সব হিসেব নেই তবে একটা খবর দিতে পারি। ৭০-এর দশকে স্কুলের মাস্টার আর শিক্ষাকর্মীদের কি মাইনে-পত্তর ছিল আর বামেদের জন্য সেটা বেড়ে কোথায় উঠেছিল সে খবর আপনি রাখেন না বোঝা যাচ্ছে।
  • SC | 34.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০৩666885
  • আরে! এই তো! সিপিএমের সেরা লাইন। "আপনাকে একটু পড়াশুনো করতে হবে", "ইতিহাস তা একটু ঘাঁটতে হবে"।
    বুদ্ধবাদী সিপিএম কেসটা বেশ! আগের সিপিএম গুলোর দম্ভ, অহংকার, আর পৃথিবী শুদ্ধু লোককে বোকা অশিক্ষিত মনে করার ঔধ্ত্ব, আর এর সাথে যোগ হয়েছে একদম কাছা খুলে বাজারের নাম জপ, আর সেটাকে ঢাকার জন্য হাজারও তত্বের আমদানি।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০৮666886
  • তাহলে এখন কি তেলেভাজার শিল্পই একমাত্র সত্য ধরে নিয়ে আলোচনা করতে হবে?
    আর এখানে যারা লেখে তারা কে কে এই জামানায় "বাজার" বাদ দিয়ে বেঁচে আছে তা জানতে ইচ্ছে করছে।
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৯666887
  • এ নিয়ে তো আগেও কথা হয়েছে বহুবার। সিটু "অন্যায়" আন্দোলন করত এমন তো না ! পিএফ মেরে দেবে বা ছাঁটাই করবে এগুলো তো ওদের স্কুল অনুযায়ী অন্যায়। কাজেই আন্দোলন করে ঠিকই করত। স্কুল টা বালের না কাজের সেটা আলাদা ব্যাপার।

    মুশকিল যাঁরা দু-নৌকোয় পা রেখে শিল্পদরদী সিপিএম সাজেন তাঁদের ওই কমপ্লেক্স টা আছে। কোনো একটা অন্যায় করছি অতএব কম করে করি। কাজেই আউটপুট গুলোও ওরকম ভোগের হয়। পিনাকি যে বলেন একচুয়ালি আরও বেশি আন্দোলনের দরকার ছিল এটা একদম ঠিক বলেন। কিন্তু সেটা করলে সিন্ডিকেট হতনা, কাউন্সিলরের বাড়িতে টাইলস বসতোনা, চাগ্রিতে ঢুকিয়ে না দিলে ক্যাডার নেটওয়ার্ক হত না। আর তাই মচ্ছবের চাকা টা ঘুর্নায়মান রাখতে শিল্প ও চাই :) এতো পাপবোধ নিয়ে এনারা কোথায় যাবেন ? এই শিল্পদরদী সিপুএম রা ? :) যাঁরা কিনা কীকরে যেন কোনো পাপকাজ না করেও "শিল্পের সুফল" পেতে চান :) বাকিরা তো নাহয় পাঁচিলে বসে আচার খাচ্ছে, এনারা তো পরিত্যক্ত চিমনির তলায় হাঁ করে বসে আছেন কবে ক্রিসমাস গিফট নিয়ে শিল্প নেবে আসে। "আইনের শাসন " মেনে, "ন্যায়" এর পথে।
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৮666889
  • উফ! সক্কাল সক্কাল বেশ কঠিন ও জটিল তাত্বিকতা।
    কলোনিয়াল আইন না মেনে, সিঙ্গুরের চাষীর ও পব-শিল্পায়নের সব্বোনাশ করে তেলেভাজার শিল্প স্থাপন তাহলে ন্যায্য রাস্তা বলে ধরে নেব?
    চিমনি দিয়ে শিল্প কি সত্যি নেমে আসী ২৫ শে ডিসেম্বরে? নাকি বিভিন্ন রাজ্যের সঙ্গে প্রতিযোগীতায় নেমে শিল্প আনাতে হয়?
    গাল খাওয়ার তালিকায় আর কেউ বাদ নেই। কিন্তু রোজ সকালে দেখি ২০-৩০-এর যৌবন ১৭০ টাকা রোজে ঘাস কাটছে!!
    আমরা তাত্বিকতা চালিয়ে যাব আর যে ভারতীয়রা ছেলেপুলেদের আমেরিকায় চালান করে দিতে পারল না তারা সকালে ঘাস কাটবে আর রাতে গরু পাচার করতে থাকবে?
  • কল্লোল | 125.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৭666890
  • বিজেপিটি।
    ১৯৭৭ থেকে ১৯৮৫র কলকাতা কর্পোরেশন নির্বাচন পর্যন্ত প্রতিটি ভোটে সিপিএমকে সমর্থন করেছি। কিছু যে আমাদের বোঝার ভুল ছিলো না, তা নয়। মরিচঝাঁপি বা আনন্দমার্গী হত্যা নিয়ে কিছুই করিনি। সরকারী ভাষ্যে বিশ্বাস করেছিলাম। সেটা আমাদের ভুল ছিলো। তার জন্য আজও ক্ষমাপ্রার্থী।
    কিন্তু মোটের উপর তখনও সিপিএম ১৯৮৫র পরের রূপ ধরেনি, প্রোমোটারদের পার্টি হয়ে ওঠেনি।
    সেটা যখন হলো, তখন থেকে বিরোধীতা করেছি। কিন্তু তখনও দোলাচলে থাকতাম - উল্টো দিকে কে? কেউ নেই। তাই ভোটের দিন বুথে গিয়ে নামটা কাটিয়ে দিয়ে আঙ্গুলে টিপ পড়ে আসতাম। কাউকে ভোট দিতাম না। কিন্তু আমার ভোটটা যাতে অন্য কেউ দিয়ে না দেয় তার বন্দোবস্তো করে আসতাম।
    সিঙ্গুর নন্দীগ্রামের পর ঘটনাচক্তে ভোট দিতে যেতে পারিনি। কিন্তু অবস্থান ছিলো সিপিএমের বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী তাকেই ভোট দেওয়া। তৃণমূল হলেও।
    তুমি লিখেছো " বামেরা বিজেপির সাথে হাত মিলিয়েছে তিনো খতমে"
    কোনটায় কল্লোলদার আপত্তি?
    ১) বামেরা-বিজেপির সঙ্গে হাত মেলালে, নাকি
    ২) তিনো খতম হলে?"
    কোনটাতেই আপত্তি নাই আমার।
    তোমার কোনটাতে আপত্তি? সেটা জানা যাবে কি?
    আমি তো লিখেইছিলাম - "কে তুলেছে গেলো গেলো রব!!
    তো সেটা স্বীকার কল্লেই হয়। বামেরা বিজেপির সাথে হাত মিলিয়েছে তিনো খতমে। অত্যুত্তম।
    কি ? বিজেপিটি !! তাই কি?"
    স্বীকার করছো তাহলে।
    নক্ষীর উত্তর তো দিলে না।
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৮666891
  • প্রতিযোগিতা? খ্যাক খ্যাক। কেন খামোখা দুটো জোব্বা একসঙ্গে গায়ে চাপাতে যান ? দক্ষিনপন্থার মডেল থেকে শব্দ ধার করে সিপুএম কে ফেরাবেন ? ভাগাড়ে লাথি মেরে দক্ষিনপন্থী হওয়ার দম নেই ? এতই যদি টনটনে জ্ঞান তো সিপুএম ৩৪ নম্বর জাতীয় সড়ক চওরা করতে পারেনি কেন ? চাষীরা জমি দেয়নি বলে তো ? সিঙ্গুর তো সেদিনের কেস। ইদিক ও চাই উদিক ও চাই দুটি হয়না। কোন জোব্বা টা পড়বেন ঠিক করুন। এটা স্পেসিফিকালি একটা জেনেরেশনের সমস্যা যাঁরা অল্পবয়েসে বামপন্থার রোমান্সে মজেছিলেন পরে নিজের ছেলে-পুলে শিক্ষিত হয়ে সবাই কর্পোরেট এ যাওয়ার সম্ভাবনা তৈরী হতেই দৃষ্টি বদলে গ্যালো। আমরা কোনকালে সিপুএমে মজি নাই। চাষীপ্রেম ও নাই। কাজেই সিপুএম "প্রতিযোগিতা" র কথা বলছে শুনলে আমাদের হাগা ছাড়া কিছু পায়না।
  • dc | 132.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৪666892
  • "পিনাকি যে বলেন একচুয়ালি আরও বেশি আন্দোলনের দরকার ছিল এটা একদম ঠিক বলেন। "

    আমি একেবারেই একমত নেই। আন্দোলনের ফলে পবর কি হাল হয়েছিল জ্যোতিবাবুর আমলে সেটাও আমরা জানি। বুদ্ধবাবু সেই মিলিট্যান্ট বা জঙ্গী ট্রেড ইউনিয়ন আন্দোলন থামাতে চেয়েছিলেন কারন উনি অনেক বেশী বাস্তববাদী ছিলেন। বুদ্ধবাবু পবতে শিল্পস্থাপনের চেষ্টা করে কোন ভুল করেন নি, ওনার ভুল ছিল বিরোধী আন্দোলনকে প্রশাসনিকভাবে হ্যান্ডল না করতে পারা। সিঙ্গুর-নন্দীগ্রামে শিল্পস্থাপন করতে পারলে আজ পবর ইকনমি অনেক ভালো জায়গাতে থাকতো, কাজের সুযোগও অনেক বেশী হতো।

    তিরিশ বছর ধরে বিপ্লব নামের খুড়োর কল ঝুলিয়ে রেখে আর সারা পৃথিবীর সাম্রাজ্যবাদীদের রাতের ঘুম কেড়ে নিয়ে আজ তো এই হাল। রাজ্যটায় আন্দোলন একটু কম হলে রাজ্যটার অবস্থা অনেক বেশী ভালো হতো।
  • SC | 34.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৭666893
  • প্রশ্ন: যারা ঘাস কাটছিলেন পিটিবাবুর বাড়ির সামনে, তারা ২০১১ সালের আগে, যখন পব: মরুদ্যান ছিল, তখন কি কাটতেন আর কত বেতন পেতেন?
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৮666894
  • ওটা মাসীর গোঁফ হলে মেসো হত লজিক :)

    প্রতিটা রাজনীতির একটা ফেলে আসা রাস্তা থাকেত। বামেরা যে রাস্তা দিয়ে ক্ষমতায় আসে সেই রাস্তায় বেসরকারী শিল্পায়ন হয় না। কোথাও হয়নি। কারণ এদের রাজনীতির মডেল আলাদা। কমিটমেন্ট আলাদা এবং কমিটমেন্ট শব্দ টার আন্ডারস্ট্যান্ডিং ও আলাদা। দু নৌকোয় পা রাখতে গেলেই চ্যুতি ঘটে। কোনভাবেই আগের আন্ডারস্ট্যান্ডিং থেকে সরে সিপুএম শিল্পের জায়গা দিতে পারতোনা সোজা পথে। তাই আঙ্গুল বেঁকাতে গিয়ে ফেঁসে যায়। এতে আলাদা করে জ্যোতি খারাপ-বুদ্ধ ভালোর কিছু দেখিনা। যেটা যার কম্পিটেন্সি রে বাবা :) বামেদের ওই কম্পিটেন্সি টা নাই। ওরা সামনে থেকে কেড়ে নিতে পারেনা, পেছন দিয়ে বুদ্ধি খাটাতে গিয়ে মাখাবে :) এদিকে লোভ সলোআনা !
  • SC | 34.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৩666895
  • সমস্যাটা হচ্ছে একটা সময়ে বড় বড় বামপন্থী বাতেলা মেরে, কত জানি কলার তুলে বেশ জীবন কেটেছে। সিপিএম ক্যাডার পুষেছে, প্রোমোটার পুষেছে, আর এরা সব না দেখার ভান করে গেছেন শুধুমাত্র এই কারণে, যে "আমি ভাই হেবি বিপ্লবী" করে কলার তোলা যাচ্ছিল, আর সমাজে দাদা হওয়া যাচ্ছিল বলে। রাশিয়া গেল, মনমহিনীয় অর্থনীতি এলো, এবারে এরা ভাবলেন,এদ্দিনের জামা না পাল্টিয়ে লোককে কিছু ভক্কি দিয়ে একটা নতুন রং লাগানো যাক। বেশ মরাল upright, শিক্ষিত সন্গস্ক্রিতিবান বাম ব্যাপারটাও থাকবে, আর একটু ওই শিল্পবান্ধব স্টান্স তাও ওর মধ্যে ফিট করে দেব। কেউ বললে, "একটু পড়াশুনো কর বলে কয়েকটা ভারতে আঁতেল দেকে দুর্বোধ্য কিছু থিওরি মেরে দেওয়া যাবে"।
    বাধ সেধে গেল অশিক্ষিত চাষা গুলো। :(
  • SC | 34.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৪666896
  • *ভাড়াটে আঁতেল
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৬666897
  • উত্তরঃ সিঙ্গুর-নন্দীগ্রামের নামে যে ভ্ন্ডামিটা শুরু হয়ে এখন তেলেভাজা শিল্পতে এসে ঠেকেছে তখন সেই ভ্ন্ডামিটা অনেক কম ছিল।

    কল্লোলদা
    চিন্তা করো না। আম্মো ৩০ বছর পরে ক্ষমা প্রার্থনা করে নেব!!

    oh! by the way মরিচঝাঁপির এই গপ্পটা জানতাম না। কালকে পড়লাম।

    PERSONAL GAINS?
    Did any of the leaders make any personal gain from the whole affair? Yes, claim some former settlers of Marichjhapi. One of the most prominent UUS leaders used to hoard tins of milk powder which he refused to give to anybody, not even when children were dying of hunger, says Subhasini Goldar, widow of UUS leader Rangalal Goldar. What did he do with the milk powder then? “How am I supposed to know?” says Subhasini. Former settler Shefali Mondal is more straightforwrad: “He must have been selling the milk powder outside.”

    “That person had made a lot of money,” says Subhashini. “When he fled Marichjhapi, he took away a sackful of money with him.”
    http://marichjhapi-mystery.blogspot.in/
  • একক | 24.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪১666898
  • সবচে মস্তির হচ্ছে এনারা আমেরিকান সাম্রাজ্যবাদ দেখতে পেয়েছেন ক্ষণে ক্ষণে, সোভিএট্ সাম্রাজ্যবাদ দেখতে পাননি। সোভিএট্ বছরের পর বছর বই ছড়িয়ে, রঙ্গীন পৃথিবীর গল্প দিয়ে, কিছু ভাঙ্গা বিমান গছিয়ে ভারত কে ধন্য করেছে। কোনো সিরিয়াস বিসনেস ইনভেস্টমেন্ট নেই, রিসার্চ ইনভেস্টমেন্ট ( নন মিলিটারী) নেই। তারপরেও মহান সোভিএট্ এবং দুষ্টু আমেরিকা :)))

    দুটোই যে ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী এবং দুটোকেই দর কষাকষি করে আখের গোছানো দরকার এই ইতিহাসের পাঠ টাই যাঁদের হয়নি তাদের সঙ্গে কী কথা বলব ?? ওসব তত্ত্ব ফত্ত্ব বলে আওআজ মেরে রাউন্ড রাউন্ড বকে কী দাঁড়াবে কিছু :)
  • PT | 213.*.*.* | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৬666900
  • আপনার পচা আম সেই সময়ে কোন দেশটা কিনত?
    আর বাংলাদেশের যুদ্ধের সম্যে আপনার হয়ে কে আমেরিকাকে ঠেকিয়ে রেখেছিল?
    আর এই অসম্মান?
    just 35 years ago, its President and National Security Advisor corrosively called then Prime Minister Indira Gandhi a bitch and a witch, felt Indians were sanctimonious and hypocritical bastards, and wished India would be struck by a famine and lose badly in a war.
    http://timesofindia.indiatimes.com/world/us/Indira-was-a-bitch-to-Nixon/articleshow/1156121.cms
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন