এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হানি সিং, অশ্লীল র‌্যাপ ও বর্তমান প্রজন্মের সঙ্গে বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১৩ | ৭৫৯৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:০৫578069
  • ইটা আপনার পয়েন্ট
    "৫। জলে নামলে, অর্থাৎ এক্ষেত্রে "ফ্রি ডিসট্রিবিউশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স -(নট সেক্স) উইথ এন ইনটেনসন অফ এন্টারটেইনিং পিপল" শুরু হলে আমরা জাতি হিসাবে যৌনতার দিক দিয়ে পরিণত হয়ে উঠব? এটা আমি আজ অবধি কোনো তত্ত্বে শুনিনি। শক থেরাপি, নাকি এটা?
    "

    সম্পূর্ণ জাজমেন্টাল বলে মনে হয়েছে। রেপ আর সেক্সুয়াল ভ্য়াঅলেনস এক করে দেওয়া হয়েছে। রেপ হলো সেক্সুয়াল ভায়োলেন্স উইদৌত কনসেন্ট। উইদ কনসেন্ট সেক্সুয়াল ভীয়লেনস হয় তো। ব্যাপক হয়। সেটা কোনো কোনো লোকের কাছে এন্তর্তেইন্মেন্ত ফর্ম হলে ক্ষতি কি সেটাই তো বুঝলুম না। ভায়োলেন্ট সেক্স মানেই রেপ ? জাতি হিসেবে কি হবা না হবা তা নিয়ে মাথা ঘামানো আমার কাজ নয় কিন্তু এই অপরের অংশটুকু পরে বাকিরা আমার চে আলাদা কি বুঝলেন একটু শুনতে ইচ্ছে করছে। "আমার সেক্সুয়াল ভায়োলেন্স ভাল্লাগেনা" জাতীয় রিসার্ভেষণ এর বাইরে এসে।
  • Ekak | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:০৯578070
  • আর আবার বলছি আপনার "টিভি খুললেই অর্ধলঙ্গ নরনারীর গা দুলিয়ে নাচা" বন্ধ হতে হবে কেন সেটা আদৌ পরিস্কার হয় নি। যদি কাওকে জোর করে নাচানো না হয় সমস্যা কি ? এটাও কি রিলেত্র করেন নি ?
  • ট্রিভিয়া | ১৫ জানুয়ারি ২০১৩ ২০:৫৮578071
  • আপদের আইটেম সং, নাচ (একটা আদি বা প্রাথমিক সেকসুয়াল ফ্রিডম) ... এই যে ক্রমাগত তার বর্ডারটা এক্সটেন্ডেড হচ্ছে সেটা ক্ষতি তেমোন কিছু না,
    কিন্তু মেয়েদের জন্য সম্মান অর্জন এর অন্য রাস্তা গুলো একই সাথে একই গতিতে খুলছে না।

    -- মানে, লোকে বিরিয়ানি কাবাব খাচ্ছে ঠিক আছে, নতুন নতুন ফুড চেইন খুলছে সেও ঠিক আছে, কিন্তু এই যে আমলাশোলে লোকে খেতে পাচ্ছে না, বিষাক্ত দূষিত জিনিস খেয়ে পোচুর লোকে মরে যাচ্ছে, এটার কোনো সমাধান হচ্ছে না।

    লিবারেশন কনজাম্পশনে হচ্ছে, কিন্তু অধিকারে হচ্ছে না।

    -- একদম।

    শীলা কি জবানি টা আর্ট কিনা তার থেকে বড় বিতর্ক হল, কেন একটা মেয়ে থানায় গেলে তার নালিশ নাও নেওয়া হোতে পারে, অসংখ্য দাদু অকারণে তাকে পোষাক নিয়ে, বাড়ি ফেরার সময় নিয়ে জ্ঞান দেবেই বা কেন।

    -- আমিনিয়া না আলিবাবা কার বিরিয়ালি বেটার এর চেয়ে বড় বিতর্ক হল কেন মানুষ খেতে না পেলেও রাস্তায় ত্রিফলা লাগিয়ে পয়সা মষ্ট হবে? কেন ত্রিফলার প্রপার টেন্ডারিংই বা হবে না।

    ব্যক্তিগত ভাবে বা মিডিয়াতে। মিডিয়া, ফিল্ম এর জগত, বিজ্ঞাপনের জগত সেল্ফ রেগুলেশন করবে না ধরে নিয়েই বলছে। হ্যাঁ সমস্ত সিনেমাতে সব মেয়ে বড় হূলো, আর আদর্শ ভারতীয় মহিলা হোয়ে গেলো বা আদর্শ পশ্চিমি লিবেরেল হোয়ে গেলো, নাই হতে পারে, কিন্তু হোয়ার ইজ দ্য স্পেস ফর ইন্ডিভিজিউয়াল গার্ল কেনো তার কাজ করে রাতে বাড়ি ফেরার অধিকার থাকবে না? সেটা কিছুতেই বাল তৈরি হোচ্ছে না।

    -- ব্যক্তিগতভাবে বা পার্টিগতভাবে রাজনৈতিকেরা কোরাপ্ট হবে ধরে নিয়েই বলছি, হ্যাঁ সব রাস্তায় প্রয়োজণীয় আলো থাকুক বা অপ্রয়োজনে অধিকতর আলোকিত করার চেষ্টাই হোক, কিন্তু হোয়ার ইজ দ্যা স্পেস ফর ইন্ডিভিজিউয়াল হিউম্যান বিইং ক্যানো তার বেসিক খাবারটুকু পাওয়ার অধিকার থাকবে না? সেটা কিছুতেই মাইরি হচ্ছে না।

    ছেলেরা বেসিকালি অতো খচ্চর হওয়ায়, এবোং মেয়েদের উপোরে অত্যাচার করা টাকে সব সময়ে না হলেও, অবমাননা করাটাকে পৌরুষের প্রমাণ হিসেবে ধরে নেওয়ায় চাপ হোচ্ছে।

    -- নেতারা বেসিকালি খচ্চর হওয়ায় এবং খাবার দাবারের ব্যপারে সব সময়ে না হোক, টাকা মারাটাকেই গদির উপযোগিতা হিসেবে ধরে নেওয়ায় চাপ হচ্ছে।

    =====
    বিট ইট।
    =====

    সেকসুয়াল ফ্রিডম -এর বর্ডারটা এক্সটেন্ডেড হচ্ছে (কনজাম্পশনে, কিন্তু অধিকারে না)
    আর
    মেয়েদের জন্য সম্মান অর্জন এর অন্য রাস্তা গুলো একই সাথে একই গতিতে খুলছে না। - এই দুটো পুরো আলাদা বিতর্ক।

    শীলা কি জবানি টা আর্ট কিনা
    আর
    কেন একটা মেয়ে থানায় গেলে তার নালিশ নাও নেওয়া হোতে পারে, তাকে পোষাক নিয়ে, বাড়ি ফেরার সময় নিয়ে জ্ঞান শুনতে হবে - এই দুটোও পুরো আলাদা বিতর্ক। কোনটা বড় কোনটা ছোটো কোনটা এখন করা যাবে, কোনটা কদিন পরে ভেবে কি লাভ?

    সিনেমাতে আদর্শ ভারতীয় মহিলা বা আদর্শ পশ্চিমি লিবেরেল দেখানো হচ্ছে কিনা
    আর
    হোয়ার ইজ দ্য স্পেস ফর ইন্ডিভিজিউয়াল গার্ল কেনো তার কাজ করে রাতে বাড়ি ফেরার অধিকার থাকবে না? -- এরা কীভাবে রিলেটেড?

    ছেলেরা বেসিকালি খচ্চর, এবোং মেয়েদের অবমাননা করাটাকে পৌরুষের প্রমাণ হিসেবে ধরে নিচ্ছে - এইটা বেসিক ফেমিনিস্ট স্ট্যান্ড হয়ে দাঁড়ানোয় এটা চোখে পড়ছে না যে অবমাননা করাটা ধনীর ক্ষেত্রে গরীবদের, ক্ষমতাবানের ক্ষেত্রে ক্ষমতাহীনের মেরিটোক্র্যাটদের ক্ষেত্রে মধ্য ও নিম্নমেধার এমনকি পাতি পাবলিকের কাছে লিটিলম্যাগ-বাগানো আঁতেলদের কিছু কম হচ্ছে না। এমনকি উল্টোটাও হয়তো, ক্যাথার্সিসের লেভেলে।

    ওভারঅল সেক্সুয়াল ক্রাইমের নিরিখে, In 2007 the Ministry of Women and Child Development published the "Study on Child Abuse: India 2007, main findings included: 53.22% of children reported having faced sexual abuse. Among them 52.94% were boys and 47.06% girlsএইটে আবার নির্যাতিতা মহিলা বা মিসোগাইনি, "টিভি খুললেই অর্ধলঙ্গ নরনারীর গা দুলিয়ে নাচা" "মিনিস্কার্ট পরা " "জেন্ডার ডিসক্রিমিনেসন বাড়া, ও তাকে আপাত লেজিটিমেসি দেওয়া " গোছের লিনিয়ার নন-লিনিয়ার ইকোয়েশন সমূহে আঁটা মুশকিল। সেক্সুয়াল ক্রাইম ঘটার মত পারভার্শন ও তদনুকুল অবদমিত সমাজের দিক দিয়ে এগোলে কিছুটা সুবিধে হয়। বিপুল সংখ্যক রেপ হতে থাকা মহিলাদের পাশাপাশি নন-গে ক্ষমতাবান পশুত্বের হাতে প্রতিদিন যে অসংখ্য ক্ষমতাহীন ছেলেপিলের লিটেরালি পেছন মারা যাচ্ছে তাদেরও হিসেবে আনলে ইকোয়েশন ফর্মেশনের কোহেরেন্সি আরেকটু বাড়ে, এই আর কি। যদিও ভারতীয় দন্ডবিধির হিসেবে এই অ্যাক্টটিকেও তো বোধয় ধর্ষণ বলা যায় না।

    তবে দিল্লী কেসের পর পুরুষ ও পুরুষতান্ত্রিকতাকে খিস্তি করা ইন-থিং। অন্য অভিমুখে কথা বলার মত স্পেস তৈরি হতেই এখনো বছর খানেক লাগবে।
  • SC | ১৫ জানুয়ারি ২০১৩ ২১:০৮578072
  • একককে ক্ক দিয়ে গেলাম। একথা গুলোই আমি অনেকক্ষণ লেখার চেষ্টা করছিলাম। খুব পরিষ্কার করে লিখেছেন।
  • ranjan roy | ১৫ জানুয়ারি ২০১৩ ২১:১৯578073
  • সোসেন,
    নীতিবাক্গীশ না হলে নীতিশূন্য? অনেকগুলো ভ্যালুসিস্টেম হতে পারে, শুধু A নইলে B কেন?
    তাহলে দাঁড়াল যে আপনার সেট অফ ভ্যালুর সঙ্গে এগ্রি না করলে সেটা নীতিশূন্য? কোন, C নয়?
    তাহলে অনেকগুলো ইন্টারমিডিয়ারি স্তরের অস্তিত্ব স্বীকার শুধু কথার কথা?
  • ranjan roy | ১৫ জানুয়ারি ২০১৩ ২১:৩৮578074
  • T
    না, মেনে নেবেন না। প্রটেস্ট করবেন। মেজরিটি না শুনলে স্থানত্যাগ করবেন। এছাড়া অন্য কোন বিকল্প আপনার জানা থাকলে বলুন।
    সেই দুই মেরু? হয় প্রটেস্ট করা, নয় মেনে নেয়া? তৃতীয় বিকল্প ভাবা হবে না?
  • a x | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:০০578075
  • ইন থিং??! দিল্লির ঘটনাতে এই জিনিসগুলো সামনে এসেছে। নারীবাদী সার্কেলে সীমাবদ্ধ ডিসকোর্স না হয়ে লোকের ড্রইং রুমে এসেছে। কখনও কখনও কিছু মুহূর্তে কিছু বছর পার হয়। সেগুলোর দিকে মুখ ফিরিয়ে থাকলে সময় থেমে থাকবেনা।

    আর ইয়ে পুরুষতান্ত্রিকতা সম্বন্ধে ধারণটা খুবই নড়বড়ে বোঝা যাচ্ছে। মেয়েদের ওপর অত্যাচার হলে পুরুষতান্ত্রিকতা, আর ছেলেদের ওপর হলে নয়, এই ধারণা নিয়ে তর্ক চালালে খুবই মুশকিল।
  • a x | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:০৪578076
  • একক, রেপ ইস পার্ট অফ সেক্সুয়াল ভায়োলেন্স। আপনি ভায়োলেন্ট সেক্সের কথা বলছেন। দুটো এক না। সেক্সুয়াল ভায়োলেন্স মানেই co-erced সেক্স। বাই ডেফিনিশন।
  • a x | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:১০578077
  • Sexual violence is defined as: “any sexual act, attempt to obtain a sexual act, unwanted sexual comments or advances, or acts to traffic, or otherwise directed, against a person’s sexuality using coercion, by any person regardless of their relationship to the victim, in any setting, including but not limited to home and work.” Sexual violence can take place in different circumstances and settings. These include coerced sex in marriage and dating relationships, rape by strangers, systematic rape during armed conflict, sexual harassment, sexual abuse of children, sexual abuse of people with mental and physical disabilities, forced prostitution and sexual trafficking, child marriage, denial of the right to use contraception, forced abortion and violent acts against the sexual integrity of women, including female genital cutting and obligatory inspections for virginity.
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:১৭578079
  • একক ৫:০৫ -উইদাউট কনসেন্ট। যোগ করে নিন। কনসেন্ট জনিত সেক্সে ভায়োলেন্স এলো কি গেল আমার কি কারোর ই তাতে কিছু এসে যায় না। উইথ কনসেন্ট সেক্স নিয়ে আমার কোনো বক্তব্য এই গোটা সুতোয় নেই।
    একক ৫:০৯- টিভি খুললেই সেগুলো চোখের উপর আছড়ে পড়ে বলে। সেগুলোকে চ্যানেল চেঞ্জ করে পালটাতে হয় বলে। আমার একলা ঘরে থাকা শিশুটি বসে সেগুলো দেখতে পারে বলে। যদি আমার টিভিতে চাইল্ড লক না থাকে, এমন কি আমি যদি এমন মা বাবা হই, যে জানিই না, ওগুলো ক্রমান্বয়ে দেখতে থাকলে শিশুর মগজে কি কি জিনিস ছাপ ফেলে চলে, তাহলে আমি কিছুতেই ওগুলোকে আটকাতে পারব না বলে। আমাকে তিন বছরের শিশুর শরীরে থ্রি পিস বিকিনি লাগিয়ে, না প্রস্ফুটিত হওয়া স্তনের নাড়াচাড়াজনিত অঙ্গভঙ্গির চেষ্টা, বেবি ফ্যাটে গোল ঠোঁটে লাস্য ফোটানোর চেষ্টা ওলা রিয়েলিটি শো টিভি খুললেই দেখতে হয় বলে। এই গ্রুমিং আমাদের দেশে এভাবেই চলছে এবং তার কোনো recognition নেই বলে।
  • ladnohc | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:২১578080
  • @ট্রিভিয়া
    চাইল্ড্-মলষ্টেশন, মলেষ্টেশন, টিজিং, ইভটিজিং, রেপ্, ভায়োলেণ্ট রেপ্, রেপ্&মার্ডার্, ...............
    সবতো আলাদা করেই দেখছি, কিন্তু এক্টার সাথে আর এক্টা রিলেতেদ ন​য় কি?
    আবার ছ্যাঃ কি ড্রেস; কিংবা দেখছে দেখো, বাড়িতে মাবোন নেই এগুলোও কি রিলেট করা যায়?
    কিংবা পুরুষজাতীর কলঙ্ক, কাঁদছে দেখো মেয়েদের মতো....
    অথবা মেয়েদের মুখে একি ভাষা...
    এগুলোকে কোনোভাবে রিলেট করা যায় না?
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:৩১578081
  • রঞ্জনদা, না, একটু বুঝতে ভুল হচ্ছে। আমি তো বলেছি "আমার মনে হয় ভিক্টরিয়ান প্রুডারি আর হানি সিং এর গানের মাঝখানে অনেকগুলো স্তর আছে।" সেই স্তর যখন আছে তখন সি, ডি সবই আছে। আমার বরং উল্টোটাই মনে হয়েছে, শুরু থেকে, যে আপনার উল্লিখিত মেয়েটিই বার বার বলতে চেয়েছেন যে এই রকম গানের বিরুদ্ধে যাঁরা যাচ্ছেন তাঁরা প্রুড, নীতিবাগিশ, নেহাতই বিগত প্রজন্মের লোকজন। সেই ব্যাপারটাই বলতে চাইলাম।

    ট্রিভিয়া-সমাজতত্ত্বের দিক দিয়েই বোধ হয় দেখা হচ্ছে, শিশু এবিউজের কথা, ট্রান্সজেন্ডার বা গে দের এবিউজের কথাও বলা হয়েছে বৈকি।
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:৩৩578082
  • "কখনও কখনও কিছু মুহূর্তে কিছু বছর পার হয়। সেগুলোর দিকে মুখ ফিরিয়ে থাকলে সময় থেমে থাকবেনা। "
    ক্ক।
  • Ekak | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:৪৯578084
  • সোসেন
    dekhte hoy kyano ? dekhbenna। আমিতো দেখিনা। কোই কেও জোর করে দেখায় না তো।
    আর বাচ্চাদের জন্যে আজকালকার সমস্ত টেলিভিশন মডেলে চাইল্ড লক থাকে। tivi kenar sokh jader achhe tara ota shikhe neben। shudhu lirilsundori আর bikinibala der probhab shishumone pore ? khun-dhorshon er khobor, dangay matha phete rokto gorachhe eisob drishyoman khobor ? setao sensor hobaa ??

    nijer paaye juto naa pore erokom prithibi ke karpet e murchhen kyaan :( khochcha kulube ?
  • T | ১৫ জানুয়ারি ২০১৩ ২২:৪৯578083
  • @রঞ্জনদা,
    নাহ্‌, যা বলতে চাইছি তা হল, সিলেকশনের অধিকার প্রত্যেকের রয়েছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ইক্যুয়াল রেঞ্জে নেই। ছেলে মেয়েতে বিভেদ তো রয়েছেই, আবার বিভিন্ন স্তরের মেয়েদের ক্ষেত্রেও এই রেঞ্জের তারতম্য আছে। এই ইক্যুয়ালিটি নিয়েই তো এত কথা। আগে ইক্যুয়ালিটি আসুক তারপর ইনফর্মড চয়েসের গল্প আসবে।

    পার্টিতে মেয়েটির হানি সিং শুনে খারাপ লাগলে সে প্রতিবাদ করবে কিভাবে? বলবে, যে, এই গান অশ্লীল? লোকে পাতি মুখের ওপর বলে দেবে, ইসস ছিছি কি সুন্দর করে বলছে 'আয় তোর মুখে মুতে দি' আর তুমি কিনা বলছ অশ্লীল? (জাস্ট উদাহরণ অফকোর্স)। আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে এলে, কার কি এল গেল? এইখানেই ক্লাসিফিকেশন দরকার। (সোসেনদি আগেই বলেছে) যাতে প্রতিবাদের পিছনে একটা মিনিমাম কিছু স্ট্রং পয়েন্ট তুলে ধরা যায়।
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৩ ২৩:৩৮578085
  • সেটাই তো আমিও বুঝলাম না, যে আইনগুলি পৃথিবীর বহু দেশে রয়েছে সেটা ভারতে করলেই বা কার্পেট মোড়ানোর গল্প হবে কেন?
    Broadcast Decency Enforcement Act of 2005 US
    Section 230 of the Communications Decency Act US
    18 USC § 2251 - Sexual exploitation of children

    ইত্যাদি। আরো মিলবে।

    আমার বাড়ির কাজের মেয়েটি টিভির চ্যানেল ঘোরাতে ও সুইচ অন করতে ছাড়া কিছুই জানেনা। সে ও তার শিশুসন্তান একসাথেই বসে টিভি দেখে। তাদের বস্তির অনেক লোকও দেখে। তার শিশুর টি ভি থেকে প্রটেকশন, চাদ্দিকে মা বোন তুলে গালাগালি থেকে প্রটেকশন, কারণে অকারণে বাবার মা কে পেটানো এসব কিছু থেকেই প্রটেকশন নেই। প্রটেকশন যে দেওয়ার দরকার এই বোধ ও নেই। এই বোধের কথা বলছিলাম। আমার যদিও চয়েস আছে, কারো কারো যে চয়েস নেই, অধিকাংশের যে চয়েস আছে সেটা বোঝার ক্ষমতাও নেই, সেই প্রিকনডিসনড সমাজের কথা হচ্ছিল।
  • riddhi | ১৫ জানুয়ারি ২০১৩ ২৩:৪০578086
  • আমার ফর্ম টা ফিলাপ করছি।
    হানি সিং পাবলিক স্পেসে ব্যান- হ্যাঁ
    সবজায়্গায় ব্যান- না
    ল্যাংটো নাচ, পানু, চলুক -হ্যাঁ
    নো ব্যান সবসময় (বিশুদ্ধ)- না
    অনেক তো মেয়ে ফেয়ে হল, এবার একটু গরীব গুর্বোর দিকে তাকাও বাপ- বাল

    মোটামুটি ২^৫ (একটু কম, কিছু কোরিলেশান আছে) কম্বো ই লোকজন খেলছে। অন্তত তিন খানা টই খোলা উচিত। ঠিক, ঠিক, আমার স্পেসিফিকেশান ম্যাচ করা কোন সোলমেট আছেন? বর্তমান প্রজন্মের হলে ভাল হয়।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ০০:০০578087
  • আছি।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ০০:০১578088
  • যদিও চান্নংটা বহুত সাব্জেক্টিভ।
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৩ ০০:৩৭578090
  • "যৌনতায় এসব তো থাকবেই। নিষিদ্ধ কামনা, বলপ্রয়োগ, ইত্যাদি প্রভৃতি। যা ব্যক্তিগত, নিষিদ্ধা, গোপন। সেগুলোর পরত খুলে খুলে উন্মোচন করাকেই তো আমরা শিল্প বলি।"

    - এই কমেন্ট-টায় 'উন্মোচন করাকেই ' না বলে 'উন্মোচন করাকেও' লিখলে বোধহয় ঠিক হবে। যৌনতার কাটাছেঁড়া বা ব্যক্তিগত জিনিসকে পাব্লিক করা বাদেও আরও অনেক কিছু নিশ্চয়ই শিল্পের আওতায় আসে।

    আর শিল্প সম্বন্ধে সেশ কথা হয়ত এখনও বলা হয়ে যায় নি ...
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৩ ০১:১৩578091
  • "কিন্তু পরীক্ষামূলক ভাবে ভারতীয় সমাজ যদি আজ থেকে আইন করে স্ত্রীলিঙ্গের বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো এবিউজিভ ভাষা বন্ধ করে, যে কোনো ভার্বাল / ফিজিক্যাল মলেস্টেশন এর ঘটনায় মেয়েটির চরিত্র বিশ্লেষণ না করে সঙ্গে সঙ্গে জড়িত অপরাধীকে জেলে পোরে, এবিউজিভ ব্যবহারে পুলিশেরও যদি চাকরি যায়, টিভি খুললেই অর্ধলঙ্গ নরনারীর গা দুলিয়ে নাচা, কথা বলতে পারেনা এমন তিন বছরের বাচ্চাকে দিয়ে শীলা কি জওযানি নাচানো, অঙ্গভঙ্গি করে, যদি বন্ধ করা হয়, প্রত্যেক আপিসে, স্কুলে ও হসপিটালে যদি সুরক্ষার বন্দোবস্ত হতে পারে, রেপ হলেই চাট্টি রাজনৈতিক, স্পিরিচুয়াল নেতাদের তা নিয়ে সুচিন্তিত খিল্লি করা যদি বন্ধ হয় আগামী কুড়ি বছরের জন্য ..."

    সত্যিই এগুলো হলে বড় খুশী হতাম।
  • যাক | ১৬ জানুয়ারি ২০১৩ ০১:১৪578092
  • যাক, বাই ডেফিনেশন হানি সিং সেক্সুয়াল ভায়োলেন্সের জায়গা থেকে ভায়োলেন্ট সেক্সে নেমে এসেছেন।

    বাকি পাঞ্জাবী বেশ দূর্বোধ্য, কিন্তু,
    Kar doon ga khush tujhe, ... Guzar merey saath ek raat ... tu hai choot ke rani ... mera naam to chillaa baadshah,baadshah keh key ইত্যাদি থেকে তো স্পষ্ট মেয়েটিকে খুশি, প্রবল খুশি করে দেওয়ার চেষ্টাই করা হচ্ছে (থ্রু নানারকম ভায়োলেন্ট অ্যাকশন)।

    সুতরাং এক্সপ্লিসিট সেক্সুয়ালিটি তথা অডিও পর্ণ ক্লাসিফিকেশনের বেশি এগিয়ে হেট স্পীচ অবধি যেতে হচ্ছে না।

    এবার বাকি থাকল মিসোগাইনিস্ট অ্যাঙ্গেল থেকে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেয়েদের থেকে ছেলেদের বেশি হয় কেন তার ব্যাখ্যা। সেও নিশ্চয়ই পাওয়া যাবে।
  • a x | ১৬ জানুয়ারি ২০১৩ ০১:২৫578093
  • এটা কখন হল? সেক্সুয়াল ভায়োলেন্স থেকে নেমে এসেছে?
  • riddhi | ১৬ জানুয়ারি ২০১৩ ০২:২৮578094
  • প্পন বাবু, আশ্বস্ত হলাম ঃ)
  • riddhi | ১৬ জানুয়ারি ২০১৩ ০৩:১৫578095
  • সামান্য থট এক্স্পেরিমেন্ট ঃ হানির নন-বলাতকার গান গুলো বাংলায় অনুবাদ করে অন্জন দত্তের সুরে গাইতে হবে। ৩ নঃ পাতায় হানি এন্ড বাদ্শাহ গানে শুধু 'বাদশাহ' র জায়গায় 'হরিপদ' আর dum এর জায়্গায় gum করে দিন। শুরুর তিন লাইনে অন্জন দত্তর সুক্ষ্ম ছায়াও আছে, ঐ 'তুমি তো হেভি ঘ্যাম'.. একটু টেনে টেনে গাইতে হবে। 'ক্যান্ডি শপ' এর জায়্গায়, এন্টালীর বস্তি, ব্যস।

    কাসাবের ফাঁসির পরে গুরু ফেবুতে একটা কবিতা বেরিয়েছিল। মোটামুটি এরকম, আমরা লাল পতাকা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে আছি কাসাব, তুমি পথভ্রস্শ্ট, কিন্তু জানি একদিন আমাদের মিছিলে ঠিক ফিরে আসবে' হানিকে নিয়েও আমরা এরকম রত্ন পাব। বলা যায় না, অরুন্ধ্তী হানিকে একটা মর্নিং ওয়াকের প্রোপোজাল ই দিয়ে দিল। হানি মালটার নিজের অত বুদ্ধি নেই, চরম ইগৈস্টিক বাল, বাদশাহ বাদ্শাহ করে চিল্লিয়ে নিজের পেছন মারাচ্ছে।
  • SC | ১৬ জানুয়ারি ২০১৩ ০৪:৪৩578096
  • সবকটা ব্যাপার তারাহুরর মধ্যে লিখতে পারছি না। মূল কিছু বিষয়:
    ১) একক আবার ঠিক বলেছে। টিভিতে সিনেমা দেখানোর আগে পিজি ১৩ ইত্যাদি লেখা থাকে। কেউ জোদি এসব খেয়াল না করেন, তাহলে ব্যাড পেরেন্টিং।

    ২) আজকালকার মা বাবা হলে আমি টিভি নয়, ইন্টারনেট কে বেশী ভয় পেতাম। টিভিতে তো আইটেম নাম্বার, কিন্তু ইন্টারনেট এ "হাত বাড়ালেই পানু"। এমন অনেককিছু আছে, যা অপ্রাপ্তবয়স্ক মনের পক্ষে ফিল্টার করা সম্ভব নয়। সেটা অনেক বেশী সন্কার। জানিনা আজকালকার মা বাবারা কতটা নেট স্যাভি।

    ৩) এবারে আসুন ব্যানে। এখানে অনেকে এমন বলছেন, যেন ব্যান করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের বাবা কাকাদের যুগে হয়ত হত। ইন্টারনেট এর যুগে ব্যান। হাসালেন। হানি সিং ব্যান করবেন। করুন। কালকেই টরেন্ট থেকেন নাবাব ইচ্ছে হলে। কি করবেন?
    দুনিয়ার তাবড় তাবড় সরকার, এফ বি এই, ইন্টারপোল দিয়ে উইকিলিক্ষ আটকাতে ঘেমে নেয়ে একাকার, সেখানে হানি সিং! ইজিপ্ট ইরানের সরকার সেখানে ইন্টারনেট কন্টেন্ট ব্যান করতে গিয়ে অস্বস্তিতে, সেখানে এরকম একটা ব্যান কতখানি সম্ভব বলে মনে হয় আপনাদের?
    একটা সময় ছিল, বই সিনেমা সরকার ব্যান করে দিত, আজকের দিনে এগুলো আর খুব একটা effective বলে মনে হয় না। রঞ্জনদার নতুন প্রজন্মের মেয়েটি এই প্রসঙ্গ তুলবে বলে আশা করেছিলাম।

    ৪) আমি এবং আপনারা অনেকেই যে যুগে বর হয়েছি/হয়েছেন, তখন এত ইন্টারনেট ছিল না। তা সত্বেও কি বাড়ির বিধিনিষেধে কেউ আটকে থেকেছে। পাচ বছরের বাচ্চাকে না হয় ব্যান করে দেখানো বন্ধ হলো, হওয়া উচিতও। কিন্তু পনেরর বাচ্চা ব্যান মানবে তো? আমি যখন পনেরো ছিলাম, কোথাও কেউ কিছু মানা করলে সেটাই গিয়ে দেখতাম।

    তাই সমাজ পাল্টানোর জন্য পৃথিবীতে যা পছন্দ নয়, ব্যান করলাম, এই দিয়ে কদ্দুর এগোনো যাবে?

    (বানান ভুল গুলোর জন্য মাফ করবেন, গুগল লেঔটে লিখতে প্রবলেম হয়)
  • Ishan | ১৬ জানুয়ারি ২০১৩ ০৫:৪৮578097
  • "যারা বলছেন, এই গানটা না শোনা গেলে কি রেপ হবে না? সেক্সুয়াল এক্সপ্লিসিটনেস, অবজেকটিফিকেশন সরিয়ে দিলেই কি রেপ হবে না? ---এমন কোনো গ্যারান্টি আজকে দেওয়া যায় না, যে কাল থেকে হবে না- কিন্তু পরীক্ষামূলক ভাবে ভারতীয় সমাজ যদি আজ থেকে আইন করে স্ত্রীলিঙ্গের বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো এবিউজিভ ভাষা বন্ধ করে, যে কোনো ভার্বাল / ফিজিক্যাল মলেস্টেশন এর ঘটনায় মেয়েটির চরিত্র বিশ্লেষণ না করে সঙ্গে সঙ্গে জড়িত অপরাধীকে জেলে পোরে, এবিউজিভ ব্যবহারে পুলিশেরও যদি চাকরি যায়, টিভি খুললেই অর্ধলঙ্গ নরনারীর গা দুলিয়ে নাচা, কথা বলতে পারেনা এমন তিন বছরের বাচ্চাকে দিয়ে শীলা কি জওযানি নাচানো, অঙ্গভঙ্গি করে, যদি বন্ধ করা হয়, প্রত্যেক আপিসে, স্কুলে ও হসপিটালে যদি সুরক্ষার বন্দোবস্ত হতে পারে, রেপ হলেই চাট্টি রাজনৈতিক, স্পিরিচুয়াল নেতাদের তা নিয়ে সুচিন্তিত খিল্লি করা যদি বন্ধ হয় আগামী কুড়ি বছরের জন্য, তা হলে লিখে নিন, ওই সময়ের মধ্যে ভারতীয় সমাজ পরিণতির দিকে একটা বেবি স্টেপ ফেলবেই। মুশকিল হলো, এটা হবে না। কারণ এই প্রত্যেকটি স্টেপেই বিরুদ্ধ পক্ষ বন্ধ করার বিপক্ষে একটা যুক্তি খুঁজে নেবে, যেটা এখানে দেখা যাচ্ছে। যুক্তির ও আত্মপরায়নতার গজদন্তমিনারে বসে কোনো একটি ধর্ষিতা মেয়ের চটকে যাওয়া নাড়িভুঁড়ি হাতে ধরা যায় না। যে মেয়েকে কাটারি নিয়ে প্রসপেক্টিভ ধর্ষকের জন্য তৈরী হয়ে থাকতে হয় তার ট্রমা বোঝাও খুব সহজসাধ্য নয়, তাকে বাহবা দেওয়াই যায়, কিন্তু সেটা একরকম নিজেরই পিঠ চাপড়ানো।"

    এর চেয়ে অথরিটেটিভ টোটালিটারিয়ান বক্তব্য জাস্ট ভাবা যায়না।

    প্রথমতঃ ফিজিকাল মলেস্টেশনকে ভার্বাল অ্যাবিউজিভ ভাষার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। বাংলা ও হিন্দি ভাষার বেশিরভাগ খিত্সিই মেয়েদের প্রতি অ্যাবিউজিহ। তাহলে কি খিস্তি ব্যান হবে? কোথায় কোথায় খিস্তি দিলে জেল হবে? সিনেমায়, গানে লেখায়? হাস্যকর।

    দ্বিতীয়তঃ টিভি খুললেই অর্ধোলঙ্গ নরনারীর গা দুলিয়ে নাচা বন্ধ করা হবে? মানে আমরা ডিডি ওয়ানের যুগে ফিরে যেতে চাই? ওরেব্বাবা।

    তৃতীয়তঃ সব জিনিস জড়িয়ে এমন করে লেখা হয়েছে, তাতে গোটা জিনিসটা একেবারেই দাঁড়াচ্ছে না। এরকম করে বিজেপিও হবে। ধরুন যদি বললাম, "আজ থেকে টিভিতে যদি অশ্লীলতা বন্ধ করা হয়, পার্কে পার্কে রাসলীলার বিরুদ্ধে যদি রুখে দাঁড়ানো হয়, পাবে-শুঁড়িখানায় মদ খাওয়া বন্ধ করে দেওয়া হয়, সমস্ত যুবককে যদি কিছুদিন বাধ্যতামূলক ব্রহ্মচর্য পালন করানো হয়, সব বিবাহিত মহিলাদের যদি সিঁদুর পরে ঘুরতে বাধ্য করা হয়, ধর্ষণ হলেই যদি মৃত্যুদন্ড দেওয়া হয়, আগামী দশ বছরের মধ্যে ধর্ষণ কিছুটা কমবেই" -- এতে একটা চমৎকার লেকচার তৈরি হল ঠিকই, কিন্তু বাধ্যতামূলক ব্রহ্মচর্য ধর্ষণ কমানোর যথাযথ উপায় কিনা সেটা বাকি কথায় চাপা পড়ে গেল।

    এবং এখানে আরও ইন্টারেস্টিং হল, কৈশোরে বাধ্যতামূলক ব্রহ্মচর্য পালনের সঙ্গে নারীকে "সম্মান" দেবার একটা সম্পর্ক তো আছেই। ব্ড়মচর্য আনবে নারীর প্রতি সম্মানের ধারণা। সেখানে কোনো "বৈষম্যমূলক কামনা" বা "কামনা"রই জায়গা থাকবেনা। আগামী দশ বছরে তার সুফল ফলতে বাধ্য। মদ খাওয়া সম্পর্কেও একই কথা। মদ খেলেই লোকে হুল্লোড় করে। নিষিদ্ধ কামনা বাড়ে, কে না জানে।

    তা সোসেন কোনো বয়সভিত্তিক ব্রহ্মচর্যের কথা সরাসরি বলেন নাই। কিন্তু বস্তুতঃ সমাজময় বয়স-নিরপেক্ষ একটি বাধ্যতামূলক ব্রহ্মচর্যের দাবী রেখেছেন। যেখানে উলঙ্গ তো নয়ই অর্ধোলঙ্গ নরনারীর নাচা-গানা টিভিতে দেখে কেউ পলিউটেড হবেনা। খিস্তিখাস্তা বারন, ইত্যাদি। এর সঙ্গে অবশ্যই ফিজিকাল অ্যাবিউজকে জুড়ে দেওয়া হয়েছে (সেই পয়েন্টটাই আপত্তির কোনো জায়গাই নেই যদিও)।

    এবার লোকে যদি ব্রহ্মচর্যকে শিক্ষার আদর্শ বলে মনে করে, তাহলে সেদিকে গেলেই পারে। সেটা একটা নৈতিক অবস্থানের প্রশ্ন। তবে কিনা, নিষিদ্ধ চিন্তা করবেন না, পচা পানু দেখবেন না, কৈশোরের কু-অভ্যাস বন্ধ করুন -- এই জাতীয় নিয়ন্ত্রণ পদ্ধতি সভ্য দুনিয়া থেকে বহু বহু কাল আগে উঠে গেছে।
  • riddhi | ১৬ জানুয়ারি ২০১৩ ০৬:২৯578098
  • এত বড় পোস্ট সমূহের মাঝ্খানে S 3:53 p.m এ একটা অতি ক্ষুদ্র মন্তব্য করেছেন, যার মানে বুঝতে জান বেরিয়ে যাচ্ছে। ইগো টা তো হানি সিং মনে হয়। সুপার ইগো টা কে? কিশোর ব্রক্ষ্মচারী?
  • সেকি | ১৬ জানুয়ারি ২০১৩ ০৮:২২578101
  • সেকি? নেমে আসেনি? সেক্সুয়াল ভায়োলেন্সের যা ডেফিনেশন পাওয়া গেল তাতে করে হানির ৩ পাতায় লেখা গানকে তো কিছুতেই সেক্সুয়াল ভায়োলেন্সে ফেলা যায় না। একটা লোক একটা মেয়েকে তার সাথে শোয়ার জন্যে প্রোপোজ করছে।
    Choda hoga tujh ko hazaroon ney, Mehngay mehngay kamro`n mein, Lambi caro`n mein, Bollywood key baray baray sitroon ney, Per merey lund jaisa dum naa bicharo`n mein
    এই ধরনের প্রোভোকেশন আছে। নিজেকে পোটেনশিয়াল কম্পিটিটিটরদের থেকে বেটার প্রমাণ করে ইমপ্রেস করার চেষ্টা আছে, এক টা রাত কাটানোর রিকোয়েস্ট আছে, Guzar merey saath ek raat ... Aazma key dekh ley, dum kitni hai baat mein, তাছাড়া সিম্পলি tu hai choot ke rani, main hoon lodon ka raja, aja aja mere rani meri bansuri bajaja গোছের বাড় খাওয়ানো আছে। (সেক্সুয়াল এক্সপ্লিসিটনেস বাদ দিলে তু হ্যায় রূপ কি রাণী, ম্যায় হু চোরো কা রাজা - এর সঙ্গে সম্পূর্ণ তুলনীয়। ) মু মারু, choos mera lura, chaat merey tatte jaise aaloo ka pakoora ইত্যাদি তে তো পাতি সিডিউসিভ রিকোয়েস্ট দেখা যাচ্ছে ওরাল সেক্সের। উইথ`আউট কনসেন্ট জোর করে করাটা কোথায়?

    এই গানে অন্তত সেক্সুয়াল ভায়োলেন্সের জায়গা দেখা যাচ্ছে না লিরিক পড়ে। সেক্সের প্রোপোজাল, ভায়োলেন্ট সেক্সের প্রতিশ্রুতি ও তাতে খুশি করে দেওয়ার প্রতিশ্রুতি আছে। সেক্স করে জুতো মারা টা নিশ্চয়ই এই ভয় দেখানো নয়, যে সেক্স না করলে জুতো মেরে অবস্থা খারাপ করে দেব - এই ভয় দেখিয়ে জোর করে সেক্স করতে বাধ্য করা!

    অবশ্য হানির অন্য কোনো গানের কথা বললে সেটা একটু কোট করে দেবেন। পুরো টইতে আসলে কে ঠিক কোন গানে আপত্তি করছে সেটা বোঝাই প্রাথমিক ভাবে মুশকিল। বলাৎকারী গানটা (হানির নয়, তবে যারই হোক) যে রেপিস্টদের ল্যামপুনিং সেটা কি "হয়েছে", না সেটাও "কখন হল"-র অন্তর্ভুক্ত?

    আবার বলি, এই গানকে অডিও পর্ণ তবু বলা যায়, কিন্তু হেট স্পীচ বলা যায় না। এই গোত্রের সব গানকে অডিও পর্ণ ক্লাসিফায়েড করে ডিস্ট্রিবিউশনের তদনুরূপ লিমিটেশন আনাটা সমর্থন করলাম। কিন্তু একে হেট স্পীচ বলে দাগিয়ে ব্যান করাটা এখনও বুঝিনি। ম্যাচিস্মোর আঁটি সেজন্য দায়ী হতেই পারে। তবে আবার ফেমিনিজমের গহ্বর থেকে সকল সেক্সুয়াল প্রোপোজালই ম্যাচিস্মোর আস্ফালন ও হিউমিলিয়েটিং হেট স্পীচ মনে হলে সেটা কয়েনের উল্টো পিঠই হল না কি?
  • সেকি | ১৬ জানুয়ারি ২০১৩ ০৮:২২578099
  • সেকি? নেমে আসেনি? সেক্সুয়াল ভায়োলেন্সের যা ডেফিনেশন পাওয়া গেল তাতে করে হানির ৩ পাতায় লেখা গানকে তো কিছুতেই সেক্সুয়াল ভায়োলেন্সে ফেলা যায় না। একটা লোক একটা মেয়েকে তার সাথে শোয়ার জন্যে প্রোপোজ করছে।
    Choda hoga tujh ko hazaroon ney, Mehngay mehngay kamro`n mein, Lambi caro`n mein, Bollywood key baray baray sitroon ney, Per merey lund jaisa dum naa bicharo`n mein
    এই ধরনের প্রোভোকেশন আছে। নিজেকে পোটেনশিয়াল কম্পিটিটিটরদের থেকে বেটার প্রমাণ করে ইমপ্রেস করার চেষ্টা আছে, এক টা রাত কাটানোর রিকোয়েস্ট আছে, Guzar merey saath ek raat ... Aazma key dekh ley, dum kitni hai baat mein, তাছাড়া সিম্পলি tu hai choot ke rani, main hoon lodon ka raja, aja aja mere rani meri bansuri bajaja গোছের বাড় খাওয়ানো আছে। (সেক্সুয়াল এক্সপ্লিসিটনেস বাদ দিলে তু হ্যায় রূপ কি রাণী, ম্যায় হু চোরো কা রাজা - এর সঙ্গে সম্পূর্ণ তুলনীয়। ) মু মারু, choos mera lura, chaat merey tatte jaise aaloo ka pakoora ইত্যাদি তে তো পাতি সিডিউসিভ রিকোয়েস্ট দেখা যাচ্ছে ওরাল সেক্সের। উইথ`আউট কনসেন্ট জোর করে করাটা কোথায়?

    এই গানে অন্তত সেক্সুয়াল ভায়োলেন্সের জায়গা দেখা যাচ্ছে না লিরিক পড়ে। সেক্সের প্রোপোজাল, ভায়োলেন্ট সেক্সের প্রতিশ্রুতি ও তাতে খুশি করে দেওয়ার প্রতিশ্রুতি আছে। সেক্স করে জুতো মারা টা নিশ্চয়ই এই ভয় দেখানো নয়, যে সেক্স না করলে জুতো মেরে অবস্থা খারাপ করে দেব - এই ভয় দেখিয়ে জোর করে সেক্স করতে বাধ্য করা!

    অবশ্য হানির অন্য কোনো গানের কথা বললে সেটা একটু কোট করে দেবেন। পুরো টইতে আসলে কে ঠিক কোন গানে আপত্তি করছে সেটা বোঝাই প্রাথমিক ভাবে মুশকিল। বলাৎকারী গানটা (হানির নয়, তবে যারই হোক) যে রেপিস্টদের ল্যামপুনিং সেটা কি "হয়েছে", না সেটাও "কখন হল"-র অন্তর্ভুক্ত?

    আবার বলি, এই গানকে অডিও পর্ণ তবু বলা যায়, কিন্তু হেট স্পীচ বলা যায় না। এই গোত্রের সব গানকে অডিও পর্ণ ক্লাসিফায়েড করে ডিস্ট্রিবিউশনের তদনুরূপ লিমিটেশন আনাটা সমর্থন করলাম। কিন্তু একে হেট স্পীচ বলে দাগিয়ে ব্যান করাটা এখনও বুঝিনি। ম্যাচিস্মোর আঁটি সেজন্য দায়ী হতেই পারে। তবে আবার ফেমিনিজমের গহ্বর থেকে সকল সেক্সুয়াল প্রোপোজালই ম্যাচিস্মোর আস্ফালন ও হিউমিলিয়েটিং হেট স্পীচ মনে হলে সেটা কয়েনের উল্টো পিঠই হল না কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন