এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | ২১ নভেম্বর ২০১১ ১৪:৪৬493178
  • রাজ্যপাল হোন কি এডুকেশন সেক্রেটারী - কোনো একজন লোকের হাতে এই পর্যায়ের ক্ষমতা তুলে দেওয়াটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে বিপজ্জনক এই নিয়ে মনে হয় কারো সন্দেহ থাকা উচিত নয়।
  • q | ২১ নভেম্বর ২০১১ ১৪:৪৭493179
  • এর পরের প্রশ্ন - রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেই ভিসি/প্রোভিসি হওয়ার যোগ্যতা হারিয়ে যাবে - এটাও ভয়াবহ যুক্তি, যদি এর পিছনে যুক্তি কাজ করে থাকে। রাজনৈতিক পদে থাকা যাবে না বললে হয়তো বেটার হত।
  • dukhe | ২৩ নভেম্বর ২০১১ ১৭:০২493180
  • ম্যাক্সিমিন, q এইখানে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছেন।
    জয় গুরু।
  • q | ২৩ নভেম্বর ২০১১ ১৭:০৬493181
  • যুদ্ধ টুদ্ধ নয়। তবে কথাগুলো এখানেই হোক। একটা ইস্যুর কথা লেখা হয়েছে অলরেডি - সেটা নিয়ে সকলের বক্তব্য জানতে চাই।
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৮:৩১493182
  • অসম দ্বন্দ্বযুদ্ধ।
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৮:৩৫493183
  • @কিউ
    এই থ্রেডে শুধু একটা ইস্যুর কথাই লেখা হয়েছে বুঝি?
  • q | ২৩ নভেম্বর ২০১১ ১৮:৫০493184
  • এই থ্রেডে শুরুর দিকে আমি কিছু লিখিনি। আমি এখনো অবধি একটা পয়েন্ট লিখেছি - ২১শে নভেম্বরের পর থেকে - FYI

    মুশকিল কি জানেন - বাইরের পৃথিবীটা গোটাটাই আপনার ক্লাসরুম নয়। অথচ আপনি প্রায় সেরকমই ভাবছেন বলে মনে হচ্ছে।
  • PM | ২৩ নভেম্বর ২০১১ ১৮:৫৩493185
  • কিউ, লাস্ট পোস্ট-টা কার উদ্দেশ্যে?
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৮:৫৫493186
  • কিউ এর শেষ পোস্ট টা আমার উদ্দেশ্যে পিএম।
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৮:৫৭493188
  • @কিউ

    আই অ্যাম সরি।
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৯:০৩493189
  • চ্যান্সেলরের ব্যাপারটা আসছে কেন সেটা তাহলে আপনিই বলুন, আমি শুনি। আমার দায়িত্ব কমে যাবে। ভুল বললে ফিরে এসে শুধরোতে হবে না।
  • Salil Biswas | ২৩ নভেম্বর ২০১১ ২১:৫৬493190
  • আমি যতদূর শুনেছি, উপদেষ্টা কমিটির কোন সুপারিশ অনুযায়ী এই অধ্যাদেশ লিখিত হয়নি। অবশ্য ভেতরের খবর বলতে পারব না। হয়ত কোন টুকরো-টাকরা বক্তব্য ধরে নেওয়া হয়ে থাকতে পারে। বস্তুত, শিক্ষার সঙ্গে যুক্ত, দলবাজীতে নেই, পড়াশুনায় আগ্রহী, শিক্ষক-ছাত্র-শিক্ষাকর্মীদের কথা আর ভাবনা জানেন, কেবল মনহীন ক্ষমতালোভী নিয়ন্ত্রণে আগ্রহী নন, অর্থাৎ শিক্ষায় প্রকৃত “স্টেক হোল্ডার”, কোন ব্যক্তি এই ফরমান লিখেছেন বলে মনে হয় না।
    আরো তো অনেক প্রশ্ন আছে।
    যেমন, বিশ্ববিদ্যালয় আইনের যে সব অংশের কথা অধ্যাদেশে বলা হয়নি সেগুলো কি যা আছে তাই থাকবে? নাকি, খোল-নলচে বদলে যাবে? ভেবে আমার হৃৎকম্প হচ্ছে।
    শিক্ষক নিয়োগ নিয়ে কী না জানি হতে যাচ্ছে! এটাও কি চ্যান্সেলর করবেন? নাকি, এখানেও মনোনয়ন চালু হবে কোন চেহারায়? হাত-পা ঠান্ডা হবার উপক্রম হচ্ছে।
    টিভিতে একদিন (টাইমস, ২০ নভেম্বর) শিক্ষামন্ত্রী বললেন, ইউ জি কাউন্সিলে শিক্ষাকর্মী আর ছাত্ররা আছেন। কিন্তু, আমি তো এবিষয়ে কিছু খুঁজে পেলাম না! ভুল করলাম কিছু দেখতে?

    এবিষয়ে আমার একটা দীর্ঘতর লেখা এখানে আছে। পড়ে নিতে পারেন।
    http://www.guruchandali.com/?portletId=20&porletPage=1&pid=wpgc:///2011/11/22/1321927123755.html
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ২২:২৫493191
  • তথ্যসুত্র?
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ২৩:২৩493192
  • সলিলবাবুর PoliticalInterferenceScrappingElections লেখাটি পড়েছি।
  • maximin | ২৪ নভেম্বর ২০১১ ১৪:৪১493193
  • আগেও কিন্তু কলেজ সার্ভিস কমিশনে চ্যান্সেলরের মনোনীত সদস্যকে রাখা হত।
  • maximin | ২৪ নভেম্বর ২০১১ ১৪:৪৬493194
  • সলিল বাবুর লেখাতে এসবের কোনও উল্লেখ পাইনি।
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৪:৫৫493195
  • যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে -

    (১) কেন অর্ডিন্যান্স?

    শুরুতে লেখা রয়েছে: "AND WHEARAS the Legislative Assembly of the State of West Bengal is not in session and the Governor is satisfied that circumstances exist which render it necessary for him to take immediate action"

    খুব জোরালো যুক্তি নয়। বিধানসভার সেশন অবধি অপেক্ষা করাই যেত, এবং সেটাই কাম্য - কারণ বড় পলিসি ডিসিশন ডিবেট ছাড়া একতরফাভাবে করলে আমার মত কুচুটেরা অন্য কথা বলবে।

    (২) ভিসি/প্রোভিসি নিয়োগের ক্ষেত্রে: একজন কৃতী শিক্ষাবিদের অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল ধর্তব্যের মধ্যে আনা হবে না যদি তিনি কোনো রাজনৈতিক দলের সাথে associated থাকেন। এখানে দুটো প্রশ্ন:

    (ক) কেন?
    (খ) বড় প্রশ্ন সঙ্গের এক্সপ্ল্যানেশন নিয়ে - যেটা আগে দু একটা পোস্টে লেখা আছে বলে রিপিট করলাম না। ছোট করে - কোনো একজন লোকের হাতে কোনো দল রাজনৈতিক কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া বিপজ্জনক।

    এতদূর অবধি দেখে যুক্তিটা ঠিক এই রকম লাগছে - ট্রেনে চড়লে অ্যাকসিডেন্ট হয়, সুতরাং ট্রেনে চড়া বন্ধ করা উচিত।

    (৩) নির্বাচন প্রসঙ্গটা লিখলাম না - সেটা সলিল বিশ্বাসবাবুর লেখায় রয়েছে।

    আরো আছে, কিন্তু পরে। এগুলো নিয়ে কেউ যদি কিছু বলেন ভালো হয়।
  • maximin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:১০493196
  • পয়েন্ট ১ নিয়ে -- জোরালো যুক্তির প্রশ্নই উঠছে না কারন কোনও যুক্তিই দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে circumstancesexist; 'কী' সার্কামস্ট্যান্সেস এক্সিস্ট তা তো বলা নেই।
  • maximin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩১493197
  • পয়েন্ট দুই নিয়ে -- ঠিক কতটা যুক্ত থাকলে একজন অতি উচ্চশিক্ষিত লোকও নিজের মত করে সিদ্ধান্ত নিতে অপারগ হন, সেটা সাধারনত জানা থাকে। কথাগুলো এত গোপনও নয় যে উপাচার্য (এবং প্রো) নিয়োগের সময় বিচার করা যাবে না।

    বিচার করবেন রাজ্যপাল। কেন? কারণ তিনি একসঙ্গে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের আচার্য। এবং সেটা পদাধিকার বলেই।

    যদি দেখা যায় সত্যি করেই এমন একজন উচ্চশিক্ষিত মানুষ, রাজনীতি নিয়ে তাঁর কিছু ব্যক্তিগত স্বাধীন মত আছে যেটা রাজিনীতি দিয়ে রঞ্জিত (কালার্ড) নয়, তাহলে তাঁকে উপাচার্য হতে দেওয়া হবে বলেই বিশ্বাস রাখি।
  • maximin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩৫493199
  • * বাক্যটা ঠিক লিখিনি। আছেন কথাটা বাদ গেছে। *যদি দেখা যায় সত্যি করেই এমন একজন উচ্চশিক্ষিত মানুষ আছেন ...
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪২493200
  • আপনি বিশ্বাস করলে তো হবে না। আইন যা হতে চলেছে তাতে এরকমই হবে যে আপনি ক্যান্ডিডেট আর আমি চ্যান্সেলর/এডুকেশন সেক্রেটারী হয়ে মনে করলাম যে আপনি কালার্ড, সুতরাং আপনি যোগ্য হওয়া সত্বেও আপনার ক্যান্ডিডেচার খারিজ হল। এটা যে কোনো রঙের ক্ষেত্রে সত্যি। কোনো একজন লোকের হাতে - তিনি যেই হোন না কেন - একচ্ছত্র ক্ষমতা দেওয়া উচিত নয় - বিশেষ করে যেখানে স্ক্রুটিনি সম্ভব নয়।

    একটা উদাহরণ দিয়েছিলাম দুটো নাম দিয়ে - সেখানে যে কোনো নাম বসিয়ে নিন - ওই সিচুয়েশন যে হতে পারে না সেই গ্যারান্টী কে দেবে?

    এটা ফুটবল ম্যাচ নয় যে রেফারি'জ ডিসিশন ইজ ফাইনাল বলে খেলা শেষ করে দেওয়া যায়।

    আর এর প্রথম পয়েন্টে - খুব পরিষ্কার ভাবে লেখা রয়েছে যে association থাকলে বাতিল। কতদূর অ্যাসোসিয়েশন আছে সেই নিয়ে কোনো মাপকাঠি নেই। হ্যাঁ - যদি বলা হত যে ভিসি/প্রোভিসি হওয়ার পর কারাত/সোনিয়া হতে পারবেন না (মানে সেরকম কোনো পদে থাকতে পারবেন না) সেটা ভাবার মত হত।

    পাতা উল্টে দেখলাম - এটা প্রেগন্যান্ট এয়ারহোস্টেসের মতনই ব্যাপার।
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৩493201
  • * যদি দেখা যায় *-এর কোনো প্রভিশন আছে কি এই অর্ডিন্যান্সে?
  • maximin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৭493202
  • ক) উপাচার্য একটি দলের সদস্য। এটা হলে অনেক সময় দেখা যায় সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁকে চাপের মধ্যে থাকতে হয় অনুক্ষণ।

    খ) সদস্য নন কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত। শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার সময় (উপাচার্য হিসেবে) তাঁর মতগুলো রাজনীতি দিয়ে কালার্ড হয়ে পড়ে।

    খ বিষয়ে আমার সাবজেক্ট দিয়ে বলতে পারি একজন উপাচার্য হয়তো মার্ক্সিস্ট, সিলেবাসে তিনি বাজারি অর্থনীতির গুরুত্ব কমাতে চাইবেন, শিক্ষক নিয়োগের সময়েও তাঁকে দেখতে হবে কিছু মার্ক্সীয় চিন্তাধারার শিক্ষকের থাকা দরকার যাতে পঠন-পাঠন ব্যালান্সড হয়। আবার আরেকজন উপাচার্য, তিনি নিজে মনে করেন সিলেবাসে বেসিক (মূল ধারার) অর্থনীতিই বেশি জরুরি, শিক্ষক নিয়োগ করার সময়েও তিনি আগে ভাবতে বসবেন এনার লেখাগুলো আদ্যিকালের মার্ক্সীয় বুলি, বৈজ্ঞানিক তত্ব নয়, কাজেই এঁর এইসব পাবলিকেশনগুলি মূল্যহীন।
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৯493203
  • ওই যে বল্লাম - ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, সুতরাং ঘরে বসে থাকাই ভালো।

    এগজ্যাক্টলি এক যুক্তি।
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫০493204
  • তাহলে আপনি কখনো ক্যান্ডিডেট হলে আর আমি চ্যান্সেলর হয়ে আপনার ক্যান্ডিডেচার খারিজ করতেই পারি, কি বলেন?
  • maximin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫২493206
  • এখনও এদেশে যা পরিস্থিতি তাতে মনে করি কোনও ক্ষমতাই কখনও একচ্ছত্র হয়না। আগে যেমন উপাচার্যর হাতে অনেক ক্ষমতা থাকত কিন্তু তিনি সেগুলো নিয়ে যথেচ্ছাচার করতেন না।
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫২493205
  • আরেকটা প্রশ্ন - কোন দলগুলো রাজনৈতিক?

    আর এস এস কি রাজনৈতিক দল? বা বজরং দল?
  • maximin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫৩493207
  • একটু বেরোবো কিউ। পরে আসব।
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫৪493208
  • শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত কি এক ভিসি নেন? সিলেবাসও তিনিই ঠিক করেন নাকি?
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫৫493210
  • একচ্ছত্র হয় কিনা সে তো দেখাই যাচ্ছে, এবং আগেও দেখা গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন