এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৩364380
  • এই ধরণের সান্ত্বনা সমবেদনা আমি ঠিক পারি না, এই রকম সময়ে আমি নীরব থাকাই প্রেফার করি।

    আপনি অন্তর সে উনকি লম্বি উমর কে লিয়ে প্রার্থ্‌না করতি হুঁ, জল্‌দ্‌ হি বে ঠীক হো জায়ে - ভগওয়ান সে য়েহি বিন্‌তি করতি হুঁ - এই ধরণের উইশ এখানে তো করা হয়। এখন ভগওয়ান, প্রার্থনা - এগুলোতে তোরও আপত্তি আছে, আমারও :) কিন্তু ওই আর কি, আপৎকালে ...
  • d | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩১364379
  • টই তুলে রাখলে কেমন একটা অপরাধবোধ হয় .... দিন কাটানো ছাড়া কিছুই করছি না ভেবে :-(

    কিন্তু হনু কি আজেবাজে বকছে মাইরি!! রূপকথার সাথে কিশোর সাহিত্যের তুলনা করছে--- তাও কি আটভাট।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৮364378
  • তাহলে তো দিওয়ার শুনিয়ে দিলেই হয়।

    (আচ্ছা সরি চেয়ে নিলাম)
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৭364377
  • ঈশান যা নিয়ে আলোচনা চাইছিলে - ধর গত দু দশকের বাংলা কিশোর উপন্যাস - এতে আলোচনার মত কোন মেটিরিয়াল নেই। সুনীল-শীর্ষেন্দু-মতি নন্দী - এদের গ্রুপের লেখকরা বুড়ো হতে থাকেন, লেখার ধার কমে যায়, অনেকে তো মারাও গেছেন গত কয়ক বছরে - এখন হাতে আছে একা স্মরণজিৎ :-(

    সত্যজিত রায় প্রতিবছর আমেলা-য় শঙ্কু আর দেশে ফেলু-দা (সাগরময়-এর অনুরোধে) লিখতেন, তিনিও গত।

    ওপার বাংলায় জাফর ইকবাল লিখছেন এখনও - কিছু বই বেশ ভাল, বিশেষতঃ সায়েন্স ফিকশন গুলো। নতুন লেখা পত্তর নেটে যা পড়েছি - জয়ঢাক ইঃ তেমন ভাল লাগে নি।

    হাংরি জেনারেশনের দীর্ঘকায় লেখক-দের পর বাংলা কিশোর সাহিত্যে শুন্যতা + স্মরণজিৎ
  • san | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৫364376
  • নিজের মা।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৪364374
  • কিরকম মা? গৌমাতা হলে একরকম সান্তনা, নাহলে অন্যরকম।
  • robu | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৪364375
  • san | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২২364373
  • এইযো সিকি একটু হেল্প করো না। এক হিন্দিভাষী বন্ধুর মা মৃত্যুশয্যায় খবর পেয়েছি। কিন্তু হিন্দিতে কিভাবে সান্ত্বনা দেয় তাও ইনফর্মালি ? ঐ বন্ধু ইংরিজি বোঝেন না।

    মানে অন্য কেউ হেল্প করলেও হবে কিন্তু হাসবেন না, আমার ওনার জন্যে খুবই খারাপ লাগছে।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২০364372
  • আচ্ছা আচ্ছা ফিল্মটা মোটামুটি :d গপ্পোটা পড়ে ফেলুন, দেন উই উইল রিভিজিট থিস ডিবেট।

    তবে গ্যারি ওল্ডম্যান আমার ফেভারিট অ্যাক্টরদের মধ্যে একজন। তাও মনে হয়েছিল অ্যালেক গিনেস স্মাইলির মধ্যে যে কুইন্টেসেনসিয়াল ব্রিটিশনেস টা আনতে পেরেছিলেন সেটা ওল্ডম্যান পারেননি।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৭364371
  • আরে ওটা মেসোকে বললাম।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৫364369
  • জর্জেস সিমেনন কিছু পড়েছি, ওনার লেখা ভাল্লাগে অন্য কারনে। ওগুলো হলো য়ুরোপিয়ান অ্যাটমোসফিয়ার, ঠিক হার্ডবয়েল্ড না, যদিও কিছু লেখায় অ্যামের্কান পিরিয়ড সেটিং আছে।

    "রকেট বানালে শীর্ষেন্দু পড়া যাবেনা কেন? শীর্ষেন্দু কী জাপানী তেল বানান? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট?" এটা কি আমাকে বলেছেন? এরকম কিছু বলতে চাইনি, বলেছিলাম যে এক সময়ে শীর্ষেন্দুর থেকে আমার এক্সপেকটেশান স্কাই হাই ছিল। পরে দেখলাম ওনার কিছু গল্প খুব ভালো, আর কিছু গল্প অতি ঝুল। তো ঠিক আছে, তাতে কোন সমস্যা নেই।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৫364370
  • ফিল্মটা অখাদ্য মানতেই পারলাম না। যাই হোক তখন বইটাও কিনে ফেলেছিলাম কিন্তু পড়া হয়নি।

    আর ফিল্ম, সিনেমা নয়।
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৪364368
  • রাড়বঙ্গের ভাদুগান শোনা কিশোরের লিস্টিটা, যা প্রায় সবই শিশুকালে পড়া, দেখে বেশ মজা পেলাম :-)। শীর্ষেন্দু বা মতি নন্দীর কিশোর উপন্যাসের যা জনরা, তার সাথে আরব্য রজনী, বিবিধ রুপকথা, দক্ষিনারঞ্জন-এর ঠাকুরমার ঝুলি ইঃ মূলত শিশুপাঠ্য রচনার তুলনা খুবই সুইট এন্ড টাফ হবে, সন্দেহ নেই।

    আনন্দমেলা আশির দশকেরও আগে, পাক্ষিক আমেলা প্রথম বেরোতে শুরু করে বোধায় ১৯৭৫-এ। আবাপ গোষ্ঠী একটি আদ্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান - বাজার ধরার জন্য অনেক পাপ কাজ নিশ্চয়ই করেছে, কিন্তু তাদের পত্রিকায় যারা লিখতেন, তারা সবাই নিজেদের মস্তিস্ক বাঁধা রেখেছিলেন এবং শুধুই ফরমায়েশী লেখা লিখতেন - এমনটা ভাবার কারণ নেই। সাগরময় ঘোষ (দেশ), নীরেন্দ্রনাথ চক্রবর্তী (আমেলা) সম্পাদক হিসাবে বেশ ভাল কাজ করেছেন এককালে, জহুরীর দৃষ্টি কিছুটা তাদের ছিল। শীর্ষেন্দু, মতি নন্দী, সুনীল, সমরেশ বসু, বিমল কর ইঃ যারা আমেলা-য় লিখেছেন - তারা, ঈশানের ভাষায় বেশ দীর্ঘকায় মানুষ, - শুধু বাজারী পত্রিকায় লেখার অপরাধে তাদের ট্র্যাশ করা কোন কাজের কথা না।

    আবাপ একটি বাজারী পত্রিকা - তাতে লেখা মহাপাপ, আর এইসময় - যা আর একটি বিজনেস গ্রুপ টাইমস-এর পত্রিকা, তাতে লেখা কেন জায়েজ - সে কঠিন প্রশ্নেরও উত্তর নেই

    যাই হোক, এ সবই ঠিক আছে। যা ঠিক নেই, তা হল টি সম্পর্কে স্মাইলি সহ মুক্তার মত এই কমেন্ট-টি -
    'কারণ যা এভিডেন্স পাওয়া গেল তাতে তো এ বিষয়ে মিনিমাম যোগ্যতা আছে বলে ভরসা হয় না'

    - দেখ বাপু, রিডিং লিস্ট দাও, টি না পড়ে থাকলে পড়ে নেবে, কিন্তু এই জঘন্য, ন্যক্কারজনক এলিটিজম - এ জাস্ট নেওয়া যায় না। অন্য মানুষ সম্বন্ধে জাজমেন্ট দেওয়া বন্ধ করে বিষয়ে ফোকাস করলে ভাল হয়
  • সিকি | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৩364365
  • অ্যান্ড আই লাভ দিস গাই। এর বক্তৃতার কোনও ইউটিউব ভার্সন পাওয়া যাবে?

    http://www.anandabazar.com/state/there-is-an-existence-of-cpi-says-kanhaiya-1.474435

    রাগী বিজেপি সমর্থকদের ছবিটা ব্যাপক হয়েছে।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৩364366
  • বিগ স্লিপ ফিল্ম দেখেছি। খুবই বাজে লেগেছে। কেমন সব জগাখিচুড়ি কিসুই বোঝা যায় না কেস।

    কয়েকমাস আগে রবিবারোয়ারি তে শিবাজী বন্দ্যো এই আমেরিকান থ্রিলার জনর নিয়ে একটা ভালো প্রবন্ধ লিখেছিলেন। সেখান থেকে অনেকগুলো নাম জানতে পারি।
  • রোবু | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১১364364
  • এরকম ব্যাপার নাকি!! সিনেমাটাই যথেষ্ট ভালো লেগেছিলো। শাক্য-র রেকোতে দেখেছিলাম বোধ হয়।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৯364363
  • এবাবা টিংকার টেলর সোল্জার স্পাই সিনেমাটা দেখে ফেলেছেন? ঃ( একটু চেষ্টা করে সিনেমাটা ভুলে গিয়ে ক্লিন স্লেট নিয়ে বইটা পড়তে শুরু করুন। সিনেমাটা বইয়ের তুলনায় অখাদ্য।
  • রোবু | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৮364362
  • ফিল্মটা তো আমিও দেখেছি। পড়তে হচ্ছে।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৭364361
  • dd দা, একদম :d

    sinfaut, লে কার এর অবভিয়াস স্টার্টিং পয়েন্ট স্মাইলি, ওখান থেকেই শুরু করতে পারেন। তবে কোন গল্পটা দিয়ে শুরু করবেন সেটা নিয়ে একটা ছোট্ট ডিবেট আছে, কারন স্মাইলি সিরিজে আটটা না নটা গল্প আছে। আমি সাজেস্ট করবো টিংকার টেলর সোল্জার স্পাই দিয়ে শুরু করতে, তারপরেই দ্য অনারেবল স্কুলবয় পড়ে ফেলুন। এই দুটোই খুব ভালো গপ্পো।

    সেরকমই চ্যান্ডলার মানে ফিলিপ মার্লো, ওগুলোকেই টিপিকাল হার্ডবয়েল্ড জেনার ধরা হয়। আর ফিলিপ মার্লো মানে হামফ্রে বোগার্ট ঃ) দ্য বিগ স্লিপ আর ফেয়ারওয়েল মাই লাভলি দিয়ে শুরু করে ফেলতে পারেন। (বইটা আগে পড়ে সিনেমাটা পরে দেখবেন, সিনেমাটা বইয়ের তুলনায় বেশ খারাপ)
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৬364359
  • টিংকার টেলর সোল্জার স্পাই? ফিল্মটা দেখেছি। পুরো ঐ গভীর, স্লো, অসাড়ে ঢুকে পড়া এফেক্টটা আছে। সেট লাইট সব কিছু কেমন স্কিনে ঢুকে পড়া ফিলিং।
  • dd | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৬364360
  • লিটিল ড্রামার গার্ল। উটি আমার ফেবারিট।

    এক আরব টেরোরিস্ট আর তার গ্রুপে ইন্ফিল্ট্রেট কল্লো একটি মে`। কোনো স্পয়লার আলার্ট নেই।

    আচ্ছা, আপনে না সেকেন ওয়ার্ল্ড ওয়ার নিয়ে পড়া শুরু করেছিলেন ? তো আবার এইসব ফিকশনে ডাইভার্ট করেন ক্যানো ?
  • সিকি | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৫364358
  • সমস্ত পড়া করে যা বুঝলাম, আমার কোনও বক্তব্যই নেই। পসন্দ আপনা আপনা ইঃ। সেই বয়েস, সেই সময়, সেই সময়ের পছন্দ আজকের দিনে অফিসে বসে রেলিশ করতে পারি, কিন্তু রিলেট করতে পারি না। শীর্ষেন্দু সেদিনও ভালো লাগত, মানে সেই সময়ের লেখাগুলো, শৈলেন ঘোষ ভালো লাগত, আজকে ফিরে পড়তে গিয়ে দেখছি একটু একটু ভালো লাগছে, অতটা নয়। কিন্তু সেই সময়ের ভালোলাগাটা মিথ্যে ছিল না। বুঁদ হয়ে থাকা পূজাবার্ষিকীর দিনগুলো আজও মনে আছে স্পষ্ট।

    এতদ্ভিন্ন, নবকল্লোল পড়েছি, শুকতারা পড়েছি, এমনকি চাঁদমামাও পড়েছি, এখন হাতে পেলে আর পাতা উল্টেও দেখব না। সেদিন আলোচনা শুনে জীবন অনন্ত পিডিএফ ডাউনলোডিয়ে শুরু করলাম, খুব বেশিদূর এগোতে পারলাম না। শেষের কবিতা পাগলের মত ভালো লেগেছিল, এখন আর ততটা লাগে না। আলিসায়েবের শবনম সেদিনও ভালো লাগে নি, আজও লাগে না। জীবনানন্দ চিরকালই মাথার ওপর দিয়ে যায়।

    এবারের শারদীয়া আনন্দমেলা পুরোটা পিডিএফ হাতে পেয়ে গেছি। কিন্তু, জানেন ছোটবাবু, একটা পাতাও উল্টে দেখি নি।
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০১364357
  • পড়তে হচ্ছে। কয়েকটা নাম দ্যান দিকি।
  • dd | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৮364356
  • আমি ডিসি নই তো কী হয়ে্ছে?

    শুনুন, লা কার দিয়েই শুরু করবেন। খুব গভীর, স্লো আর বেশ ইয়ে গোছের। যেনো স্পাইগিরিটা অসাড়ে এসে গ্যাছে, মূল উদ্দেশ্য ছিলো একটা সলিড উপন্যাস লেখার। এফেক্টটা অনেক দিন লাস্টিং করে।

    আর শ্যান্ডলার বাবু? আচ্ছা, বাদ্দ্যান।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৫364355
  • এইটা ডিসিকে, কয়েকটা লা কার, শ্যান্ডলার নামানো আছে। বলুনতো দুজনেরই কোনগুলো দিয়ে শুরু করব?

    আরেকজনের থেকে জর্জ সিমেনন এর ডিটেকতিভ বইয়ের কথা শুনেছিলাম। সেও নাকি খুব ভালো। আপনি পড়েছেন?
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫১364354
  • রকেট বানালে শীর্ষেন্দু পড়া যাবেনা কেন? শীর্ষেন্দু কী জাপানী তেল বানান? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট?
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫০364353
  • আরে আরে এই খানে যে গল্পের কথা বলছে ওইটেই আমি পড়েছিলাম। হুরি বাবা। ঐ লরিতে অ্যাটম বোম।
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৮364352
  • কুমুদি লিখছো, খুব ভাল লাগল। আরো নিয়মিত লেখো না কেন ?
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৭364351
  • মামু, একটু মেইল দ্যাখো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত