এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:২২363988
  • আমি পড়েছি হ্যাডলি চেজ, জেমস বন্ড ইঃ ইঃ হ্যাঁ আশুবাবুর মেয়ের লেখাও একাধিক পড়েছি। সর্বাণী মুখোপাধ্যায়।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:২২363989
  • বরম ওরকম বৃথা টিথা বলে বসলে ফুকো দেরিদা চিয়াহুয়া হুক্কাহুয়া ইত্যাদি না পড়ার কারণে বা একতা কাপুর, জী বাংলা, স্টার জলসা না দেখার কারণে ছুইছাইড করতে ইচ্ছে যাবে।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:২১363986
  • এবার তোমাকে জ্যোতি বসু বলা হতে পারে মাইরি অরিজিত। গরম শরত কাল সিউলি ফুল এগুলো বলি নি, আমি বলেছি, 'বাঙালীর উৎসবে' প্রতিবার একটা ধরণের সামাজিক মতাদর্শ কে সেলিব্রেট করা দিয়ে নানা নিরীক্ষা র স্পেস টাকে ছোটো করাটা চলছে, তো উচ্চ শিক্ষিত লোকেরা জাস্ট স্বল্প পরিচিত জিনিসে এনগেজ না করতে চেয়ে সেটা হতে দিচ্ছে, সেটাতে উষ্মা প্রকাশ করা হয়েছে, প্রচারের পক্ষ থেকে ;-)
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:২১363987
  • হ্যাডলি চেজও বলতে গেলে পড়িনি :d
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:২০363984
  • ঐ ঈশান চাট্টি ব্লগ ফগ উড়ে গেছে।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:২০363985
  • এবং সেই পুজো সংখ্যায় শীর্ষেন্দু ছাড়াও আরো কিছু থাকতো - যেমন ভালো কমিক, প্রফেসর শঙ্কু, কাকাবাবু ইত্যাদি প্রভৃতি। কিন্তু কেউ কি কয়েছে যে পুজোসংখ্যা আনন্দমেলা না পড়লে মনুষ্যজেবন বৃথা?
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৯363982
  • হনুদা, র‌্যান্ড বাদ দিন, উনি আমার আরেক অপছন্দের লেখক। তবে হার্ডবয়েল্ড জেনার বা নয়ের এর তো বিরাট একটা ক্যানভাস আছে, ফিটজেরাল্ড থেকে এডিথ হোয়ার্টন হয়ে আস্তে আস্তে জেমস এলরয় বা রেমন্ড চ্যান্ডলারদের আসা আছে, বা ইংল্যান্ডে রুথ রেন্ডেল (আরো সব অথর আছে, হয় পড়িনি নাতো নাম মনে পড়ছেনা)। আর চ্যান্দলার ইত্যাদিদের লেখা কিভাবে আস্তে আস্তে অ্যামেরিকান ওয়ে ওঅফ লাইফকে পোরট্রে করেছিল বা গড়ে তুলেছিল, তার সাথে অবশ্যই মল্টিজ ফ্যালকন এর মতো সিনেমাগুলো, সেসব নিয়ে তো প্রচুর আলোচনা করাই যায়। কিন্তু সেসবের সাথে শীর্ষেন্দুকে এনে কি লাভ? এই বিরাট ক্যানভাসে শীর্ষেন্দু আদৌ আসেনই না, ওনার স্কোপ একেবারেই আলাদা, আর ওনার অনেক লেখা আমি পড়িওনি (আবার আমিকে এনে ফেলেছি), কয়েকটা পড়েছি আর সেগুলো পড়তে ভাল্লাগে এটুকুই।
  • ঈশান | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৯363983
  • আবার শীর্ষেন্দু? ওরে বাবা।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৮363981
  • হুঁঃ হাবিজাবি পড়ায় আমার সাথে পাল্লা দেওয়া মুশকিল। এক হয়তো সোসেন পারবে। শক্তিপদ রাজগুরু, চাণক্য সেন, আশুতোষ মুখোপাধ্যায়, প্রফুল্ল রায়, রাজকুমার মৈত্র মায় চিত্তরঞ্জন মাইতি পর্যন্ত পড়েছি। এক নয় একাধিক। চেতন ভগতের প্রথম বইটা তো দিব্বি মন দিয়ে পড়েছিলাম। এইটা গুরুতে বোজো রেকো দিয়েছিল। পরেরটাও ৩০-৪০ পাতা অবধি পড়েই ফেলেছিলাম। আনন্দমেলা শুধু নয় আমি দিব্বি নবকল্লোল, প্রসাদ উল্টোরথেরও রেগুলার পাঠক ছিলাম।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৭363980
  • ক্ষীঃ মুশকিল, এটা করলো কে তাই তো জানা নেই। কাল বলছিলুম এক্কালে পুজো সংখ্যা বেরোত মহালয়ার আশেপাশে - মানে পুজো সংখ্যা বেরোনো আর পুজো প্রায় সিননিমাস ছিলো। সেখানে এখন বেরোয় জুন মাসের ভ্যাপসা গরমে। এর মধ্যে হেজিমনির প্রচার কোদ্দিয়ে এলো?
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৩363979
  • এগ্জ্যাক্টলি, আবাউট গোলপার্ক, ঐ খানে তোমায় হ্যাডলী চেজ পড়ছো, সেক্স কে লজ্জা লজ্জা করে সেলিব্রেট ও করছো, পাশে গ্যামো ও পড়লে, আরো কিসু পড়লে, চারটে থ্রিলার ও পড়লে, আবার একটা চটি গ্রাহাম গ্রীন ও পড়ে নিলে, এটা বৈচিত্র, পুজোর সময় মানেই শীর্ষেন্দু এবং সেটা তিরিশ হাজার বছর ধরে, এটা তো বৈচিত্র না, অভিজ্ঞতার এক্সপ্যানশন ও না। সেটাই প্রচারে রাখা হচ্ছে ;-)
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৯363978
  • প্রয়োজন থাকবে না কেন, সে তো কারো প্রয়োজন না থাকলেও থাকছে, ওভারস্টেয়িং দ্য ওয়েলকাম, লাইক ইন্ডিয়া ইন কাশ্মীর ;-) কিন্তু তাকেও তো বৈচিত্র কে, নতুনত্ত্ব কে অ্যাড্রেস করতে হবে, অক্ষমতা টাকে কতদিন ক্লাসিসিটির মর্যাদা দেব? ইনসুলারিটির প্রতীক করেছি ঐ জন্যেই।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৮363977
  • হ্যাঁ গোলপার্কের সেকেন্ডহ্যান্ড বইয়ের দোকানগুলো। সে দোকানগুলোয় যে কি সব ছড়ানোছেটানো থাকতো! হফস্টেডার আর ইন্টিরিয়র ডেকরেশানের বই একসাথে থাকত কারন দুটোই হার্ডব্যাক। টম্পকিনস, গ্যামোর অন্য দুয়েকটা বই আর হ্যাডলি চেজ হয়তো একসাথে স্ট্যাক করা থাকতো। আরো কতো কি যে লুকিয়ে থাকত!
  • avi | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৭363975
  • চেতন ভগত প্রথমটা পড়লাম। দিব্যি ভালো লাগলো। দ্বিতীয়টা পড়ে আগের থেকে বাজে লাগলো, জমলো না মোটেই, কিন্তু কলসেন্টারের ধারণা পরিষ্কার হল, ঠিক হ্যায়, চলুক। থ্রী মিসটেকস পড়ে আরো একটু বাজে লাগলো। লেখক রাশি রাশি প্লট এনে হেব্বি মাখিয়েছেন মনে হল। টু স্টেটস খারাপ লাগলো না অতটা। মনে হল পার্সোনাল টাচ থাকলে উতরে যায় কিছুটা ওনার লেখা। তারপর আর পড়তে পারলাম না। এখন মনে হয় বাটাম খাবেই আবার যদি চেতন ভগত পড়ো। কিন্তু ত্রিপাঠীকৃত ননভেজ শিবার প্রথম পার্টটা পড়েই সসম্মানে ত্যাগ করেছিলাম।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৭363976
  • বিভিন্ন জিনিসের পেছনে গ্যাছে টাই সামনে এনে পোচার চলছে। ঃ-))))
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৬363973
  • শোন ডিসি, আজ তোমারে একটা গোপন কথা বলি, এটা থিয়োরী, এবং বলতে নেই ফ্রাংকফুর্ট স্কুলের থিয়োরীর বা মার্শিয়া ল্যান্ডি র কাজের খানিকটা দাশগুপ্ত কৃত ডেরিভেটিভ বলতে পারো, তোমার নিশচয়ী পড়া, কিন্তু থিয়োরী র মত যাতে না শোনায় সেই জন্যেই এত গোপনীয়তা ;-) ওয়েস্টার্ন ক্রাইম থ্রিলার বা ধরো নয়ার ফিল্ম এর মতো জিনিস, এটা আর্বান বা জেন্ডার বা পোলিটিকাল বৈচিত্র কে সেলিব্রেট করে। ইনডাস্ট্রিয়ালাইজেশন কেও করে, ক্যাপিটাল কেও করে, কিন্তু মানব বইচিত্র কে একটা জায়গায় গিয়ে স্বীকার করে, সেটা না করলে সেটা রাইট উইং উপন্যাস হিসেবে স্বীকৃত হয়, ধরো ফিলজফিকাল উপন্যাস বলে র‌্যান্ড যে বোকাচোদামো করছেন ২০-৩০ এর দশকে, তখন ই তো স্কট ফিটজেরাল্ড ও লিখছেন। কেন সেটা ক্লাসিক হচ্ছে, নতুন কে, নতুনের সম্ভাবনা কে, সেটা ডিজেনারেটিভ হলেও অস্বীকার করা হচ্ছে না, সবটাই গেলো গেলো না। তো শীর্ষেন্দু একটু বড় হলে ওগুলো পারবেন ধরে নিয়ে আর কতদিন গ্রেস দেব, এর মধ্যে তো বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিক হয়ে গেলেন। বাংলার এক্সপেরিমেন্ট গুলো র তো প মারা গেল, ইন্দ্র ঘোষ দস্তিদার, তারেক লেখা ছেড়ে দিল, সেটা কি শুধুই ব্যস্ততা? কোন ধারণা আছে লোকের সেটা কত বড় ক্ষতি?
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৬363974
  • ইয়ে, আমি ম্যাক্স ছোটদের গল্পই পড়েছি।

    তবে পড়া আর টলারেট করা বা প্রোমোট করা সম্পূর্ণ আলাদা জিনিস। যেমন আমার এমন কোনো দাবী দাওয়া নেই বা ছিলো না যে আমার বউকে বাড়িতেই থাকতে হবে।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০১363972
  • দ্যাখেন, শীর্ষেন্দু নিয়ে আলোচনায় সিম্পলি উৎসাহ পাই না, কিন্তু বাংলাতে বই -মুদ্রণশিল্প এসব বহুকাল হলো হাঁসের পেছনে গ্যাছে এই টা স্বীকার না করে নিলে কোনোদিন সামনে এগোবে বলে বোধ হয়না। আমি তো ফিকশন পড়িইনি ছোটোব্যালায়, কিন্তু সেটা পার্সোনাল অভিজ্ঞতা, চারপাশে যেটা দেখেছি সেটা মূলত ওই পুজোর সময় লোকজন কিছু শারদীয়া নিয়ে হাঁকপাঁক করতো বছরের আর বাকি সময় অত্যন্ত বাজে কোয়ালিটির কিছু পত্রিকা আর চাচা চৌধরী লেভেলের কমিক্স। বাঁটুল -হাঁদাভোঁদা -বাহাদুর বেড়াল অনেকদিন হলো নতুন স্ট্রিপ প্রকাশ করা ছেড়ে দিয়েছিলো আর সত্যি বলতে কী বেশ নতুনত্বের অভাবে ভুগতো ওগুলোও। কিন্তু তারপরেও নারায়ণ দেবনাথ এর কমিক উপাদান বা ময়ূখ চৌধুরীর স্কেচ কিছু বইতে এগুলোর একটা আকর্ষণ ছিল। ময়ূখবাবু তো আমার বেশ বেশ পছন্দের। অথচ ওনাকে বাদ্দিয়ে তারপর গ্রাফিকে কেও এলেন না। মার্ভেল ডিসি কালচার নকল করে বাজে একঘেয়ে সব প্যানেলিং আর কমিক্স শুরু হলো। এগুলো জাস্ট নেওয়া যেতোনা। এস্টেরিক্স কিনে পড়ার ক্ষমতা ছিলোনা। লাইব্রেরি থেকে যেটুকু। এমনকি ইংলিশ টিনটিন সেটাই আমার কাছে ছিল মাত্র দুটো বই, কারণ দাম। তো সব মিলিয়ে এই দাঁড়িয়েছিল যে ভালো কিছু পড়তে হলে খুঁজে সেকেন্ড হ্যান্ড বিদেশী বই পড়ো, বাংলার কাছ থেকে কিছু আশা করোনা। তো আস্তে আস্তে কেলাস টেন -ইলেভেন, কলেজস্ট্রিটের ফুটপাথের সঙ্গে পরিচয়, ম্যাড এর সংখ্যা খুঁজে পাওয়া, গোলপার্কের ফুটপাথ, দুটো লাইব্রেরির মেম্বারশিপ এই সব মিলিয়ে পুরোপুরি বাংলা বই থেকে সরে গেলুম। এগুলো আমার যেমন আগ্রহ সেরকম আর কী। টিপিক্যাল ফিকশনে আগ্রহ এমনিতেই কম। গ্রাফিক আর্ট আর প্যানেলের জগৎ এর আকর্ষণ আরোই কুলোর বাতাস দিয়ে বাংলা থেকে দূরে টেনে নিলো। এখন যদি কেও বলেন আহা চাচা চৌধরী আহা বাহাদুর ব্যারাল বা কমিক্স বলতে ওই কয়েকটির বাইরে বেরোতে না পারেন তাহলে আর কী বলবো তিনি আইদার মোহগ্রস্ত নইলে ভালো জিনিস দেখেননি। এই বায়াস তো থাকবেই। ওরকম আমিও ভালো তুমিও ভালো পাউরুটি আর ঝোলার গুড় হয়না।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০০363971
  • চেতন ভগত পড়তে শুরু করেই কেন জানিনা মাধ্যমিকের মেডইজিগুলোর কথা মনে পড়ে গেছিল। আরো মুশকিল পড়েছিলাম এইজন্য যে প্রথম বইটা যখন প্রথম খুব পপুলার হচ্ছিল তখন আমার তৎকালিন প্রেমিকা আমাকে খুব আগ্রহভরে পড়তে দিয়েছিল আর প্রায় রোজ জিগ্যেস করতো আজ কতো অবধি পড়লে? ওঃ চেতন ভগত আমাকে বিরাট ভুগিয়েছে ঃ(
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৯363970
  • আচ্ছা আর ইয়ার্কি না, ৭ঃ৪৪-এর উত্তর সত্যি জানতে চাই।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৮363967
  • স্যান, এটা ব্যক্তিত্ত্বের উপরে নির্ভরশীল পুরোটা না। নইলে ব্রতীন বা অরিজিত এর মত ওপেন হার্টেড ছেলে, যারা হয়তো কাস্ট জিনিসটা মানেই না, কাস্টের নামে ধাষ্টামো জিনিস্টা হয়তো পসন্দই করে না, তারা শীর্ষেন্দু এক দুটো নাক টিপের বেশি পড়বেই বা কেন। পরিবার ছাড়া কোন বিষয় নেই, আর সমাজ বলে একটা প্রায় অপরিবর্তনীয় সময়ের দাগহীন ধারণাকে চালানোর নির্লজ্জ প্রচেষ্টা পড়বে ই বা কেন।

    সুতরাং সামাজিক মতাদর্শ আর সাংস্কৃতিক উৎঅপাদানের দিকটা কনসিডার করবি কথা দিলে তোকে প্রতীকী ছাড় দেওয়া হবে ;-)
  • Arpan | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৮363968
  • দেড়।

    ওর থেকে নভোনীল চক্রবর্তী পড়া ভাল।
  • cm | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৮363969
  • কনসারভেটিজমের কি তাহলে প্রয়োজন নেই বলছেন? শীর্ষেন্দুকে ছুঁড়ে ফেলে দেব?
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৬363966
  • আমি আড়াই পাতা।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৪363965
  • কিন্তু চেতন ভগত এক পাতাও পড়ে উঠতে পারিনি। ওরে বাবারে ঃ(
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৩363962
  • হনুদা অব্শ্যই প্রচার করুন, অসুবিধে নেই :d তাছাড়া বাণিজ্যিক সংস্কৃতি যে আমার অপছন্দ তাও নয়। এমনকি ওয়েস্টার্ন হেজিমনিও যে খুব অপছন্দ তা বলতে পারিনা, গামলা ভর্তি কোল্ড ওয়ার আর স্পাই থ্রিলার পড়ার/দেখার সময়ে হাল্কা করে ওয়েস্টের দিকেই ঝুঁকে পড়ি, যদিও তাতে লে কার পড়াও আটকায় না। কিন্তু অবশ্যই এগুলোর বিরুদ্ধে প্রচার করা যেতেই পারে, সেসব লেখা পড়তেও আমার ভাল্লাগে। মাল্টিপ্লিসিটি অফ চয়েস আর কি।
  • san | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৩363963
  • অমনিবাস পড়তে হবে কে বলছে :-)
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৩363964
  • অর্পনঃ-)))) এখন তুই স্যান-কথিত আমার মত ইডিওটিক হবি, না আমি-কথিত এল-সি-এম এর মতো ইডিওটিক হবি, এটা ভেবে বল, ঠেক ইওর ঠাইম।
  • h | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫১363961
  • তাহলে তো চেতন ভগত অমনিবাস না পড়ে বলা যাবে না, উনি টলস্টয় এর থেকে একটাও ভালো গল্প লেখেন নি ঃ-))))))))))) শীর্ষেন্দু কে বোঝার জন্য দু চারটে শিশু কিশোর পাঠ্য আর দু চারটি আবহমান সামাজিক কাহিনী পড়াই যথেষ্ট। জীবন তো অবিনশ্বর না, যে শীর্ষেন্দু আবাপ র পূজা বার্ষিকী ইত্যাদি পড়ব।

    ডিঃ কল সেন্টার ইত্যাদি আমার ঐ আর কি লেগেছিল। মানে খুব খারাপ লাগে নি। নতুন একটা জগত ইত্যাদি, তবে তাতে কত অজানারে গোছের মানুষের প্রতি কমপ্যাসন নাই, কিন্তু সেটাকে ক্ষমা করা গেছিল, নতুন কমারশিয়াল ফিকশন একটু নাক টিপে পড়া গেছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত