এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:২১364289
  • দাঁড়ান একটু সেক্সিজম করি :):) এখানে ইঞ্জিরি মিডিয়ামে পড়া মেয়েরা কেও নেই ? মিলস এন্ড বুনস এর ওই সফ্ট পানুগুলো নিয়ে কাড়াকাড়ি করতেন ? সিরিয়াস বলছি ওগুলো কোনো ছেলেকে পড়তে দেখিনি :P
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:২১364290
  • নাঃ, মালগুডি ডেজের টিভি সিরিজও খুব ভাল লেগেছিল। এমনকি এখনো লাগল। যখন পুরানো ভালোলাগা ব্যোমকেশকে জঘন্য লাগলো ( রজিত কাপুর আর মিউজিকটা বাদে), এমনকি নুক্কড়ও ওরকম ভাল লাগলো না। ফ্লপ শো আর মালগুডি ডেজ লাগল।
    স্বামী আর ওদের বন্ধুদের ভাল লাগল না ? ঐ মিউজিকটা ? ঐ মিউজিকই তো মালগুডি পৌঁছে দেয়। আমি অবশ্য ঐ কাঠের বাড়িগুলো দেখার জন্যেও বসে থাকতাম। সাউথ নিয়ে আমার একটা অদ্ভুত আকর্ষণ আছে। কাঠের বাড়ির জন্য।কাঠের বারন্দা। ঐ থামগুলো। বাড়িগুলোর আর্কিটেকচারের জন্য। জানিনা, সত্যিই এখনো ওরকম আছে নাকি সিনেমায় গানেই আসে।
  • 4z | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৪364288
  • একক, বাল বললে বাল। কিন্তু যে কোনদিন সিক্রেট সেভেন হার্ডি বয়েজের থেকে ভাল :)
  • Rit | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৩364287
  • বইটাকে বলিনি। সেটা সবই পড়া আর নেশার মতই লেগেছিল। টিভি সিরিজ টাকে বলছি।

    বাসু চাটুজ্জের ব্যোমকেশও জঘন্য।
  • Rit | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:১২364285
  • এখনকার বাংলা লেখালেখি মানে গুরুর চটিগুলো দিব্বি, একটা অন্য রকম স্বাদ। তবে বইমেলায় লাইন দিয়ে আনন্দ বা দেজ এর স্টলে ঢুকে বই কিনতে ইচ্ছেই হয় না। আর আমাদের লাইব্রেরী তে কোনও ফিকশনের স্টক নেই। কি আর করা!
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:১২364286
  • মালগুডি ডেজকে জঘন্য বলে ! একেরে !!
  • Ekak | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:১০364283
  • তবে ইনিডের একটা বই এর কভারে প্রথম আটলান্টিক পাফিনের ছবি দেখছিলুম এইটুকু মনে আছে। তার আগে জানতুম না পাফিন দের কথা। আমি আবার ছোটোব্যালায় পাখির পালক জমাতুম কিছুকালের জন্যে। বইপত্তর ঘেঁটে আটলান্টিক বেশ দূরে এটা বুঝতে পেরে খানিক হতাশ হই। অবশ্য তারপর পালক জমানোর নেশা চলে যায়। মৃত প্রজাপতি আর মথ জমানোর নেশা পেয়ে বসে। এটা অনেকদিন লাস্ট করেছিল।
  • rabaahuta | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:১০364284
  • আর শৈলেন ঘোষকে নিয়ে খিল্লী করেছি বটে, কিন্তু সোহাগকে পড়ে শুনিয়ে দেখবো ওর ভালো লাগে কিনা।
  • Rit | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৯364281
  • দূর। টিভিই দেখিনি কখনও সেভাবে। পরে ইউটিউবে আই ড্রিম অফ জিনি আর অনেক পরে গানের ওপারে। এর বাইরে সিরিজ দেখার অভিজ্ঞতা নেই। জি ও টি অবধি দেখিনি।

    মালগুড়ি ডেজ এর সিরিজ এই সেদিন ইউটিউবে দেখতে গেছ্লাম। কি জঘন্য!
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৯364282
  • সিনেমা।

    কেমন লাগবে ভেবে দেখিনি।

    ওদিকে এখুনি একটা জিনিস জানলাম, সাত খুন মাফ রাস্কিন বণ্ডের গল্প !!
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৮364279
  • এনিদ ব্লাইটন আমারো কোনকালে ভাল্লাগেনি। তেমনি সিডনি শেল্ডনও একেবারে ভাল্লাগেনি।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৮364280
  • ঐভাবে হবে না। অবধারিতভাবে আমাদের স্মৃতিচারণে প্রাক নব্বই বায়াস আসবেই।

    যাদের ছেলেমেয়েরা এখন বাংলা বইয়ের পাতা ওল্টাচ্ছে তাদের ইনপুট আসুক।
  • rabaahuta | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৬364278
  • হীরু ডাকাত আর সাদা ঘোড়া দেখতাম, অনেকগুলো কপি ছিল আমাদের গান্ধী শিশু গ্রন্থাগারে, কিন্তু কেন যেন পড়িনি কখনো, যতদূর মনে পড়ে দেখে/দুয়েকলাইন পড়ে বেশী ছোটদের বই বলে মনে হয়েছিল (তখন ক্লাস থ্রী ফোর ফাইভ)। কত বই, কত বইয়ের মলাট ছিল না, সেই বয়সে লেখক বা বইয়ের নাম মনে রাখারও খুব অভ্যাস ছিল না, খসখসে লাল কাগজে বাঁধানো বই, অনেক বই আবার পাশের একটা জালের দরজা দেওয়া ঘরে তালা দেওয়া থাকতো, মনে হতো বড় হলে নিশ্চয় এইটুকু রেলা অন্তত হবে যে লাইব্রেরীয়ানকে ধমকে চমকে ঐ ঘরটা খোলানো যাবে। লাইব্রেরীয়ান আবার আমাদের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন, পন্ডিত লোক, ভদ্রলোকের আর্কাইভ ত্রিপুরার গবেষকরা সম্পদ মনে করেন, কিন্তু ছোটদের লাইব্রেরীয়ান হিসেবে মোটেই ভালো ছিলেন না।
    কি যেন বইয়ে হিল্ডা স্ট্যামার্স নমে একটা চরিত্র ছিলেন যে বিমান দুর্ঘটনা টাইপ কিছু একটায় পড়েছিলেন। আর একটা বই ছিল, সঙ্কলন, তাতে সব কটা গল্প বিভিন্ন পশুপাখীদের জবানীতে লেখা। কার্ড ছিলনা তাই বই বাড়ি আনা যেতনা, স্কুলের পর এক প্রস্থ খেলাধুলো তারপর ঘন্টা লাইব্রেরী তারপর বন্ধুবান্ধব জুটলে আরেক প্রস্থ খেলে বাড়ি যাওয়া। তো এই বইটা আর্ধেক পড়ে যত্ন করে অন্য বইয়ের পেছনে লুকিয়ে রেখেই গেছিলাম, কিন্তু তারপর আর কোনদিন খুঁজে পাইনি। লাইব্রেরীয়ানের সহকারী ছিলেন উপেন্দ্রকাকু, তিনি আরেক বদ, এইসব লুকিয়ে রাখা বইগুলো বের করে অন্যান্য তাকে রেখে দিতেন। সারকার থেকে প্রচারিত জাতি উপজাতির সম্প্রীতিমূলক পোস্টারে ভদ্রলোকের ছবি বেরিয়েছিল, তারপর কি লাজুক হাসি। শেষ গল্পটা একতা সাপ পরিবার নিয়ে ছিল। একটা পোড়ো বাড়িতে ওরা থাকতো, তারপর মনুষেরা এসে তাদের মেরে ফেলছে ইত্যাদি।
  • Ekak | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৪364277
  • ঈনিড ব্লাইটন বাল। রিচ ম্যান্স ষষ্ঠীপদ। ন্যান, নাম কল্লুম :)
  • Ekak | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৩364276
  • ব্লু আমব্রেলা গল্প টা না সিনেমা ? আমার গপ্প বেটার লেগেছিল। সিনেমাতে ঠিক ওই মজাটা আসেনি।
  • 4z | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০২364275
  • কেউ এনিড ব্লাইটনের নাম করে না :(। হায় রে সিক্রেট সেভেন!
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:০১364274
  • টেলিগ্রাফে আরো একটা পড়ার জন্য বসে থাকতাম। খুশওয়ন্ত সিং এর উইথ ম্যালাইস টি ওয়ান এন্ড অল।
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৯364273
  • রাস্কিন একটা অন্য দুনিয়া।
    মালগুডির মতই। এক থা রাস্টি দেখতিস ?

    রাস্কিনকে নিয়ে বেশ ভাল একটা ডকু দেখেছিলাম রাজ্যসভাতে। রাস্কিনের লেখার ঐ আমেজটা এনেছে। কিছুটা হলেও এটা কিছুটা পেয়েছিলাম তামাশাতে। সে শুনে লোকে যাই হাঁই হাঁই করুক না কেনে।

    ব্লু আম্ব্রেলা কেমন হয়েছিল ?
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৭364272
  • লীলা মজুমদারের একজন জ্যেঠামশাই ছিলেন না এরকম? মন ভালো করার জন্য অঙ্কচর্চা করতেন? একজন ননদও ছিলেন, একদিন তিনি নিজেকে ভুলে গেলেন, ভাবতে লাগলেন তিনি অন্য কেউ। তখন কঠিন কঠিন অংক কষে তারপরে নিশ্চিত হলেন যে তিনি তিনিই। ঃ-)
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৪364271
  • আমারও ফোর ফাইভে হার্ডি বয়েজ, কিন্তু ফাইভ থেকে ম্যাক্লিন, ফাইভ সিক্স থেকে অ্যাসিমভ আর ক্লার্ক, তারপর ব্র্যাডবেরী, সেভেন এইট থেকে গ্রাহাম গ্রিন, লে কার আর ফরসাইথ।
  • Rit | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৩364270
  • মুলকরাজ এর খাজুরাহোর উপর একটা বই আছে না?
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫১364268
  • হ্যা, রাসকিন বন্ড। আরে বাংলা তারপর আবার কিশোরে বেঁধে দেওয়ায় এসব নাম আসেনি। নইলে রাসকিন বন্ড -মুলকরাজ আসবেননা তাই হয় নাকি। রাসকিন তো প্রথম ওই টেলিগ্রাফের পড়া। রোববারে একচুয়ালি দুটো লেখা পর্তুম। এক টেলিগ্রাফে রাস্কিনের কলাম। আর দুই এশিয়ান এজ নামক বিকট ঢপের কাগজে " ডায়েরি অফ আ ডাইভোর্সড ডেলহি মেল্ " নামে একটা চীসি কলাম :):)
  • Rit | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫১364269
  • কচদা,
    এটা কমন। মানে অংকের লোক সাহিত্যে চলে এল। আমি ঠিক উল্টোটা বলছি। কোনও বাঙালীর উদাহরন দাও তো, যার পড়াশুনা ইত্যাদি সাহিত্য বা ইতিহাসে, আর অবসর সময়ে অংক চর্চা করে।
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫০364267
  • লীফ, ওকে ওকে, সাধে উচা বলে!
    আর আমার ইঙ্গরেজি উচ্চারণ ঃ-)
    সিকি, ছবি ফেবুতে আছে তো।
    আতোজদি, নাম মনে নেই লতিকার বরের।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৯364265
  • ফাইভ সিক্সে হার্ডি বয়েজ, থ্রী ইনভেস্টিগেটরস, সেভেনে ম্যাকলীন, এইটে ফরসাইথ।
  • Rit | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৯364266
  • রাস্কিন বন্ড পড়িনি।
    সেদিন অক্সফোর্ড বুক স্টোর থেকে জিম করবেট অমনিবাস পাওয়া যাচ্ছে দেখে কিনে নিলাম। বইয়ের সে কি কেত! প্লাস্টিকে বাঁধা।
    বাড়ি এসে খুললাম। সে কি মারাত্মক টাইপো। প্রতি পাতায় ৫০ টা করে। একটা গল্পও শেষ করতে পারিনি। ভাবছি পরের বার অক্সফোর্ড কে বইটা গিফ্ট করে আসবো। টু পাবলিশার্স উইথ লাভ।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৭364262
  • হার্ডি বয়েজ আর ফেমাস ফাইভ পড়তে শুরু করেছিলাম, কিন্তু খুব বেশী পড়িনি। কারন প্রায় সেই সময়েই অ্যালিস্টেয়ার ম্যাক্লিন পড়তে শুরু করে দিয়েছিলাম। সাউথ বাই জাভা হেড আর আইস স্টেশান জেব্রার পরে হার্ডি বয়েজ আর টানেনি।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৭364263
  • বালজাক কলেজ বয়েসের আগে পড়িনি। এখনো পড়ি। আসলে ইস্কুল বয়েসে ইংলিশ বা বিদেশী ক্লাসিকগুলো পাড়ার দিদিদের এমএ ক্লাসের কালেকশন থেকে ধার করে পড়া। এই করে ক্যান্টারবেরি টেলস পড়া। ডিভাইন কমেডি। পিকুইক পেপারস এইসব। বালজাক বোধহয় ওদের ছিলোনা তাই আম্মো ওই বয়েসে পড়ি নাই :))
  • কচ | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৭364264
  • ঋত, 11:29, সেরকম হয় বইকি। সেরকম একজন ছিলেন আনিসুর রহমান, অঙ্কের জাহাজ। কেমব্রিজ থেকে অঙ্ক শিখে এসে কাজ পেলেন বহরমপুর কমার্স কলেজে। ক্লাসে বলতেন, কমার্স পড়তে অঙ্ক শিখতে লাগেনা, ট্রটস্কি বা লেনিন পড়, নয়ত গল্প কর। ছেলেপিলেরা স্বভাবতই পাত্তা কম দিত। একদম কট্টর মুসলমান। মুখের ভাষা ছিল ঠেঁট মুরশিদাবাদী, খেতে চাইতেন মুড়ি গুড়।, রবীন্দ্রনাথের যেকোনও লেখা পাতা ধরে কোট করে দিতেন। রিটায়ার করে চলে গেলেন একদম গণ্ডগ্রামে, সেখানে গরীবস্য গরীব বাড়ীর প্রিপ্রাথমিকের বাচ্চাদের অঙ্ক শেখাতেন বাবা বাছা করে। আর ছড়া শেখাতেন হরেকরকম, নিত্যনতুন। আজকে মারা গেলেন।

    RIP
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৬364260
  • পাণ্ডব গোয়েন্দা পড়া হচ্ছে হাতে অখণ্ড সময় কিন্তু মাথা ঘামাতে ইচ্ছে করছে না তখন হিন্দি ডাবিংয়ে জি সিনেমা চালিয়ে তেলুগু মুভি দেখার মত কেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত