এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১২:৫২558081
  • //সুতরাং আজ যেটা হচ্ছে, আমি অনেক আগেই জানতাম যে এরকম কিছু একটা হবে। শুধু অপেক্ষায় ছিলাম।//
    আবার বাঙ বাজি আরম্ভ।
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১২:৫০558080
  • দীপ কে লে আউ
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১২:৫০558079
  • @Jayanta Chatterjee
     
    • Satya Hindi: Broadcasts continuous ground reports and discussions on Delhi's movements and political protests.
    • The Live TV: This popular YouTube channel provides live coverage and ground reporting from Jantar Mantar and borders in Delhi.
    • Newslaundry: This digital news portal's YouTube channel provides analysis and ground realities of Delhi's protests and political turmoil.
    • Capital TV: This channel keeps a special eye on the ongoing protests, Kisan Mahapanchayat, and political reactions in Delhi.
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১২:৪৭558078
  • দীপ কে লে আউ
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১২:৪৩558077
  • তাছাড়া এই আন্দোলন গড়ে তোলার পিছনে একটা বড় ভূমিকা পালন করেছে গোদি মিডিয়া। গোদি মিডিয়া দিনের পর দিন যখন সাধারন মানুষের মূল ইস্যুগুলো না তুলে শুধু ধর্ম ধর্ম করে গেছে। এর ফলে সাধারন মানুষ নিজেদের প্রতারিত মনে করেছে। মিডিয়া একটি সরকারের পক্ষে সেফটি ভাল্ভের কাজ করে। মিডিয়া যখন সাধারন মানুষের ইস্যুগুলোকে তুলে ধরে। তখন সাধারন মানুষের মনে আশার সঞ্চার হয়। ডিবেটের ফলে সরকারের প্রতি ক্ষোভ বিক্ষোভগুলিও কিছুটা প্রশমিত হয়। এবং সরকার ও জনগণের মধ্যে কিছুটা সমঝোতা তৈরি হয়। কিন্তু মোদি কালে গোদি মিডিয়া সম্পূর্ণ উল্টো পথে হেটে সরকারেরই ক্ষতি করছে। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, বাক স্বাধিনতা নেই, ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, কেউ কাউকে স্বাধীনভাবে ভালোবাসতে পারবে না, সেখানেও লাভ জিহাদ, মানুষের দুঃখ দুর্দশা প্রকাশের অধিকার নেই। তাই আজকে যা হচ্ছে, এটা হওয়ারই ছিল। দুদিন আগে না হয় দুদিন পরে। মানুষের কাছ থেকে সব কেড়ে নিলে মানুষের হারানোর আর কিছু থাকে না। তখন মানুষ কোনো শক্তিকেই ভয় পায় না। সে যত বড় শক্তিই হোক না কেন। বা যত ফ্যাসিস্ট শক্তি হোক না কেন। সুতরাং আজ যেটা হচ্ছে, আমি অনেক আগেই জানতাম যে এরকম কিছু একটা হবে। শুধু অপেক্ষায় ছিলাম।
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১২:৪৩558076
  • //কোনো বিদেশি শক্তি শূন্য থেকে একটি গণআন্দোলন তৈরি করতে পারে না। একটি সমাজের ভেতরে গভীর অসন্তোষ, অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক দমন না থাকলে বাইরের সহায়তায় দীর্ঘস্থায়ী আন্দোলন তৈরি করা কঠিন। টাকা দিয়ে একটা সমাবেশ ঘণ্টাখানেক ভরিয়ে দেওয়া যায়, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ মানুষকে রাস্তায় রাখা যায় না, নিজেদের ক্ষোভ না থাকলে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে বিদ্যমান অসন্তোষকে সংগঠিত করে রাজনৈতিক ফলাফলের দিকে পরিচালিত করা বহিরাগত শক্তির জন্য অসম্ভব নয়। একটা স্ফুলিঙ্গ ইতিমধ্যে থাকলে তাতে বাতাস দেওয়া কঠিন কাজ নয়। প্রশ্নটা তাই এই না যে আন্দোলন তৈরি হলো কীভাবে, প্রশ্নটা হলো তৈরি হওয়ার পর সেটাকে কে কোন দিকে নিয়ে গেল।//
    যেটা বিজেপি করেছে। "নমস্তে ট্রাম্প " "ভোট ফর ট্রাম্প " ওটা প্রধান মন্ত্রী না ট্রাম্প এর রাজনৈতিক এজেন্ট?
    থ্যাংক ইউ r2h
  • হেঁয়ালি | ২৩ জুলাই ২০২৬ ১২:৪২558075
  • বস্তুত এটা একটা কারণ মমতার সরকার পড়ে যাবার। যে তৃণমূল রাজ্যে পাতি দ্বিস্তরীয় ব্যবস্থাটাও রাখতে দেয়নি। উন্নয়নের স্বার্থে নাকি বায়রন তৃণমূলে যোগ দিয়েছিল। তো এবারে উন্নয়ন না হলে লোকে যখন প্রশ্ন করবে বায়রন তাদের কালীঘাট দেখিয়ে দেবে।
  • Jayanta Chatterjee | ২৩ জুলাই ২০২৬ ১২:৩৫558074
  • এখানে কোনো বন্ধু কি বলতে পারবেন কোন নিউস পোর্টাল বা ওয়েবসাইট এ আন্দোলন এর নিয়মিত আপডেট দিচ্ছে কি না ? আমি ইউটিউব এর কথা বলছি না - নিউস পোর্টাল বলছি। হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস অনেক লেট এ দিচ্ছে।
  • হেঁয়ালি | ২৩ জুলাই ২০২৬ ১২:৩২558073
  • হ্যাঁ সেকারণেই ভারতে কালার বিপ্লব করা সম্ভব ছিল না (এতদিন অবধি)। ত্রিস্তরীয় ব্যবস্থায় লোকের কাছে অন্য বহু অপশন ছিল। এবার সমস্ত রক্ত মুখে গিয়ে জমা হলে কালার বিপ্লব হতে এক বছরও লাগবে না।
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১২:২২558072
  • এই সেই ভিডিও
  • | ২৩ জুলাই ২০২৬ ১২:০২558069
  • সরকার ফেলার আন্দোলন নয়, কিন্তু সবকিছু এমন ভাবে তৈরী করা হয়েছে গত কয়েক বছরে যে মাথারা জানে, সমস্যা তাদের থেকেই তৈরী হয়েছে। "ন্যাশনাল" করেছে সবকিছু কন্ট্রোলের জন্য, এখন সেই কন্ট্রোলে টান পড়লে তো তাদের চেয়ারই নড়বড়ে হবে। আর ন্যাশনালটা কেমন হাস্যকর, রেলস্টেশনে যাবেন, দেখবেন, রেলের দোকানগুলোতে লেখা আছে, One Nation, One Product ! মানে কী রে ভাই, কী বলতে চাস ? শুধু ওয়ান আর ওয়ানের ভাঁওতাবাজী করে গেলে তো একদিন এসব ঘটবেই, গভঃ থেকে ব্যবস্থাপত্র কোরাপ্ট রেজিমে পৌঁছবে।
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১২:০২558068
  • রামদেবকে দেখতে পাওয়া যাচ্ছেনা গেল কোথায় ?
  • | ২৩ জুলাই ২০২৬ ১১:৫৬558067
  • ভেবে দেখুন, মন্ত্রীদের এখন কী সুবিধে ! কিসুই না করে শুধু চেয়ারে বসে থাকলেও যায় আসেনা, মাথারাই চায় না তারা চেয়ার থেকে সরে যাক। কারণ মাথাদের ভয় আছে, তারা নিজেদের একমোদ্বিতীয়ম বলে ইমেজ তৈরী করেছে, এখন যে কোন মন্ত্রীর অপকর্ম নিজেদের দিকে ঘুরে আসবে সেই ভয়। নিজেদের সেই ইমেজ তৈরী করেছে কারণ অনেক অনেক চুরি লুকোতে হবে ফাঁপানো ইমেজের পেছনে, এখন সেইসব চুরি বেরিয়ে পড়লে তাদেরই মুকুট হেলে যাবে। ফলে মন্ত্রীরাও দিব্যি আছে, জানে গভঃ এর প্রধানই তাদের রক্ষা করবে নিজের স্বার্থে, আর সিস্টেম আরো আরো খারাপ হতে থাকবে। কারোরই কোন দায় নেই। কাজ বলতে একমাত্র পুলিশের, লাঠিপেটা করার জন্য।
  • হেঁয়ালি | ২৩ জুলাই ২০২৬ ১১:৪৭558066
  • এটা কোনও সরকার ফেলার আন্দোলন নয়। সিজেপি অল্পবয়সীদের একটা ভয়েস, কোনো দল নয়। তাদের দাবিগুলো খুবই বেসিক এবং কেন্দ্রীয় সরকারের পড়ুয়াবিরোধী নীতির বিরুদ্ধে। বিরোধীদের ইডি সিবিআই ভোটার লিস্ট এসব জুজু দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়। সিজেপি ফাঁকটা খুঁজে পেয়ে নিজেদের মত করে আন্দোলন শুরু করেছে কারণ বিরোধীরা সেই জায়গাটা শুরুতে নিতে ব্যর্থ হয়েছিল। শাসক বিরোধী দুজনেই এখনো রাজনৈতিক অঙ্ক কষে যাচ্ছে যাতে নিজেদের কোর ভোটার বেসে ধ্বস না নামে।
     
    আসলে নিট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এক দেশ এক পরীক্ষা বা ডবল ইঞ্জিন এসব ভুলভাল ভারতে চালু করা কতটা বিপজ্জনক। আগের মত নিট দিয়ে এইমস আর রাজ্যগুলোর নিজেদের ডাক্তারি পরীক্ষা থাকলে এত বিক্ষোভ হতই না। এবার নিটকে 'ন্যাশনাল রেস্পনসিবিলিটি' বলে চালালে পাবলিক খিল্লি ওড়াবেই। জিনিসটাকে ন্যাশনাল করল কারা ??
  • | ২৩ জুলাই ২০২৬ ১১:০৩558065
  • গোয়াতে আন্দোলন হয়েছে, ভাজপার নেতা ভুলভাল কমেন্ট করেছে, আবার প্রতিবাদ হয়েছে।

    https://indianexpress.com/article/india/goa-students-protest-narendra-sawaikar-termite-remark-cjp-row-10799400/?ref=hometop_hp

    Maithily Chumbalkar (24), who recently completed her postgraduation, said, “I am a termite. And if I am, I would try to eat up the government’s fortress of corrupt power. There is authoritarianism to such a level…that leaders are calling the youth ‘termites’ and filing FIRs…just for speaking up.”

    ছেলেমেয়েরা ঠিকই বোঝে, কোরাপ্ট রেজিম কী জিনিস। যারা এদের villify করে, তারাও একইরকমের কোরাপ্ট। গোদি মিডিয়াকে খুব সহজে চিনে নেওয়া যায়, আশেপাশের 'চেনা' প্রচারকরা বিভিন্ন রকমের মুখোশ পরে থাকে।

    এই কোরাপ্ট রেজিমকে বাঁচাবার জন্য পিএমজী এখন ফাস্ট ট্র‌্যাক কোর্ট দিয়ে ডজ মারার চেষ্টা করছেন।

     
  • শ্রাবনী | ২৩ জুলাই ২০২৬ ১১:০২558064
  • এটা মানুষের নেচার যে নিজেরা যেরকম হয় যা যা করে বিশেষ করে বদমায়েশী কান্ডকারখানা অন‍্যেও যদি সেরকম করে, এই নিয়ে তাদের ইনসিকিওরিটি সবচেয়ে বেশী থাকে।
    আন্না আন্দোলন পুরোপুরি একটা ছক ছিল, ওই ইস‍‍্যুতে এত বড় আন্দোলন হওয়ার কথা নয়। এসব ছাড়াও হয়ত ইউ পি এ সেবারে হারত কিন্ত এদের দরকার ছিল এমনভাবে আসা যাতে অ‍্যাবসলিউট মেজরিটি নিয়ে আসে।
    শুধু আন্নাতে হয়ত এটা হত না। ঠিক পরে পরে একাধিক স্ক‍্যাম চলে এল, পরবর্তী দু তিন বছরে একটার পর একটা স্ক‍্যাম আসতে লাগল যাতে ২০১৪ অবধি মানুষের মনে সবসময় এই ধারণা থেকে যায়।
    আমাদের সেক্টরে কয়লা স্ক‍্যাম নিয়ে কথাবার্তা অনেকদিন শোনা যাচ্ছিল। ছত্তিশগড় তখন বিজেপির, ওরা বিভিন্ন অফিশিয়ালস দের কাছ থেকে রাজ‍্য সরকারি পাওয়ার দেখিয়ে ইনসাইডার ডকুমেন্ট দিতে বাধ‍্য করেছিল, এভিডেন্স হিসেবে।
    কিন্তু কয়লা স্ক‍্যাম সামনে আনে অনেক পরে সময় বুঝে, হাতে রেখে রেখে। ট‍‍্যু জি টা তো পুরো ভুলভাল। কিছু গন্ডগোল তো হয়েই থাকে সরকারি বিলি ব‍্যবস্থায়, রাজা তো বেকসুর খালাসও হয়ে গেছে। টু জি তে সব বেরোলে দেখা যেত সম্ভবত বিজেপির প্রমোদ মহাজনের সময় থেকে শুরু, তাই সব সামনে আনতে পারেনি।
     
    এখন কথা হচ্ছে ওরা ভয় পাচ্ছে যে এবার ওদের দেখানো রাস্তায় গিয়েই বিরোধী রা বা কংগ্রেস এদের মাত দেয়। স্ক‍্যাম তো এদের হাজার একটা, যত বেশী সময় সরকারে থাকবে তত স্ক‍্যাম, খুঁজলে অভাব হবে না। এই আন্দোলন, ইথানল, ল‍্যান্ড স্ক‍্যাম তো হাতে গরম আছেই। ভোট চুরি পুরোটা সামলাতে পারবেনা।
    আন্দোলন কাল পরশু তে শেষ হয়ে যাবে কিন্ত দরজাটা খুলে দিল, প্রশ্ন করার, বিরোধিতা করার স্পেস টা যে নিজেরা চাইলেই ফিরে পাওয়া যায় সেটা বুঝিয়ে দিল। সেটা এই ভাজপাই আর তাদের অন্ধভক্ত দের সেট ন‍্যারেটিভ টাতে একটা প্রচন্ড ধাক্কা।
     
    সৈকত অনেক লিখছে, গুরুতে একটা পয়েন্ট ধরে সো মি তে চাড্ডি দের কে কাউন্টার করার জন‍্যে কিছু কাউন্টার ন‍্যারেটিভ লিখলে ভালো হয়। এই আন্দোলন এবং এমনি সাধারণ ইস‍‍্যু নিয়ে। খুব কঠিন হবেনা, ওদের তো সবেতে সেই একই, পাকিস্তান জর্জ সরোস চীন, হিন্দু খতরে মে, জহরলাল নেহরু। সাধারণ লোকজন এগুলো হলে সো মি তে এদের কাউন্টার করতে হবে।
    এরকম একটা সো মি আন্দোলন খুব জরুরী। সবাইকে যে দিল্লি গিয়ে যন্তর মন্তরে বসতে হবে তা তো না। আন্দোলন প্রতিবাদ গণতন্ত্রে অনেক ভাবে হয়।
    আর এখানে তো প্রচুর বিদেশে থাকা লোকজন, খোঁজ নিয়ে দেখুন আপনাদের দেশে বা কাছাকাছি কোথাও প্রদর্শন হচ্ছে কিনা, চাইলে যেতে পারে, অনেক দেশে হয়েছে বা হচ্ছে কুড়ি তারিখে আন্দোলনকারী বাচ্চাদের ওপর নির্মমতার জন‍্য। পেলেট গান, পেরেক বসানো লাঠি, এক্সপায়ার্ড টিয়ার গ‍্যাসের শেল, ভাবুন একবার। রাগ হচ্ছেনা? হোয়াটএবাউটারির পোকাটা মাথা থেকে বার করে, অতীতের চর্বিতচর্বনে সাময়িক ক্ষান্তি দিয়ে, এই বর্তমান, নিজের দেশের এই ছেলেমেয়েগুলোর কথা শুনলে হয় না?
    অভিজিত দিপকে হতেই পারে সেদিনের অরবিন্দ কেজরিওয়াল। সেদিনের আর এস এস ফান্ডিং জানেন বলেই হয়ত আজকের এটা ফান্ডেড নয় বলে বিশ্বাস করা শক্ত হচ্ছে। হতেই পারে, তাতে এই আন্দোলনের ইস‍‍্যু গুলো মিথ‍্যে হ‍য়ে যায় না।
     
    আর এত নিউজ ইউটিউব চ‍্যানেলে সোশ‍্যাল মিডিয়া কভারেজ সত্বেও যারা এই আন্দোলনের কী হচ্ছে জানেনা, এখানে এসে জানতে চায়, আজকের যুগে তারা আমার মনে হয় নির্ঘাত গোদী মিডিয়াই শুধু দ‍্যাখে।
    তবুও যদি শুধু মজার জন‍্যেই জানতে চান কেউ, তারা টই দেখে সৈকতের লেখাগুলো পড়ে নিন, ও সব জায়গা থেকে খবর নিয়েই লিখছে।
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১০:৫৫558063
  •  
     
    সিউডো ফেমিনিজম: একটি মারাত্মক প্রবণতা

    নারীবাদ একটি ঐতিহাসিক আন্দোলন যা নারীর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত। কিন্তু সাম্প্রতিক সময়ে নারীবাদের নামে এক বিকৃত চর্চা জনসমক্ষে প্রকট হয়ে উঠেছে, যা 'সিউডো ফেমিনিজম' বা 'ছদ্ম-নারীবাদ' নামে পরিচিত। প্রকৃত নারীবাদ যেখানে লিঙ্গ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে, সেখানে সিউডো ফেমিনিজম নারীবাদের কথাবার্তা ও প্রতীক ব্যবহার করেও তার মূল লক্ষ্যের পরিপন্থী কাজ করে। এটি শুধু নারীবাদ আন্দোলনের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করে না, বরং সমাজে বিভাজন ও বিদ্বেষও তৈরি করে। এই নিবন্ধে সিউডো ফেমিনিজমের সংজ্ঞা, বৈশিষ্ট্য, বাস্তব উদাহরণ এবং এর কুফল নিয়ে আলোচনা করা হবে।

    সিউডো ফেমিনিজম কী?
    সিউডো ফেমিনিজম হলো নারীবাদের একটি বিকৃত রূপ, যেখানে নারীবাদের ভাষা ও চিত্র ব্যবহার করে এমন সব কাজ করা হয় যা প্রকৃতপক্ষে নারীদের নিপীড়ন বা লিঙ্গবৈষম্যকে বহাল রাখে। সহজ ভাষায়, এটি নারীবাদের 'নকল' বা 'জাল' সংস্করণ। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
    প্রথমত, সিউডো ফেমিনিজম সমতার পরিবর্তে এক লিঙ্গের আধিপত্য কামনা করে। প্রকৃত নারীবাদ যেখানে নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদার কথা বলে, সেখানে ছদ্ম-নারীবাদ বলে নারীরা বেশি সম্মানের দাবিদার বা অন্য লিঙ্গেরমানুষ কোনো সম্মানের যোগ্য নয়।
    দ্বিতীয়ত, এটি নারীবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। যারা তাদের মতের সাথে দ্বিমত পোষণ করে, তাদের ওপর হামলা চালানো হয়। পুরুষদের 'মিসোজেনিস্ট ', 'মিথ্যাবাদী' ইত্যাদি অভিধায় ভূষিত করা হয়।
    তৃতীয়ত, সিউডো ফেমিনিজম বেছে বেছে নারীবাদের ইস্যুগুলো তুলে ধরে। কোনো ইস্যু জনপ্রিয় বা সুবিধাজনক হলে সেটি নিয়ে আওয়াজ তোলা হয়, কিন্তু অসুবিধাজনক বা জটিল ইস্যুগুলো এড়িয়ে যাওয়া হয়।
    চতুর্থত, এটি নারীদেরকে সর্বদা অসহায় ও করুণ শিকার হিসেবে উপস্থাপন করে, যা তাদের স্বায়ত্তশাসন ও সংগ্রামের সক্ষমতাকে অস্বীকার করে।
    বাস্তব উদাহরণ
    উদাহরণ ১: পুরুষবিদ্বেষ ও আধিপত্যবাদী মনোভাব
    একটি প্রচলিত ছদ্ম-নারীবাদী বক্তব্য হলো, "আমি রান্না করব না, কারণ এটি যৌনতাবাদী!" অথবা "নারীরা পুরুষদের চেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য"। প্রকৃত নারীবাদ কখনোই পুরুষকে ঘৃণা করার পক্ষপাতী নয়। কিন্তু ছদ্ম-নারীবাদীরা নারীর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় মগ্ন থাকে। তাঁরা পুরুষদের প্রতিটি কাজে ত্রুটি খোঁজেন, তাদের খারাপ হিসেবে চিত্রিত করেন এবং প্রয়োজন হলে 'ভিকটিম কার্ড' খেলেন।[যা আপনি করেছেন ২৩ জুলাই ২০২৬ ০১:২৪558026 "আপনারা এত মিসোজিনিস্ট ক‍্যা অ‍্যা নো ও?" ]
    উদাহরণ ২: বেছে বেছে নারীবাদ
    বিশ্বব্যাপী #MeToo আন্দোলন নারীদের যৌন হয়রানির অভিজ্ঞতা তুলে ধরতে সফল হয়েছিল। কিন্তু অনেক সমালোচক মনে করেন, এই আন্দোলন শুধু উচ্চ-profile পুরুষদের টার্গেট করেছে এবং সাধারণ নারীদের অভিজ্ঞতাকে উপেক্ষা করেছে। একইভাবে, শ্বেতাঙ্গ নারীবাদ (White Feminism) শুধু শ্বেতাঙ্গ, মধ্যবিত্ত নারীদের অভিজ্ঞতাকে কেন্দ্র করে কথা বলে, কিন্তু বর্ণ ও অর্থনৈতিক অবস্থার কারণে প্রান্তিক নারীদের সংগ্রামকে উপেক্ষা করে।
    উদাহরণ ৩: আইনি সুবিধার অপব্যবহার
    ভারতে নারীরা পুরুষদের তুলনায় উচ্চ আয়কর সীমা থেকে অব্যাহতি পায়। অনেক দেশে নারীরা বিনামূল্যে যাতায়াত, চিকিৎসা এমনকি খাবারও পেয়ে থাকেন। ছদ্ম-নারীবাদীরা এসব সুবিধাকে সমর্থন করে, অথচ প্রকৃত নারীবাদ সমতার ভিত্তিতে সব ভিকটিমকে সমানভাবে দেখতে চায়। পরিবার আদালত ও ফৌজদারি আদালতে নারীদের পক্ষে পক্ষপাতমূলক রায় দেওয়াও ছদ্ম-নারীবাদের উদাহরণ।
    উদাহরণ ৪: সামাজিক মাধ্যমে ভণ্ডামি
    সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের নারীবাদী দাবি করলেও তাদের আচরণে পরিপূর্ণ ভণ্ডামি দেখা যায়। তাঁরা কোনো রাজনৈতিক নেতার স্ত্রী বা বোন হলে তাঁকে আক্রমণ করেন, কিন্তু একই রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো নারী কথা বললে তাঁকে সমর্থন করেন। বিনোদন জগতে তাঁদের পছন্দের নারী হলে তিনি 'জাতির প্রিয়' আবার অপছন্দের হলে তাঁর সবকিছুই 'ঘৃণ্য' হয়ে যায়।
    উদাহরণ ৫: দৈনন্দিন জীবনে বৈষম্য
    একটি উদাহরণে দেখা গেছে, একজন যুবতী নিজেকে নারীবাদী দাবি করে অসুস্থ ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে বাসে আসন দিতে অস্বীকার করেছিলেন। প্রকৃত নারীবাদ কখনোই এমন অসহানুভূতিশীল আচরণকে সমর্থন করে না।
    সিউডো ফেমিনিজমের ক্ষতিকর প্রভাব
    সিউডো ফেমিনিজম নারীবাদ আন্দোলনের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি নারীবাদের অর্থকে দুর্বল ও বিকৃত করে এবং প্রকৃত নারীবাদী আন্দোলনগুলোর প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে। কর্পোরেশনগুলো প্রায়শই 'পার্পলওয়াশিং'-এর মাধ্যমে নিজেদের নারীবাদী হিসেবে বিপণন করে, কিন্তু প্রকৃতপক্ষে নারীদের ক্ষতি করে এমন কাজে লিপ্ত থাকে। অধিকন্তু, সোশ্যাল মিডিয়ায় ছদ্ম-নারীবাদী আলোচনার প্রভাবে প্রকৃত নারীবাদ ও ছদ্ম-নারীবাদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।
    উপসংহার
    প্রকৃত নারীবাদ মানেই সমতা ও ন্যায়বিচার। সিউডো ফেমিনিজম এই পবিত্র আদর্শকে কলুষিত করে। যাঁরা সত্যিকার অর্থে নারীবাদে বিশ্বাস করেন, তাঁদের উচিত ছদ্ম-নারীবাদ চিহ্নিত করা এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। নারীবাদ কখনোই পুরুষবিদ্বেষ বা নারীশ্রেষ্ঠত্বের নামান্তর নয়; এটি একটি সাম্যবাদী আদর্শ যা সব লিঙ্গের মানুষের জন্য সমান মর্যাদা, সুযোগ ও অধিকার প্রতিষ্ঠা করতে চায়। ছদ্ম-নারীবাদের আড়ালে লুকিয়ে থাকা বিভাজন ও বিদ্বেষকে প্রতিহত করাই প্রকৃত নারীবাদীদের কর্তব্য।
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১০:৩৫558062
  • আমিএবং আনার স্ত্রী দুজনেই ফেমিনিস্ট এবং আমরা বিশ্বাস করি কোনো ব্যক্তি যদি ফেমিনিস্ট না হয় তাহলে সে ইডিয়ট। কিন্তু আপনার মতো মাতৃতান্ত্রিক দেরও সাপোর্ট করলে ততটাই ভুল করা হবে যতটা ভুল করা হয়েছে পিতৃতান্ত্রিক সমাজ কে সাপোর্ট দিয়ে।
  • albert banerjee | ২৩ জুলাই ২০২৬ ১০:২১558061
  • আমি মুখ লুকোই না। আর সিউডো ফেমিনিস্ট কি নেই? আচ্ছা আপনিএক কাজকরুন ইন্ডিয়ান কনসুলেটের সামনে এই প্রোটেস্ট তুলে ধরুন। আপনার দেশ থেকে চাপ দিন যাতে বাচ্চাগুলোর ঘটনাটা আরেকটু হলেও সাপোর্ট পায়। আসলে ইটা মানবতাবিরোধী।
    নাকি ধরে নেবো স্ক্রিপ্ট আপনার হাতেও এসে গেছে? কত করে দিচ্ছে?
  • $ | ২৩ জুলাই ২০২৬ ০৮:৫৪558060
  • থার্ড ওয়ার্ল্ডের ভিখিরি দেশগুলোতে ঠিকঠাক বার্থ কন্ট্রোল খুব দরকার। বর্ষার দিনে কেলে-কেলে চেহারার হাজার হাজার ঘেমো হ্যাভ নটস দিল্লির রাস্তায় হল্লা করছে। দেখেই গা ঘিনঘিন করে। হোয়াই আর ইন্ডিয়ানস সো ডার্টি?
  • :) | ২৩ জুলাই ২০২৬ ০৮:৪১558059
  •  
    In a message issued by SFJ chief Gurpatwant Singh Pannun, the organisation said the financial support would be subject to two conditions: CJP protesters must refuse any negotiations with the central government and continue their agitation until Independence Day.
    In his message, Pannun also called on protesters to oppose the Independence Day celebrations and claimed that SFJ would seek to prevent Prime Minister Narendra Modi from leading the August 15 programme at the Red Fort. It further linked the protests to the group’s separatist agenda by announcing a Khalistan referendum event in Indianapolis on August 16.
  • Dhuttor | ২৩ জুলাই ২০২৬ ০৮:০২558058
  • আজকের এই গণ আন্দোলন কেবল মাত্র সোনম বা আরশোলাদের মধ্যেই সীমিত নেই, দীর্ঘ একদশকের বেশীদিন ধরে দেশের বর্তমান প্রচলিত শাসন তন্ত্রের বিরুদ্ধে পুঞ্জীভূত অসন্তোষ আজ রাজনৈতিক ভাষা পাচ্ছে শহুরে মধ্যবিত্ত যুবসমাজ এর রাস্তায় নেমে প্রতিবাদের মাধ্যমে l শহুরে মধ্যবিত্ত যুবসমাজ কেন রাস্তায় নামছে আজকে ? কেননা গত তিরিশ বছর ধরে চলা বিশ্বায়ন নামক ব্যাবস্থাটি এদেশের শহুরে মধ্যবিত্ত সমাজকে যে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়েছিলো আজ তা অতীত l শহুরে মধ্যবিত্ত যুবসমাজের সামনে এখন প্রবল বেকারত্ব ও মূল্যবৃদ্ধির জ্বালা, উন্নত জীবনের স্বপ্ন উবে গেছে, গত একদশকের সীমাহীন দুর্নীতি কেড়ে নিয়েছে তাদের ন্যায়বিচারের আশা l দেয়ালে পিঠ ঠেকে গিয়ে তাই তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে l রাজপথই তাদের এখন শেষ ভরসা l কিন্তু তারা বুঝতে পারছেনা সামনে এখন এক ভয়াবহ রাষ্ট্রশক্তি দাঁড়িয়ে l রাষ্ট্রের সবকটি প্রতিষ্ঠান এখন আরএসএসের হিন্দুরাষ্ট্র প্রকল্পের কবলে l প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রতিবাদ হয়েছিলো এবং স্বৈরাচারী সরকারগুলোর এই শহুরে মধ্যবিত্ত যুবসমাজের প্রবল জনরোষে পতন হয়েছিলো l সামরিক বাহিনী যা যেকোন রাষ্ট্রের শাসনতন্ত্রের শেষ অস্ত্র, তারা শেষ মুহূর্তে স্বৈরাচারীর বিরুদ্ধে চলে গেছিলো প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোতে l এদেশে কিন্তু সৈন্যবাহিনী এবং অন্যান্য প্রতিষ্টান যেমন RAW, ECI, ইডি, সিবিআই, মিডিয়া, সুপ্রিম কোর্ট সবই আরএসএসের হিন্দুরাষ্ট্র প্রকল্পের তাঁবেদারি করে l কাজেই হিন্দুরাষ্ট্র তার সবটুকু শক্তি দিয়ে এই আন্দোলনকে খতম করতে চাইবে l তাহলে এদেশের যুবসমাজের কি পরিণতি হবে ? আমি আশাবাদী নই l আরএসএস সম্ভব হলে গৃহযুদ্ধ করতেও কিন্তু পিছপা হবেনা একেবারেই l
  • r2h | ২৩ জুলাই ২০২৬ ০৭:৩৪558056
  • বাংলাদেশের কেউ কেউ দেখলাম দিল্লির আন্দোলন ওপারের জুলাইয়ের মত কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা- এই নিয়ে আশংকা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে হাসান মোরশেদের লেখা যুক্তিগ্রাহ্য ও সুচিন্তিত মনে হলঃ
     
     
    ওদিকে বিহারের দুটো রিল দেখে ভারি মজা পেলাম- পুলিশ জল কামান চালিয়েছে, তাতে আন্দোলনকারীরা দু হাত তুলে মহানন্দে রেন ডান্স করছে, ব্যারিকেড লাগিয়েছে, সেই ব্যারিকেড মাথায় তুলে দে দৌড়, কোথায় আবার হই হই করতে করতে চাকা লাগানো ব্যারিকেড ছোটবেলার বেয়ারিঙের গাড়ির মত চালিয়ে, তাতে আবার দুই একজন চেপেও বসেছে।
  • প্রমাণের দায় | ২৩ জুলাই ২০২৬ ০৫:৫৭558055
  • অভিযোগ যে করছে, প্রমাণের দায় তার। কেউ যদি অভিযোগ করেন ছাত্র আন্দোলন বিদেশের টাকায় হচ্ছে তাহলে প্রমাণ আনুন। না হলে এইসব হাবিজাবি পাত্তা দেওয়ার কিছু নেই। ঐরকম আইটি সেল কাঁড়ি কাঁড়ি ঘুরে বেড়ায় অনলাইনে, কাল দেখলাম এ-আই দিয়ে মর্ফড ইমেজ ছাড়ছে বাজারে। গুরুতে তো সেই তুলনায় রেসিডেন্ট চাড্ডি কমই। এরা ভাটে এসে চ্যাঁচায়।

    কেউ বিদেশে থাকেন আর দুটো টাকা করেছেন বলে ধরাকে সরা জ্ঞান করেন, আর লোককে অপমান করে বেড়ান, কিন্তু আসলে দে আর অ্যাবসলিউট নোবডি, এরকম লোককে আসলে কেউই ভালোবাসে না, পছন্দ করে না, শ্রদ্ধা করে না, কেউ-ই না। কিন্তু, এদের অ্যাভয়েড করার-ও কিছু নেই, সমানে নোংরা ছেটালে লোকে বিরক্ত হবে।

    আর, নেতানইয়াহুকে খিস্তি দিলে যেমন কেউ অ্যান্টি-সেমাইট হয়ে যায় না, তেমনি, কঙ্গনা রানাওয়াতকে চাড্ডীপনার জন্য গালি দিলে কেউ মিসোজিনিস্ট হয়ে যায় না। হ্যাঁ, যদি ওঁদের শুধু মেয়ে বলে গালি দেওয়া হত তাহলে অন্য কথা ছিল। সেরকম নয়। এই সাইটের বহু বহু মহিলা পাঠক, লেখক, ভাটুরে আছেন, এরাও কেউ চাড্ডিপনা পছন্দ করেন না। তারা কী মহিলা চাড্ডি দেখলে ওলো সই বলে বুকে জড়িয়ে ধরবেন? আই হাইলি ডাউট।

    তবে, সে যাই হোক, একজন মানুষ হিসেবে চাড্ডিদের-ও বাকস্বাধীনতার অধিকার আছে। আমি সকল চাড্ডির দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করি। অন্তত, বিজেপির ধ্বংস অব্দি যেন দেখে যান।
  • | ২৩ জুলাই ২০২৬ ০২:৪২558054
  • নিজে রোজগার করি, তাও বিলিতি। তা বলে ছেলেমেয়েগুলো টিকিট কেটে ট্রেনে করে দিল্লী চলে আসবে ? তাও কিনা ইণ্ডিয়ান রুপি ? এদের ফাণ্ডিং নিয়ে সন্দেহ করা যাবে না ? জিওপলিটিক্সের ঢ্যাষ্টামো করা যাবে না ?
  • . | ২৩ জুলাই ২০২৬ ০২:৪১558053
  • সে আপনাদের পার্টির ব‍্যাপার আপনারা বুঝে নেবেন।
    বিজেপি সিজেপি কালিঘাট যেটা খুশি।
    দেখছেন না মিসেজিনির ফল কেমন হয়? পিসির ঘাড়ে বসে এমন হালুম হুলুম করছে ভাইপো, যে দলটাই উবে গেল।
    পিসি ভয়ে কাঁটা, কখন ঘাড় মটকে দেবে সেই ভয়ে।
  • . | ২৩ জুলাই ২০২৬ ০২:৩৪558052
  • সেইজন্যই তো ক্রমাগত কথায় জেতার চেষ্টা করে গেলেন, নয় কি?
    তাও ভালো নিজের নামে।
    অন‍্য যারা বিভিন্ন নিক নিয়ে আসে, কতবার আর আইপি বদলাবে, তাই আইপি অফ করে রেখেছে।
    আমাকে সটান মিথ‍্যেবাদী বললেন। ভেরি কিউট। তর্ক হতেই পারে। তর্কে জিতে গেলেই যে ঠিক, এমন কোনো যুক্তি বা নিয়ম ও নেই, তবু মিসোজিনিস্টদের বড্ড কষ্ট হয় একজন মেয়ের কাছে হেরে যেতে।
    তখন কাঁদুনি টাঁদুনি টাইপের শব্দ বলে, যতটা হিউমিলিয়েট করা যায় আর কি।
    একজন মেয়ে একটু বেশি জেনে ফেললে সেটা অ‍্যাকসেপ্ট করতে বড্ড কষ্ট। কী আর করা যাবে।
    বাঙালি বলেই এই বাংলা সাইটে আসি। তাতেও মিসোজিনিস্টদের ভয়ঙ্কর সমস‍্যা।
    দুনিয়ার সমস্ত ফ্রাস্ট্রেশন থেকে ক্ষণিকের মুক্তি পাবার জন‍্য কোনও একজন মহিলাকে হিউমিলিয়েট করার মতো রিলিফ আর কিছুতে হতে পারে?
    আমরা এগুলো জানি।
    আপনারা যতই হালুম হুলুম করুন না কেন।
  • | ২৩ জুলাই ২০২৬ ০২:৩০558051
  • ঘরে বসে অন্নপূর্ণা পাচ্ছি, ছাড়ব কেন। উপরি যখন। কিছু তো খরচ উঠছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত