এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৪২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 178.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩০519788
  • নীতিশ কুমারের বিহার বেশ ভালো ক্লাজ করেছে।
  • kc | 188.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩০519787
  • কেন চীন?
  • kc | 188.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৩519789
  • বাল করেছে। শুধু ক্ষমতার ইকুয়েশনটা অন্য দিকে শিফ্‌ট করেছে।
  • aka | 178.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৯519790
  • মোদীর গুজরাটও ভালো কাজ করেছে। মানুষ মারার জন্য মোদীর শাস্তি হওয়া উচিত? ইয়েস। সে অন্য বিষয়।
  • aka | 178.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪২519791
  • ক্ষমতা তো কোথাও না কোথাও যাবেই। ও নিয়ে ভেবে বিশেষ লাভ নেই। রাস্তাঘাট হল কিনা, হাসপাতাল হচ্ছে কিনা, সিল্প টিল্প হচ্ছে কিনা, প্রশাসন আছে কিনা ইত্যাদি ইত্যাদি।
  • Sibu | 84.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪৮519792
  • না আমি ভাল রাজনৈতিক দল চেয়েছি। চীনের শাসক দলের বিরুদ্ধে ঔদ্ধত্য ও দুর্নীতির অভিযোগ আছে। মোদীর দলের বিরুদ্ধে খুন-জখমের অভিযোগ। প্লাস গুজরাটে লো হিউম্যান ডেভেলপমেন্ট। নীতিশকুমার নিয়েও তো সব কিছু খুশি হবার মত নয়।

    তাহলে কি সরকার পরিকাঠামো আর উন্নয়ন দেখলেই হল? আর ভাল প্রশাসন। কিন্তু এহুলোতেও ১০০ দেওয়ার মত সরকার আছে কি?
  • aka | 178.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৩519793
  • হিউম্যান ডেভলপমেন্ট গুজরাট তো ১১ নংয়ে। ১০০ একটি অলীক কল্পনা। ও কারুর ক্ষেত্রেই হবে না। তাবলে ২ আর ২৫ এর মধ্যে ডিফারেন্স থাকবে না?
  • aranya | 154.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০১519794
  • সিকি খুব ভাল লিখেছে তো। পঃ বঙ্গে কি হয়েছে, মানুষ কি ভাবে ভেবেছে বিভিন্ন সময়ে, এ নিয়ে সিকির বিশ্লেষণ, ধারণার সাথে একমত।
  • kc | 188.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১২519797
  • শিবুদা সে দুর্নীতির অভিযোগ সব ক্ষেত্রেই থাকবে। সেই জন্যই তুলনা চলে আসে। কে অপেক্ষাকৃত কম দুর্নীতিবাজ। আমার চোখে এই সময়ে অল্টার্নেটিভ চীনা পার্টি নয়তো রামকৃষ্ণ মিশন। সিরিয়াসলি।
  • Sibu | 84.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৯519798
  • তাহলে কি ব্যাপারটা এই রকম দাঁড়াল যে অল্টারনেটিভ যা আছে তার মধ্যে তুলনায় ভালটাকে বেছে নেওয়াই হল গে রিয়েল-পলিটিক? অ্যাবসোলিউট ভালর খোঁজে গেলে চাপ আছে।
  • kc | 188.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৪519799
  • শিবুদা, সেটা একরকম দাঁড়ায়। আরএক রকম হচ্ছে যে, যাকে খারাপ মনে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে তুলনায় ভাল থাকার পোটেনশিয়াল যদি দেখি বেশি তাইলে তার মধ্যে ঢুকে ঝাঁকিয়ে নাড়িয়ে [ঃ-)] তার খারাপকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা।

    পসন্দ আপনা আপনা।
  • lcm | 138.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৩519801
  • আর পশ্চিমবঙ্গে মৃত, আর কিছু হবে না - এসব কি কথা!
    সবই তো আছে। কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং-এ এক লাখ সিট আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, নদী আছে, হাইওয়ে আছে, ধান আছে, আলু আছে, টিভিতে বাংলা চ্যানেল আছে, মাল্টিপ্লেক্স আছে, মাল্টিপার্পাস স্কুল আছে, এমনকি - মাল্টিন্যাশনাল আইবিএম,কগনিজ্যান্ট পর্যন্ত আছে - -- ঠিক আছে, না হয় অত চাগ্রি নেই, তাও তো বিহার, অসম, উঃপ্রঃ,ওড়িষা থেকে লোকজন আসা কমে না।
    সব ঠিক হ্যায়। গাড়ী চল রহা হ্যায়। নেই নেই, হবে না, হবে না, বলে মেলা ফ্যাচফ্যাচ কোরো না তো।
  • Sibu | 84.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৩519800
  • কেসি, ঠিক কথা।

    আমার আপত্তি হল এ-ও পারফেক্ট নয়, ও-ও পারফেক্ট নয়। সুতরাং দুই সমান। এই ধরনের যুক্তিতে।
  • সিকি | 132.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৫519802
  • অরিজিৎ, সেই ঘর্মাক্ত স্টেটমেন্ট আমার মনে আছে। বুঝতে পারছো তো এখন, তোমার ভরসার মানুষজন কীভাবে তোমার কাছ থেকেও লুকিয়ে রেখেছিল তাদের আসল মনোভাব?

    মানুষ খুঁজেছিল লেসার ইভিল। তারা যেনেতেনপ্রকারেণ সিপিএমের ছায়া থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। চৌত্রিশ বছরে কোন জায়গায় গিয়ে পৌঁছলে পাতি মানুষও এই রকম ভাবতে পারে, সুব্রত সোমেনের মত (এই নামগুলো মনে ছিল না, হ্যাঁ, ওয়েল নোন এবং ওয়েল ডকুমেন্টেড) বালছালদেরকেও সিপিএমের থেকে শ্রেয় মনে করে, ঠিক কোনখানটায় তাহলে সিপিএম ফেল করেছিল, মানুষের সাথে কানেক্ট করতে, তাদের বিশ্বাসযোগ্য হয়ে উঠতে, এবার তো বোঝা যাচ্ছে? সাধারণ গরীব মানুষ বাঁচত সিপিএমের দয়ায়। যতক্ষণ আমাদের খাতায় তোর নাম লেখা আছে, ততক্ষণ তোর কোনও ক্ষতি হবে না। তুই হকার হ, রিক্সাওলা হ, ব্যান্ডেল স্টেশন রোডে শমীক মুখার্জির বাপ হ। যতক্ষণ আমাদের হ্যাঁ তে হ্যাঁ মেলাচ্ছিস, আমরা আছি। নইলে দেখেছিস তো নন্দীগ্রাম? দেখেছিস তো আরামবাগ? দেখেছিস তো গোঘাট খানাকূল?

    মানুষ এটার থেকে নিষ্কৃতি চেয়েছিল। তোমাদের মত লোককে তারা মিথ্যে বলেছিল, ঢপ দিয়েছিল। কারণ তারা জানত সিপিএম প্রোফাইলিং করে। কোন পাড়া, কোন মহল্লা তৃণমূলকে ভোট দেয়, তাদের গলির রাস্তা বানানো বন্ধ করে দাও, তাদের বাড়ির সামনে ব্লক করে কমিউনিটি হল বানাও, তাদের যেমন ভাবে হোক উত্যক্ত করে মারো। প্রোফাইলিংয়ের কালচার সিপিএমই শুরু করে।

    মানুষ মুক্তি চেয়েছিল। মুক্তি পায় নি। ফুটন্ত কড়াই থেকে আগুনে এসে পড়েছে। পশ্চিমবঙ্গ, রেস্ট ইন পীস।
  • শঙ্খ | 118.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২২519803
  • সিকির লেখাগুলো একঘর হচ্ছে। জোশিলা লেখা।
  • নেতাই | 132.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪১519804
  • জীবন সরলরেখা নয়। রাজনীতিও।
    এক্ষেত্রে একজন সফল বিশ্লেষক তিনি যিনি কেবল ব্যাক ক্যালকুলেশান ই করেন।
    তবে কোন হিসেব সেরা হিসেব আর কে ই বা সঠিক আম আদমির মানসিকতার আসল গতিপথ অনুধাবন করেছেন বলা ভারি শক্ত। সঠিক উত্তর পাঁচ হলেই বলা যায় না ২+৩ থেকে হয়েছে না ৬-১ থেকে হয়েছে।
  • S | 109.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১১519805
  • যাঁরা মোদিকে প্রঃমঃ করতে চাইছেন, এবং কঙ্গকে সরাতে চাইছেন - তাঁরা মনে হয় ব্যাপারটাকে উন্নয়ন আর কোরাপশানের দিক থেকে দেখছেন, শান্তির দুত বলে মনে করে নয়।

    ঠিক তেমনি যখন সিপিএমকে সরানো হয়েছিলো ঔদ্ধত্যের জন্যে, তখন অবশ্যই লোকে তিনোকে নিজেদের পাশের বাড়ির লোক মনে করেছিলো। নিশ্চই তাদের ঔদ্ধত্য কম মনে হয়েছিলো। সেটাই লজিকাল, এবং বাস্তবও তাই মনে হয় - কারণ তখনো তিনোরা সিংহাসনে বসে নি, তখনো রক্তের স্বাদ পায়নি ইত্যাদি। এটা সাধারন লোকের ক্ষেত্রে সত্যি হতে পারে।

    কিন্তু এটা মানা যায়না যে সব বুদ্ধিজীবিরা যাঁরা পরিবত্তনের জন্যে এতো চেঁচালেন, তাঁরা তিনোদের আগে থেকে বুঝতে পারেননি - বেশিরভাগ (মানে অনেকেই) লোকজন আজকে খুব খোশ মেজাজে সরকারী পদে বসে আছে। যদি লোকের কথা ভেবেই টিভি মিছিলে গলা ফাটাতেন - তাহলে এখন পদ গ্রহন না করে তিনোদের অপকর্মের বিরুদ্ধে বললেই তো পারেন। আর যদি রাজনৈতিক আইডিয়া এতো কম হয়, তাহলে মুখ চেপে থাকলেই তো হয় - টিভি স্টুডিও তে বসে চেঁচিয়ে নিজেদের জোকার প্রমান না করলেই ভালো।

    যেমন, কেউ যদি তখন তিনোদের কথা শুনে মেনে নিয়েছিলেন যে হ্যাঁ নন্দীগ্রামে কোনো মাও নেই, তাহলে তাঁদের বোকামির জন্যে কোনো কথা কোনো অভিধানে তৈরি হয়নি।

    ডিঃ তার মানেই কিন্তু এই নয় যে সিপিএম ভালো।
  • শঙ্খ | 118.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০১:২৩519806
  • না না অভিধানে আছে সেই শব্দ। ঐ যে, বোকা বললে অর্ধেক বলা হয়...
  • aranya | 154.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৪৪519808
  • 'সাধারণ গরীব মানুষ বাঁচত সিপিএমের দয়ায়। যতক্ষণ আমাদের খাতায় তোর নাম লেখা আছে, ততক্ষণ তোর কোনও ক্ষতি হবে না। তুই হকার হ, রিক্সাওলা হ, ব্যান্ডেল স্টেশন রোডে শমীক মুখার্জির বাপ হ। যতক্ষণ আমাদের হ্যাঁ তে হ্যাঁ মেলাচ্ছিস, আমরা আছি। নইলে দেখেছিস তো নন্দীগ্রাম?দেখেছিস তো আরামবাগ? দেখেছিস তো গোঘাট খানাকূল?
    '

    'সিপিএম প্রোফাইলিং করে। কোন পাড়া, কোন মহল্লা তৃণমূলকে ভোট দেয়, তাদের গলির রাস্তা বানানো বন্ধ করে দাও, তাদের বাড়ির সামনে ব্লক করে কমিউনিটি হল বানাও, তাদের যেমন ভাবে হোক উত্যক্ত করে মারো। '

    শমীকের এই পর্যবেক্ষণ-গুলো, বলাই বাহুল্য, খুবই ঠিকঠাক মনে হচ্ছে।

    ইন্টারেস্টিংলি, সিপিএম সমর্থক-রা অনেকেই এগুলো মানেন না। কারণটা কি? এই ফেনোমেনন-গুলো আদৌ ছিল না বা নেহাতই নগণ্য ছিল?

    নাকি, তারা প্রকাশ্যে দলের কোন সমালোচনা করতে চান না, যা বলার নিজেদের মধ্যে বলবেন, এরকম কিছু?

    'মানুষ মুক্তি চেয়েছিল। মুক্তি পায় নি। ফুটন্ত কড়াই থেকে আগুনে এসে পড়েছে। ' - সিকির এই লাইনগুলোর সাথেও ১০০% একমত।
  • S | 109.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৫৫519809
  • মুক্তির রেসিপিঃ সিপিএম - ৯০, তিনো - ৯০, কঙ্গ - ৪০, বাকি বাম দল - ৪০, ভাজপা - ২০, বাকিটা নির্দল।

    এরপরে হুল্লাট মারামারি। ফলে, সব নেতা, দাদা, দিদি, ক্যাডার, গুন্ডা অপসারিত। এরপরে কি? জানিনা। আগে এটুকু তো হোক।
  • Mango-Public | 37.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:০০519811
  • অনেক দিন পর, ইচ্ছে করছে তারাপদ রায়ের কয়েকটি পংক্তি ( স্মৃতি থেকে উদ্ধার), আপনাদের সাথে share করতে... অ - কারনেই .......

    _______________________

    [ 'কৌতূহল ' কবিতা থেকে কয়েকটি লাইন ]

    " .... প্রত্যেক কাহিনির তিনটে দিক আছে।

    একটা হল

    তাঁদের দিক, তাঁরা কী বলছেন।

    একটা হল

    তোমার দিক, তুমি কী বলছ।

    আর তৃতীয় দিকটা হল

    আসল কথাটা কী,

    সত্যি সত্যি কী হয়েছিল।

    বলাবাহুল্য,

    এই তৃতীয় দিকে প্রক্রিয়ার ব্যাপারটা

    তুমিও পছন্দ করো না

    তাঁরাও পছন্দ করেন না।

    ____________________

    আর একটা কবিতার অংশ :

    "........... চিয়ার্স। ।

    অন্যের ভালমন্দের খোঁজখবর নিতে নিতে

    আমাদের নিজেদের আর কোনও

    খোঁজখবর করার অবকাশ রইল না।

    একটা জীবন চলে গেল নিজের যকৃৎ নষ্ঠ করে

    অন্যের স্বাস্থ্য পান করতে করতে।

    চিয়ার্স .."

    ___________________________________

    অলম্ ইতি
  • aranya | 154.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:০০519810
  • 'সুজন চক্রবর্তী সুমনকে হাসপাতালে দেখতে গেছিলেন - এটা সাধারণ সৌজন্য - ঘটনাটা সুমনকে অ্যাফেক্ট করে থাকতে পারে, আমার কাছে আশ্চর্য্য মনে হয়নি, কারণ সুজনদা/শমীকদা-দের আমি সেই নব্বইয়ের দশক থেকে চিনি। ' - সুপার মো লিখেছেন।

    ২০০৯ লোকসভা নির্বাচনে সুজন চক্রবর্তী সুমনের বিরুদ্ধে লড়েন। ইলেক্শনের আগে যাদবপুর কেন্দ্রের বাড়ীতে বাড়ীতে সুমনে নামে কুৎসা করে লিফলেট বিলি করা হয়। সুমন কেন মুসলমান হলেন, তিনি যখন যাদবপুরে ছাত্র ছিলেন তখন থেকে শুরু করে আজ অব্দি তার কটা বিয়ে, এই সব রাজনীতি ও সমাজের জন্য 'অতীব মূল্যবান' সব ইস্যু নিয়ে টিভি প্রোগ্রাম করে সিপিএমের টিভি চ্যানেল, সেই প্রোগ্রামের নাম ছিল 'কীর্তিমান কবীর সুমন', এখনও ইউটিউবে পাওয়া যায়।

    ভালমানুষ সুজন-দা বোধহয় তার নির্বাচন কর্মীদের খিস্তি-সম্বলিত লিফলেট বিতরণ বা দলের প্রশ্রয়ে চরিত্র-হননকারী টিভি প্রোগ্রাম - এ সব কিছুই জানতেন না !!!
  • Blank | 69.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:১৩519813
  • যাদবপুর কেন্দ্র আর যাদবপুর জায়গাটা এক নয়। যাদবপুর কেন্দ্রের কোথায় কোথায় ঐ লিফলেট বিলি করা হয়েছে জানিনা। যাদবপুরে হতে পারে, বা পাতি ঢপ হতে পারে। এদিকে তো কোথাও ওসব দেখিনি।
    তবে ঐ সুমনের মতন পাবলিক কে সাপোর্ট করে কিস্যু বলতেও ইচ্ছে করে না। টাকা পয়সার ভাগ পায় নি হয়তো ঠিক ঠাক।
  • কল্লোল | 125.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:২৩519814
  • এটা লিফলেটের চেয়ে কম কি?
  • Blank | 69.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩০519815
  • এতবার বদলেছে তাতো জানতাম না। আগে দেখিনি এটা। লোকটা আজন্মই ধান্দাবাজ ছিল তার মানে।
  • aranya | 154.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৪১519816
  • ব্ল্যাঙ্কি, তোমার হয়ত মনে নেই, লিফলেটের ব্যাপারটা তখন মিডিয়ায় বেশ প্রমিনেন্টলি-ই এসেছিল, গুরুতেও এনিয়ে লেখালেখি হয়েছিল।

    তোমার মনে হয় সুমন ধান্দাবাজ, টাকা পয়সার ভাগ পায় নি ঠিকঠাক। আমার মনে হয় ভারতে আদিবাসীদের জন্য যে কজন হাতে গোনা নির্বাচিত সাংসদ লড়ছেন, সুমন তাদের মধ্যে একজন, হয়্ত একমাত্র জন।

    সুমন সম্বন্ধে তুমি, আমি দুজনেই হয়ত কিছুটা ঠিক, কিছুটা ভুল। কিন্তু সিপিএমের যে মেশিনারী এই চরিত্রহনন-গুলো করে - সুমন তো একা এর ভিক্টিম নন, অতীতে আরও অনেকের বিরুদ্ধেই এটা হয়েছে, তার প্রতিবাদ, সমালোচনা তো দরকার।
  • Blank | 69.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৪৬519817
  • যে কোনো রাজনৈতিক ব্যাক্তিত্তের পার্সোনাল লাইফ সামনে আসা উচিৎ। এতো গান বা গল্প লেখা নয়। পার্সোনাল লাইফ থেকেই একজন নেতার চিন্তা ভাবনার আইডিয়া করা যায়। সুমনের ক্ষেত্রে তো ব্যপারটা একদম পরিষ্কার যে সুমন পার্সোনাল লাইফে যেমন ডিগবাজি খায় রাজনৈতিক লাইফেও তাই।
    আর ভারতের আদিবাসী দের জন্য সুমন ঠিক কি কি লড়েছেন? গীটার নিয়ে গান টান গেয়ে আর চারটি মিছিলে কথা তো অনেক হলো। যদ্দুর জানি অলচিকি ভাষায় পড়াশুনো ইত্যাদি বামেদের অবদান। অমনি সুমন মার্কা ঢপের অবদান নয়, যেগুলো মাপা যায় না।
  • কল্লোল | 125.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫০519819
  • কিন্তু ঐ যে সুজনের সৌজন্য, সে ঢপটা বোঝা গেলো কি? পাল্টি খেতে কেউই কম নয়। চেনা গেলো কি সুজন-দুর্জনদের?
  • aranya | 154.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৩৭519820
  • না মানে ঐ অপারেশন গ্রীন হান্ট বন্ধ করার জন্য বলেন, সালওয়া জুড়ুমের বিরুদ্ধে বলেন, এই সব আর কি। আর কোন এমপি তো এসবের বিরোধিতা করেন না। তুচ্ছ গান টানের কথা নয় ছেড়েই দিলাম ..

    যে কোনো রাজনৈতিক ব্যাক্তি তার পার্সোনাল লাইফে কটা বিয়ে করেছেন - ১টা না ৫টা, ধর্ম পরিবর্তন করেছেন কিনা - এগুলো ও সামনে আসা উচিত !!! ভাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন