এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৩666768
  • বুঝতে পারলাম না যে আপনি বিজেপির উত্থানে দঃখে আছেন না উল্লাস করছেন।
    --- এই দেখুন আপনি ও আমার রাজনৈতিক অবস্থান নিয়ে কুতুহলি হয়ে পড়লেন। বি জে পি র উত্থানে আমি ব্যক্তিগত ভাবে বিরাট কিছু চিন্তিত নই।বি জে পি তে বিরাট কিছু জুজু দেখি না। গত ৯ মাসে দেশে দাঙ্গা ও সেভাবে বাড়ে নি। বরঞ্চ রাজ্যে ক্ষমতায় এলে কিছু উন্নয়ন করে দেখাতে পারে।এটা টিকে থাকার জন্য বি জে পি কে করতেই হবে।

    কিন্তু আপনি তো আমার কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না।সি পি এম / বাম দল গুলো কেন বি জে পি কে ঠেকাতে তিনো দের সঙ্গে, জোট বাঁধার কথা বলছে না। সি পি এম ভোট এখন কেন এত কমে যাচ্ছে? এখন কোন বুজি/মিডিয়া কে দোষী বলবেন? সি পি এম এর সংখ্যা লঘু ভোট এই বাজারেও কেন তিনোর দিকে সরে যাচ্ছে?
  • :) | 127.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৩666769
  • তারা পিটির উপর দায়িত্ব দিয়ে অপেক্ষা করছে।
  • dc | 132.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২১666770
  • PT, ২০১১র সালে মিডিয়াতে হীরক রানীর একটা মিথ্যা, অতিরঞ্জিত ইমেজ ইচ্ছে করে বানানো হয়েছিল সেটা আমিও মনে করি। যদিও সেটার জন্যই বাম সরকার হেরেছিল, নাকি মানুষ আর বাম সরকারকে চাইছিল না বলে হেরেছিল, সেই ব্যাপারে শিওর নই। যেমন দেখুন ২০১৪ লোকসভায় মোদীকে মিডিয়া একটা অতিরঞ্জিত ইমেজ বানিয়ে পেশ করেছিল। কিন্তু কং কি সেইজন্যই হেরেছিল, নাকি মানুষ আর কং সরকারকে দেখতে চাইছিল না? হয়তো দুটোই।

    কিন্তু এগুলো তো অতীত। "র‌্যাবেল রাউসিং রাজনীতির ফলে সরকার বদলে একদল লুম্পেনের হাতে রাজ্য চলে গিয়েছে" - এটা যদি ঠিকও হয় (আমি আপনার সাথে এই ব্যাপারে কিছুটা একমত), তাহলেও, এখন বামেরা চুপচাপ পড়ে আছে কেন? এতোদিনে তো মিছিল মিটিং, মানে চোখে পড়ার মতো কর্মসূচী, অনেক কিছুই নিতে পারত। ইস্যুও তো কিছু কম পড়ছে না, বলতে গেলে রোজ একটা নতুন ইস্যু। মা সারদা কান্ডে যা হচ্ছে, অন্য রাজ্যে এরকম হলে বিরোধীরা এরকম চুপ করে বসে থাকত? এদ্দিনে তো ওলোটপালোট হয়ে যেত! তারপর টেট কেলেংকারি, নারী নির্যাতন - একের পর এক ইস্যু এসেছে আর বামেরা সেই নিয়ে বলতে গেলে কিছুই করেনি। এটা কেন হচ্ছে?
  • কল্লোল | 125.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৯666771
  • বামেরা কি করবে না করবে তাতো পিটিকে জিজ্ঞাসা করে করবে না। তাছাড়া পিটি ১০০% সম্মতিতে জমি অধিগ্রহনওয়ালাদের মোট্টেও পছন্দ করে না। যারা ১০০% সম্মতিতে জমি অধিগ্রহনের কথা বলে, তারা হারলো কি জিতলো তাতে পিটির কি!!
    যারা ওসব চায় না পিটি তাদের দিকে। তারাই তো ২য় হলো।
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৮666772
  • "এই দেখুন আপনি ও আমার রাজনৈতিক অবস্থান নিয়ে কুতুহলি হয়ে পড়লেন।"
    আমি শুধু কুতুহলি হয়েছি। আমি কোন দলের সেই সিদ্ধান্ত আপনি কব্বে নিয়ে ফেলেছেন।

    "বি জে পি র উত্থানে আমি ব্যক্তিগত ভাবে বিরাট কিছু চিন্তিত নই।বি জে পি তে বিরাট কিছু জুজু দেখি না।"
    ব্যাস, এটুকুই জানার ছিল। আপনার সঙ্গে আমার আর কোন তক্ক নেই।

    "কিন্তু হেরে যাওয়া দল অধিকাংশ ক্ষেত্রেই সক্রিয় বিরোধী ভূমিকা পালন করে। ফিরেও আসে।"
    আমার হিসেবে এখনো ফেরার সময় হয়নি। RR, আপনি বামেদের ক্ষমতায় দেখার জন্য বড্ড উতলা হয়ে পড়েছেন। অত উতলা না হয়ে বামেরা ঠিক কি করলে "সক্রিয়" হতে পারে তার একটা খসড়া বরং আলিমুদ্দিনে পাঠান।

    "সি পি এম এর সংখ্যা লঘু ভোট এই বাজারেও কেন তিনোর দিকে সরে যাচ্ছে?"
    বুঝছেন না? বিজেপির ভয়ে।

    dc
    এখন একটা আলোচনা শুনছিলাম যাতে অনেকেই জানাচ্ছেন যে পব-তে নাকি ভোট ভাগটা সরাসরি ধর্মীয় লাইনে হচ্ছে এবং ভবিষ্যতে আরো হবে। অর্থাৎ পুরো মুসলিম ভোট তিনোর দিকে আর যারা মনে করে যে "নেড়েরা বড্ড বেড়েছে" তারা বিজেপির দিকে চলে যাচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে বামেদের অবস্থা ভবিষ্যতে আরো খারাপের দিকে যাবে। আর RR-এর "কেন ........ক্রমশঃ সমর্থন হারাচ্ছে"-র উত্তর মিলবে। ধর্মীয় বা জাতপাতের মেরুকরণকে ঠেকানোর ক্ষমতা বামেদের নেই। যে কারণে উত্তর ভারত থেকে তারা নিশ্চিহ্ণ হয়ে গিয়েছে।

    "এখন বামেরা চুপচাপ পড়ে আছে কেন?"
    হয়্ত এব্যাপারে আপনার কাছে নিশ্চিত খবর আছে। আমি জানিনা। কি করলে প্রমাণিত হবে যে বামেরা চুপচাপ পড়ে নেই। র‌্যাবেল রাউসিং? মানে কোন হাসপাতালে শিশু মৃত্যু হলে সুজন সেখানে গিয়ে ডাক্তারকে তাপ্পর মেরে তার চেয়ারে বসে পড়েবে? কিংবা সেলিম থানায় গিয়ে পুলিশকে বরাহনন্দন বলে ক্যামেরার সামনে গালি দেবে?
    ২০০৯ বা ২০১১-র আগে এছাড়া অন্য কোন রাজনীতি দেখেছিলেন বলে মনে পড়ছে?
    বাঙালী আরেকবার র‌্যাবেল রাউসিং-এর জন্য প্রস্তুত কি?
  • রুদ্র | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৩666773
  • আজ আলিমুদ্দিনে খুশীর হাওয়া। বিমান দাদু আরেকটা ফিস ফ্রাই এর অর্ডার দিলেন। দাদুর মুখে সে কি হাঁসি।যাক বাবা জামানত টা জব্দ হলোনা।

    সিপিএম হায়েদ্রাবাদে গপ্পো করতে যাবে। ব্রিগেডে মিছিল ডাকবে। কোলকাতার রাস্তায় ওবামার পুতুল পোড়াবে। বিমান ফিস ফ্রাই খাবে। বুদ্ধ বিড়ি ফুঁকবে। গৌতম হাত পা ছুঁড়বে। মোটা ঋতব্রত তাত্বিক আলোচনা করবে। বাম ভক্তকুল ফেসবুকে ইতিহাসের কথা আওড়াবে। লেনিন মার্ক্সের সায়া খুলে শাড়ি পরিয়ে দেবে।বিপ্লব জিন্দাবাদ।
    দিদিকে নিয়ে পরনিন্দা পরচর্চা ছাড়া বামেদের কোন কাজ নেই। বিরোধী সেজে হিজড়ে হয়ে সারদা সারদা করে হাততালি দিয়ে গান গাইবে। সিবিআই থেকে আস্তে আস্তে সবাই বেড়িয়ে যাবে। বাম ভক্তকুল আঙ্গুল চুষিবে।
    বুড়ো ভাম গুলো তবুও আলিমুদ্দিন আলো করে বসে আছে।ধুতি প্যান্ট খুলে ন্যাংটো হয়ে গেছে। তবুও কে বলবে বিমান তুই ন্যাংটো। গৌতম দয়া করে রামগরুড়ের ছানা হয়ে যাও। দেরিদা ফুঁকো পড়া বুদ্ধ অনেক তো হল। এবার নয় রবিবাবুর অচলায়তন পরার সময় এসেছে।
    বাম ঘুরে দাঁড়াবে। পাড়ার পাগলা পানু একথা শুনলে যা তা খিস্তি মারছে।
    প্যান্ট আর ধুতি খুলে নিয়ে চলে গেল
    তবু ৮ তারিখে ব্রিগেড চলো।
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৯666774
  • "বুদ্ধ বিড়ি ফুঁকবে।"
    ???

    "মোটা ঋতব্রত তাত্বিক আলোচনা করবে"
    মোটা?

    "লেনিন মার্ক্সের সায়া খুলে শাড়ি পরিয়ে দেবে"
    সায়া খুলে শাড়ি?

    "বিরোধী সেজে হিজড়ে হয়ে সারদা সারদা করে হাততালি দিয়ে গান গাইবে"
    হিজড়ে?

    "আছে।ধুতি প্যান্ট খুলে ন্যাংটো হয়ে গেছে"
    ন্যাংটো?

    "গৌতম দয়া করে রামগরুড়ের ছানা হয়ে যাও।"
    রামগরুড়ের ছানা?

    "প্যান্ট আর ধুতি খুলে নিয়ে চলে গেল"

    প্রায় গোটা আলোচনাটাই শারীরিক আর কোমরের নীচে কেন্দ্রীভূত। এ দিয়ে কি ধর্মীয় মেরুকরণ ঠেকানো যাবে?

    এই গোলমালে কোন পাগলা পানু "বাম ঘুরে দাঁড়াবে" এমন পাপকথা উশ্চারণ করল?
  • রুদ্র | 212.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৭666775
  • এ দেখুন #Suhrit Basak ই মহান লেখকের নাম।

    FB এ একজনের লেখা দেখে তাকে খুব খিস্তী দিতে ইচ্ছে হল ... নাম না করে ওর লেখা টা পোস্ট করলাম দেখলাম টা হলে আমার দলে এই পেজ এ মাত্র একজন। বা ভাল লাগলো। একজন তো আছে।
  • sm | 233.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৫666776
  • ধর্মীয় বা জাতপাতের মেরুকরণকে ঠেকানোর ক্ষমতা বামেদের নেই। যে কারণে উত্তর ভারত থেকে তারা নিশ্চিহ্ণ হয়ে গিয়েছে।
    ---- যদি বামেদের এই ক্ষমতা নাই থাকে, তাহলে খামকা ভোট নষ্ট করব কেন? বি জে পি কে আটকানোর ই বা এইরূপ আর্তি কেন?
    বামেরা রাবেল রাউসিং রাজনীতি করে না; বেশ তো অ ব প র চা চক্রে জমিয়ে তাত্ত্বিক আলোচনা চালিয়ে যাক।
    কিন্তু ভোটের পার্সেন্টেজ কেন এত কমল তার তো একটা যুক্তি গ্রাঝ্য কারণ থাকবে?
  • S | 139.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১৭666778
  • ভাজপা যদি এতই অপ্রতিরুদ্ধ হোতো তাইলে হিন্দুদের দেশ ভারতের আনাচে কানাচে ভাজপা জমিয়ে চাষ করতো। সেটাতো নয়। বেশির ভাগ জায়্গায় রয়েছে উন্নয়ন করে। যেখানে করতে পারে না সরিয়ে দেওয়া হয়। আর শুধুমাত্র দাঙ্গা - ধর্মিয় কার্যকলাপ করে বেশিদিন টিঁকতে পারেনা।

    ভাজপার শহুরে সাপোর্ট আসে খুব বড় তাবত লোকেদের থেকে - প্রধানতঃ ব্যবসায়ী, আর কিছু দক্ষিন্পন্থী চিন্তার লোকেদের থেকে। কিন্তু এরাও ধর্মীয় সদ্ভাবনা চায়। দাঙ্গা হলে ব্যবসার খুব ক্ষতি। তখন পাল্টে দিয়ে কঙ্গের পক্ষে। কঙ্গ অপেক্ষা করে থাকে ভাজপা কবে ছড়াবে। এবারো ভাজপার বাড়াবাড়ি একসময় কমে যাবে। মুল্যবৃদ্ধি, স্ক্যাম, দলীয় কোন্দোল, এছাড়াও আরো অনেক ফিকির আছে। কিছু একটার মধ্যে পড়লেই তখন কঙ্গ ঠিক নড়ে চড়ে বসবে। আপাততঃ অপেক্ষা কবে সেই ছড়ানোর দিন আসবে।

    অন্যদিকে বামেরা তিনোর দেওয়া লোপ্পা বলগুলোতে বাউন্ডারি না মেরে ডিফেন্স করে গেলো।
  • S | 139.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২০666779
  • আসলে ৩৪ বছরের বদভ্যাস। ভুলেই গেছে বিরোধি দলের কি রোল।
  • SC | 34.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:০১666780
  • লেখাটার মানে বুঝলাম না। বিড়ি খান, ভালো তো। শরীরের জন্য ভালো নয় অবশ্য। আর রিতব্রত বাবুকে আমার বেশ মোটা মনে হয়। আশা করি শরীরের যত্ন নিচ্ছেন।

    পিটি, আপনার 'হিজড়ে' শব্দ তে আপত্তির কারণ কি জানতে পারি? আর অরিজিনাল লেখক কেন হিজড়ে বললেন একটি রাজনৈতিক দলকে?
  • ranjan roy | 113.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:৩৮666781
  • রুদ্র,
    এই ফেসবুকের লেখাটি যে স্তরের তাকে গুরুর পাতায় না তোলাই ভাল। আপনার খিস্তি দিতে ইচ্ছে করছে তো ওখানেই দিন না।
    এ পাড়ায় রাজনৈতিক বিতর্ক বা সে নিয়ে পারস্পরিক পা-টানা কখনই এ'রম স্থুল ভাষায় হয় না।
    এতদিন দেখেও কি আপনার সে উপলব্ধি হয় নি? শালীনতার সীমা ছাড়ালে সঙ্গে সঙ্গেই দলমত নির্বিশিষে প্রতিবাদ জানানো হয়।
  • - | 109.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:১২666782
  • আচ্ছা, পিটি, সব অভিমান এই ৫ বছরে ফুরিয়ে ফেল্লে ২০১৬ থেকে দিদির দ্বিতীয় ৫-বছর জমানায় কি করবেন? ঃ-)
  • aranya | 154.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৩666783
  • সব অভিমান আকাশের চেনা চেনা
    পিটি-র জন্য সুদিন কি আসবে না?
  • dc | 132.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৯666784
  • "হয়্ত এব্যাপারে আপনার কাছে নিশ্চিত খবর আছে। আমি জানিনা। কি করলে প্রমাণিত হবে যে বামেরা চুপচাপ পড়ে নেই। র‌্যাবেল রাউসিং? মানে কোন হাসপাতালে শিশু মৃত্যু হলে সুজন সেখানে গিয়ে ডাক্তারকে তাপ্পর মেরে তার চেয়ারে বসে পড়েবে? কিংবা সেলিম থানায় গিয়ে পুলিশকে বরাহনন্দন বলে ক্যামেরার সামনে গালি দেবে?
    ২০০৯ বা ২০১১-র আগে এছাড়া অন্য কোন রাজনীতি দেখেছিলেন বলে মনে পড়ছে?"

    PT না আমার কাছে কোন খবর নেই ঃ-) ইন ফ্যাক্ট বামেদের বিরোধী ভূমিকা খবরে আসেনা বলেই জানতে চাই। আর র‌্যাবল রাউজিং কি প্রতিবাদের একমাত্র উপায়? র‌্যাবল রাউজিং না করেও কি প্রতিবাদ করা যায়্না? ডাক্তারকে থাপড় না মেরে বা পুলিশকে গালাগাল না দিয়েও তো রাজনীতি করা যায়! কিন্তু বামেরা সেটা করতে পারছে কই? এমনকি দেখুন এতগুলো নারী নির্যাতনের ঘটনা ঘটলো, বামেরা বিরোধী হিসেবে সেগুলো নিয়ে স্ট্রং মুভমেন্ট কোথায় করলো? কামদুনি বা ওরকম আরো যেসব ঘটনা ঘটলো, সেখানে তাদের নিয়ে কি রাজ্য জুড়ে প্রতিবাদ করা যেতনা? হীরক রানী বলে দিলেন সাজানো ঘটনা, আর বামেরাও সেরকম কিছু করল না, তো সাধারন মানুষ যে অন্য বিরোধী দল খুঁজে নিতে চাইছে এতে আশ্চর্য্যের কি আছে?
  • dc | 132.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৪666785
  • আরেকবার লিখে দি, আমি বামেদের সমর্থক নই। তবে আমি মনে করি ডেমোক্রেসিতে সরকার আর বিরোধী, দুপক্ষেরই দরকার আছে। বামেরা বিরোধী রোল প্লে করতেও ব্যর্থ হচ্ছে, তাই আগের লেখাগুলো লিখলাম। আরেকটা জিনিষ খেয়াল করবেন, বামেরা কিন্তু কেরালায় বিরোধী রোলে যথেষ্ট স্ট্রং। পবতেই দেখলাম তিন-চার বছর প্রায় কিছুই করলো না।
  • PT | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৩666786
  • কৃষ্ণগঞ্জে বিজেপির উত্থানঃ
    ২০১১-৩%
    ২০১৪-১৪%
    ২০১৫-২৯%
    অর্থাৎ বাম আমলে বিজেপির উপস্থিতি নগণ্য ছিল। বিজেপির উত্থান হচ্ছে তিনোর আমলে। যারা বিজেপিকে নিয়ে দুশ্চিন্তায় আছে তারা ভেবে দেখতে পারে যে বামেদের আটকানোর জন্য তিনোরা বিজেপিকে লালন-পালন করে বড় করছে কিনা।
  • cm | 116.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৩666787
  • তৃণমূল যদি বিজেপিকে লক্ষ্মীপ্যাঁচা মনে করে তাহলে যারা নাম না করে তৃণমূলের সহযোগী তারাও তাই ভাববেন এতে অবাক হওয়ার কি আছে?

    বামফ্রন্টের বিরোধী ভূমিকা পালনে ব্যর্থতায় যারা চিন্তিত তারা কোন বামফ্রন্ট ভুক্ত দলে নাম লিখিয়ে ময়দানে নেমে যান। এখানে বাতেলা দিয়ে কি হবে!
  • sm | 233.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৮666789
  • করছে, তাতে কি হলো?তিনো রা জবাবদিহি দেবে? তার চেয়ে বলুন সংখ্যা লঘু ভোট কেন বাম দল গুলো নিজেদের দিকে টানতে পারছে না? নিজেদের ভোট ব্যান্ক কেন ধ্বসে যাচ্ছে?কেন লোকজন বামদল গুলো কে বিশ্বাস করে ভোট দিতে পারছে না?বরঞ্চ রাবেল রাউসিং দের ভোট দিয়ে আসছে? বি যে পির পথ প্রসস্থ করছে, এরকম নাকি কান্নার মানে কি?
    এবারে তো বুজি/সুজি/ মিডিয়া সব তিনোদের বিরুদ্ধে এক কাট্টা।
  • sm | 233.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৭666790
  • cm, বামেরা কেন বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না সত্যই চিন্তার বিষয়।আপনি যদি প্রকৃত বাম সমর্থক হন তাহলে এই সদর্থক সমালোচনা টুকু কেন সঝ্য করতে পারছেন না?সবাই বাতেলা মারছে, এমন উচ্চ কোটির ধারণা কেন পোষণ করছেন? এখানে যারা বাম সমর্থনে লেখেন, তারা কি দলে দলে মাঠে ময়দানে মিছিল করেন নাকি? কই, তাদের মতামত কে বাতেলা,লেভি দিন; এমন করে কেউ চেপে দিতে চাইছে না তো।
  • cm | 116.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৩666791
  • নিজের পোস্টটি মনোযোগ সহকারে পুনঃপুন পাঠ করুন এক আপাত লুক্কায়িত অর্থ প্রকাশিত হইবে।
  • sm | 233.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৭666792
  • সবাই বাতেলা মারছে, এমন উচ্চ কোটির ধারণা কেন পোষণ করছেন? এখানে যারা বাম সমর্থনে লেখেন, তারা কি দলে দলে মাঠে ময়দানে মিছিল করেন নাকি?
    -- আপাতত এই অংশটুকুর একটা আপাত গ্রাঝ্য উত্তর দিলেই চলবে। না দিলেও চাপ নেই।
  • - | 109.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩১666793
  • গ্রাহ্য।
  • dc | 132.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৯666794
  • "বামফ্রন্টের বিরোধী ভূমিকা পালনে ব্যর্থতায় যারা চিন্তিত", তারা তো বামফ্রন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন করতেই পারে! নাকি বামফ্রন্টের স্বঘোষিত সমর্থকদের আজকাল প্রশ্ন শুনলেও অস্বস্তি হচ্ছে আর তাই প্রশ্নকেও বাতেলা মনে হচ্ছে?
  • কল্লোল | 125.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৩666795
  • লক্ষীর পাঁচলী।
    কে কার নক্ষী?

    ১) সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন - ভোট ভাগাভাগির ফলে তৃণমূল জিতেছে। মানুষ এবার বুঝতে পারবে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া।
    মানে সিপুয়েম তিনোর নক্ষী।

    ২) বিমান বোস বলেছেন - বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আমাদের যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা ভুল করেছেন।
    মানে তিনো বিজেপির নক্ষী।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=16149&boxid=22434343

    ৩) সূর্যবাবু বলেছেন - তৃণমূলের রাজনীতি কিছু মানুষকে বিজেপির দিকে ঠেলে দিচ্ছে।
    মানে তিনো বিজেপির নক্ষী।


    বোঝো! আমাদের বিজেপিটি কি কন?

    ওদিকে নোটা এখন কংএর নিকটতম প্রতিদ্বন্দী।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=16157&boxid=22636562 দ্যাখো আমি বাড়ছি.............জয় হোক নোটার।
  • SC | 34.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৬666796
  • আমার কি মনে হচ্ছে জানেন তো, আসলে সব সিয়া, সব সিয়া। সিয়াতে চক্রান্ত হয়েছে তিনো আর বিজেপির। বলেছে, এই তুই আমায় সাহায্য কর, আমি তোকে সাহায্য করব। চক্রান্ত তা হচ্ছে কমিউনিসম এর কমর ভেঙ্গে দেওয়ার জন্য।
  • cm | 37.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৩666797
  • পুনঃপুন পাঠ নিতান্তই আবশ্যক।
  • PT | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩২666798
  • কল্লোলদাঃ
    যখন অতিবাম আর অতিদক্ষিণদের সঙ্গে সিঙ্গুর-নন্দীগ্রামে বিপ্লব বিপ্লব খেলা খেলেছিলে তখন কি ভেবেছিলে যে রাজ্যটাকে ধর্মীয় মেরুকরণকারীদের হাতে তুলে দিচ্ছ?
    এখন পিটিকে প্রতিপক্ষ ঠাউরে নোটার ঘোমটায় মুখ ঢেকে কি হবে?
  • sm | 233.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৩666801
  • এরেই কয় ডেলিরিয়াম !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন