এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৪২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৪৭519821
  • আমার ফোকাস-টা কিন্তু সুমন কটা ভাল কাজ করেছেন বনাম বাম-রা কটা করেছে, সেখানে ছিল না। অলচিকি ভাষায় পড়াশুনোর মত আরও প্রশংসনীয় কাজ তো বামেরা করেছে, যেমন অপারেশন বর্গা।

    আমি একটা ক্লেম করেছিলাম - সিপিএম সিস্টেমেটিকালি, শুধু আজ নয়, বহু দিন ধরে, বিরোধীদের চরিত্রহনন করে আসছে। এটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এই প্র্যাকটিস-টা ঘৃণ্য, নিন্দনীয় - এই পর্যন্তই।
  • Sibu | 84.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৫০519822
  • http://en.wikipedia.org/wiki/New_York_Times_Co._v._Sullivan

    New York Times Co. v. Sullivan, 376 U.S. 254 (1964),[1] was a United States Supreme Court case that established the actual malice standard, which has to be met before press reports about public officials or public figures can be considered to be defamation and libel;[2] and hence allowed free reporting of the civil rights campaigns in the southern United States. It is one of the key decisions supporting the freedom of the press. The actual malice standard requires that the plaintiff in a defamation or libel case prove that the publisher of the statement in question knew that the statement was false or acted in reckless disregard of its truth or falsity. Because of the extremely high burden of proof on the plaintiff, and the difficulty in proving essentially what is inside a person's head, such cases—when they involve public figures—rarely prevail.

    ২৪ ঘন্টা যেটা করেছে সেটা বোধহয় লাইবেল নয়।
  • অচেনা | 96.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৩০519823
  • "পশ্চিম বঙ্গ মৃত", "কারখানা সব পশ্চিমবঙ্গের বাইরেই হোক, পশ্চিম্বঙ্গ এর লোকেরা চাষ-বাষ করেই খাক" (আমি কিন্তু চাকরী করবো,সে যতই দাগী মালিকের সংস্থা হোক না কেনো) ইত্যদি যারা মহামুল্যবান/বিপ্লবী মন্তব্য অবলিলায় বলতে পারেন, বোঝাই যায় পঃবঃ-এর ভালো-মন্দের সাথে আর তার ভবিষ্যতের সাথে তারা কতটা জড়িত বা ভাবিত। সকলেই প্রবাসী কিনা। বই মেলা বা দুগ্গাপুজো দেখতে বচ্ছরে একবার এসে ধন্য করে দেন আমাদের। ব্বছরের বাকীটা টা আমাদের ভালো মন্দ জ্ঞান দিতেই চলে যায়। বচ্ছরে একবার এসে আর আঃবাঃ পড়েই তাঁরা বুঝে যান আমরা কত ভালো আছি বা খারাপ আছি। আমাদের কি করা উচিত বা করা উচিত নয় সেটাও অবলিলায় বলেন।

    সত্তরের নকশাল আন্দোলনের ঐ দুর্দশা কেনো হয়েছিলো তা ঐ আন্দোলনের ধ্বজাধারীদের এখনকার কথা শুনেই বেশ অনুমান করা যায়।

    প্রবাসে ভালো থাকুন আপনারা সকলেঃ)। কিন্তু আমাদের তো এখানেই থাকতে হবে তাই "পশ্চিমবঙ্গ মৃত" ভাবার বিলাসিতা করলে আমাদের চলবে না দাদা।
  • কল্লোল | 111.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:৩৮519825
  • মোটামুটি শেষ ৩৫ বছর ধরে তো তাইই চলছে। পবতে কৃষি উৎপাদন ভালোই। শিল্প নেই। তাও প্রচুর ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে। কেউ কেউ পবতে চাকরী পাচ্ছে, অনেকেই বাইরে চলে যাচ্ছে। তাতে চেনা-অচেনা কারুরই তো কিছু আটকাচ্ছে না। তারাও দোল-দুগ্গোৎসব-বইমেলা-ফিলিমফেষ্ট নিয়ে ভালোই আছেন, নেটে রাগও দেখাচ্ছেন।
    বলছিলুম বড় শিল্প বড় শিল্প করে না হেদিয়ে যেটা করা যায় সেটা করা হোক না। বড় শিল্প তো চাইলেই হাঁহাঁ করে চলে আসবে না, ৩৪ বছরে আসেও নি। কৃষিতে সমবায় করলে অনেক সমস্যার সমাধান বেরিয়ে আসতেও পারে। অন্ততঃ গ্রাম বাংলায় যে ৯০% মানুষ থাকে তাদের কিঞ্চিত উবগার হোক। শউরে চেনা-অচেনাদের কথা পরে ভাবা যাবে। ৯০%এর উবগার হলে তাদেরও হিল্লে হয়ে যাবে।
  • aka | 85.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:৪১519826
  • মমতা বন্দো ও তার শিল্পনীতি নির্ধারকদেরও এমনই সব ধারণা ছিল ও আছে যেমন কূটীর শিল্প করলেই চলবে, ই-গভর্নেন্সের নামে ডকুমেন্ট স্ক্যান করলেই হবে, কিংবা সিঙ্গুরে আলুচাষ করে পটেটো চিপসের ব্যবসা করলেই হবে। শুরু তো হোক।
  • S | 139.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:১২519827
  • আকাকে ক। আজকাল কৃষি-ভিত্তিক শিল্প করতে গেলেও বড় ইনভেস্টমেন্ট চাই। স্কেল না হলে লাভ ক্রমশ কমে আসবে, তারপরে যেখানে এইরকম কম্পিট করতে হচ্ছে। আর বিগত ৩৪+২ বছর ধরে তো এই চেস্টাই করা হোলো - কি ফল? শেষ ২০-২৫ বছরে কি গ্রামের লোকেদের অবস্থা উন্নতি করেছে? আর ঐ ৯০% এর (আমার মনে হয় কম) কথা যদি বলিই - তারা যদি কৃষির উপরেই নির্ভর করে থাকে। আর বাকিরা ব্যঙ্গালোর-নয়ডা-মুম্বাই-চেন্নাই করবে। তার মানে চাষির ছেলে তুমি চাষিই থাকো। লোকসংখ্যা বাড়ছে, ইনকাম বাড়াতে হবে। তার জন্যে শিল্পের অবশ্যই দরকার। এটাই তো স্টাইলাইজেশন। উন্নতির একমাত্র এভিডেন্শিয়াল পথ। শিল্প বাড়বে, কৃষি কমবে (পার্সেন্টেজে)। তারপরে কৃষি আর শিল্প আরো কমবে, আর সার্ভিস বাড়বে। তবেই তো ক্রমশ কম লোক কৃষিতে থাকবে, ফলে এক্জন কৃষকের হাতে অনেক বেশি জমি আসবে। ফলে কৃষকের অবস্থাও ভালো হবে।
  • Super Mo | 125.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২২519828
  • সেই এক চোখ বন্ধ করে দেখা। কল্যান বা সুদীপ অন রেকর্ড যা খুশি বলতে পারে - সেগুলো চরিত্রহনন নয়, সুমনের বিরুদ্ধে লিফলেট বেরোলেই গেল গেল। পাবলিক ফিগার হিসেবে ভোটে দাঁড়িয়েছে, সেখানে সবই আসবে। ইউএসএ-র প্রেসিডেনশিয়াল ইলেকশনেও আসে। নাকি চোখে পড়ে না? তাছাড়া ওইসব লিফলেটেও কারো সায় ছিলো বলে মনে পড়ে না, রাদার ওগুলো বন্ধ করা নিয়ে সুজন চক্রবর্তীর একটা স্টেটমেন্ট ছিলো বলেই মনে পড়ছে। এবং সুমনও সুজন চক্রবর্তী সম্পর্কে এগুলো বলে না।

    যাকগে - "জানতাম না"/"বুঝতে পারিনি"/"আবার আমরাই পথে নামবো" ইত্যাদি রূপকথা নিয়ে যাঁরা আনন্দে থাকতে চান, থাকুন।
  • aka | 85.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২৭519830
  • হ্যা হ্যা সিপিএম লেসার এভিল। এই ফর্মের মমতার কাছে তো বটেই। পচা ঘ্যাঁট আর পচা ডালের মধ্যে শিবুদা বলবে পচা ঘ্যাঁট বেছে নিতে আরে তার জন্যও তো জানতে হবে মমতা পচা ডাল। নইলে তো হাত গুনে বলতে হত মমতা পচা ডাল। নেতাই কইল না দুইভাবে ৫ এ পৌঁছন যায় ৬-১ বা ৪+১।
  • bb | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৪৮519831
  • সুমনকে যারা আদিবাসীদের জন্য লড়েন বলে মনে করেন তাদের জন্য করুণা হয়। বরং মহাশ্বেতাদেবী অনেক বেশী তাদের জন্য কাজ করেছেন। সুমন একটি আপাদমস্তক দুর্বিনয়ী বাজে লোক।আজ মমতার সঙ্গে লেগেছে তাই এই সব বলছেন। সৎ সাহস থাকলে ওনার উচিত তৃণমূল আর লোকসভার সাংসদের পদ থেকে পদত্যাগ করা। ঐ সুযোগগুলি নিতে তো ওনার হাত কাঁপেনা। উনি নিজেকে ছাড়া কাউকে চেনেন না।
    শিল্পী সুমনকে নিয়ে কোন কথা হবে না। সেখানে তিনি অনবদ্য।
  • siki | 132.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫৭519832
  • আমার তো মনে হয় এটাকেই বলে সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ। সুমন আজ এমপি পদ থেকে রিজাইন করলে ওর বক্তব্য কেউ শুনত না। খবর হত না।

    সুমনের এই রেলাটাই আবার আমার খুব পছন্দের। দ্যাখ শাল, হিম্মত থাকে তো আমাকে পার্টি থেকে বের করে আমার সাংসদ পদ কেড়ে নিয়ে দেখা।

    মমতা যে ধরণের পাবলিক ( বোকা বললে অর্ধেক বলা হয়, এইটা আমার হেব্বি লেগেছে ;)), ওর সঙ্গে মস্তিষ্ক আছে, শুভবুদ্ধি আছে, এই ধরণের যে কোনও মানুষের টক্কর লাগবেই। সুমন রাজনীতিবিদ হিসেবে ইম্ম্যাচিওরড, ইমোশনাল, তাই ও সেটা প্রকাশ করে ফেলে।

    আরও বক্তব্য আছে, খেয়ে নিয়ে বসছি।
  • bb | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:০২519833
  • আর অজানাকে জানিয়ে বলি পশ্চিমবঙ্গের বাইরে গত ২২ বছর থাকার পরও এই রাজ্য আমার রাজ্য, এর সমন্ধে কেউ খারাপ বললে আমার খারাপ লাগে এবং আমি আমি মনে করিএর মধ্যে থেকেই ভাল উঠে আসবে। সব অনাবাসীদের এক করে দেখবেন না।
  • bb | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:০৬519834
  • হ্যাঁ হ্যাঁ সব ধান্দাবাজরাই এক ক্থাবলে। ঐযে যারা জবরদখল করে তারাও ঐ যুক্তি দেখায়, কারণ জানে কোর্টে গেলে আমি অনেক্দিনের জন্য নিরাপাদ। উনিও দেখাতে চান আমি বিদ্রোহী।এতই যদি দরদ তবে সাংসদের সুযোগগুলি ত্যাগ করুন না।
  • bb | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১৯519835
  • আরেকটা কথা অচেনাকে- ওটা সিকির অভিমানের কথা, যে এত কথা লেখেন তিনি নিশ্চয় চিন্তা করেন বাংলার জন্য।
  • rabaahuta | 78.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০১519836
  • ব্যাক্তি সুমনকে আমারও বাজে লোক বলেই মনে হয়। তবে সেসব তাঁর ব্যক্তিগত জীবনের কেচ্ছাকাহিনীর জন্যে, যা সত্যি কিনা তাও জানিনা, জানার চেষ্টা করাটাও বিশেষ রুচিকর নয়। আর তাছাড়া বড় শিল্পীরা (তাঁর বড় শিল্পী হওয়া নিয়ে আমার সন্দেহ নেই) বেশীরভাগ সময়েই কিঞ্চিৎ বদের বাসা।
    কিন্তু রাজনীতিক বা পাবলিক ফিগার সুমন ঠিক কেন বাজে? রাজনৈতিক বিশ্বাস/আনুগত্য বারবার পাল্টান বলে? আনুগত্যের দায়ে স্পষ্ট অপরাধগুলো দেখে চোখ বুঁজে থাকেননি সেটা এই যাত্রায় মনে হলো। মনে হলো বলছি কারন ঐ, আবাপ আর গুরু পড়া জ্ঞান, ভেতরের খবর কি করে জানবো। আগে কখনো অন্যথা হয়ে থাকলে জানিনা, হয়েছে নিশ্চয় না হলে আর সবাই খারাপ বলে কেন, কিন্তু এরকম ভাবে কাগজ টাগজে তো আসেনি, তাই জানা নেই।
    আর নিরবচ্ছিন্ন আনুগত্য পালন মানে যে কিছু পরিমান অন্ধ হয়ে থাকা, সেটা জানি।
    আগে বামপন্থার সমর্থনে বলতেন, তারপর 'পাল্টি খেয়েছেন'। তখনো কি স্বার্থের সংঘাত, পয়সা কড়ির গল্প এসব ছিল?

    তৃপবুভ বা প্রাসঙ্গিক টই এত দীর্ঘ চলেছে যে কিছু বলতে গেলেই মনে হয় চর্বিতচর্ব্ন বা গরুর রচনা বা আগেই বলা হয়ে গেছে এমন প্যাচাল পাড়া হচ্ছে। তা হোক, রবাহুতের কি কন্ঠস্বর নাই।
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৬519838
  • ব্যক্তিগত মত দিতে পারি। কিন্তু কী লাভ? "রোজ পাঁচটা করে সিপিএম মারুন"-এর তো জাস্টিফিকেশন হয় বা লিফলেটের নীচে চাপা পড়ে।

    যাই হোক - আজ আবাপ/এবেলা/এই সময়ের প্রথম পাতাটা দেখার - কীভাবে পছন্দমত টোন তৈরী করা যায়।
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৬519837
  • সিকি-র অ্যানালিসিস খারাপ হচ্ছে না, তবে একটু বেশী আবেগপ্রবন। তুলনামূলকভাবে অত খারাপ অবস্থা কিছু নয় - আগেও ফুটন্ত কড়াই ছিল না, এখনও এক্কেবারে হলহলে আগুন নয়।

    আইটি-র চাকরির কথাই ধরা যাক। এটা ২০১১-র অ্যানালিসিস থেকে -

    এতে দেখা যাচ্ছে চাকরির সুযোগ একেবারে নেই তা নয়।
    আর আইটি বুম-এর যেটা প্রধান কারণ, অর্থাৎ, সাপ্লাই অফ কোয়ালিফায়েড ইঞ্জিনিয়ার্স, তাতেও খারাপ না - এই যে চিত্র -
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১০519841
  • ল্যাদোষদা - তানিয়া ভরদ্বাজ, শিলাদিত্য চৌধুরী, অম্বিকেশ মহাপাত্র - আরো নাম আছে, আরো হবে। সাজানো ঘটনা ইত্যাদি বাদই দিলাম। আর এগুলো প্রত্যেকটা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে - এই ঘটনাগুলো হলহলে আগুনের শুরুমাত্র।
  • T | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১০519839
  • ৯০% এবং ১০% এর 'গপ্পো' কল্লোলবাবু কোত্থেকে পেলেন। পশ্চিমবঙ্গের জনসংখ্যার এক তৃতীয়াংশ শহরে থাকে। ২০১১ র জনগণনার রিপোর্ট দেখে নিন।
    কৃষিতে সমবায় করলে অনেক সমস্যার ঠিক কিভাবে সমাধান হবে তা জানতে চাই। সদিচ্ছা থাকলে বড় শিল্প কেন 'হাঁ হাঁ' করে ছুটে আসবে না সেটাও জানতে চাই।
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৫519842
  • http://abpananda.newsbullet.in/kolkata/59/33313

    ইন্টারেস্টিং। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে একজন পুলিশকে বলছেন "আপনাকে চাবকানো উচিত"।
  • rabaahuta | 78.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২১519845
  • নাঃ, পাঁচটা করে সিপিয়েম মারার ডাকের জাস্টিফিকেশন আমার কাছেও নেই, সুমনকে যত বড় শিল্পীই ভাবিনা কেন...
  • S | 109.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২১519844
  • লসাগু বাবুঃ এই এম্প্লয়াবিলিটির ডেফিনিশন কি? এখানে দেখছি ব্যাঙ্গালোর কোলকাতা - দিল্লিরও পরে। এটা কিসের গ্রাফ?
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩২519846
  • এস,
    এই যে ব্যাখ্যা -
    We compared employability across colleges within major metros in the country (see Figure 6). We found similar trends to those with regard to employability in states. Delhi (north) shows highest employability percent followed by Kolkata (East), cities in the West and the lowest employability figures were observed in colleges in Southern cities. The skew in employability is quite high, for instance, the IT product employability in Delhi in as high as 1 in every 9 candidates and as low as 1 in every 200 in Chennai. Even though Bengaluru has similar IT Services’ employability as compared to other Southern and Western cities, it shows much higher employability for IT product companies. This indicates that candidates in Bengaluru do much better at computer programming and algorithms even though they show similar English and cognitive skills. This could be better exposure to computer programming either at home, schools or college.
    The reason for this skew in employability is explained again by the trend in number of colleges in each of these cities (See Table 1). The proliferation of engineering colleges in South India and West has brought down the employability figures. There are way lesser engineering colleges both in Delhi and Kolkata. This is in spite of the fact that the population of Delhi is much more than Southern cities and comparable to that of Mumbai.
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৮519847
  • সুপার্মো,
    তুমি যে ঘটনাগুলোর উদাহারণ দিলে তা থেকে এখনই হলহলে আগুন এসব কিস্যু বলা যায় না। যেমন, লেফ্‌টফ্রন্টের ৩৪ বছরে কেশপুর, বানতলা... হলেও জনগণ জ্বলেপুড়ে ফুটন্ত কড়াইতে ভাসছিল বলা যায় না।
    তাইলে ভাবো - মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশের লোকজন কি বলবে...
    ভারতের ২৮ টা অঙ্গ রাজ্যে এরকম নানা খুচরো ঘটনা হতে থাকে, ঘটেছে.... সারা ভারতের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের অবস্থা এক্কেবারে সাংঘাতিক রকমের ভয়ংকর কিছু হয় নি, আগেও ছিল না।
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪০519848
  • বাই দ্য ওয়ে, মাউন্ডসোর্স-এর এমপ্লয়েবিলিটি অ্যানালিসিসে বলছে - অন অ্যান অ্যাভেরেজ পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের কোয়ালিটি ভালো।
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৩519849
  • আমি অতটা মধ্যপন্থী হতে পারছি না, সরি। এই ঘটনাগুলো অন্য একজনকে মনে পড়ায়। হয়তো সবার মনে পড়ে না।
  • siki | 132.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৫519850
  • আজ আর হবে না। একটু পরে ট্রেন। এখন সিরিজ অফ কল, তারপর ওষুধ টুথপেস্ট সব কিনতে বেরোতে হবে।

    ফিরে এসে হবে।
  • lcm | 34.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৭519852
  • কাকে? জরুরী অবস্থার ইন্দিরা কে?
  • Super Mo | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫১519853
  • না। আরো আগের একজন। মমতার প্রতিটা স্টেপ (এবং গত কয়েকবছরের ঘটনাক্রম) সেই ব্যক্তির (এবং সময়ের) সঙ্গে ওয়ান-টু-ওয়ান ম্যাপ করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন