এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৬ মে ২০১৭ ২৩:০০378660
  • আপ্ডেটা মানে আপ্লিকেশন ডাটা ? তাতে ক্লিক করলে তো আকসেস ডিনায়েড বলছে !
  • ম্যালওয়্যার | ১৬ মে ২০১৭ ২১:৩৫378659
  • ওয়ান্না ক্রিপ্ট র‍্যানসমওয়্যার থেকে সাবধান। উইন্ডোজ ব্যবহার করলে রোজ সি ড্রাইভ ম্যানুয়ালি চেক করুন। বিশেষ করে প্রোগ্রাম ডেটা, প্রোগ্রাম এক্স ৮৬, ইউজার>এপডেটা>রোমিং।

    তারিখগুলো খুব ভালো করে খেয়াল করুন। ইদানিং খুব দ্রত, ফাইল আপডেট হতে থাকলে ওপেন করে দেখুন। রোমিং এ .ইএক্সই ফাইল এবং ব্রাউজার ক্যাশ২ তে দ্রুত ফাইল জমে ওঠা বিশেষ বিপদের লক্ষন। আর আরও বিপজ্জনক বিষয় হলো এমএস সিকুরিটি এসেনশিয়াল থ্রেট ডিটেক্ট করতে না পারা।
  • sm | ১৬ মে ২০১৭ ১৪:২১378658
  • থ্যাঙ্ক ইউ, অপ্পন।
  • dc | ১৬ মে ২০১৭ ১২:২৯378656
  • আচ্ছা এই ওয়ানাক্রাইতে এতো দেশের কম্পু ইনফেক্টেড হলো, এতো বিজনেস লস হলো আর পাব্লিক সার্ভিস ক্ষতিগ্রস্ত হলো, তাতে ম্যালওয়্যারটার লেখকরা পেলো মোটে পঞ্চাশ হাজার ডলার (এখনো অবধি)? এ বহুত না ইনসাফি হ্যায়।
  • i | ১৬ মে ২০১৭ ১১:১৫378654
  • তেতো গল্পের, অন্যরকম মেয়েদের গল্পের রেফারেন্স একটি দেওয়াই যেত, কিন্তু তিনি পছন্দ করবেন না বলে দিলাম না।

    এই কথা বলে যাব আমি চলে। আবার আসিব ফিরে-
    কবে জানি না ( নতুন প্রজেক্ট শুরু হইবেক)

    ছোটাই
  • T | ১৬ মে ২০১৭ ১১:১০378652
  • মনে হয় কচ্ছপ হয়ে যাচ্ছি। এইবার জল দেখলেই সটান নেমে যাব।
  • de | ১৬ মে ২০১৭ ১১:০৭378651
  • টি অমন গুটিয়ে গেলো ক্যাম্নে?
  • T | ১৬ মে ২০১৭ ১১:০৫378650
  • :)
    শেষ হয় নি গো। অন্য আরো লেখার মতোই।
  • | ১৬ মে ২০১৭ ১০:৫৯378649
  • হ্যাঁ রে ৎি ৎোর না এবার পুজোসংখ্যায় ছোটোদের গপ্পো লেখার কথা ছিল?
  • T | ১৬ মে ২০১৭ ১০:৫৭378648
  • আচ্ছা, বাণী বসু আজকাল লেখেন না?
  • i | ১৬ মে ২০১৭ ১০:৫৪378647
  • ধুস.. আমি তো মাধবী মায়াও দেখ্হি না..মানে পড়ি নি ইদানিং..
    পুরোনো যা লেখাপত্র সে আপনেও পড়সেন।
    তাও কিছু মনে পড়লে কমু নে।

    আজ মাধুরী আর মায়া আমার বারোটা বাজালো।
  • d | ১৬ মে ২০১৭ ১০:৩৭378645
  • এই এখনকার তীক্ষ্ণ লেখাটেখার একটু রেফারেন্স দিয়েন তো। চারিদিকে আমার চোখে যা পড়ে সবই তো দেখি মাধবী-মায়া আর বিটপী-ছায়ায় ছয়লাপ। সকলই শোভন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন ইত্যাদি। কবিতা সিংহের গল্পের কেঠো কেঠো মেয়েগুলোকে আজকাল আর খুঁজে পাই না কোত্থাও।

    ও হ্যাঁ প্লীজ কেউ সিরিয়ালের উদাহরণ দিয়েন না। সেখানে আবার সকলই বিষ। সবাই সবাইকে খুন কিম্বা অপহরণের চক্রান্ত করে। গপ্পো উপন্যাসের কথা বলছি।
  • pi | ১৬ মে ২০১৭ ০৯:০৭378643
  • সব স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করা হল পবতে।

    তবে আমার মনে হয়, বাংলা মাধ্যম করার উপরেও বা তাতে পড়ানোর ব্যাপারেও জোর দেওয়া উচিত। এটা সরকার কী করে করতে পারে, জানিনা। হয়তো সরকারি স্কুলগুলোকে ঠিক্ঠাক করে। নইলে ইংরাজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে পড়ে বাচ্চাদের যা বাংলার দশা, তা তো দেখছিই।
  • pi | ১৬ মে ২০১৭ ০৮:৫৫378642
  • কথোপকথনের মাধ্যমে লেখা,দুটি ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়া, এই প্যাটার্নটা শেষদিকে এত এসেছে ! আর ছেলেটি আপাতভাবে আনস্মার্ট, মেয়েটি চলন বলনে তুখোড়, তারপর ধীরে ধীরে বেরোবে, ছেলেটি আসলে ছাইচাপা আগুন, এই প্যাটার্ন বড্ড প্রেডিক্টেবল আর বোরিং হয়ে গেছে। চোখা সংলাপ থাকলেও।
  • sm | ১৬ মে ২০১৭ ০৮:৫১378641
  • এই যে লেখকের লেখায় জাতি বর্ণ নিয়ে এতো বিবমিষা-তা সেই লেখা না পড়লেই হয়। সমাজ তো জাতি বর্ণের উর্ধে উঠতে পারেনি।
    এই মায়া পাতায় যারা উচ্চ বর্ণের -তাদের কজন একেবারে দলিত বা নিন্মবর্ণের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন?
    এগুলো অনেকটা ফাইভ ষ্টার হোটেলে খেয়ে,দামি ব্র্যান্ডেড জামা কাপড় পরে, সুভ কারে চড়ে কম্যুনিজম চর্চার মতন কল্প বিলাসিতা মনে হয়।
  • kumu | ১৬ মে ২০১৭ ০৮:৪২378640
  • "মানুষে মানুষে সম্পর্কে বড় মায়া হে এ টু জেড"-

    হ্যাঁ,ঐ মায়াটুকুই ধ্রুবতারা, জেগে থাকে শেষ পর্যন্ত।বিভূতিভূষণের লেখায় আছে সর্বব্যাপী হয়ে। কিন্তু শীর্ষেন্দুর লেখায় আর পাই না।কথোপকথনের মাধ্যমে লেখা,দুটি ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়া,অতিরিক্ত প্রেডিক্টেবল।
    আর ঐ অ্যাজেন্ডা!!!
  • sm | ১৬ মে ২০১৭ ০৮:৪১378639
  • ভর্তুকির ওপরে কি ৮০ সি ধারায় ট্যাক্স ছাড় ও পাওয়া যাবে?
  • sm | ১৬ মে ২০১৭ ০৮:৪০378638
  • সরকারের নতুন স্কীমে গৃহ ঋণে নাকি ৩ থেকে ৪ শতাংশ ভর্তুকি পাওয়া যাচ্ছে। কারা কারা এলিজিবল? যাদের নাম অলরেডি ফ্ল্যাট আছে বা যারা ঋন আগে কখনো নিয়েছেন তারাও কি এই স্কীম এভেইল করতে পারবে?
  • dc | ১৬ মে ২০১৭ ০৮:২৬378637
  • কাল শুনলাম এঁচোড় খেলে নাকি ডায়বেটিসে খুব উপকার পাওয়া যায়? এরকম কেউ জানেন?

    (গতকাল এক পড়শী এক থালা কাঁটালের কোয়া দিয়ে গেছিলেন। সেটা দেখে মন খারাপ করে বসে আছি দেখে স্ত্রী কোথায় কোথায় যেন খোঁজ করে জেনেছে পাকা কাঁটাল খাওয়া যাবেনা, তবে এঁচোড় খেলে নাকি শুগার কম থাকে)
  • pi | ১৬ মে ২০১৭ ০৮:০১378636
  • একক, ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট আক্ট নিয়ে লেখা বেরিয়েছে, দেখেছিস ?

    আর, উত্তর কোলকাতার দিকে ডায়াবেটিসের ভাল ডাক্তারের সন্ধান জানেন কেউ ?
  • pi | ১৬ মে ২০১৭ ০৭:৪৬378635
  • ষষ্ঠীচোরদের গল্পে কোথায় এজেন্ডা ?
    কাগজের বউ তে ছিল ? মনে নেই ঠিক।
  • aranya | ১৬ মে ২০১৭ ০৭:৪৩378634
  • চুড়ান্ত মানসিক অবসাদ, আত্মহত্যার ইচ্ছে - এমন একটা সময়ে অনুকুল ঠাকুরের সংস্পর্শে এসে নাকি বাঁচার ইচ্ছে ফিরে পান, নিজেই লিখেছেন শীর্ষেন্দু। তারপর থেকেই অ্যাজেন্ডা ইঃ

    প্রথম উপন্যাস 'ঘুণপোকা'-য় অ্যাজেন্ডা নেই। কিশোর উপন্যাসগুলোতেও নেই, এইটা ভাল ব্যাপার যে ছোটদের জন্য লেখায় কোন মতবাদ ঢোকান নি
  • Atoz | ১৬ মে ২০১৭ ০৭:৩৯378633
  • ঠিকই বলেছ ছোটাইদি। বিভূতিভূষণ বন্দ্যোর লেখাতেও তো খুঁজলে কতই এইসব জাতিবর্ণ ইত্যাদি মিলবে, আরো বহু আপত্তিজনক খোঁচখাঁচ সবই আছে। কিন্তু ঐ সর্বব্যাপী মায়াটুকুই সবকিছু ভুলিয়ে দেয়। অতি সামান্যকে এমন অসামান্য করে তুলতে পারে কে বা আর ঐ অসীম মায়া ছাড়া?
  • aranya | ১৬ মে ২০১৭ ০৭:৩৫378632
  • ছোটাই-কে ক
  • i | ১৬ মে ২০১৭ ০৭:৩২378631
  • মানুষে মানুষে সম্পর্কে বড় মায়া হে এ টু জেড। বড় মায়া। এই মায়া টুকু খুব কম লেখকই কলমে ধরেছেন। তীক্ষ্ণ কলম খোঁচা দেওয়া কলম সবই আছে-সবই পড়ি। ঐ মায়াটুকু পাই না। আর সে জন্যই আশাহত হই তবু বারবার শীর্ষেন্দু পড়ি। অ্যাজেন্ডা ম্যাজেন্ডা সব আছে-চোখে কানে কট কট করে লাগেও-ঐ মায়াটুকুই জিতে যায় শেষে। সংসারে যেমন হয় আর কি।

    মাধুরীর ৫০ হ'ল। মনটা বড় নরম হয়ে আছে হে..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত