এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৩366542
  • বাংলাতে গতবার কিশোর ভারতীতে একখান কাট-পেস্ট সাই ফাই পড়েছিলাম। উফ্ফ্ফ সে কি কান্ড রে ভাই! নেপোলিয়ন, ফ্যারাও খুফু, তিনোমুল নেতা- কে নেই সেখানে! ভিনগ্রহীরাও সব মিশে আছে। সে এক অদ্ভুত বিচ্ছিরি ভজঘট! শেষে আমরা নাম দিলাম নেপোখুফুমুলোর গল্প। ঃ-)
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৯366535
  • এই আগের পোস্ত ঋতের পোস্টের জন্য। ঃ-)
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৯366536
  • হ্যাঁ লক হয় না। ওটা ভুল। সিবি লিঙ্ক দিল, তাতেই জানলাম।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৯366537
  • কী বুদ্ধি!!!
    ঃ-)
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৯366538
  • আমি রেডি প্লেয়ার ওয়ান পড়ে শেষ করলাম। এর থেকে খারাপ সায়েন্স ফিকশন কিছু হতে পারে না। জাস্ট হাবিজাবি বললেও কম বলা হয়। যা হয় আর কি, লেখক দুহাজার চুরাশিতে না কতয় একটা পৌঁছেছেন, কিন্তু তখন ওয়ার্ল্ড ক্যামন হবে সেই আইডিয়া নেই, ফলে জোরজবরদস্তি প্লটকে উনিশশো আশির ভিডিও গেমের দুনিয়ায় এনে ফেলেছেন। এদিকে ভিডিও গেম বলতে বোঝেন স্রেফ জয়স্টিক। সম্ভবতঃ ইনি এইসব খেলেই বড়ো হয়েচেন, ফলে এইটুকুতেই কম্ফর্টেবল। কিন্তু আশির ভিডিও গেম মানে জাস্ট আটারি আটশো না। সাইবারপাঙ্ক মুভমেন্ট। ডেমো মুভমেন্টের শুরু। যেহেতু এর অনেকটাই হয়েচে ইউরোপে, ফলে বোধহয় লেখক জানতেন না, তাই লেখাতেও আসেনি। এর কারণ অস্বাভাবিক কিছু নয়, কারণ আমেরিকার বাইরে পৃথিবীর অস্তিত্ত্ব নেই। এ লেখা আসলে, কিছু ভিডিও গেমের অতি বোরিং স্মৃতি রোমন্থন টাইপ আর ট্রিভিয়া, পুজো এলেই ব্যাপারটা আমাদের কাছে যেমন 'সেইসব আনন্দমেলা' হয়ে যায়, হি হি হি সেইরম...কিছু হ্যাপ থেকে আমদানী, কিছু মেট্রিক্স থেকে ধার করা, এইসব করে ঘ্যাঁট মতন হয়েছে। যত্তসব। স্পিলবার্গ সিনেমা বানাচ্চে শুনলাম, তা কি আর করা যাবে। অলিভিয়া কুক থাকবেন, এই যা আশার কথা।
  • Rit | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৫366534
  • মোদিজী বললেন গরীবীর বিরুদ্ধে যুদ্ধ। আর সেটা নিয়ে পাকিস্তানের সাথে কম্পিটিশন। নাহ সত্যি, অ্যাটম বম্ব একটা ভালো জিনিস। ভাগ্গিস আছে। তাই আর যুদ্ধ হয় না। তৃতীয় বিশ্বযুদ্ধ আর হবেও না।
  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:২০366533
  • আজকে রিলায়েন্স স্টোরে গেছিলাম জিও সিমের খোঁজে, কিন্তু পেলাম না। তবে বলল যে কোন ফোরজি এনাবলড স্লটে ইউস করা যাবে, স্লটটা লক করে দেবে তাও না। মানে পরে আবার অন্য সিম ব্যবহার করা যাবে।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:১০366532
  • সুরজকুন্ডে মাঘমাসে মেলা হয়। একমাসব্যপী। দারুণ সব হস্তশিল্প ইত্যাদি পাওয়া যায়। সাদার ওপরে এমব্রয়ডারী করে ফরিং ইত্যাদি করা একটা শার্ট কিনেছিলাম ২০০৫ এ ১৩০ টাকা দিয়ে। সেটা এখনও দিব্বি পরি, কিচ্ছুটি হয় নি।
  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৬366531
  • ওনার নাম টোনি সেটা এই প্রথম জানলাম। উনি যে এর আগেও সিনেমা করেছেন সেটাও এই প্রথম জানলাম। প্রযোজক শুজিত। আর টিমে গুচ্ছ বাঙালি।

    চরিত্রগুলো বেশ খানিক বাস্তবসম্মত হয়েছে, স্পেশালি ঐ রাজপাল (নাকি রাজদীপ, কী নাম যেন?), আর তার সেই বন্ধু - যে ঘটনার রাতে ওদের সাথে ছিলই না, মীনল, অ্যান্ড্রিয়া, ফলক, সকলেই বেশ বাস্তবসম্মত। অবাস্তব লেগেছে একমাত্র বুড়ো বচ্চনকে। ঐ মেলো-তে ভরপুর।

    স্পেশালি ঐ সর্দারজি বাড়িওলা। এক্কেবারে বাস্তব। এই রকমের "মকান-মালিক" আমি নিজেই দেখেছি একাধিক। আদ্যোপান্ত ভালো লোক। এনাকে সিনেমার সেকেন্ড হাফে দেখাই গেল না, অথচ প্রসিডিংসে এনাকেই তো দেখাবার কথা ছিল, অন্তত একবার হলেও, যখন মেয়েদের "চরিত্র" নির্মাণ করা হচ্ছে।

    মমতাশংকর কেন যে এলেন, কেনই যে গেলেন, কিসুই বোঝা গেল না।

    ধৃতিমান দিন দিন অসহ্য হয়ে যাচ্ছেন, গলা কাঁপিয়ে যাচ্ছেতাই। আর দেখে মনে হল উনি ডিসিশন আগেই নিয়ে নিয়েছিলেন, বুড়ো বচ্চনের বক্তব্য শোনার জন্যই অপেক্ষা করছিলেন।

    ছেলেদের লইয়ারের যুক্তিজাল কী ভুলভাল, মানে শুনে আমারই মনে হচ্ছিল খিল্লি করি, গুচ্ছ গুচ্ছ অ্যাজাম্পশনে ভরপুর। যেখানে একজন ছেলের বাবা এত বড় রাজনৈতিক নেতা, তারা এমন ভুলভাল উকিল ধরল কী করে? উকিল তো নিতান্তই কমিক রিলিফ লাগছিল। তবে হ্যাঁ, সেই উকিলও বাস্তবসম্মত।

    দারুণ অভিনয় সূরজকুণ্ড থানার মহিলা এসএইচও। ঠেঁট হরিয়ানভি উচ্চারণে দারুণ করেচ্নেন চরিত্রটা, এবং কাঠগড়ায় দাঁড়িয়ে ওই রকম বোকা বোকা হেসে নিজের বক্তব্যকে ডিফেন্ড করে যাওয়া, টু গুড।

    (যাঁরা দিল্লির ম্যাপ জানেন না, তাঁদের জন্য, সূরজকুন্ড দিল্লির বদরপুর এলাকার পাশেই, বদরপুর বর্ডারের পাশে, ফরিদাবাদে। হরিয়ানা। এখানে বেশ কিছু রিসর্ট হোটেল ইত্যাদি আছে।)
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৮366530
  • মেলোড্রামা খারাপ কেন? আমার তো দিব্য লাগে, অযান্ত্রিকের কালি ব্যানার্জ্জী খাসা।

    আবার সময় বিশেষে মাপা অভিনয়ও ভালো লাগে।
  • avi | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪০366529
  • টোনিবাবু একবার "খুদা কে লিয়ে" দেখে নিতে পারতেন। ভারতীয় উপমহাদেশে সামাজিক নির্মাণের বিরুদ্ধে কোর্টরুমে অন্যভাবেও উপস্থাপনা সম্ভব, মানে মেলোয় না চুবিয়েও, সেটা দেখা যেত। ঐ সিনেমায় নাসিরের গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল কাঁপিয়ে দেওয়ার মত।
  • avi | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৫366528
  • না না, অত স্লো নয় এটা। এমনিতে প্রথম হাফটা ভালোই লাগছিল। তারপর কোর্ট শুরু হতেই কেমন একটা হয়ে গেল।
  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩১366527
  • এবাবা তাই তো মহালয়া তো শুক্কুরবার!!! এহ ভেবেছিলাম সকালবেলা মহালয়ার গান টান শুনে বেরোলে আরো মজা হবে। যাগ্গে।
  • 4z | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৮366526
  • হাই ফাইভ কেসিদা
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৭366525
  • এইমাত্তর বাড়ি ফিরলাম।ফিরিজে একটি ঘিয়া ও আধকিলো চিকেন (কাঁচা)ছাড়া কিছু নাই।

    জীবন অনিত্য।
  • Kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৫366524
  • মহালয়া শুক্কুরবার।
    পিংক দেখতে যাওয়ার টেইম নাই।কেউ গপ্পোটি বলে দিন্না কেনো।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৬366523
  • হ্যাঁ, উল্টো বলেছিলাম। শুজিত প্রযোজক।

    টোনিবাউর সিনেমা দেখার রিস্ক নেওয়া গেল না। সে যতই হইচই হোক।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৩366522
  • মহালয়া শুক্রবার না ?
  • pi Tl | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:০২366521
  • টোনি তো পরিচালক জানি।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:০০366520
  • এঃ।।পিন্ক দেখে কিছুটা হতাশ। শেষে এমন মেলোড্রামা কেন ? বচ্চনকে এতটা নাটকীয়ভাবে নায়ক না বানালেই চলছিল না ?
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৮366519
  • টোনিবাউ প্রযোজক মনে হয় এখানে, তাই না? শুজিতের সিনেমা।
  • Rit | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৭366518
  • কিন্তু টোনিবাবুর সিনেমা, বসে দেখা গেলো? মানে বাংলাগুলো তো একটাও পুরোটা দেখা যায় নি। অপরাজিতা তুমি বলে একটা জালি সিনেমা দেখতে বসেছিলাম। সানফ্রান্সিস্কোর মত পিকচারেস্ক শহরে ও শুধু ইনডোর শ্যুট করেছেন! সে কি স্লো!

    এটাতে স্পিড বাড়িয়েছেন?
  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫১366517
  • পিঙ্ক দেখে আসার একদিন পরে, ইনিশিয়াল অভিঘাতটা কেটে যাবার পরে এখন যখন পেছন ফিরে চিন্তা করছি, বুঝতে পারছি সিনেমাটায় যুক্তিপরম্পরার বড়ই অভাব। অনেক লুপহোলস আছে। অভিনয়ের গুণে তখন ভালো লেগে গেছিল। পরে বুঝছি, সিনেমাটা বেসিকালি এই টিপিকাল ফিউডালিজম নর্থ ইন্ডিয়ান মেন্টালিটি ইত্যাদি নিয়ে খিল্লি পরপর জুড়ে একটা ঘ্যাঁট তৈরি হয়েছে। সিনেমা হয়ে ওঠে নি সেই অর্থে।
  • kc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৯366516
  • ফোজ্জি, হাই ফাইভ।
  • avi | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৯366515
  • পিঙ্ক দেখলাম। কনটেন্ট ভালো। কিন্তু কোর্টের ব্যাপারটা খুব ঝুল লাগলো। স্টেট ভার্সেস মিনাল অরোরার কেসে ওরকম ফরিয়াদীদের সাজা ঘোষণা হয় নাকি? ডিরেক্ট আর ক্রস এগজামিনের পর্যায়ক্রম পোষালো না। অনেকটা চণ্ডীমণ্ডপ বিচারসভা টাইপের লাগলো। তবে কাস্টিং, অ্যাক্টিং, টিপিক্যাল দিল্লী আর্কেটাইপ লাজবাব।
  • Rit | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৪366514
  • ২০১৩ এর ডিসেম্বরে।

  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২১366513
  • মোল্লেম ন্যাশনাল পার্ক আর দুধসাগর একসাথে ঘোরার ইচ্ছে আছে।
  • Rit | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৩366512
  • দুধসাগর জলপ্রপাত খুব সুন্দর।
  • b | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১১366511
  • শুনেছি দুধসাগর ফলসের নিচটা, যেখানে একটা প্রাকৃতিক কুন্ড হয়ে আছে, সে জায়গাটা বড়ই সুন্দর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত