এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৪২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 93.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৭519920
  • একক, আপনার কথা আপাতত অবিশ্বাস করছি।
  • PT | 213.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৭519923
  • প্রকাশ্য জনসভায় দিদির ছবি কালো না সাদা টাকায় বিক্কিরি হয় জানার ইচ্ছা প্রকাশ করাতে সূর্যবাবুকে তিনোর আইন সেল ক্ষমা চাওয়ার কাগজ ধরিয়ে দিয়েছে।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৭519922


  • নেন দেখেন বুদ্ধ ভট্চাজ কি বলেছে।

    বিশেষ করে মমতা সি পি এমের স্কুলের সেরা ছাত্রী এই প্রসঙ্গে।
  • Super Mo | 125.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৯519924
  • মন্দিরটা কবে হবে কে জানে...
  • প্পন | 190.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৯519925
  • সইত্যের খাতিরে এটাও বলি ছোট অ্যাপার্টমেন্ট হলে নব্য লুরুতেও দিব্যি বোরওয়েলে কাজ চলে যায়। হ্যাঁ, তবে ৩-৪ মাস ট্যাঙ্কারের ওপরও ভরসা করতে হয়। গরমের সময়টা। তবে ৩৬৫ দিন না।
  • প্পন | 190.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৫519926
  • আর বাকি যেটুকু লেখার সেটুকু হল আকাকে ক্কএ ক্ক। ওই পচা ডাল আর পচা ঘ্যাঁটের মধ্যে কে লেসার ইভিল খুঁজে কাজ নেই। নতুন বিকল্প না আসা অব্দি আমার রাজ্য waste bengal হয়েই থাকবে।

    তবে ঐ`পচা ডাল আর ঘ্যাঁটের কোন একটা এক নাগাড়ে খেয়েই যাচ্ছি তা যেন আর না হয়। পঃবঙ্গ যেন কেরালা/তামিলনাড়ু মডেল ফলো করে - এর বেশি চাওয়ার এই মুহূর্তে কিছু নেই।
  • potke | 132.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৬519927
  • T, আসেন--আলাপও হবা(একক স্টাইলে)।আপনার ই-মেল জানালে সুবিধা হয়। একক,ফোনিও।

    প্পন, ফোনে পাওয়া যাচ্ছেনা!
  • প্পন | 190.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪১519928
  • প্রতীক, ফোং রিসিভ করার মত অবস্থায় ছিলাম না। সেরে উঠি, পরে খনো নিশ্চয় দেখা হবে।
  • PM | 93.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৭519931
  • পুরোনো খবোর PT
  • PT | 213.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৪৩519932
  • থ্যান্কু!!
  • rivu | 85.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০১519933
  • অনেকদিন পরে এখানে এসে এই থ্রেডটা পড়লাম। প্রায় কুড়ি পাতা। সিকির বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত।

    একথা আগেও অনেকবার বলা হয়েছে, তাও বলছি। ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। এটা জেনেও যে খড়কুটোটা তাকে বাঁচাবে না। মানুষ মমতা, সোমেন সুব্রত সকলের স্বরূপ জেনেও সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়েছে। সিপিএম এর "বিরোধী প্রচার" এর তত্ত্ব ভুলে এটা বিচার করা দরকার ছিলো যে পরিস্থিতিটা আসলে কি। আশা করি তাঁরা এখন সেটা করছেন।

    তথাকথিত বুদ্ধিজীবিরা পরিবর্তন চেয়েছিলেন, মমতাকে চেয়েছিলেন। তাঁরাও আমাদের মতই মানুষ। পিটি বলেছেন সাধারণ মানুষ বললে বুঝতে পারি, বুদ্ধিজীবিরা বললে সন্দেহ হয় এর পিছনে অন্য গল্প আছে। কেন? মানুষ কি ভুল সিদ্ধান্ত নেয়না? পনেরো কুড়ি বছর ধরে একটা মানুষকে দেখার পরেও কি তাকে পুরোপুরি চেনা যায়? এবং আপনি ধরুন দেখলেন এ ও বি দুজনেই খারাপ, এ কে সময় দেওয়া হয়েছিল তিরিশ বছর, বি খেলায় নামতেই পারেনি। আপনার কি মনে হবেনা, বি একবার সুযোগ দিয়েই দেখা যাক, ভালো তো খেলে দিতেও পারে! যাঁরা সেই সময় পরিবর্তন চেয়েছিলেন (মিডিয়াতে এবং গুরুতে), ঠিকই করেছিলেন। তাঁরা যদি এখন বলেন তখন বুঝিনি, তাতে অসুবিধাটা কোথায়? অঙ্ক করতে গিয়েই তো দেখা যায় থিওরেমটা ভালো বোঝা হয়নি, অঙ্কটা না করলে সেটা বোঝা যাবে কি করে?

    ২০১১ তে সিপিএম এর যাওয়া প্রয়োজন ছিলো, সিপিএম এর স্বার্থেই। কখনো একটা জোক শুনেছিলাম, মমতার ভোটে জেতাটাও সিপিএম এর চক্রান্ত, কারণ সিপিএমএর প্রয়োজন ছিলো এটা দেখানো যে তাদের থেকেও খারাপ কিছু হতে পারে।

    এরপরেও একটা কথা থেকে যায়। ডেটা দিতে পারবনা এখুনি, কিন্তু যতদুর জানি সিপিএম এর ভোট শেয়ার খুব কমেনি। এবং তেত্রিশতম বছরে এসে বাঙালি হঠাত বুঝলো যে সিপিএম খারাপ, সেটা মেনে নেওয়া যায়না। তাহলে, পরিবর্তনটা এত পরে হলো কেন? এ ব্যাপারে কোনো ডিটেল আলোচনা পেলে খুশি হব।

    পি এস : কল্লোল বাবুকে,
    আমি অর্থনীতির ছাত্র নই, তবু লজিকালি যা মনে হলো ত়া বলছি।
    গ্রাম থেকে মানুষ শহরে আসছেন সেটা সত্য। কারণ শহরে চাকরি ছাড়াও অন্য সুযোগ সুবিধা আছে (ভালো যোগাযোগ, ভালো স্কুল, ভালো চিকিত্সা, ভালো বিনোদন)। গ্রামে এগুলি নেই কারণ এগুলির কনজিউমার নেই। গ্রামে মানুষ থাকতে চাইছেনা কারণ শহরে সুবিধা বেশি। আবার এই সুবিধা গুলো গ্রামে তবেই চালু করা যাবে যদি সেখানে বেশি কাঁচা পয়সাওয়ালা মানুষ থাকে, যার হয়তো ধানের মরাই নেই, কিন্তু মাস গেলে হাজার তিরিশ টাকা পায়। সুতরাং, শহর কেন্দ্রিক ইকনমি থেকে গ্রাম কেন্দ্রিক ইকনমিতে যাওয়া মুস্কিল আছে, একটা ভিসিয়াস সাইকেল। এই ইকনমিক মডেল যদি ভাঙ্গা না যায়, তবে সব সময়ই শহরের মানুষের হাতে বেশি কাঁচা টাকা থাকবে। সেই মানুষ যদি চলে যায় অন্য রাজ্যে, তবে পস্চিমবঙ্গে যে প্রডাকসন হচ্ছে, ত়া কনজিউম করবে কে? তবে কি সামগ্রিক ইকনমিটা আরো খারাপের দিকে যাবেনা?
  • rivu | 85.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০৭519934
  • পরিশিষ্টে: আশা করব এরপরে প্রতি পাঁচ বছর অন্তর পশ্চিমবঙ্গে সরকার পাল্টাবে। মৌরসীপাট্টায় আমাদের জন্মগত অধিকারটা ত্যাগ করার সময় এসেছে।
  • Super Mo | 125.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১১519935
  • বাঙালীর ছানা ল্যাদ কাটিয়ে পাঁচ বছর পর পর সরকার পাল্টাবে? ভেড়ার পালের গোত্র থেকে বেরোতে পারলেই অনেক।
  • b | 122.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩৭519936
  • kintu T তো চেন্নাই তে ছিল....
  • T | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫১519937
  • আমি আবার কবে চেন্নাইতে ছিলাম! হ্যাঁ দু একবার দুরন্ত কি যশবন্তপুরে টিকিট না পেয়ে চেন্নাই হয়ে গেছিলাম বটে। এছাড়া আমি কখনো চেন্নাই যেতে চাই না।
    পটকে ও কল্লোলদাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ। তবে এবার হয়তো পেরে উঠব না। পরে কখনো...
  • aranya | 154.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৪519938
  • সিপিএম-কে নিয়ে বড় সমস্যা, তারা খারাপ কিছু করতে না চাইলেও কি করে যেন খারাপ ঘটনাগুলো ঘটে যায়। অপোনেন্টের কুৎসা করে লিফলেট ছড়ানো সাপোর্ট না করলেও সেই লিফলেট বিলি হয়, কারও চরিত্রহনন সমর্থন না করলেও তাপসী মালিকের বাবাই তাকে ধর্ষন করে খুন করেছে এই মর্মে তথ্যচিত্র তৈরী ও প্রচার হয়, গ্রামের চাষীর ওপর গুলি চালানো সাপোর্ট না করলেও নন্দীগ্রামে পিঠে গুলি খেয়ে কৃষকেরা মারা যায়, বিরোধীকে খুন করা সমর্থন না করলেও কি করে যেন বিরোধীরা খুন হয়ে যায় - খুন হয় সিঙ্গুরে, কেশপুরে, গড়বেতায়, করণ্ডায়, সাতেঙ্গাবাড়িতে, নেতাই-য়ে। ১৪-ই মার্চ নন্দীগ্রামে পুলিশের পোশাক আর পায়ে চপ্পল, পোষা গুন্ডা বাহিনী দাপাদাপি করে, যদিও সিপিএম গুন্ডা পোষা সাপোর্ট করে না। ১৪-ই মার্চের হত্যালীলার পর, আবার নন্দীগ্রামে মানুষ মারার ছক কষা হয়, বড় আদরে তার নাম রাখা হয় 'অপারেশন সূর্যোদয়'।
    আবার মানুষ মরে, যদিও সিপিএম ভুলেও, কখনো ই বিরোধীকে হত্যা তো দূরস্থান, তার গায়ে হাত ছোঁয়ানো ও সাপোর্ট করে না।
    সিপিএম বড়ই বিবেকবান দল।
  • প্পন | 190.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১০519939
  • রেজিমেন্টেড পার্টি তো, নিচের তলায় কোথা হইতে কী হইয়া যায়, উপরের তলায় জানিতেও পারে না। ঃ)

    রেজ্জাক সাহেব কাল বলেছেন, গঙ্গোত্রী দূষিত হয়ে গেলে মোহনা সাফ করে আর কী লাভ!
  • PM | 93.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৮519941
  • অরন্যবাবু, সুমনের লিফ্লেটের প্রসঙ্গ আপনি বার বার আনছেন। আমি জানি না তাতে কি ছিলো। কিন্তু একটা প্রশ্ন পাচ্ছে।

    বুদ্ধ কালকে শুধু "বলেছেন যে তিনি মনে করেন না যে মমতা সৎ"। নিজের মনে হওয়া ব্যক্ত করার জন্য তিনি একটা কোর্টের নোটিস পেয়েছেন ২৪ ঘন্টার মধ্যে তৃনমুলের কাছ থেকে।

    লিফ্লেট যদি বেড়িয়ে থাকে এবং তার কন্টেন্ট যদি মিথ্যা হয় আর তা যদি কারো চরিত্র হনন করে তাহলে এতদিনে একটা মান হানির মামলা হলো না কেনো? নিদেন পক্ষে একটা কোর্টের নোটিস? বরং সুমন আর বাসুদেবের বর্তমান সখ্য দেখে তো মনে হচ্ছে একা অরন্য বাবুই লিফ্লেটের দুঃখে রাত্রি জাগরন করছেন।

    আমি তো সুমনকে কদিন আগে একটা ইন্টার্ভিউ এ বলতে শুনেছি বাসুবেব ওনাকে "স্যার" বলে সম্বোধন করে।
  • aranya | 154.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৬519942
  • পিএম, সুমন কেন মামলা করেন নি, জানি না। বাসুদেব ওনাকে এখন স্যার কইলে ৪ বছর আগে সিপিএম কেন লিফলেট ছড়াতে পারবে না, তাও জানি না। লিফলেটের প্রসঙ্গ বারবার আসছে, এই কারণে -
    কদিন আগে ব্ল্যাংকি সুমনের একটা লেখা পোস্ট করে। সেই প্রসঙ্গে আমি লিখি এখন সিপিএম নেতারা সুমনের খুব বন্ধু, কিন্তু ২০০৯-এ ওর চরিত্রহনন করে লিফলেট ছড়ানো, টিভি প্রোগ্রাম - এসব হয়েছিল। তো সুপার মো দেখলাম আমার সেই পোস্ট-কে রেফার করে সুমনের প্রতি সুজনের সৌজন্য এসব লিখেছেন, চরিত্রহনের পার্ট-টা উল্লেখ করতে সামহাউ ভুলে গেছেন। তাই, আমাকেই আবার মনে করাতে হল। সত্যের খাতিরে ইঃ। তখন উনি আবার লিখলেন 'ওইসব লিফলেটেও কারো সায় ছিলো বলে মনে পড়ে না, রাদার ওগুলো বন্ধ করা নিয়ে সুজন চক্রবর্তীর একটা স্টেটমেন্ট ছিলো বলেই মনে পড়ছে। ', তাই এই সায় বা সাপোর্ট না থাকা সত্ত্বেও কোথা হইতে কি হইয়া যায় প্রসঙ্গে আবার লিখতে হল - এই সব আর কি।
    'লিফ্লেট যদি বেড়িয়ে থাকে এবং তার কন্টেন্ট যদি মিথ্যা হয় আর তা যদি কারো চরিত্র হনন করে ..' - লিফলেটে কারো সায় ছিল না, সুজন বাবু নিজে এসব বন্ধ করতে বলেছিলেন - এটা পড়ে তো মনে হয় এতগুলো 'যদি'-র কোন জায়গা নেই। লিফলেট সত্যিই বেরিয়ে ছিল আর তাতে এনাফ কুৎসাও ছিল।

    যাই হোক, আপনার অনারে লিফলেট প্রসঙ্গ কাটিয়ে দিলাম, 'হে সিপিএম, ভান্ডারে তব বিবিধ রতন' - এত মানুষ খুন করেছে যে দল, তুচ্ছ একটা স্ল্যাণ্ডারাস লিফলেট ছড়ানোর জন্য তাদের সমালো্চনার সত্যিই কোন মানে হয় না।
  • bb | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৫519943
  • আজ তো শুক্রবার নয়। তবে কি.........
  • rabaahuta | 208.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৫519944
  • তবে কী?
  • aka | 178.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৫519945
  • বিবি ভুলে গেসলেন? (শূন্যস্থান পূরণ করলাম)
  • b | 122.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫১519946
  • আরে না না T এসো না। জমিয়ে আড্ডা হবে।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৯519948
  • ১৯৬৮তে কোলকাতায় বীভৎস জ্যাম হত। বাসে ফুটবোর্ডে পা রেখে ঝুলতে ঝুলতে নাকতলা থেকে মৌলানায় পড়তে যেতাম ও ফিরতাম।
    কলেজ স্ট্রীটের মোড় থেকে শেয়ালদা চারটে স্টপ আসতে আসতে দম বেরুয়ে যেত। 'এতবছর পরে কোলকাতায় ফিরেছি। ৪৫ বছরে জনসংখ্যা কত বেড়েছে! কিন্তু চাপ বা বাসে ভীড় তুলনামূলক ভাবে অনেক কম। আগে ট্যাক্সিতে হাওড়া ব্রীজ থেকে বড়বাজার স্ট্র্যান্ড রোড পেরিয়ে আসতেই আধাঘন্টা লাগতো।
    কারণ,
    এক, কোলকাতায় মেট্রো অনেক ভীড় টেনে নিয়েছে, যাতায়াত সুলভ এবং অনেক কম সময়ে হতে পারছে।
    লুরুতে ফ্রেঞ্চ কোম্পানীর মেট্রো ফেল। উল্টে রাস্তায় পিলার এবং গর্ত আরও সমস্যা বাড়িয়েছে।
    দুই, বেশ কিছু ভীড়ের জায়গাতে ফ্লাই ওভার অনেক ভীড় কমিয়েছে। যেমন পার্কসার্কাস, চিংড়িহাটা, আনোয়ার শাহ, এসপ্ল্যানে্ড।
    তিন, দক্ষিণ কোলকাতার জন্যে বিদ্যাসাগর সেতু।
    চার, ট্রামের সংখ্যা কম করা।
    পাঁচ, বাম সরকারের ম্যাকিন্টশের কন্সালটেন্সিজনিত সুপারিশ মেনে নিয়ে দুবেলা বি ভিন্ন রাস্তাগুলো আলাদা আলাদা সময়ে ওয়ান ওয়ে করে দেয়া।
  • SC | 160.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৯519947
  • তামিলনাড়ু বা কর্নাটকে বা অন্ধ্রে কি রাজনীতিবিদরা খুব আইডিয়াল লোকজন?
    জয়ললিতা, ইয়েদুরাপ্পা, করুনানিধি ইত্যাদি।
    তাহলে প:ব: তে হলো না, ওখানে হলো কেন?
  • aka | 178.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০২:০১519949
  • কতবার বলছি কলকাতার একমাত্র সমস্যা কলকাতা নিজে। সারা পূর্ব ভারতে একমাত্র শহর কলকাতা। চাপ কমাতে হলে অন্য শহর গড়ে তুলতে হবে। তার জন্য বেটার ইনফ্রাস্ট্রাকচার দরকার। স্টেপ বাই স্টেপ। যেমন ধরুন এই আইটি কোংগুলোর কি দরকার সল্টলেকে থাকার? কল্যাণী হলে অসুবিধা কি? যদি কল্যাণী ৪৫ মিনিটে পৌঁছে যাওয়া যায়। এরকমই ধীরে ধীরে হাইস্পিড ট্রেন, ভালো রাস্তা এসব দিকে লক্ষ্য থাকলেই হয়। একদিনে হবে না সে তো বলাই বাহুল্য কিন্তু কল্যাণী রোডটা সারালে পারে তো। কল্যাণী রোডে বর্ষাকালে কিছু জায়গায় ছেলেপুলেরা সাঁতার কাটে - এটা সিরিয়াসলি লেখা।
  • aka | 178.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০২:১৩519950
  • আর একটা কথা নিয়ে কোনদিনই কিছু বলি নি তো বলি। অনেকের মনেই এইরকম একটা ধারণা আছে যে কলকাতায় না থাকলে কলকাতা নিয়ে কথা বলা যাবে না। বা পঃবঃয়ের বাইরে থেকে পঃবঃয়ের সমালোচনা করা যাবে না। কেন বুঝতে পারি না। মূলত যারা পঃবঃয়ের বাইরে এখন রয়েছেন খুব স্বাভাবিক তাদেরও কোনও না কোন ভাবে পঃবঃয়ের সাথে নাড়া বাঁধা আছে। যেমন আমার অনেক প্রিয়জন পঃবঃয়ে থাকে। পঃবঃয়ের কিছু খারাপ দেখলে আমার নিজেরতো তাদের কথাই মনে পড়ে। ফ্রাস্টেটেড লাগে। তাই উচ্চকন্ঠে গালি দেওয়া। আজগে যেমন কমরেড প্পন বললেন waste bengal। এগুলো রাগের কথা। খামোকা সেন্টু খান কেন সকলে বুঝি না।
  • Abhyu | 107.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩৩519952
  • আকার এই কল্যাণীর দিকে কেন এতো কুনজর বুঝি না। কল্যাণীকে কল্যাণীর মতো থাকতে দাও। আমরা কল্যাণীকে নিজের মতো গুছিয়ে নিয়েছি ইত্যাদি।
  • Abhyu | 107.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩৪519953
  • তবে কল্যাণী রোডটা চওড়া হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন