এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৩365490
  • কিন্তু একই বেঞ্চে সিপিএম আর অ্যান্টি সিপিএম।

    এক্কেবারে পুঁদেচ্চরী অবস্থা যাকে বলে আর কী
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩২365489
  • ঘেঁটো?
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩০365488
  • বেঞ্চে জায়্গা নেই, তাই দাঁড়িয়েই ঘেঁটো বানানো ঐ দই খাওয়া খাওয়ি চলছে। কমরেড পড়া করুন।
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৬365487
  • পাঁচটা পরে লিখেছি পরিধান অর্থে, একটা তার মধ্যে ভুলক্রমে পড়ে। সেইটাই চোখে লাগলে তাকে এলিটিজম বলি কী করে, কেরাণিবৃত্তি বলতে পারি বড়োজোর :P
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৩365485
  • ইউ মিন সিপুএমেরা এখন বেঞ্চে আছে?
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৩365486
  • ইউ মিন সিপুএমেরা এখন বেঞ্চে আছে?
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২০365484
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৯365483
  • সিপিএমরা অ্যান্টি সিপিএমদের এগেইনস্টে ঘেঁটো তৈরী করছে সাপুইতে। ধুতি পরে নাকি হাফপ্যান্ট? প্রণাম টনাম চলছে নাকি শুধুই হুস্কিল, জানতে সঙ্গে থাকুন। পারলে সাপুই ঘুরেও আসতে পারেন, আঁখো দেখা হাল পাওয়া যাবে।
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১365482
  • ছোটবেলায় ঐরকম একজন জেঠিমা কী এক পরবে আমাকে নেমন্তন্ন করে খাইয়ে দুম করে আমাকে প্রণাম করে ফেলেছিলেন। সেই যে ঘেন্না জন্মে গেল, ঈশানের মতই আমি আজ পর্যন্ত সেই শক থেকে বেরোতে পারি নি। কখনো কাউকে পায়ে হাত দিতে দিই নি আজ পর্যন্ত।
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৮365481
  • দাদারা, ধুতি, স্যুট, টাই - কেউ পড়ে না, 'পরে'। এলিটিজম বলুন যা খুশি বলুন - এই রেঞ্জের অশুদ্ধ বাংলা লিখবেন না প্লিজ।
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৫365480
  • ওহো পাই কে নয়।

    পাই যার লেখা শেয়ার করেচে তাকে।সরি ফর দ্য কনফিউসন
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৪365479
  • তবে ব্যাঙ্গালোরে কিছু জিনিস কম। যেমন, পোশাক নিয়ে ঝামেলা নেই। হাফপ্যান্ট -শর্টস -লোফার পরে কলকাতার অনেক রেস্টুরেন্ট এলেও করবেনা। ব্যাঙ্গালোরে সমস্যা না। আনঝাপ্পার এর মতো বেশ নামকরা রেস্টুরেন্ট ও বহু লোক দুপুরে লাঞ্চ করতে যান যারা কেও সুট বুট পরা নয়। আসলে কিছু ব্যাপার আছে। কলকাতায় পোশাক চয়েস বলুন বা লুকস এগুলো খুব খুব সংকীর্ণ। কাজেই দাগিয়ে দেওয়া সোজা। এখানে তো ধুতি পরে ঘোরা কমন। শপিং মলে চটি কমন। বিচিত্র পোশাক চলে। কাজেই দাগানো একটু কঠিন।
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০২365478
  • শালা দুটো সিপিএম র কেউ আমাকে আড্ডায়
    ডাকলো না অ্যান্টি সিপিএম হবার অপরাধে।

    ঠিকাছে ঠিকাছে
    ☺☺
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৯365476
  • সেতো আছেই। এবং পেশাগত ভাবেও আছে। ঘেটো আছে। কেও যদি ভাবে দুকলম ইঞ্জিরি বলে বা শার্ট গুঁজে পরতে শিখে সর্বত্র যাওয়ার ছাড়পত্র মিললো, তাও নয়। টিপিকাল মাড়োয়ারি বা গুজ্জু ঘেটোতে একজন মাত্র ওরকম হয়ে ঢুকলেই টের পাবে গেজিং কী জিনিস। বারবার বুঝিয়ে দেবে তুমি হচ্ছো "ভোদরোলোক" মানে মুখে যেটা বলবেনা যে তুমি একটি নিখাগী মাল যে আমার মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে দোস্তি পাতিয়ে পার্টিতে এসে জুটেছো। ফিরবে তো সেই ভাড়ার গাড়িতে।

    স্যুট ও টাই পড়ে যাওয়ার কারণে কফি হাউসে কম আওয়াজ খেয়েছি ? ওখানে কিন্তু একটু পুরোনো কাটিং এর কোট পরে যাওয়া চলে। কিন্তু আমরা দুজন মিলে টিপিকাল বিজনেস ব্লেজার আর টাই পরে যাওয়াতে বিস্তর গেজিং হয়েছিল। তারপর থেকে ইচ্ছে করে কাজের পর ওই পরেই চলে যেতুম। পার্থক্য একটাই যে এই লেভেলের লোকগুলো মক্যাম্বোর মতো ঘাড় ধরে বের করে দেয়না, নিজেদের টেবিলে বসে নানান থিওরি বের করে আজকাল কারা সব আসছেঃ ইত্যাদি।

    পেশা -অর্থনৈতিক ক্ষমতা -সামাজিক প্রতিপত্তি এইসব মিলিয়ে শয়ে শয়ে ঘেটো আছে। ওরকম ঘেটো ভেঙে দেওয়া সম্ভব বলেও মনে হয়না। কেওই নিজেদের ঘেটোতে অন্য ঘেটোর লোক পছন্দ করেনা। এটা আমি অনেকদিন ধরে একই পাড়ার আলাদা আলাদা কুকুরদের স্টাডি করেও দেখেছি। ওদের ও ঘেটো -সাবঘেটো আছে। যে মাল্টা রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রথম ঘেউ টা করে ও গিয়ে সোজা বারান্দায় ঘুমানো হোন্দলের জায়গায় গা গড়ালে....... খেঁকিয়ে তেড়ে আসবে আর চারটে কুত্তা। সেম প্যাক হলেও।
  • Alcyoneus | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৯365477
  • মোক্যাম্বো নাকি আজ অবধি সোশ্যাল মিডিয়াতে ছিলো না - ফেবু তে একটা স্টেটমেন্ট দিয়েছে - অ্যাপারেন্টলি কালকের ঝুটঝামেলার পরেই খোলা। তাহলে দাঁড়ায় যে কালকের অ্যাকাউন্টগুলো ফেক (সেটা কালকেই অনেকে সন্দেহ করেছিলো)। কিন্তু কেন?
  • ঈশান | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৮365475
  • তেমন পারেফেক্ট বাজার হলে হতেও পারে। কিন্তু আপাতত কোনো চিহ্ন দেখিনা। এই আম্রিকাতে উত্তর ও দক্ষিণ ভারতীয়রা দলে দলে নিরামিশাষী, উইকেন্ডে "মান্দির"এ যায়। এবং চাদ্দিকে শুধু "জেন্টলমেন" দের ভিড়। দিল্লি, বেঙ্গালুরুতেও হাইলি এইরকমই। সংস্কৃতির বিভেদকে সঙ্গে নিয়েই আমরা বাজারে ঢুকি।

    প্রসঙ্গত বাংলাদেশী মুসলিম আর পশ্চিমবঙ্গীয় উচ্চবর্ণ হিন্দুদেরও কীরকম একটা জল অচল সম্পর্ক দেখি। বড় শহর টহরে হয়তো একটু আলাদা। কিন্তু বাকি সর্বত্র, এইরকমই। বাজার কিসুই লেভেল করেনি। পরবর্তী প্রজন্মে সংস্কৃতি এবং জাতিগত চিহ্নগুলো মুছে গেলে সম্ভবত পাল্টায়। কিন্তু তারা তো আর বাঙালি কিংবা তামিল কিসুই থাকেনা। ফলে ঝুম্পা লাহিড়িরা হিসেবের বাইরে।
  • π | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৬365474
  • অ্যাঁ ! কে ??
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৪365473
  • মরেচে এই মার্কেটে পাই কে কেউ একজন জেঠু
    বলে ডেকেছে☺☺
  • cm | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৮365472
  • বাজারকে ভুলে যাবেননা, পকেটে পয়সা থাকলে আর বাজারে সুগন্ধী পেলে সবাই বগলে ঢেলে বড় লোক হবে। একই কথা কাপড়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কদিন আগে এয়ারপোর্টে বিশ্ববাংলায় যা সব ধুতি দেখলাম, সেসব পড়ে গেলে মোকাম্বোর বাবাও দরজা খুলবে।
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৪365471
  • কিন্তু ছোটোলোক চিহ্নায়নের ঐতিহাসিকতাই তো পরবর্ত্তীকালে মান্য সংস্কৃতির জন্ম দিচ্ছে। তাহলে কাস্টিজম তো একপ্রকার সর্ষের মধ্যেই রয়েচে।
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪১365470
  • আর্টিকল ফিফটিন দিয়ে এদের ধরা যায়না বলেই পার পেয়ে যায়।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪০365469
  • এই প্রসঙ্গে আইন বলছে
    আর্টিকল-১৫ "Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth: No citizen shall, on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them, be subject to any disability, liability, restriction or condition with regard to
    (a) access to shops, public restaurants, hotels and places of public entertainment; or
    (b) the use of wells, tanks, bathing ghats, roads and places of public resort maintained wholly or partly out of State funds or dedicated to the use of the general public"

    অক্ষ-র কাছে পেলাম।
  • ঈশান | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৯365468
  • সিঙ্গুরে আমার পাশের বাড়িতে এক বৃদ্ধা মহিলা থাকতেন। আমি বলতাম ছোটোদিদু। তাঁদের বাড়িতে যাতায়াত, খেলাধুলো, সবই স্বাভাবিক ছিল। কিন্তু একদিন হল কি, তিনি আমাকে নেমন্তন্ন করলেন, খাওয়াবেন বলে। সেটা কী একটা পুজোর পর। বাড়ি থেকে অনুমতি না দেবার প্রশ্নই ছিলনা। আমিও নাচতে নাচতে গিয়ে খেয়ে দেয়ে নিলাম। এ পর্যন্ত সবই ঠিকঠাক। তারপর হঠাৎ তিনি দুম করে আমাকে প্রণাম করতে উদ্যত হলেন। উফ, সেই শক আজও ভুলিনি।

    পয়েন্টটা হল, এর সঙ্গে ক্লাসিজমের কোনো সম্পর্ক নেই। জাত-পাতের আছে। এইরকম নানা জটিল কেস আর কি।
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৬365467
  • হ্যাঁ, ব্যাপারটা পয়সার নয়। ঠিকই লিখেছে ঈশান। ওই নাপিত বা বড়বাজারের কেও হাঁটু অবধি কাপড় তুলে ঢুকতে গেলেও আটকাবে। সে তার গেঁজেতে কোটি টাকা থাকলেও। এইখানেই ওই আমেরিকান থিওরি, মানি ইস দ্য গ্রেট ইকুয়ালাইসার খাটেনা। অর্থাৎ এখানে সোনাগাছির থেকে বেড়িয়ে এমেক্স এর ক্রেডিট কার্ড থাকলেও প্রিটি উওম্যানের জুলিয়াকে বর্ধনের শোরুমে কে আটকে দেওয়া হতে পারে। আবার সল্টলেকে একই কাজে খেপ খাটে যে ফটাফট ইংরিজি বলা তরুণী টি সে পাস্ করে যাবে। কিছু কিছু জিনিশ দিয়ে ছোটোলোক চিহ্নিত করা হয় প্রতিমুহূর্তে। সেগুলো ম্যাটার করে।
  • ঈশান | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩২365466
  • হ্যাঁ, বিলাতে একদা এইরকম একটা কেস ছিল তো। সেই জেন্টমেন বনাম প্লেয়ার। তবে সেটা অর্থনৈতিক অবস্থার সঙ্গে ম্যাপ করত। মার্কসিস্ট আইডিওলজি সেটা নিয়ে অনেক ফাইট দিয়েছে তো। ফলে বস্তুটা ঘুরেছে।

    কিন্তু ভারতে কাস্ট, ছোটোলোক-বড়লোক, এসব অনেক জটিল সমস্যা। অর্থনীতি তার একটা অংশ মাত্র।
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৪365464
  • ঈশান সেকেন্ড পোস্টে যে উদাহরন দিলেন সেগুলো তো ক্লাসিজমই মনে হচ্ছে। কেলাব টেলাব সর্বত্রই তো ক্লাসের বিচার হয়।
  • Alcyoneus | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৪365465
  • খেয়েসে! কাঁচকে কাশ্চ বল্লে আর কিছু বলা যাবে না?
  • cm | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:২২365463
  • ছোটলোকেদের বড়লোক করে দুদিন সময় দিয়ে দেখুন যদি সমস্যার সমাধান না হয় খবর দেবেন।
  • Santanu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:২১365462
  • মধ্যপ্রাচ্য থেকে ইকোনমি ক্লাসে দেশে এলে এই লোক তফাৎ ঘুচে যায়। কর্মক্ষেত্রে যে লোকটি অন্য মেস এ খায়, সেই আপনার পাশে বসে প্লেন এ মাল খায়।
    মোকামবো পারে না, এমিরেটস, ইথিয়াড, কাতার এয়ারওয়েজ করে দেখিয়ে দেয
  • ঈশান | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৯365461
  • এটার উত্তরটাও গ্রুপে লিখেছি। পেস্ট করে দি এখানে।

    "কলকাতার বিভিন্ন জায়গায় বড়লোকেরা গরীব লোকেদের উপর গরীব লোকেদের দিয়ে ঘাড় ধাক্কা দিইয়ে আসছে বহুদিন ধরে। এতে বড়লোকেদের ফায়দা হল এর ফলে তাদের ঝাঁ-চকচকে জায়গায় নোংরা নোংরা গরীব লোকেদের দেখতে হয় না এবং সেই সব ঝাঁ-চকচকে জায়গার শোভা ও সম্পদ বৃদ্ধি করার জন্য আসা অনান্য বড়লোকেরা সুরক্ষিত বোধ করে। মোক্যাম্বো সহ এশিয়াটিক সোসাইটি থেকে সেণ্ট জেভিয়ার্স অব্ধি পুরো পার্কস্ট্রীটের দুইদিকের সব ফুর্তিশালারই এক দশা। বেঙ্গল, টলি, ক্যালকাটা, আর-সি-জি-সি সহ ‘প্রাইভেট ক্লাব’নাম্নী মহাফুর্তিশালা-গুলিরও অনুরূপ দশা। শালাদের ফুর্তিতে একটু রাশ টানা প্রয়োজন। মোক্যাম্বো জানিয়েছে যে ওরা রাস্তার লোকেদের জায়গা দেয় না। মোক্যাম্বোদের জানানো যাক, যে, জায়গাগুলো ওদের হতে পারে, কিন্তু সেই সব জায়গায় যাওয়ার রাস্তাগুলো মানুষদের। "

    একটা প্রতিবাদী ইভেন্টে আমাকে ডেকেছিলেন কেউ। Atindriyo Chakraborty অন্যতম হোস্ট দেখলাম। এটা তার বয়ান। দেখবেন, রেসিজমের বদলে এখানে একটা ধনী-গরীব দৃষ্টিভঙ্গী আনা হয়েছে। কিন্তু এটা যেমন রেসিজম না, তেমনই কেবলমাত্র ধনী-গরীব বৈষম্যও না। ব্যক্তিগত উদাহরণই দিই।আমার পৈতৃক বাড়ি গ্রামে। যদি সেখানকার কিছু পরিচিত এমনকি আত্মীয়সজনকেও এই সিচুয়েশনে বসাই, এইসব ঝা চকচকে জায়গায় তাঁদেরও আটকানো হবে, এবং তাঁরা নিজেরাও অস্বস্তি বোধ করবেন। যদিও, ট্র‌্যাডিশনাল অর্থে এঁরা কেউ গরীব না। একজন নাপিতকে চিনতাম। আমার শ্বশুরবাড়ির ওখানে। বহুকাল আগে ঝাড়খন্ড থেকে এসেছিলেন। এখন হেবি ডিম্যান্ড, এলাকায়। তাঁর নিজের মুখেই শুনেছি, গ্রামে বড়ো বাড়ি বানিয়েছেন, এমনকি মাওবাদীরা 'বড়লোক' বলে চাঁদাও চায়। তিনি এখনও খাটো ধুতি পরেন, উবু হয়ে বসেন। ছ্হোটো করে ছাঁটা চুল এবং মুখে "অপরিশীলিত" বুলি। এই লোকটিরও কোনো জায়গা নেই ঝা চকচকে কলকাতায়। আমার আছে। আমি অটো থেকে নেমে ফাইভ স্টারে ঢুকলেও কেউ আটকাবেনা। ইনি টয়োটা থেকে নেমে ঢুকলেও সিকিউরিটি গার্ডরা ভুরু কোঁচকাবে।

    তাই বলছিলাম, রেসিজম না। স্রেফ গরীবিও না। "ছোটোলোক" চিহ্নায়নের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আমাদের। সেটা পোশাকে আছে, ইংরিজি বুলিতে আছে, বাংলা উচ্চারণে আছে। সেটাকে কীকরে আক্রমণ করা যায় ভাবুন।এটা শ্রেণী-লিঙ্গ-জাতি বৈষম্যের বাঁধা ছক না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত