এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৫364140
  • কেটির কান্ডকারখানা
  • cb | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৪364138
  • সিরিয়াস ব্ল্যাক আর স্নেপটা পারতুম। কিন্তু আর ধৈর্য্য নাই ল্যাখার
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৪364139
  • হোয়াট কেটি ডিড এর বাংলা ছিল? কেমন ?

    ঐ হোয়াট কেটি ডিড আর হোয়াট কেটি ডিড ইন স্কুল যে কী ভাল লেগেছিল !
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৩364136
  • বজ্রলামা মনে হয়। কাকাবাবুর কাহিনি।
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৩364137
  • একটা বাচ্চা লামাকে নিয়ে উপন্যাস পড়েছিলাম। সেইটা বেশ ভাল লেগেছিল। তবে সেটা কার লেখা কোথায় বেরিয়েছিল কিছুই মনে নেই।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪২364135
  • আরে বনি শীর্ষেন্দুর।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪১364133
  • এই বসের গালের মশা মারা র গপ্পোটা মনে হয় ঐ পেশোয়ার কি আমীর থেকেই অনুপ্রেরণা পেয়ে কেউ লিখেছিল।
    ঃ-)
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪১364134
  • সেইটে জানতে পারলে তো হয়েই যেত ( ভাবুক ইমো)
  • অভি | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৯364129
  • এচ্চেয়ে ভালো গপ্পো হল বসকে পেশোয়ার কি আমীর খাইয়ে বাত সারিয়ে প্রমোশন পাওয়ার গপ্পোটা।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৯364130
  • আসল প্রশ্নটা ছিলো নিজেকে ঐ আয়নার সম্মুখে পাইলে কী দেখিবে।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৯364131
  • স্নেপকে আমি আগে ভাবতাম স্নেক। তারপরে দেখি সে আসলে ভালো লোক। ঃ-)
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৯364132
  • বনি শীর্ষেন্দুর। ফাটাফাটি।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৮364126
  • ঈশেন লিখেচে - 'ছোটোবেলায় দুরন্ত ঈগল দুর্ধর্ষ লেগেছিল। এছাড়াও বাংলার সোভিয়েত বইগুলো। অবনীন্দ্রনাথ ঠাকুর। আরও নানা জিনিস ছিল, অ-আবাপ'

    - দুরন্ত ঈগল-এর ব্যাপারে একমত, আমারও খুব ভাল লেগেছিল। অবন ঠাকুর মনে হয় আরও একটু ছোটদের জন্য, কিশোর-দের জন্য নয়। আর মৌলিক রচনার কথা বলছি, অনুবাদ নয়, তাই সোভিয়েত বই-এর অনুবাদ আলুচানায় আসবে না।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৮364127
  • চাঁদের পাহাড়, সমরেশের বনি, মতি নন্দীর দুটো উপন্যাস, লীলা মজুমদারের বেশ কিছু এরকম ভালোলাগা আছে। এরমধ্যে বনি যদিও আনন্দমেলা তাই বেরিয়েছিল আমি পড়েছি অনেক পরে লাইব্রেরি থেকে নিয়ে। এসব নিশ্চই আপনার ও পড়া। আমি অল্প বয়েসে ফিকশন প্রায় পড়িই নি কাজেই "উপন্যাসে " চয়েস বেঁধে দিলে উত্তর স্বাভাবিকভাবেই অনেক কম হবে।

    কিন্তু ঠিক কী কারণে "কিশোর উপন্যাসে " ন্যারো ডাউন করছে সেটা একটু বলবেন কী ? :) মানে, ক্লাস সিক্স -সেভেনে আমরা শুধু "কিশোর উপন্যাস" পর্তুম নাকি। পাঞ্চজন্য তো ছোটবেলাতেই পড়া। ভালো লেগেছিলো এটলিস্ট ওই বয়েসে।

    মানে, নো এনিমসিটি, এখানে কম বয়েসের পড়া নিয়ে কথা উঠলেই দেখি এই পক্ষের নয় ওই পক্ষের কিছু গপ্পের বই এবং তদুপরি "কিশোর " চাপ দেওয়া বইতে ন্যারো ডাউন করে। এটা কেন ? আমাদের মা-বাবা রা কী গুরু পড়ে জানতে পেরে যাবেন যে ওই বয়েসেই এখন জীবন অনেক বেশি সহজ স্বাস্থ্যে ভরা পড়েছি বা সময় বড়ো বলবান বা দাঙ্গার অসমাপ্ত প্রতিবেদন ?? তাঁরা বকে দেবেন ? এইটা বেশ অদ্ভুত।
  • san | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৮364128
  • আমি সিরিয়াসলি জানতে চাই একক মনোজদের অদ্ভুত বাড়ি কত বয়সে পড়েছেন।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৭364124
  • আমার মনে হয় একক, মনোজদের অদ্ভুত বাড়ি পড়েছে এই সেদিন। নিদেনপক্ষে বোধিলাভের পর। :)

    আমার মনে হয়, 'মনোজদের অদ্ভুত বাড়ি'তে শীর্ষেন্দু একটা চরিত্রও বর্ণনা করেন নি। কিছু টুকরো ছবি ছুঁড়ে দিয়েছেন। এই ছবিগুলো প্রাথমিকভাবে অত্যন্ত অচেনা, এবং বেড়ালকে খাবারের টোপ দেওয়ার মতো। এই ভাবে চলে শেষ পর্যন্ত ঠিকঠাক নামানো কঠিন, বেশ কঠিন। পরের দিকে বহু গল্পে উনি এইভাবে খেলতে গিয়ে বাজে ছড়িয়েছেন। 'খেলতে গিয়ে' কথাটা সচেতন ভাবে বললাম।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৭364125
  • হোয়াট কেটি ডিড বাংলায় পড়েছি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা পড়েনা। দু তিনটে আলাদা কেস দেখলাম।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৬364122
  • একটা চমৎকার গল্প ছিল, একটা লোক ভীষণ রেগে বসকে থাপ্পড় দিয়ে বেরিয়ে চলে গেল, ভাবলো চাকরি থাকবে না। কিন্তু ঘটনাচক্রে বসের গলে ভয়ংকর এক মশা বসেছিল তখন, থাপ্পড়ে মশাটি মারা যায়, রুমাল দিয়ে বস গাল মুছেছিল, তাই থেকে পরীক্ষা করে জানা যায় ম্যালিগ্ন্যান্ট ম্যালেরিয়াবাহক মশা ছিল সেটি, অর্থাৎ বস বেঁচে গেছেন ঐ থাপ্পড়েই।
    বলা বাহুল্য লোকটির পদোন্নতি হল।
    ঃ-)
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৬364123
  • স্নেপের প্রশ্নটার এক বাক্যে উত্তর- হ্যাঁ, খুবি রোমান্টিক লোক।
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৫364120
  • হোয়াট কেটি ডিড আর কেউ পড়েনা /পড়েনি ?
  • π | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৫364121
  • দমদি, আচ্ছা।
  • san | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৪364118
  • বাঃ এই স্নেপের প্রশ্নটা পছন্দ হল। খুশি হয়ে লম্বা উত্তর দিয়ে আসতে পারতাম।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৪364119
  • পুণে গিয়ে গুল দিতে শিখে গেছে। আর কদিন পর ঘুঁটে দেবে।

    হাঙ্গার গেমস আমারও পড়ার ইচ্ছে। তবে টীনেজ নভেলের মধ্যে রিক রর্ডিয়ানও মন্দ নয়, একটু ধুম ধড়াক্কা। আর বার্টিমেয়াস তো খুবই ভালো, হয়তো হ্যাপ এর চেয়েও।
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৩364116
  • ওটা লেখ নয়, বলো হবে। ভুল করে লেখ লিখে দিয়েছি।
  • অভি | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৩364117
  • এতোজ যা বললেন তার একটা ক্লাসিক আলোচনা দেখেছিলাম আমার দুই রুমমেটের মধ্যে।
    সু: আরে ওই যে গল্পটা ছিল না আমাদের টেক্সট বইয়ে?
    সা: কোন গল্প?
    সু: আরে ওই যেটায় পুড়িয়ে দিল...
    সা: অভাগীর স্বর্গ?
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩২364115
  • সিরিয়াস ব্ল্যাক সম্পর্কে যা জানো লেখো?
    ওরে বাবা রে! ঃ-)
    স্নেপ কীভাবে প্রেমের অমরত্ব প্রতিষ্ঠা করলো? ওরে বাবা রে।
    এ তো কঠিন কঠিন প্রশ্ন!!!!!
    ঃ-)
  • পুপে | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩১364113
  • আমিও ওই অ্যাতোজদির মতন। :)
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩১364114
  • শিশুদের জন্য লেখা খুব খুউব কঠিন।
  • Du | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৯364111
  • ইটা পয়েন্ট। বর্ননা পড়তে ছোটবেলায় ভালো লাগতো।।কিন্তু এখন অধৈর্য্য লাগে।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৯364112
  • আমরা ছোটোবেলা লেখকের নাম গল্পের নাম উপন্যাসের নাম কিছুই মনে রাখতে পারতাম না, দেখতামও না। আলোচনার সময় আমরা উল্লেখ করতাম ঐ যে গড়ভুতুয়ার গল্পটা রে! অথবা, ঐ যে যমজ দুই ভাইয়ের গল্পটা রে! ঐ যে বসের সামনে লাফিয়ে পড়ার গল্পটা রে! ঐ যে গাছের পাতায় হাত বোলানো ভালো ভুতের গল্পটা রে! ঐ যে পাহাড়ের মধ্যে গুহায় বসে কাঁদছে মেয়েটা, সেই গল্পটা রে!
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত