এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৯363690
  • আমিও ভেবেছিলাম আমি খিল্লি করছি ঃ-)
    যাগ্গে।
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৮363689
  • এল সি এম দা কে এই জলধর,হলধর বলাটা বেশ বাজে লাগে।বিশেষ করে অর্পণ আর পোটকে।

    এল সি এম দা ভালো মানুষ।রিয়াক্ট করে না। গুরু তে যদি ও যে কোন বুঝতে পন্ডিতের অভাব নেই।তবু সবাই সব কিছু জানবে এইটা খুব বেশী দাবি।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৪363688
  • আমার মনে হয়েছিল রোবু পাতি খিল্লি কচ্চে। আর করবে নাই বা ক্যানো। ঃ)
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫১363687
  • "হুঁহ, ল্যাদোশদা ন্যাকাচন্ডী, ক্যাপ ফোটানো জানে না - এনারাইদের এই ন্যাকামো অসহ্য। ।।। দুদিন অন্য দেশে থেকে সব ভুলে গেছে।।। যত্তোসব।।।- ব্লা, ব্লা, ব্লা" - এর একটাও আমি বলেছি বা ইমপ্লাই করেছি বলে মনে হয়না।
    যা হোক, সরি চেয়ে নিলাম।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫০363684
  • ওরিজিনাল বুড়িমার চকলেট বোম কেউ ফাটিয়েছে? আমার তো মনে হয় বাজারে যা পাওয়া যায় সবই নকল।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫০363685
  • ফোজ্জি, তোমাদের ব্রম্ভতাল ট্রেক-টা বড় লোভ্নীয়
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫০363686
  • একবার মনে আছে ১০০ টাকার বাজি এসেছিল। ভগমান কসম, আমরা চার ভাই, দুই বোন (সবাই মিলে) তিনদিন ধরে ফাটিয়ে শেষ করতে পারি নি।

    এরমধ্যে একটা ছিল প্যারাশুট বাজি। সেই প্যারাশুট আমি আর ছোড়দা কালেক্ট করে অনেকদিন অব্ধি ঢিলে বেঁধে ছুঁড়তাম।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৭363682
  • রোবু, ওটা শেলডনের বানানো, বিগব্যাঙ থিয়োরী।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৭363683
  • এইটাতো নিজেই করেছি। সে ব্যাটা তুমুল মনোযোগ দিয়ে কোয়েক থ্রী খেলছে, সাউন্ড ফ্যুল ভলিউয়ম। বাড়ী কেঁপে যাচ্ছে গোলাগুলির আওয়াজে। এদিকে চেয়ারের নীচে সে গোকুলে বাড়ছে। হা হা হা হা। ঘরময় ধোঁয়া ভর্ত্তি ও তার সাথে খিস্তি।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৬363681
  • বুড়িমা-র চকলেট বোমা - নবারুণে পড়েছিলাম বটেক।

    'ফলে সর্বদা আমাকে এগোতে হত' - এত বেশ সাহসের ব্যাপার। টি নিশ্চই গত জন্মে অনুশীলন বা যুগান্তর দলে ছিল :-)
  • 4z | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৫363679
  • পুজো আসছে বোঝা যাচ্ছে।
  • Robu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৫363680
  • রক পেপার সিজার স্টোন নয়? আমি তো ভাগ্নিদের সাথে তাইই খেলতাম।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৪363678
  • কিন্তু এরফলে আমি বিবিধ এক্সপেরিমেন্টে ছাড়পত্র পেতাম। ঐ গোঁদল হতভাগা ওর একঝুড়ি রকেট আমাকে এই শর্তেই দিত। আমি একটা রকেটের লেজের দিকে আরেকটার মাথা নব্বই ডিগ্রীতে লাগাতাম। এরপর দেখার মতো বিষয় হত। আকাশ জুড়ে ভেক্টর বা ফিজিক্স।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪২363676
  • টাইম বোমের কথা বিক্কলেজের হোস্টেলের ছেলেদের জিগ্গেস করুন। সারা বছর স্টক থাকতো, আর একটু পিছনে লাগার দরকার হলে চুপিচুপি খাটের নীচে গুঁজে দেওয়া হত।
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪২363677
  • আমরা টাইম বোম করতাম চকোলেট বোমের সলতে থেকে সমস্ত মশলা ঝেড়ে ফেলে শেষের দিকে অল্প একটু রেখে আগুন ধরালে ধিকিধিকি জ্বলতে জ্বলতে অনেক পরে গদাম।

    একটা গামা সাইজের চকোলেট বোম পাওয়া যেত সেগুলোতে বেদম শব্দ। বুড়িমা ব্র্যাণ্ড।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪০363675
  • টাইমবোমের ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপারটা হ'ত সলতে টা না ধরলে। কে গিয়ে দেখবে। যদি টাইম এস্টিমেটে ভুল হয়ে সেই সময়ে গদাম হয়। তাহলে মুন্ডু গ্যালো। যদি ধূপকাঠির মশলাটা খানিক মশকরা মারার লোভ সামলাতে না পারে। এই যদি অঙ্কস্যাররা থাকতেন তো নানান প্রব্যাবিলিটির আঁক কষে চট করে বার কত্তেন, শোনো এই হচ্ছে গিয়ে এক্সপেক্টেড টাইম, নতুবা হাতের জ্যাভলিনটা ছুঁড়ে দিতেন। কিন্তু সেসময় আমরা না বুঝতাম অঙ্ক, না বুঝতাম রক পেপার সিজার লিজার্ড স্পক। ফলে সর্বদা আমাকে এগোতে হত।
  • Bhagidaar | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৮363674
  • ছোটোবেলায় ভুল্ক করে রোল ক্যাপের জায়গায় টিপ ক্যাপ কিনে ফেল্লে সেগুলোকে হাতুড়ি দিয়ে মেরে মেরে ফাটাতাম।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৪363673
  • সদাশিবরা এটা করেছিল নারকেলের দড়িতে আগুন দিয়ে। তবে সেটা খুবই সিরিয়াস ব্যাপার ছিল। দখলদার শত্রুসৈন্যকে অতর্কিতে অজান্তে আঘাত করার কেস।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩২363672
  • এই টাইমবোমের ব্যাপারটা খুবই দারুণ তো!
    ঃ-)
  • b | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩১363671
  • ধূপকাঠির মাঝে চকোলেট বোম। ইস্কুলে মাস্টারমশাইয়ের ডেস্কের নিচে রাখা। ঠিক কুড়ি মিনিট পরে (চল্লিশ মিনিটের ক্লাস) গদাম। তবে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছিলো। দু চারজন টিসি খেয়েছিলো।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:২৭363670
  • গুচ্ছ চকলেট বোম। আর মাটির ভাঁড়ের টুকরো ভাঙা। স্প্লিন্টার মাফিক। জড়িয়ে মড়িয়ে একটা কলাগাছের কোচরে ভাসিয়ে মাঝপুকুরে পাঠানো হত। ভেতরে ধূপকাঠিতে সলতে। টাইমবোমের মতো। রাত্তির বেলা উত্তাল দেখতে লাগত, আর পিলে চমকানো শব্দ।
  • aka | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:২১363669
  • আমরা গুলি ক্যাপ দিয়ে পেটো বানিয়েছি। দুটো স্টোনচিপের মধ্যে বেশ কিছু গুলি ক্যাপ রেখে দড়ি দিয়ে কষে বেঁধে দেওয়ালে ছুঁড়ে মারো। গদাম।

    তবে পেটো ভালো হত, চকলেট বোমের মশলা জর্দ্দার কৌটয় পুরে, তারপর কষে বেঁধে দেওয়ালে মারলে আসল পেটোর মতন আওয়াজ হত।

    বাড়িতে জানার পরে উত্তাল ঝাড় খাওয়ার পরে বন্ধ হয়েছে।
  • Alcyoneus | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:২০363668
  • গ্র্যান্ড ক্যানিয়নে একটা গিফট শপ থেকে একটা খেলনা বন্দুক কিনেছিলুম - পুরনো রাইফেলের ছোট্ট মডেল। সেটার সাথে ক্যাপ দিয়েছিলো - ছোট সিলিন্ডারের মত, বন্দুকটার ভিতরে ফিট করতো। সেই বস্তুটা চেক-ইন ব্যাগে রেখেছিলুম আর নিউ ইয়র্কে সেই জন্যে নাম অ্যানাউন্স করে ডেকে ব্যাগ খুলিয়ে কী কেচ্ছা!
  • s | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৫৩363667
  • চরিত্র পাল্টায় না।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৫:৩৯363666
  • বাপরে, দুটো টিনের পাত আর একটা স্প্রিং!!!! সেই দিয়ে ক্যাপ ফাটানো! শুনেই কেমন একটা অ্যাড্ভেঞ্চারাস ডেঞ্জারাস লাগছে।
    ঃ-)
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৪:৫৮363665
  • তবে যেটা সবচে মজার ছিল তা হলো, অনেক গুলো ক্যাপের বারুদ টুকু ছিঁড়ে ছিঁড়ে একজায়গা করে একটা রংটা কাগজে মুড়ে মেঝেতে রেখে তারপর দরজার হুড়কো এনে দুম করে এক বাড়িতে পুরোটা ফুটিয়ে দেওয়া। বেশ জম্পেশ শব্দ হতো। তাচ্চেও ভালো ব্যাপার রাংতা টা শুঁকতে বেশ ভাল্লাগতো।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৪:৫৩363664
  • ক্যাপ ফাটানোর একটা আদিমতম মেশিন ছিল। বেসিক্যালি দুটো টিনের পাত দিয়ে তৈরী। আর একটা স্প্রিং। টেনে চেপে ধরলে লিভারটা এসে ক্যাপের ওপর হ্যামার করতো। তো সেই আদিম মেশিনেও ক্যাপ ফুটিয়েছি ! তাতে তো এট্টু এদিক ওদিক হলেই আঙুলের খাবলা উঠে যেত :))
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১৪363663
  • ক্যাপ জিনিসটা যে কী অসহ্য লাগতো আমার! অ্যালুমিনিয়ামের ঐ বিচ্ছিরি পিস্তল, ট্রিগার টানতে একটু এদিক ওদিক হলে আঙুল ছেঁচে যায়, আর ঐ আরেক ক্যাপ, কখনো তিনি ফাটেন আবার কখনো তিনি ফাটেন না। এদিকে পুজো প্যান্ডেলে বান্দইরা পোলাপান ক্যাপ ফাটাইয়া পিলা চমকায়। অসহ্য বিরক্তিকর লাগতো।
    শেষে একবার তিতবিরক্ত হয়ে ক্যাপগুলো মেঝেতে রেখে হাতুড়ী দিয়ে দুম দুম করে সব ফাটালো ঠাকুমা। যেগুলো তাতেও ফাটলো না, সেগুলোকে বললো, "আপাউট্যা বাজি কোন ডাইলের!"
    ঃ-)
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪০363662
  • অর্ধেক মাথা কামিয়ে ঘোল ঢেলে ---
  • Paramita | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৯363661
  • ভাবছি lcm ছেলেবেলায় কাকাবাবু আর সত্যজিৎ রায় পড়ে নি বললে কি হোতো। নির্ঘাৎ উল্টো গাধার পিঠে চড়িয়ে..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত