এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৫ মার্চ ২০১৭ ০৮:৫০375961
  • মানে - ২০১৭ সালে এই টপিক নিয়ে চাপান উতোর চলছে, তাও গুরুর পাতায়, এটা দেখাটাই চূড়ান্ত বিরক্তিকর লাগছে আমার।
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০৮:৪৪375959
  • 'কারণ পুরুষ যা যা পারে, সেই সব, সবই মেয়েরা পারে, আরও ভালো করে। ওনলি বেটার।
    ঃ-)'

    এ আবার আরেক এক্সট্রীম।

    আর ডিসির ৮ঃ২৩ এ ক।
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০৮:৪৩375958
  • আর বাকি কেউ কি ঊর্ধ্ববাহু হয়ে বগল দেখার সুযোগ দিয়েছেন ?
  • সিকি | ১৫ মার্চ ২০১৭ ০৮:৩৯375957
  • আমারও সে রকমই মনে হচ্ছিল, ডিডিদা।

    প্রশ্নটা কোথা থেকে এল, সেটা বলছি। একটা কুইজের প্রশ্ন ছিল - কৃষ্ণ যে জ্ঞান দিচ্ছেন অর্জুনকে, যা পরে "গীতা"য় সংকলিত হচ্ছে, তা স্বয়ং কৃষ্ণর মুখ থেকে অর্জুন ছাড়াও আরও তিন জন শুনেছিলেন।

    সঞ্জয় - বিশেষ ক্ষমতাবলে।
    বেদব্যাস - তিনি সমস্তকিছুই প্রত্যক্ষ করেছিলেন, সবই নিজের কানে শুনেছিলেন ইত্যাদি।
    হনুমান - তিনি অর্জুনের রথের শীর্ষে অধিষ্ঠান করতেন, যে কারণে অর্জুনের রথের আরেক নাম ছিল কপিধ্বজ।

    এইবারে একজন দাবি করলেন এই বার্বরীক/খাটুশ্যাম নাকি আরও একজন, যিনি এই প্রথম উচ্চারিত হওয়া গীতার বাণী শুনেছিলেন, তিনি ভীমের নাতি, ঘটোৎকচের ছেলে। রেফ হিসেবে আমাকে যা যা লিং দিলেন তাতে সবই দেখি স্কন্দপুরাণ।

    লুজলি বললাম যে নিশ্চয়ই কোনও লোকাল ডেইটিকে পরে মহাভারতের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, পুরাণ টুরাণ তো মহাভারতের অনেক পরে লেখা, অজ্জিনাল মহাভারতে এর কোনওই রেফারেন্স ছিল না। তাও ভাবলাম একবার আপনাকে জিজ্ঞেস করে নিই। এমনিতে ঘটোৎকচের কোনও ছেলের রেফারেন্স মহাভারতে ছিল, এটাই জানা ছিল না।
  • dc | ১৫ মার্চ ২০১৭ ০৮:৩৮375956
  • কিন্তু ডিডিদা ডেভিডের বগল কি দেখতে পাওয়া যায়? বরং এটা বলা যায় যে ডেভিডের চুল আছে, যেখানে যেখানে থাকার কথা। তো এই দুটো ডেটা পয়েন্ট থেকে বগল সম্বন্ধে একটা ইনফারেন্স টানা যেতেও পারে।

    (আমি অবশ্য ডেভিডকে কাছে গিয়ে দেখিনি, ছাবিতে যা দেখেছি তাতে বললাম)
  • dd | ১৫ মার্চ ২০১৭ ০৮:৩৩375954
  • আর বগলের লোম নিয়ে কথা হচ্ছিলো না?

    আমাদের ঠাকুর দেবতাদের ওসব ছিলো না। আমাদের দেশেও না, বিদেশের ছবি বা স্কাল্পচারেও না। ভাবতে পারেন মাইকেলএঞ্জেলোর ডেভিডের বগলে লোম ?

    চৈতন্যের বগলও নির্লোম, চিরকালই - সে বামশাসনেই হোক বা তিনোদের আমলেই হোক।

    আপনেদের সত্যি কিছু বলার নেই।
  • ghNechu | ১৫ মার্চ ২০১৭ ০৮:৩৩375955
  • dcকে বল্লাম
  • ghNechu | ১৫ মার্চ ২০১৭ ০৮:৩১375953
  • তার সাথে এটাও আসবে, যার ঝগড়া করতে ইচ্ছে হবে করবে; যার নারী-পুরুষ নিয়ে মস্করা করতে ইচ্ছে হবে করুক।

    ব্যাস, ওমনি মিটে গেল গোল।
  • dd | ১৫ মার্চ ২০১৭ ০৮:২৯375952
  • @ সিকি
    ও হ্যাঁ। ঐ ঘ্টৎকচের ছেলে তো? মহাভারতে তার নাম অঞ্জনপর্বা ও কুরুক্ষেত্র যুদ্ধের চোদ্দো দিনে অশ্বথ্থামার হাতে সে ফৌত হয়। বীর ছিলেন।

    ঘটোৎকচ ও সেই রাতেই নিহত হন।

    তুমি যে নাম গুলো বলেছিলে সেগুলো কোথাও পড়ি নি। ফর দ্যাট ম্যাটার স্কন্দ পুরাণও পড়িনি - অসম্ভব বড় ওটা। স্কন্দপুরাণ তো "অর্জিনাল" মহাভারতের অনেক পরে লেখা - তা প্রায় সাত আটশো বছর পরে। তাহলেও কী সব নামগুলো দিয়েছিলে,(এখন মনে পড়ছে না), খুবই অসংস্কৃত নাম। আদৌ পৌরাণিক নাম লাগে নি। আন্দাজে বলছি - হয়তো কোনো লোকাল ভার্শানের নাম।
  • dc | ১৫ মার্চ ২০১৭ ০৮:২৩375951
  • ইয়ে, এই পুরুষ আর নারীর এতো ভাগাভাগি কেন হয় আমি বুঝিনা। সবাই তো একেকজন ইন্ডিভিজুয়াল, যে যা পারে সে তেমন করুক না! কেউ অংক করতে চাইলে করুক, কেউ গান গাইতে চাইলে গাক, কেউ সাঁতার কাটতে চাইলে কাটুক, কেউ রান্না করতে চাইলে করুক (কেউ কবিতা না লিখলেই হলো)। যার যা ইচ্ছে করুক, সে ছেলে হোক কি মেয়ে। বাক্সে ঢোকানোর কি আছে?
  • Atoz | ১৫ মার্চ ২০১৭ ০৮:১১375950
  • চাঁদের ওপিঠে
    ঃ-)
  • এলিয়েন | ১৫ মার্চ ২০১৭ ০৮:১০375949
  • চাঁদের উল্টোপিঠে রাঙা মাসিমার মস্ত বাগানবাড়ি
    লাল খরগোশ ঘাস ভেবে খায় মেসোমশাইয়ের দাড়ি!
  • Atoz | ১৫ মার্চ ২০১৭ ০৭:৩৭375948
  • কারণ পুরুষ যা যা পারে, সেই সব, সবই মেয়েরা পারে, আরও ভালো করে। ওনলি বেটার।
    ঃ-)
  • Atoz | ১৫ মার্চ ২০১৭ ০৭:৩৬375947
  • এফ বি তে এইমাত্র একটা ভিডিও দেখে এলাম, এক বুড়ো সাহেব বলছেন মেয়েরা দুর্বল আর বুদ্ধিহীন, তাই তাদের মাইনে কম হওয়া উচিত। দাবাখেলায় মেয়েরা নেই, হ্যানো ত্যানো। উত্তরে একজন মেমসাহেব তুড়ে দিলেন বুড়োকে। বল্লেন, মেয়েরা উঠে আসছে দেখে পুরুষেরা ভয় পেয়েছে।
    ঃ-)
  • sinfaut | ১৫ মার্চ ২০১৭ ০৬:৫৬375946
  • "আসলে, পুরুষের প্রতিস্পর্ধী হবার দুটো পথ। এক শরীর, দুই বুদ্ধি। ঘটনাচক্রে, এই দুই শিবিরের মেয়েরা কখনো আই টু আই তাকান না এবং পরস্পরকে ঘৃণা ও ঈর্ষা করেন। ..."

    নিজেই তো বললে দুটো পথ, তাকেই আমি "মাত্র" দুটো পথ করে পড়লাম, মনে হয়না তাতে অর্থের কিছুমাত্র অদলবদল হলো। যদিও প্রতিস্পর্ধী জাতীয় আইডিয়াগুলো নিজেই ঢুকিয়ে যাচ্ছ, তারপর নিজেই নস্যাৎ করছো। এসব ভালো, আরও খেলো।
  • Atoz | ১৫ মার্চ ২০১৭ ০৬:২২375945
  • পরিবেশ আন্দোলনের একজনকে নাকি পুলিশ তাঁর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গ্যাছে। বিস্তারিত খবর কেউ জানেন?
  • S | ১৫ মার্চ ২০১৭ ০৪:৫৮375944
  • নাসার ইয়ারলি বাজেট ১৮-২০ বিলিয়ন ডলার। সেখানে স্পেসেক্সের মার্কেট ভ্যালুই মোটে ১০ বিলিয়ন। ম্যান্ড ক্যাপসুল পাঠানোর খরচ প্রচুর পরিমানে না কমালে হবেনা। আর খুব বেশি দেরী হয়ে গেলে, প্রজেক্ট আর সাস্টেনেবল থাকবেনা।
  • Atoz | ১৫ মার্চ ২০১৭ ০২:৪৩375943
  • টেরাফিকেশনের কথাও বলছিল কিছুকাল আগে। মাইক্রোব কলোনি পাঠিয়ে পাঠিয়ে আগে গ্রহটার কিছু অংশ সবুজ করা, হাওয়ায় কিছুটা অক্সিজেন তৈরী।
  • Ekak | ১৫ মার্চ ২০১৭ ০২:৪০375942
  • বাজ এপেল ইলেভেন এর এস্ট্রোনট ইঞ্জিনিয়ার। সেই নীল এর সময় থেকে মহাকাশ অভিজ্ঞতা। প্রজেক্ট ম্যানেজারের প্রিসিশনে বলে যাচ্ছেন পর পর প্ল্যানিং কী !
    এদিকে নাসা বাজেট কমিয়ে দিয়েছে। স্পেসেক্স এখনো কার্গো তেই সফল হলোনা কবে ক্রু পাঠাবে কে জানে। আমাদের প্ল্যানেটের অবস্থা খারাপ।
  • cm | ১৫ মার্চ ২০১৭ ০২:৩৭375941
  • সবাই শত্রু, তদন্তের স্বার্থে কাউকে রেয়াত করা হবেনা।
  • Atoz | ১৫ মার্চ ২০১৭ ০২:৩৫375940
  • এক লেখক আবার বাংলা গপ্পো লিখে গল্পের জার্মান নাম দিয়েছেন। সে নাম উচ্চারণ করা এক মহা দিকদারির ব্যাপার। ঃ-)
  • Atoz | ১৫ মার্চ ২০১৭ ০২:২৭375939
  • এদিকে কাল এফবি তে দেখাল চাঁদের পিঠে এলিয়েনরা চলে বেড়াচ্ছে গোল গোল গাড়ি নিয়ে। ঃ-)
  • Ekak | ১৫ মার্চ ২০১৭ ০২:২৪375938
  • বাজ অলড্রিন এফবি লাইভ হয়ে মার্স অকুপেশন নিয়ে বলছেন !
  • Atoz | ১৫ মার্চ ২০১৭ ০১:৪০375937
  • পিতৃতন্ত্রের এই স্টেটমেন্ট "মেয়েরা মেয়েদের শত্রু", আসলে একটা ভীষণ উদ্দেশ্যপ্রণোদিত ঢব্বাজি। সারা দুনিয়া জুড়ে লাখ বছর ধরে পুরুষ পুরুষকে মারছে যুদ্ধে, এমনি খুন করছে, নানাভাবে অত্যাচার করছে। আরে ব্যাটারা সেই কথা বল? মেয়েরা মেয়েদের কিছু কইলেই তেনারা "দ্যাখো দ্যাখো" করে বান্দরের মতন লাফাইতে থাকেন আর পেছন থেকে তেনাদের পকেট কেটে চলে যায় আরেকদল পুরুষ পকেটমার। নিজের নাক কেটে পরের ইয়েভঙ্গ যারে কয়।
    ঃ-)
  • pi | ১৫ মার্চ ২০১৭ ০১:০৮375936
  • এই আন্দোলনের পিছনে পরিবেশ সংক্রান্ত তথ্যাবলী আর তার ফলে অ্নিআন্দোলনের গতিপ্রকৃতি যা হয়েছে, তাতে আমার প্রচুর আপত্তি আছে, কেন আছে তা নিয়ে নানা জায়গায় লেখালেখিও হয়েছে, সেটা এখানো ভ্যালিড, হয়ত্তো আগে এই নিয়ে লেখালেখি সত্ত্বেও সেগুলো সেই একই পরিবেশ আর স্বাস্থ্যের ক্ষতির কথা আবারো আসায় আপত্তি এখন আরৈ বেশি। কিন্তু আন্দোলনে উচ্ছেদ বা জমি আধিগ্রহণ প্রক্রিয়া সম্পর্কিত যেসব ইস্যু আছে, তা প্রতিবাদযোগ্য মনে করি। কিন্তু সেটাও যদি না করতাম, তাও আজকের এই গ্রেপ্তার, এই আগের ইউ এ পি এ দেওয়া নিয়ে আপত্তি, প্রতিবাদ থাকত। রইল।

    কাল এই গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল। দুপুর দুটোয়।
    https://www.facebook.com/events/269435260165328/
  • Ekak | ১৫ মার্চ ২০১৭ ০০:৫০375934
  • এই দেখো, এই বললে কোনোকিছুকেই ইথারের মতো সর্বগ্রাসী মানোনা। আবার আমি একটা ক্ষেত্রে মেয়েদের শত্রু মেয়েরা বললুম বলে সেটাকে ইথারায়ণ করতে উঠে পরে লেগে গেলে ? তুমি বাপু আগে নিজে ঠিক করো দই ভাত খাবে না কার্ড রাইস :):)
  • sinfaut | ১৫ মার্চ ২০১৭ ০০:৪৫375933
  • ব্যাস এই তো থিওরি নেমে গেছে। মেয়েদের শত্রু আসলেই মেয়েরা। এর সাথে লিবারেলদের একটু গালাগাল দিয়ে আজকের কোটা কমপ্লিট করলে হতো না?
  • sinfaut | ১৫ মার্চ ২০১৭ ০০:৪২375932
  • নলেজ ইনহেরিটেড নয় এর সাথে ব্রেনের ক্ষমতার কী সম্পর্ক বুঝলাম না। ব্রেনের ক্ষমতার কথা এইজন্যে তুলেছিলাম যে, ব্রেনের সাবমডিউলগুলোর মধ্যে ইন্টার‌্যাকশনের প্যাটার্ন দেখে সেটা ছেলে ব্রেন না মেয়ে ব্রেন স্পষ্ট করে সব অ্যাক্টিভিটিতে (গ্রেস দিয়ে বললাম, কারন হতে পারে লেফ্ট ব্রেনের ঐ থ্রিডি স্পেসে শেপ রোটেট করা অ্যাক্টিভিটিতে হয়ত পার্থক্য থাকতে পারে, জানিনা) বোঝা সম্ভব হয়নি এখনো। বুদ্ধির প্রসঙ্গ তো মোটেই তুলিনি, কোনটাকে বুদ্ধি বলে সেটাই বুঝলাম না এখনো তো সে নিয়ে আমিই বা কী বলব।
    সোসাল নিউরোসায়েন্স নিয়েও তো কাজ হচ্ছে শুনি। কারন এক, ব্রেন মানে তার বিভিন্ন রিজিওনের নিওরোনাল কানেক্সান, শর্ট সার্কিট এইগুলো ফিডব্যাক এর উপর প্রভাবিত হয়ে বদলায়, এক জীবনেই বদলায়। সেটা প্রোভেন ফ্যাক্ট, আধা সায়েন্স না। আর দুই, সেল্ফকে অমন একটা ব্রেনের গন্ডীতে না বেঁধে মাল্টি ব্রেন বাউন্ডারির ইন্টারফেসে ভাবার চেষ্টা হচ্ছে। যেহেতু সোসাল হওয়ার পর মানুষের যা এভোলুশন তা ব্রেনেই হয়েছে আর তার ইমপ্যাক্টটা অস্বীকার করে একটা ব্রেনকে কম্প্লিট সিস্টেম হিসেবে দেখাটা ভুল ছিল।
    কিন্তু এসব যেহেতু আমার সাবজেক্ট না তাই বেস্বি বকতে লজ্জা পাইছি। গাজানিগা, প্রেম্যাক রেফারেন্স দিয়ে থামলাম।

    এখন সবেতেই পিতৃতন্ত্রের ভূত আমি দেখিনা, এটা বললে তুমি বলতেই পারো অমুক অমুক জেন্ডার স্টাডিজ এর লোক দেখে। এবার কাকে তুমি টার্গেট করে গুলি ছুঁড়বে সে তোমার ব্যাপার। শুনেছি তো জুডিথ বাটলার খুব বড় দার্শনিক তা তিনিও কী ঐ কুম্ভীর বাঘ ভালুক এর ভয় দেখান নাকি তোমার পছন্দ মতন কথা বলেন? সেক্ষেত্রে ওনাকে আইডিয়াল করে গুলি পকেটে ঢুকিয়ে রাখতে পারো। আর একান্তই যদি তর্ক করতে চাও তো করো প্রতিপক্ষ যোগাড় করে।
  • Ekak | ১৫ মার্চ ২০১৭ ০০:৩৯375931
  • পিতৃতন্ত্র না গজপতির মাথা :):):):):)

    সেই ভিনিসিয়ান কোর্টিজান দের সময় থেকে, চন্দ্রগুপ্তের সময়ের নগরনটি হয়ে আজকের ফিল্ম ইন্ডাস্ট্রি বা এন্টারটেইনমেন্ট জগতের মহিলারা, এনারা সবচে বেশি দুরছাই এবং অবহেলা পান মেয়েদের কাছ থেকেই। ভিনিসিয়ান ঘরেলু মহিলারা শিক্ষার অধিকার পেতেন না, গুপ্ত আমলেও মোটামুটি তাই। শিক্ষিত -কলা কুশলী- শরীর ক্রীড়ায় পারদর্শী বলতে এন্টারটেইনমেন্ট গার্ল দের কেই বোঝাতো। আর ঘরের মেয়েরা তাদের ভয়ঙ্কর ঈর্ষা করতো আর ক্ষতি করার সুযোগ খুঁজতো। এখনো, এই আজকের দিনে কোনো মহিলা প্রধান ফোরামে সানি লিওন - পুনাম পান্ডের ছবি পোস্ট করুন। সবচে বেশি বডি শেমিং করবেন মেয়েরা। এবং তারপর আবার "এই সব মেয়ে " শরীর নিয়ে মাতামাতি করে বাকি মেয়েদের জগৎকে অব্জেক্টিফাই করছে বলে থিওরি সাজাবেন :)

    আসলে, পুরুষের প্রতিস্পর্ধী হবার দুটো পথ। এক শরীর, দুই বুদ্ধি। ঘটনাচক্রে, এই দুই শিবিরের মেয়েরা কখনো আই টু আই তাকান না এবং পরস্পরকে ঘৃণা ও ঈর্ষা করেন। ফেমিনিস্ট দের মধ্যেও তাই বিপরীত শিবির হয়ে গেছে। এরিয়েল ল্যাভি সাজুগুজু করা মেয়েদের খিস্তি করে বিশাল থিওরি নাবিয়েছিলেন। আর কদিন আগে এমা ওয়াটসন এর নুড ফটো শুট নিয়ে তরজায় মজেছিলো ফেমিনিস্ট রা।

    এতে পিতৃতন্ত্রের কিস্যু করার নেই :) দুই শিবির নিজেদের আই টু আই দেখা অভ্যেস করুন - ক্যাচরা মিটিয়ে নিন। এই কেসে পুরুষ মাঝখানে মাল মাত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত