এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি - ৭

    aka
    নাটক | ২২ আগস্ট ২০১১ | ২৪৩৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • santanu | ২৭ আগস্ট ২০১১ ১৮:১১491911
  • আমার ধারণা এতোদিন এই খালি সিট গুলোতে 1st Year exam এর ভালো রেসাল্ট করা ছেলেপুলেদের ডিপার্টমেন্ট বদলানোর সুযোগ দেওয়া হতো - তবে তাতে ভালো ডিপার্টমেন্ট গুলো ভরে গেলেও (কেউ কুট প্রশ্ন করবেন না, ভালো ডিপার্টমেন্ট কাকে বলে) সিট তো কিছু খালি থাকতই - সেটাও খুব ঠিক নয়।

    কিন্তু ৯১০০০ র‌্যাংক করে বা JEE না দিয়ে, কেউ বেসুতে মেকানিকাল পড়বে আর ৪৫০০ র‌্যাংক করে কেউ হেরিটেজে আঙ্গুল চুষবে, এতো ভীমরুলের চাকে ঢিল মারা, বুদ্ধিটা কার?
  • til | ২৮ আগস্ট ২০১১ ০৫:১৩491912
  • মিডিয়ক্রিটি ও মেরিটোক্রেসি নিয়ে আমার দু পয়সা।
    এদেশে দেখি যারা ৮০/৯০+ নম্বর পায় তারা দাঁতের ডাক্তারী বা আইন পড়তে যায়, মানে ইউনিভার্সিটিতে প্রেফারেন্স পায়, এক্‌দম তলানিতে ৬০ পার্সেন্ট হলেও চলে তারা যায় ইঞ্জিনীয়ারিং পড়তে। আমাদের দেশেও তো আগে টপাররা সিভিল পড়তে যেত একসময়।
    তাহলে, ব্যাপারটা দাঁড়ালো, চাহিদা ও যোগান, নয় কি?
    ---
    আরও একটা কথা। আবিষ্কার /রিসার্চ বলতে আমরা বোস আইনস্টাইন বা CR Rao ইনইকোয়ালিটি টাইপের যুগান্তকারী কিছু একটার কথাই ভাবতে অভ্যস্ত। বেসিক রিসার্চের বিরোধী আমি নই, কিন্তু সাথে সাথে ব্যবহারিক ইনভেনশন/ ইনোভেশনের ওপরও কি জোর দেয়া উচিত নয়?
    আমি যদি বলি লোকে লক্ষ লক্ষ ডলার খরচ করে মাছ ধরার বঁড়শী, আপলিফট ব্রা, ছবি টাঙানোর হুকের যেমন পেটেন্ট নেয় তেমনি লেজার চালিত পিস্তলের নিশানা প্র্যাকটিস করার সিমুলেটেড বন্দুক, ওয়েভ এনার্জি থেকে বিদ্যুৎ তৈরীর টারবাইনও।
    ভাবুন তো, ভারতবর্ষ বাঙলা দেশ মিলে কয়েক মিলিয়ন রিকশা চলে, তার সামান্য উন্নতি আমার জীবনে দেখতে পেলাম না।
    ITI এর প্রয়োজনীয়তা আছে IIT র সাথে, এটা আমরা বুঝতে চাই না।
    কৃষি যন্ত্রপাতি? ট্র্যাক্টর ছড়াও হ্যান্ড টুলস? সেই আদ্যিকালের নিড়ানি, ধান কাটবার কাস্তে চলেই আসছে। সামান্য weed remover দিয়ে ছোট আগাছা উৎপাটন যে কি সহজে হয় প্লেন নিড়ানি ছাড়া সে যে জানে সে জানে।
    একটা সাধারণ জিনিষের উদাহরণ দিলে আমাদের attitude পরিষ্কার হবে। ধরুন হারমোনিয়ামের bellow। আমি গান জানিনে, দু একবার প্যাঁ পোঁ করেছি, উফ, যেখানে বাঁ হাতের আঙুল দিয়ে bellow র ডালা ধরা হয়, সেখানে টিনের পাত লাগানি, প্রায় শার্প কর্নার, আর সম্পূর্ণ unergonomic। আমি জানি এক্ষুনি পোষ্ট পড়লো বলে, 'বাছা, এই যন্ত্র দিয়েই তো রবিশঙ্কর' সুর সৃষ্টি করেছেন। তুমি থামো তো।"
    তা ঠিক, খাতা পেনসিল দিয়েই নিউটন কত কি করে গেছেন, কিন্তু তাই বলে স্টিফেন হকিং ও তাই করবেন! আসলে এই চলতা হ্যায় অ্যাটিচিয়ুডই সবের মূল। এখনও এই ২১ সেঞ্চুরিতেও ঝাড়ু, ও ইঁদুর মারা কলের আবিষ্কার অব্যাহত রয়েছে, জানেনকি? সফটওয়ার পয়সা আনে, কাজের সুবিধে করে সত্যি, কিন্তু উদ্দেশ্য তো সেই human necessities উৎপাদন, সে সেফটি পিন, হাঁটু জোড়াবার স্টেনলেশ স্ক্রু, নতুন কোন ঔষদের কমপাউন্ড, নতুন সাপলুডোর কোন গেম, সুখানূভুতি দ্বিগুণ করবার উন্নত কনডমই হোক না কেন।

    ব্যবহারিক টেকনোলজি, যেগুলোর ট্রেনিং ITI তে হয় তার বড় অভাব আমাদের, ফল যেকোন এয়ারপোর্টের ইলেকট্রিক সুইচবোর্ডের ফিনিশ (উইথ দ্য দেওয়াল) দেখলেই মালুম পড়বে।
  • q | ২৮ আগস্ট ২০১১ ০৬:৩১491913
  • achaldupoysa.Totallyirrelevantcrap.
  • til | ২৮ আগস্ট ২০১১ ০৯:১৮491914
  • এলেন আমার পন্ডিত রে!এই রোগেই তো ঘোড়া মরে, যত্ত সব !
  • q | ২৮ আগস্ট ২০১১ ০৯:২৯491915
  • issuetakichilo (enggadmissionranking) setaporun.Ghot-edhuklekothabolun.Faltubokarmanenei.
  • til | ২৮ আগস্ট ২০১১ ০৯:৩৯491916
  • টই এর নামটা পরে দেখ।
  • q | ২৮ আগস্ট ২০১১ ০৯:৫৬491917
  • dekhaache.Einotundirectivetaeinotunsarkarbabunchofwhatever - jaibolahok - taderdewa.Puturselfintheplaceofthestudentasmentionedinsantanu'spostandthenthink.
  • til | ২৮ আগস্ট ২০১১ ১০:২৫491918
  • আলোচনা করতে চাইলে প্রস্তুত, কিন্তু crap ট্র্যাপ কেন বলবেন? আমার লেখাটা আপনার মন:পুত হয়নি,ধরেই নিলাম crap ই নাহয়; তবু মুখের ওপর অমনি বলাটা কিন্তু অভদ্রতা।
    আজকাল অন্ধকেও কেউ অন্ধ বলে না, বেঁটেকে বাঁটুল বলে দেখুন, সোজা অন্দর!
    তবে এই ভর্তির নিয়ম কানুনের ব্যাপারে আমার জ্ঞান সীমিত, কিছু বলতে যাওয়া ঠিক হবে না। আমাদের কালে একটাও প্রাইভেট কলেজ ছিল না। নিজের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে মিনিমাম স্ট্যান্ডার্ড (মার্কস) বেঁধে দেয়াই বোধহয় শ্রেয়।
  • q | ২৮ আগস্ট ২০১১ ১১:২৬491919
  • myapologies.I'mquitedisturbedwiththisnewdirectiveandurpostseemedcompletelyirrelevant.
  • ppn | ২৮ আগস্ট ২০১১ ১১:২৮491921
  • শেষমেষ কী হবে সময়ই বলবে, তবে চালুনিদের মুখে ছাই দিয়ে কিছু তো হচ্ছে!

    http://anandabazar.in/28cal3.html
  • pi | ২৮ আগস্ট ২০১১ ১১:২৯491922
  • এখানে তো নানা বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে। সবার পোস্টই আগের জনের পোস্টের উত্তর হিসেবে আসেনা তো। তার জন্য এই সুতোয় irrelevant বা পোস্টটাই crap হতে যাবে ক্যানো ?
  • kd | ২৮ আগস্ট ২০১১ ১১:৫৬491923
  • আরে তিল, রাগো ক্যান? আসলে qএর একটু crap-phobia আছে, পেটরোগা মানুষ তো। :)

    ব্যাপারটা কি জানো, আজকাল অর্কুট-ফর্কুট থেকে বেশ কিছু জনতা গুরুতে লিখছেন। বেশীরভাগ ক্ষেত্রেই এঁদের কϾট্রবিউশনে 'গুরু' সমৃদ্ধ হয়েছে, তবে যা হয়, কিছু বেনোজলও এসে গেছে। যা দেখেছি, ওই সব সাইটে অন্যদের অপমান করাটাই স্টাইল, সেইটাই এই বেনোজলেরা এখানে প্রোপাগেট করছে। এই আর কি?
  • PT | ২৮ আগস্ট ২০১১ ১১:৫৮491924
  • উচ্চশিক্ষামন্ত্রী ভাল নাটক লেখেন বা করেন কিন্তু উচ্চশিক্ষা বিশেষ বোঝেন বলে মনে হচ্ছেনা। আর না হলে চাকরী খোয়ানোর ভয়ে দিদি যা বলেন তাই শিরোধার্য করছেন।

    “I am appalled at the government’s attitude. On one hand, it is doing everything to raise the academic standard of Presidency and turn it into a centre for excellence, and on the other, it is insisting that engineering colleges admit students with poor academic records,” Ajay Ray said.

    http://www.telegraphindia.com/1110828/jsp/bengal/story_14433627.jsp


    The elite campuses have indicated clearly that they are not going to buckle under government pressure and make way for science students who didn't take either of the West Bengal Joint Entrance Examination or the All India Engineering Entrance Examination. JU and Besu authorities say they'd prefer filling up the vacancies through inter-department or inter-college upgrade of JEE rank holders who are already studying in less known colleges and deserve a second chance.

    http://articles.timesofindia.indiatimes.com/2011-08-26/kolkata/29932459_1_besu-higher-education-wbjee
  • nyara | ২৮ আগস্ট ২০১১ ১২:২৩491925
  • এই একুশে আইনটিতে ওভার অল ভালমন্দ কী হবে জানিনা, কিন্তু যা পড়ছি সেটা সত্যি হলে এটি তুলনামূলকভাবে ভাল ফল করা ছাত্রছাত্রীদের পক্ষে অত্যন্ত আনফেয়ার।
  • q | ২৮ আগস্ট ২০১১ ১২:২৯491926
  • Thank God, there is atleast one sane person who has actually been able to comprehend the real issue.
  • PT | ২৮ আগস্ট ২০১১ ১৪:১৭491927
  • til
    আপনি একটি ইন্টারেস্টিং প্রসঙ্গ তুলেছেন। এক নোবেলজয়ী বিজ্ঞানী জঁ মারি লেন ভারতীয়দের experimental science-এ পিছিয়ে থাকা প্রসঙ্গে বলেছিলেন যে ঐতিহাসিক ভাবে ভারতে ""নিচু"" জাতের লোকেরাই ""হাত দিয়ে"" কাজ করে। যেমন কিনা যারা প্রাচীনকালে আকরিক থেকে লোহা বা সোনা গালিয়ে বার করত তারা কোন দিনই মন্দিরে সংস্কৃত ভাষায় দর্শন বা অঙ্ক চর্চাকারীদের সঙ্গে একজায়গায় বসে জ্ঞানচর্চা করার সুযোগ পায়নি। সেই কারণে এই জাতীয় আবিষ্কারকেরা ভারতীয় সমাজে কোন দিনই সম্মান পায়নি।

    আমাদের সন্তানেরা কোনদিন নিজেদের সাইকেল নিজের হাতে সারানোর কথা ভাবতেও পারেনা। আমরাও আমাদের গাড়ীর অন্দরমহল সম্পর্কে বিশেষ কিছু জানিনা। কাজেই এই সমাজের কাছ থেকে ব্যবহারিক টেকনোলজির কোন আবিষ্কার হওয়া প্রায় অপ্রত্যাশিত ব্যাপার হবে।
  • til | ২৮ আগস্ট ২০১১ ১৪:৫৩491928
  • PT
    আসলে সমস্যাটা হল আমাদের দেশে শ্রম খুবই শস্তায় মেলে যেজন্যে এই অবস্থা। এই এত সব বৈজ্ঞানিক আবিষ্কার, স্ট্যাটিস্টিকস থেকে শুরু করে Laws of Thermodynamics কিন্তু শেষ পর্য্যন্ত মানব কল্যাণের জন্যে, অন্যভাবে বলতে গেলে মানুষের সুখের জন্যে। (অঙ্ক কষে যে নির্মল আনন্দ মেলে সে কথা আলাদা থাক)।
    তাছাড়া চলতা হ্যায় অ্যাটিটিয়ুড ও অনেক অংশে দায়ী। কিছুদিন আগে অবধি যে টিনের বাক্স বাস প:বঙ্গে চলতো, এখনও চলে বোধহয়, তাতে বসার অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে আপনার। নারকেলের ছোবড়ার গদি (?) প্লাস নো লেগরুম। জানেন কি WIPOWorld Intellectual Pr opery Organisation এর একটা ক্লাসই আছে শুধু চেয়ার বেঞ্চির ওপর। রীতিমত রিসার্চ করে বড় বড় MNC। এবং বিরাট ব্যবসা।
    আমরা কথায় কথায় রঙের মিস্ত্রী ডাকি, দেয়াল রঙ করার জন্যে। কত কত যে নতুন নতুন implement আবিষ্কার হয়েছে এই শাস্ত্রে, আমরা জানিই না। কেন? প্রথমত: দেখতে সুন্দর লাগবে তাছাড়া কর্ণার, সিলিঙ এর ওভারল্যাপ হবে না, দু রঙের বাউন্ডারি মিশবে না ইত্যাদি। এবং সবচেয়ে বড় ব্যাপার পেন্টারদের মজুরী (রঙের মিস্ত্রী কেলো নয়) আকাশছোঁয়া। একটা ১০০০ sft বাড়ীর জন্যে প্রায় ২৫০০ ডলার লাগে, তিনটে ঘুপচি ঘর, বাথরুম, কিচেন, ও বসবার ঘর।
    অ্যান্ড এটাই innovation এর কারণ।
    পরে আরও কিছু ক্রাপ (নট ক্র্যাব) লিখবো, এখন খেয়ে আসি।
  • til | ২৮ আগস্ট ২০১১ ১৬:৩৮491929
  • PT,
    আসলে আমারই কোন আন্দাজ ছিল না এই প্রাকটিক্যাল বিষয়ে। প্রথম ধাক্কা খেলাম ব্যাঙ্গালোরে গিয়ে। সিলিং ফ্যান, কে লাগাবে? কলকাতায় হলে, এই বিশে- কত নিবি। সেখানে চাকরী বাকরী বেশী, বিশ টাকায় কেউ লাগিয়ে দিয়ে যাবে না। অগত্যা নিজেকেই, উফ সে কি ঝামেলা। এদেশে এসে আরও শক। Tradesman রা বাবু তো বলেই না বরং রোয়াব নেয়(সঙ্গত কারনেই)। প্লাম্বারকে ডাকলে প্রথমেই ফ্ল্যাগফল ৬০ ডলার তার পর প্রতি ১৫ মিনিটে মিটার চড়ে। কাজটা নিজে আরলে হয়তো ৫ টাকার বা দেড় টাকার ওয়াশারই কাফি!
    এরা কেন নেবে না, তাদেরকে রীতিমত থিওরী ও প্রাকটিক্যাল শিখতে হয়, নতুবা নো লাইসেন্স। আর আন লাইসেন্সড ইলেক্ট্রিসিয়ানদের কাজে যদি বাড়ী আগুনে পুড়ে গেল তো নো ইন্স্যুয়রেন্স।
    তবে হ্যাঁ, কাজ দেখবার মত। Dumpy level নিয়ে আসে ল্যান্ডস্কেপার, আমরা যারে জোন (দিনমজুর কই।
    কত আর লিখবো, সামান্য গেট, বেড়া দেয়ার ওপর কত কত যে পেটেন্ট আছে!
    আমরা আবিষ্কার বলতে সত্যেন বোসই বুঝি আর টেকনিক্যাল কোলাবোরেশনের নামে ড্রয়িং (lock, stock & barrel) কিনি! ভিলাই ৪ মিলিয়ন তন এক্সপ্যানসন হল, রাশিয়া থেকে সব ড্রয়িং এল, আমরা কেবল তাই দেখে পার্ট ড্রয়িং বানালাম, GOST স্ট্যান্ডার্ডের জায়গায়, IS1440:62 প্লেট লাগালাম! এই হল আমাদের indigenisation!
    আবার ক্র্যাপ !
    যাই এবার ঘুমোতে।
  • Sibu | ২৮ আগস্ট ২০১১ ১৬:৪০491930
  • পি্‌শ্‌চমী সমাজে এক্সপেরিমেন্টাল সায়েন্সের ওপর গুরুত্ব দেবার ব্যাপারটা রেনেসাঁর সময় থেকে শুরু হয়েছে। গ্রীকরা, উইথ দি নোটেবল এক্সেপশন অফ আর্কিমিডিস, তাত্বিক বিজ্ঞানই পছন্দ করতেন। রোমানদের সায়েন্স ও এঞ্জিনীয়ারিঙের ব্যাপারটা ইমিগ্র্যান্টরাই (পড়ুন গ্রীক দাস) মোস্টলি দেখত।

    বাঙালীর ছেলের বেলায় অবশ্য জমিদারী প্রথার প্রভাব একটা ব্যাপার। বড়লোক হবার জন্যে ঐটে একটা সহজ কায়দা ছিল বহুদিন। তাই কে আর হাতে-কলমে কাজ করে? এখন আম্রিকানদের মধ্যেও সিমিলার ব্যাপার হচ্ছে। ওয়াল স্ট্রীটে যেতেই ছেলেপিলে চাইছে। সায়েন্স, ইঞ্জিনীয়ারিং ইমিগ্র্যান্টদের হাতে ছেড়ে দিয়ে।
  • pi | ২৮ আগস্ট ২০১১ ২০:১০491932
  • কিছু ক্ষেত্রে আমাদের indigenousknowledge, knowhow তো রয়েছে। সেগুলোরও ও তো চর্চা, প্রসার হলে ভাল হয়। সব কিছুই বাইরের ভালো, তাদের থেকে কপি পেস্ট মারতে হবে, এমন তো না।
    জদি পুকুর কাটা নিয়ে আগে লিখেছিলেন। সেদিন এরকম আরো নান কিছুর কথা বলছিলেন। আমাদের গ্রামে গঞ্জে মানুষ একসময় জানতো, সব হারাতে বসেছে।
    রাসায়নিক কীটনাশক নিয়ে এত লাফালাফি ( তার নানা ক্ষতিকর দিক টের পাবার পরও ), কোন গ্রামের কোন কোন গাছের extract, আরো কীসব মেশানো হয় ( বলা ভাল, হত) তাতে, আঠারো রকমের পোকা পোকা মারতে পারতো। কোন চর্চা আমরা করেছি এ নিয়ে ?

    কোন প্রথাগত কোর্স না করেও গ্রামের লোকজনের কিছু ইনোভেশন তাক লাগিয়ে দেবার মত। এনিয়ে সরকারি উদ্যোগে কীসব হয় বলেও জানি। ঐ award দেওয়া টেওয়া। কিন্তু এগুলোর প্রচলন ইত্যাদিতে কোন কিছু উদ্যোগ নেওয়া হয় বলে জানিনা।
  • til | ২৯ আগস্ট ২০১১ ০৫:৩১491933
  • ইন্ডিয়ান ট্রাডিশনাল নে্‌লজ
    http://www.tkdl.res.in/tkdl/langdefault/common/home.asp
    কিন্তু এতো গেল অতীতের জ্ঞান, বর্তমান? পরে লিখবো।
  • PT | ২৯ আগস্ট ২০১১ ১৩:৩৬491934
  • ছোট জাতের লোক ছোট কাজ করবে - সে মাথায় করে বিষ্ঠা নিয়ে যাওয়াই হোক আর আকরিক গালিয়ে লোহা বের করাই হোক। এক সময় সোভিয়েতকে নকল করার চেষ্টা হয়েছে আর এখন তো আমেরিকার জেরক্স কপি হওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। তার সঙ্গে বিশ্বায়নের হাত ধরে ক¾ট্রাক্টরি প্রথা - যত কম টাকায় কাজ করিয়ে নেওয়া যায়। (সেই টয়লেট পরিষ্কারের গপ্প!!)

    ইউরোপ দু-দুটো ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছে, আমেরিকানরা সিভিল ওয়ার দেখেছে আর সোভিয়েত সম্পুর্ণ isolated হয়ে বাঁচার রাস্তা খুঁজেছে। চীনও কিছু একটা করার চেষ্টা করেছে/করছে অন্য পথে। স্বাধীন ভারতবর্ষেও কোনদিন "nation building" বলতে যা বোঝায় তা হয়নি। আবিষ্কার করার সময় বা সামাজিক পরিবেশ কিছু চোখে পড়ছে কি?
  • q | ২৯ আগস্ট ২০১১ ১৪:০৫491935
  • How conveniently the real issue has been forgotten!
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১৪:২১491936
  • q,

    ফুট না কেটে আপনিও দু পয়সা দিন না। আলোচনাটাকে ট্র্যাকে নিয়ে আসার জন্য আপনিও কিছু অবদান রাখুন।

    আর, যদি কিছু মনে না করেন, প্লিজ বাংলায় লিখুন। বাংলায় টাইপ করা খুব সোজা।

    অযথা তীর্যক মন্তব্য করা খুব সোজা, কিন্তু সেটা বিশেষ কারুর উপকারে লাগে না, সামান্য কিছু আত্মসন্তুষ্টি ছাড়া।
  • kc | ২৯ আগস্ট ২০১১ ১৪:২৬491937
  • পিটিবাবু, তাইলে কি মনে করছেন একটা ওই জনগণতান্ত্রিক বিপ্লব বা টাইমকনজিউমিং রক্তক্ষয়ী অশান্তি গোছের কিছু একটা লাগবেই? কিছু একটা জুৎসই কিছু গড়ে উঠতে হলে?

    খিল্লি মনে করবেন না আমার প্রশ্নটাকে। একটা ভাল ডিসকাশন চাইছি।
  • q | ২৯ আগস্ট ২০১১ ১৪:৩৪491938
  • Unfortunately I don't hv access to a computer.

    I asked your opinion about a state govt directive that is quite disturbing. Nobody bar one bothered to say anything. But I keep seeing various serious (and mostly futile) debates on many other things. This means either this doesn't mean anything to you, or you prefer to stay non-committal, or rather prefer not to raise your voice against the so-called "change".

    Which one is true?
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১৪:৪৯491939
  • বড় আগেই বড় বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছেন না, কিউবাবু? এখানে লেখা লোকজনের কতজনকার কমিটমেন্ট সম্বন্ধে জানেন আপনি? সিরিয়াস সিরিয়াস কিছু কথা লিখে পারফেক্ট ডিবেট বানিয়ে দিলেই কি সরকার শুধরে যাবে না দেশ উদ্ধার হয়ে যাবে?

    মমতা ও তাঁর দল, বুদ্ধদেব ও তাঁর দল, দুই দল এবং তাদের দলবাজি, তাদের পরিণত ও অপরিণতমনস্কতা নিয়ে এখানে কিলোবাইটের পর কিলোবাইট লেখা হয়েছে। এখনও সরকারের সঙ্গে কিছু বিষয়ে মতবিনিময় হচ্ছে, কথা চালাচালি হচ্ছে।

    এখানে গুরুর পাতায় সিরিয়াস ডিবেট হল কি না হল, তাতে কিচ্ছু এসে যায় না। কে কমিটাল কে নন কমিটাল তাতেও কিছু এসে যায় না। এখানকার পাবলিক এই রকমই, এক বিষয়ে টই খুলে অন্য বিষয়ের গপ্পো করে। এইভাবেই চলে এসেছে, চলছেও।

    আপনার যদি দু পয়সা দেবার থাকে, দিন না। সে সব নিয়েও আমরা খিল্লি আর আলোচনা একসাথেই চালাতে পারি।
  • ppn | ২৯ আগস্ট ২০১১ ১৫:৪৮491940
  • কিউ দেখি পুরো ফেলুবাবু।

    (বিমানবাবুর) গুটিবসন্ত তঙ্কÄ নিয়ে প্রশ্ন চলবে?
  • kd | ২৯ আগস্ট ২০১১ ১৫:৫৪491941
  • কিউবাবু, এতেই রেগে যাচ্ছেন? দেখুন না, এখানে একটু পরেই চিতল মাছের মালাইকারিতে কতখানি সর্ষে দিতে হবে তাই নিয়ে তোলপাড় হবে। তখন, তখন?
  • kc | ২৯ আগস্ট ২০১১ ১৬:৪২491943
  • যত্তসব আমোদগেঁড়ের দল। 'কিউ' কে আইডেন্টিফাই কর দেখি। দেখি ক্ষে কেমন ফারে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন