এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫১366060
  • লিয়ান্ডার-রা তো অসাধারণ খেলেছে, ভাগ্য সহায় থাকলে হয়ত জিতেও যেতে পারত।
    গর্ব হয়, ৪৩-এও এমন নেট গেম, জাস্ট ভাবা যায় না
  • b | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫০366059
  • সারস্বত পড়েছি। আবাপ-র বাপের নাম ভুলিয়ে দিয়েছেন। হনুবাবু খুশি হবেন।
  • Robu | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৩366058
  • এদের মনোমালিন্যেরও কোনো ছিরি নাই। কোথায় হবে সার্ত্রে ভার্সেস কামু, তা না, আমি ছোটোগল্প, তুই মেলোড্রামা, আপনি মুচলেকা, ও কালিপুজো - যত্তসব!
  • cb | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৭366057
  • ডিডিদা কাল নামিয়েছি
  • Btatin | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:১১366056
  • বিমল করের সাথে সুনীলের মন কষাকষি ও পড়লাম।

    তখন বিমল বাবু দেশের ছোটগল্পের বিভাগ দেখেন।সুনীল মেনলি লিখতেন।তা উনি এক গল্প লিখে নিয়ে এলে বিমল বাবু নাকি বলেন " বেশ তো কবিতা লিখছিলে, আবার গল্প কেন?"

    যদিও বাদল বাবু লিখেছেন উনি হয়তো মজা করেই বলেছিলেন তবে সুনীল একদম দিল পে নিয়ে নিয়েছিলেন
  • aranya | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৩366055
  • আমার আছে ডিডি-দা, সারস্বত :-)
  • Bratin | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১১:০১366054
  • ভানু বাবু র বই টার উল্লেখ পেলাম।

    পড়তে হবে।
  • dd | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৮366053
  • দুটি জিনিস আপনেদের জ্ঞাতার্থে লিখি।

    এক, আপনেরা বুদ্ধদেব গুহের "সরস্বত" পড়েছেন? না পড়ে থাকলে অতি অবশ্যই পড়বেন। ক্ষী হিংসুটে ল্যাখা, চিন্তাও কত্তে পারবেন্না। বেশীর ভাগটা সুনীল গাংগুলির এগেইন্স্টে। আর প্রত্যেকেরই নাম ধাম নিয়ে। অ্যাতো ভালো জমাটি পিএন পিসি যে পড়তে গিয়ে আপনেদের চোক্ষে জল আসবে। হাতে রুমাল নিয়ে ঝাঁ করে পড়ে ফেলুন তো।

    দুই, বাদল বসুর "পিওন থেকে প্রকাশক"এর কয়েকটি কিস্তি নেটে পাওয়া যায়। পড়েওছি। কিন্তু পুরোটা কি আছে? কেউ"নামিয়েছেন"? জানাবেন তো।
  • aranya | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৭366052
  • হ্যাঁ, খুবই আনন্দ পেয়েছি ওটা পড়ে
  • cb | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৪366051
  • ওটা দারুণ বই অরণ্যদা। ভানুবাবুর লেখা, একেবারে প্রামাণ্য গ্রন্থ যাকে বলে
  • aranya | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৯366050
  • 'কলেজ স্ট্রীটে সত্তর বছর' নামে সবিতেন্দ্র্নাথ রায়-এর বই আছে, দু খন্ডে, মিত্র ঘোষ থেকে বেরোন - সেটাও খুব ভাল।
    বাদল বাবু যে সময়্টা নিয়ে লিখেছেন, তার কিছুটা আগের সময়কাল নিয়ে লেখা
  • cb | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৩366049
  • তবে হনুদা খুব খচে যাবে, আবাপর পোচুর সুখ্যাত আছে :-)
  • Bratin | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৬366048
  • অনেক অজানা তথ্য পাচ্ছি সিবি। যেমন শক্তি একই কবিতা বিভিন্ন কাব্রগ্রন্থে ইচ্ছা করে চালিয়ে দিতেম সুনীল কোন দিন এটা করেন মি।

    প্রথম সমগ্র করার আইডিয়া রমাপদ চৌধুরী র।ইট ওয়াজ অ গ্রান্ড সাকসেস।
  • cb | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৬366047
  • বাদল বাবু আপাদমস্তক ভদ্রলোক। জয় গোঁসাই সম্বন্ধে (লেখা নয়, মানুষ হিসেবে) ওনার আনফ্ল্যাটারিং ভিউও চরম ভদ্রতায় লিখেছেন

    সেম উইথ তসলিমা
  • aranya | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪২366046
  • শান্তনু, ১৬০ উত্তর করা ছেলেটি আমার ভাইপো-র বন্ধু। রেজাল্ট বেরোনোর আগে ভাইপো-কে বলেছিল ১৬০ মত উত্তর করেছে। ১১০০ র‌্যাংক আসে। হাইকোর্টের অর্ডারে পরে যখন মার্কস পাবলিশড হল ১৮২, তখন জিজ্ঞেস করায় বলে ১৮২-ই উত্তর দিয়েছিলাম। এদের পারিবারের সাথে পরিচয় নেই, টাকা কেউ দিয়ে থাকলেও বলবে না, ধরে নেওয়া যায়।

    অন্য মেয়েটি, যে ১৮০ আনসার করে ১৯৫ পেয়েছে, তাদের পরিবার-কে চিনি। সবাই কনফিউজড, কীভাবে নম্বর বাড়ল। যেটা হয়েছে বলে মনে হয় - কিছু ছাত্র টাকা দিয়ে বা প্রভাব খাটিয়ে ভাল র‌্যংক জোগাড় করেছে - র‌্যাংকের সাথে মার্কস-এর সাযুজ্য রাখতে, মার্কস বাড়াতে হয়েছে এবং শুধু তাদের নয়, আরও অনেকের (যারা কোন স্ক্যামে যুক্ত নয়), তাদেরও মার্কস বাড়াতে হয়েছে, যেহেতু কোর্টের আদেশে র‌্যাংক পাওয়া সবারই নম্বর প্রকাশ করতে হবে। কেউ কারও চেয়ে কম নম্বর পেয়ে, হায়ার র‌্যাংক পেল, এটা তো দেখান যাবে না।

    স্ক্যাম যে হয়েছে, সেটা সুপ্রীম কোর্ট-ও মেনে নিয়েছে এবং যেহেতু হাইকোর্টে এখনও বেঙ্গল মেডিকাল জয়েন্ট নিয়ে কেস চলছে (২৩ তারিখ বোধহয় নেক্সট হিয়ারিং), তাই হাইকোর্ট-কে এ নিয়ে কিছু নির্দেশ দিয়েছে।

    -এর বাইরে আমি আর কিছু জানি না। পঃ বঙ্গের বাইরে থাকলেও রাজ্য-টাকে, রাজ্যের মানুষদের ভালবাসি। এত করাপশন - নারদা-র ভিডিওয় মন্ত্রীরা হাত পেতে টাকা নিচ্ছেন, তার পরেও তাদের কোন শাস্তি হয় না, তাদের দল বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে, শিক্ষা বিশেষতঃ চিকিৎসর মত অত গুরুত্বপূর্ণ ক্ষেত্র - তাতেও করাপশন - এসব দেখে ফ্রাস্ট্রেশন থেকে কাল গুরুতে কিছু লিখেছিলাম। অবশ্যই কোন অভিযোগ প্রমাণ করা আমার পক্ষে সম্ভব নয়। কেউ কম উত্তর করে, বেশি মার্কস পেলে কখনো ই কোর্টে সেটা স্বীকার করবে ন, তাই না? অত সত্যবাদিতা প্রত্যাশিত নয়।

    সুপ্রেমে কোর্ট যদি সিবিআই তদম্ত করায়, খুবই খুশী হব। দেখা যাক।
  • dd | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৩366045
  • আশাকরি লরেনবাবুর আবির্ভাব দিবস আপনেরা যথোচিত শ্রদ্ধার সাথেই পালন করেছেন।

    ভাগ্যক্রমে আমারও একটি নধর চীনা খ্যাঁটের প্রাপ্তিযোগ ঘটে। ফলে ভক্তি রসে আমার কোনো খামতি হয় নি।

    ভেবেছিলেম সুধীজনেরা "হে লরেন" করে শ্রদ্ধাঞ্জলির সনেটগুচ্ছ পোস্ট করবেন হেথায়। কিন্তু কই, ত্যামন কিসুই তো দেখছি না।
  • Bratin | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৭366044
  • ওনার সাথে তোমার ব্যাটেবলে কী করে হলো যো দি।

    কোন অনুষ্ঠান উপলক্ষ্যে নাকি?
  • Bratin | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৫366043
  • আটোজ ☺☺

    তখন আবাপ র বাইরে লেখা নিষেধ ছিল তাই অন্য জায়গায় লিখলে "ভ্রমর" নামে লিখতেন
  • ranjan roy | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৮366042
  • আকাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।
    ভাল থাকুন ও নতুন নতুন আলোচনায় আমাদের উসকে দিন।
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০৪:৩০366041
  • মাতৃদত্ত ও হতে পারে। ঃ-)
  • কুমড়ো | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫২366040
  • ঠিক। সমরেশ যে ছদ্মনাম তা জানতাম না। খুব সম্ভবত বিশে অগস্ট ১৯৮৫ তে ওঁর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল। বলেছিলেন ওঁর তিননম্বর ছদ্মনামটা গেস করতে। পারিনি।
  • Bratin | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৫366039
  • না সমরেশ,কালকূট আর ভ্রমর।তিন তেই ছদ্ম নাম।

    পিতৃদত্ত নাম নাকি সুরথ।

    তারপরে উনি দুই বোন কে বিয়ে করেছিলেন।সেই বোনে দের মধ্যে নাকি সদ্ভাব ই ছিল কী চাপ জীবনে
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৯366038
  • অতি কূট উত্তর
  • blank | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:১২366037
  • কালকুট
  • Bratin | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫০366036
  • সমরেশ বসু র পিতৃদত্ত নাম কী ছিল?
  • Bratin | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৫366035
  • সেদিন একটা দারুন এনকারেজিং স্ট্যাট দেখলাম ই টি তে।

    উদ্বৃত্ত বিদ্যুত উৎপাদনে দেশে প্রথম ত্রিপুরা
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৪366034
  • আকাদা হ্যাবাড্ডে
  • Abhyu | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২৬366033
  • হ্যাপি বাড্ডে আকাদা।
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১৪366032
  • সকলকে থ্যান্কু।
  • Ekak | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৭366031
  • খাবার সময় অত কার মাথা ভাবতে নাই :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত