এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৪364171
  • রিসেন্ট লেখাপত্তর, ঐ কিশোর সাহিত্য ইঃ, খুঁজতে গেলে বোধহয় বাংলাদেশে যেতে হবে
  • cb | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৩364167
  • হনুদা হটাৎ শীর্ষেন্দুর পাছায় খোঁচা মারে কেন? আমি মাইরি এক লাইনও বুঝতে পারলাম না, এত লাইন লিখেছে, আর সে লিখবে নাই বা কেন?

    কিন্তু শৈলেন ঘোষ পড়লেই মনে হয় বোনকে বলি, আমার বেল্টটা দে তো একবার!!!
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৩364168
  • অমরেন্দ্র মানুষটিও অদ্ভুত। খবরাখবর পেতুম বলেই জানি। কর্মখালি শুরু করলেন। সফল। তার মাঝে বাচ্চাহদের জন্যে লিখছেন। দেবুকাকু স্কেচ করছেন। ধরলেন ভ্রমণ পত্রিকা। সফল। সারা পৃথিবী চোষে বেড়িয়েছেন, লেখালেখি করেছেন, এন্টারপ্রেনিওরশিপ করেছেন। এমন বাঙালিদের নিয়ে বিশেষ কথা হয়না।
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৩364169
  • পুপে ঃ-)
    আমার শৈলেন ঘোষ দিব্যি লাগত। টেনিদাও। আর ফাটিয়ে বন্কিম, শরত, রবীন্দ্রনাথ, শরদিন্দু পড়তাম ঐ বয়সে। ফোর টু সেভেন। মানিক, তারাশন্কর, বিভুতি সব ঐ বয়সে পড়া। আবার সুদীপ্তা সেনগুপ্তর আন্টার্ক্টিকা, সুকুমার রায়, অবন ঠাকুর, রাশিয়ান বই, ভোল্গা থেকে গঙ্গা, ন হন্যতে, লা ন্যুই বেঙ্গলি, সাতকাহন, সুনীলের সেই সময় প্রথম আলো সবই ঐ সময়েই। আনন্দমেলার পাশাপাশি। জয়া দত্তের হন্যমানও বোধ হয় ঐ সময় পড়া, শিওর হতে পারছি না।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০১364166
  • হাঁ, বিভূতিভূষণ, অবশ্যই, চাঁদের পাহাড়

    বু গু বলেছিলেন - বিভূতি-বাবু শুধু লাইব্রেরী ওয়ার্ক করে যা লিখে গেছেন, আমি এতবার আফ্রিকা গিয়ে তার কাছকাছি লিখতে পারলাম না - এইরকম কিছু
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৯364163
  • আর হ্যা, একজনকে আমার ভাল্লাগতো। অমরেন্দ্র চক্রবর্তী। হিরু ডাকাত, সাদা ঘোড়া, গৌড় যাযাবর পড়েছি। ওনার একটা লাইন আমি আজ ও ভুলিনি।

    "হাতির বাড়ি ঘন বন "

    ব্যাস। একটাই সেন্টেন্স। কোনো বাহুল্য নেই। হাতি জঙ্গলে থাকে এরকম জাজমেন্ট নেই। জঙ্গলে হাতি থাকে এরকম এসাম্পসন নেই। জাস্ট ছাড়তে শব্দ পাশাপাশি বসিয়ে রেখেছেন। আমি অনেকদিন মুগ্ধ হয়ে বাক্যতার দিকে তাকিয়ে থাকতুম। হাতির বাড়ি ঘন বন।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৯364164
  • আরে ধুর, রিসেন্ট লেখা পত্তর নিয়ে কিস্যু বলার নেই। লেখাতে জনতা প্রায় উইকি পেজ বাংলা অনুবাদ করে দিচ্ছে। নয়তো ভাবছে যে হলিউডে স্ক্রিপ্ট লিখছি। স্মরণজিতের কি একটা যেন লেখা পড়েছিলাম, সেটাতে একটা লরিতে করে অ্যাটম বোম পাচার হচ্ছিল। এই তো অবস্থা।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৯364165
  • আর শইলেন ঘোষ ওরে বাবা। কি প্রচন্ড ক্যাতক্যাতে টাইপ লেখা।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৮364162
  • রিসেন্ট অধিকাংশ যা পড়েছি পাতে দেওয়ার যোগ্য নয়।
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৭364160
  • অনেক আগের হলেও আমরা তো খুবই পড়তাম এইসব।

    আলোর ফুলকি তে দুটো উপন্যাস, নাকি নাটক ছিল। একটা পঁচিশে বৈশাখ এর ফাংশন নিয়ে, আরেকটা নানারকম জীবজন্তুর মধ্যে ফার্স্ট হবার লড়াইয়ের গল্প, সেই যে মাকড়সা জিতে গেল। কার কার লেখা মনে আছে ?

    বিভূতি্ভূষণের তালনবমী আর আশপূর্ণা দেবীর সদা সত্য কথা বলিবেও আলোর ফুলকিতেই ছিল না ? ওগুলোর সাথে ছবিগুলো কার আঁকা ছিল ? এখনো মনে আছে, গল্পের সাথে জুড়েটুড়ে।
  • ঈশান | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৭364161
  • এবার রিসেন্ট ল্যাখালেখি নিয়ে কথা কন দিকি। বুড়োহাবড়াদের মতো ১৯৮০ সালের ল্যাখার স্মৃতিচারণ করবেন্না।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৬364158
  • একক, কিশোর উপন্যাসে ন্যারো ডাউন করার একটাই কারণ, আমার দিক থেকে - হনু-র বিবিধ র‌্যান্টিং, ছায়াযুদ্ধ দেখে আমি প্রায় কনভিন্সড যে শীর্ষেন্দু বাংলা কিশোর উপন্যাসেও ভাল কিছু লেখেন নি, বড়দের জন্য লেখাগুলো তো বাদ-ই দিলাম, বস্তুত আবাপ গোষ্ঠীর পাপী লেখকরা কেউই তেমন কিছু লেখেন নি।

    এখন শীর্ষেন্দু, মতি নন্দী এদের জনপ্রিয়তার একটা বড় কারণ তো এদের কিশোর উপন্যাস - তাই জানতে চাইছি এরা ছাড়া এবং আবাপ গোষ্ঠীর বাইরে আর কারা ভাল বাংলা কিশোর উপন্যাস লিখেছেন।

    স্কুলে পড়ার সময় সো কলড বড়দের বই অনেক পড়েছি তো বটেই। কিন্তু বড়দের বইকে ইনটেশনালি আলোচনার বাইরে রাখছি। জাস্ট বুঝতে চেষ্টা করছি বাংলা কিশোর উপন্যাসের ডোমেনে ভাল কোন লেখা মিস করেছি কিনা।

    তুমি যেহেতু ফিকশন পড়তে না, তাই তোমার কাছে এর উত্তর চাই্ছি না। দেখি রাড়বঙ্গ থেকে হয়্ত উত্তর আসবে ;-)
  • কুমড়োপটাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৬364159
  • টংসা চু। ডঃ গিরিধারী কুণ্ডু।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৫364157
  • ও আচ্ছা, শেষ শব্দটা দেখিনি। ক্ষিদে প্যেছিলো কিনা।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৪364155
  • সোনার ঘন্টা কি পড়েছেন একক? ঃ-)

    করমওরানকে আমার ভালই লাগত। কিন্তু তিতিয় বইটা একেবারে ঝুল।
  • san | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৪364156
  • আমারো কাক্কুজ কলিং আর পরেরটা কোনোটাই ভাল লাগেনি।
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৩364154
  • রোবুদার জোকটা কেউ খেয়াল করে নি দেখছি। :P
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫২364153
  • শৈলেন ঘোষের খুদে নায়কের নামটি রুং। গুগল করে পেলাম।
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫১364151
  • অজ্জিতদাকে তো আমি ছোলে বাটুরে নিয়ে কিছু বলিনি। খাওয়া নিয়ে আওয়াজটা হানুদার উদ্দেশ্যে ছিল।
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫১364152
  • বিভূতিভূষণই বা কই গেলেন ?
  • ঈশান | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫০364149
  • সুরা তো অনেক আগের বলে কাটিয়ে দিলাম। সে অবশ্য অবন ঠাকুরও তাহলে ওই গ্রাউন্ডে বাদ।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫০364150
  • একক কি 'সোনার মেডেল' পড়েছে?
  • ঈশান | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৯364147
  • অরণ্যদা। ওই যে বললাম লীলা মজুমদার (যা আমি পড়িনি), সত্যজিৎ রায়ের অনেক লেখা যা সন্দেশে বেরিয়েছিল। এইগুলো আরও উদাহরণ। খারাপ ভালো তুলনা না করেই বললাম।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৯364148
  • দুটোর কোনোটাই বিশেষ ভালো লাগেনি। রাউলিঙের হাতে ডিটেকটিভ গল্প খোলে না।
  • kk | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৮364145
  • অপনারা কর্মোরান স্ট্রাইক পড়েননা? কাক্কু'জ কলিং আমার ভালো লাগেনি। কিন্তু সিল্কওয়র্ম ভালো লেগেছিলো। তিন নম্বরটা একটু জমিয়ে মতো রেখেছি কদিন পরে পড়বো বলে। ঐ পা ব্যথা নিয়ে স্ট্রাইকের সাথে এতো রিলেট করতে পারি যে লোকটাকে আমার বড্ড ভালো লাগে।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৮364146
  • আরে আরে ঝাপসা মনে পড়ছে এরকম তিব্বতী বাচ্চা নিজেই লামা হতে যাচ্ছে। কিন্তু কোথায় পড়েছিলাম? কোথায়? কারই বা লেখা ছিল?
  • অভি | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৭364143
  • বাচ্চা লামাকে নিয়ে শৈলেন ঘোষেরও একটা গপ্পো ছিল। আনন্দমেলাতেই বেরিয়েছিল। তিব্বত কী পটভূমিকা মে।
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৭364144
  • সুকুমার রায় আলোচনা থেকে বাদ ?
    এদিকে লীম তখন তেমন ভালোলাগতো না। ঘনাদাও। বড় হয়ে রস পেয়েছি।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৬364141
  • হ্যা রাইট সরি। বনি তো শীর্ষেন্দুর। বনি আমার ভাল্লেগেছিলো। পরপর ঘটনা সাজানো। ফ্রেম বাই ফ্রেম টানটান। কতবার ভেবেছি সেই বয়েসে যে বনি নিয়ে সিনেমা বানালে বেশ হয়।
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৬364142
  • না না, ওটা নয়। তিব্বতীরা ফ্যামিলির একটা ছেলে কে লামা হতে পাঠিয়ে দেয়। এবার একটা ছোট বাচ্চা তার দাদাকে যাতে লামা না হতে হয় সেইজন্যে নিজে থেকে বাড়ি থেকে পালিয়ে একা একা লামা হতে চলে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত